দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে:এড. মনা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, হামলা-মামলার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। কিন্তু এসব করে লাভ হবে না। দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। বাংলাদেশের মানুষ যখন তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, তখন দলীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার সে লড়াই পণ্ড করতে চায়। খুলনার গণসমাবেশকে বানচাল করতে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। কিন্তু হামলা, মামলা ও নিপীড়ন-দমন করে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিষ্ট সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
বুধবার (২৬ অক্টোবর) বিকালে ফুলতলায় শাসক দলের হামলায় মারাত্মক আহতদের সুচিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা এড. মনা সরকারের উদ্দেশ্যে আরো বলেন, এখনো সময় আছে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। সেই তত্ত্বাবধায়কের অধীনে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ তাদের নতুন সরকার নির্বাচিত করবে।
নগদ চিকিৎসা সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খান নান্নু, এস এ রহমান বাবুল, হাসনাত রিজভী মার্শাল, মো. মনির হাসান টিটো, মোল্লা ওয়াহিদুজ্জামান নান্না, জামাল ভুইয়া, রফিকুল ইসলাম, সাব্বির হোসেন রানা, ইকবাল হোসেন, বিদ্যুৎসহ অনেকে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবরের গণসমাবেশকে কেন্দ্র করে শাসকদলের ক্যাডারদের হাতে আহত হাজারের বেশি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর, দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুরের বিষয়গুলো সার্বক্ষনিক মনিটরিং করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দিঘলিয়ায় মসজিদ, মাদরাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দের “পিআইসি ফরম” বিতরণ
দিঘলিয়া প্রতিনিধিঃ
গতকাল বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত দিঘলিয়া উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায়ের টিআর, কাবিখা ও কাবিটা বরাদ্দ (নগদ অর্থ ও খাদ্য শস্য) জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে “পিআইসি ফরম বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় তিনি দিঘলিয়া উপজেলার রাস্তা-ঘাট, মসজিদ, মাদরাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এসব প্রতিষ্ঠানের অনুকূলে পিআইসি ফরম বিতরণ করেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসনে, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম ও শামসুননাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক শেখ ইকতার হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ সভাপতি শেখ রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, শেখ আল আমিন, সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, রানা মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দিঘলিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পাখী বেগম, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মিরাজুল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্লা মনির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল সরদার, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স সহ প্রমুখ।
বৃহত্তর আমরা খুলনাবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ পাওয়ায় দেনিক পূর্বাঞ্চল এবং পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী সনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোছাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম. শেখ হেদায়েত হোসেন হেদু, মো. আব্দুল হামিদ, নিয়াজ আহমেদ তুহিন, কামরুল ইসলাম কামু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, মোহাম্মদ আলী, এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম ভুট্রো, শেখ শহিদুল ইসলাম, মুন্সি আহমেদ হোসেন, ক্বারী শরিফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, আলহাজ্ব তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, মো. জিসান, মো. আরিফ, মো. মনির, মো. সালাউদ্দিন, মো. সাজিদ চঞ্চল, মো. তারেক রহমান, মো. রবিউল ইসলাম মিঠু, জাকির হোসেন চঞ্চল, রুহুল কুদ্দুস, রফিকুল ইসলাম, আবু বক্কর, মো. আজমল, মো. রাকিব, মো. আনিসুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২৫ অক্টোবর বিকালে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত প্রেস কাউন্সিল পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলীর হাতে পদক তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শেখ রাসেল একটি অনুভুতির নাম বটিযাঘাটায় – শেখ হারুন
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বটিয়াঘাটা উপজেলা কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও কেক কাঁটা অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শ্রী নিত্যানন্দ মহালদার এর সভাপত্তিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের পূনঃ নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধ্যা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিকবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলেন নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। তিনি আরও বলেন শেখ রাসেল একটি অনুভুতির নাম তাই, আজকের কোমলমতি শিশুদের শেখ রাসেলের জীবনী সম্পর্কে জানতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, ডাঃ প্রশান্ত রায়, খুলনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়, নুর হাসান জনি, ছাদিকুর রহমান সোহেল, ভগবতী গোলদার, রুমা খাতুন, মারিয়া রেজা জুলি, ঈতিশা মন্ডল, রাশেদ সরোয়ার সুমন, জহুর শেখ, খুলনা জেলা ছাত্রলীগ নেতা চিশতি নাজমুল বাসার সম্রাট, আজম হোসেন, ইসমাইল মৃধা ইমন, মিঠুন রায়, পবিত্র দাস, আরাফাত গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল
খবর বিজ্ঞপ্তি
