Home আঞ্চলিক কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

10

 

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় শহরের নিমতলা এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। এরপর শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজা উদ্দিন পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তবিবুর রহমান মিনি, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, আজিজুল লস্কর, মঞ্জুরুল হক খোকা, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।