খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফরিদ উদ্দিন মানিক। গতকাল ২৯ অক্টোবর কেন্দ্রীয় সভানেত্রী শামা ওবায়েদ ও সাধারণ সম্পাদক এড. এম ইউসুফ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে থাকবেন বলে কেন্দ্রের ওই পত্রে জানানো হয়।











































