Home আঞ্চলিক খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব তুহিন’র সুস্থতা কামনা

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব তুহিন’র সুস্থতা কামনা

64

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনা করেছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবৈধ স্বৈরাচার গণতন্ত্র হত্যাকারী সরকার বিরোধী চলমান আন্দোলনে যারপর নাই পরিশ্রম করে বিএনপি নেতা তুহিন শারীরিকভাবে অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। অসুস্থ জননেতা শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় নেতৃবৃন্দ খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহীর, কাজী মো. রাশেদ, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ প্রমূখ।