Home আঞ্চলিক টাকা আত্মসাতের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের জেল-জরিমানা

টাকা আত্মসাতের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের জেল-জরিমানা

22

স্টাফ রিপোটর্পার ।।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালি বগুড়ারচক সানাবাড়ি মসজিদ সংলগ্ন স্থানের উন্নয়নের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে ২৬ হাজার টাকা মূল্যের এক মেট্রিক গম উত্তোলন করে
অর্থ আত্মসাতের মামলায় ৩জনের প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ২৬ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার (২৬ আক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষনা করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পাইকগাছা গড়ইখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল ওরফে বন্ধন, ইউপি সদস্য আসাদুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস। রায় ঘোষণাকালে আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, ২০১০ সালের ২৭ জুন গড়ইখালি বগুড়ারচক সানাবাড়ি মসজিদ সংলগ্ন স্থানের উন্নয়নের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে আসামীরা ২৬ হাজার টাকা মূল্যের এক মেট্রিক গম উত্তোলন করে আত্মসাৎ করেন। স্থানীয় বাসিন্দা এবিএম এনামুল হক এ বিষয়ে জেলা জজ আদালতে মামলা করেন যার নং- ২৯/১৩। পরে দুদক সহকারী পরিচালক এনায়েত হোসেন মামলা তদন্ত করে আদালতে ৪জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। প্রকল্পের সভাপতি মোজাহার হোসেন মিস্ত্রি মামলা চলাকালে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।