বুধবার ২৬ অক্টোবর এক বিবৃতে নেতৃবৃন্দ উল্লেখ করেন দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহিদুল ইসলাম সহ বিভিন্ন থানায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীর নিঃশ্বর্ত মুক্তির দাবি জানিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন অতিতের ন্যায় জনগনের মধ্যে ভিতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য বর্তমান শাসক গোষ্ঠী দেশ ব্যাপী বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। সরকার তার ক্ষমতা হারানোর ভয়ে মিথ্যা মামলা দিয়ে ও জেলে পুড়ে ক্ষমতা চিরস্থায়ী করার যে দিবাস্বপ্ন দেখছে তা কখনোই বাস্তবায়িত হবে না।
একই সাথে ২২ অক্টোবর আওয়ামীলীগ যে তান্ডবলীলা চালিয়েছে তাতেই প্রতিয়মান হয় ক্ষমতাসীন দল ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে গেছে। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিভিন্ন থানায় জনৈক আওয়ামী লীগ নেতাদের মিথ্যা বানোয়াট মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন এবং গ্রেফতার কৃত সকল রাজ বন্দীদের শর্তহীন মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর নেতৃবৃন্দ।
বিবৃতি দাতা গণ নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন, ইউসুফ মোল্যা, মুনতাসির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, সাইফুল ইসলাম, খাইরুজ্জামান সজিব, জাহিদুল ইসলাম বাচ্চু, কামরুল ইসলাম, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, আল আমিন সরদার রতন, বিল্লাল হোসেন, মঞ্জুর শাহিন রুবেল প্রমুখ।
জলবায়ু বিপর্যয় থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষায় কাজ করতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর আহবান
শ্যামমনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবন ও উপকূল রক্ষায় কাজ করছে সরকার। দুর্যোগের ঝুঁকি কমাতে বিশ্বঐতিহ্য সুন্দরবনের সুরক্ষা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বৃষ্টির পানি সংরক্ষণসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। একইসঙ্গে ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ক্ষতিপুরণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার(২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট মেম্বারস ক্লাবে ‘দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংগঠন ‘লিডার্স’ এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সংলাপে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও সৈয়দা রুবিনা আক্তার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল।
সংলাপে মূল প্রবন্ধ উত্থাপন করবেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। আলোচনায় অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, কার্ক ইন একশন প্রতিনিধি মাটিলদা টিনা বৈদ্য, মানুষের জন্য ফাউণ্ডেশনের আহসান ওয়াহিদ, স্ক্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, সিসিডিবি’র শেখ আব্দুল আলীম, অক্সফামের মাহবুব-উল হাসান, সুইস কন্ট্রাক্টের মো. শাহিদুজ্জামান পুলক, ওয়ার্ল্ড। কনসার্স বাংলাদেশের মসী মণ্ডল, ফেইথ ইন একশানের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য ও নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য ও পশুর রিভার ওয়াটারকিপার এর মো. নূর আলম শেখ, সাতক্ষীরার ভূক্তভোগী মাধবী রানী মণ্ডল, বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আজাদুল হক, মিসেস মীতা প্রমূখ।
সংলাপে পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনসহ উপকূলীয় এলাকার ঝুঁকি নিরুপন করা হয়েছে। ইতোমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মনিটারিং জোরদার করা হয়েছে। সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশে সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি এ সকল বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রকল্প গ্রহণে সতর্ক হওয়ার আহ্বান জানান পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, বিগত দিনে সরকার বিভিন্ন প্রকল্প নিলেও সেই সকল প্রকল্প জনজীবনে সৃষ্ট সংকট মোকাবেলায় ভূমিকা রাখতে পারছে না। তাই প্রয়োজন অনুযায়ী ভূক্তভোগী জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুন্দরবন রক্ষায় আন্তরিক। তবে সরকারের এই কাজে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সরকারের প্রকল্প গ্রহণে কারসাজির অভিযোগ উত্থাপন করেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, নদী খনন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আবার বিশেষ ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য বিশেষ ভাবে প্রকল্পের ডিপিপি দেওয়া হয়। এমনকি মন্ত্রীদের নির্দেশনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের অনীহা দেখা যায়।
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে পৃথক বোর্ড গঠনের প্রস্তাবের উপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার বলেন, উপকূলীয় অঞ্চলকে উন্নয়নে বড় বাঁধা সমন্বয়হীনতা। এ জন্য আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় বাড়ানোর পাশাপাশি পৃথক একটি সংস্থা গঠন করা জরুরী। উপকূলীয় জনগণের নিরাপদ খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণে সরকার প্রকল্প নিয়েছে বলে জানান তিনি।
সংলাপে বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, উপকূলীয় এলাকায় মানবিক বিপর্যয় রোধ করতে হলে পরিবেশ ও প্রকৃতিকে বিজ্ঞানভিত্তিক ভাবে অনুধাবন করতে হবে। স্থানীয় মানুষের সম্পৃক্ততায় একটি টেকসই, সমন্বিত ও বিভিন্ন মেয়াদী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায় করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ন্যায্য দাবিসমূহ আদায়ে যুক্তিযুক্ত ও শক্ত অবস্থান তুলে ধরার জন্য পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সংলাপে উত্থাপিত সুপারিশে বলা হয়, জলবায়ু ঝুঁকি, দারিদ্র্য ও বিপদাপন্নতার মাত্রা বিবেচনায় নিয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার অধীন উপকূল সংশ্লিষ্ট উপজেলাগুলিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির (বিশেষ করে নগদ ও খাদ্য সহায়তা কর্মসূচি) আওতা ও পরিধি বাড়াতে হবে। উপকুলীয় এলাকায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে একটি বাড়ি একটি সেল্টার কার্যক্রম শুরু করতে হবে। ওই এলাকার সাইক্লোন শেল্টারগুলো সংস্কার এবং নারী ও শিশুবান্ধব করে গড়ে তুলতে হবে। উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধনের লক্ষ্যে উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। ঝড়-জলোচ্ছাস, নদীভাঙ্গন ও ভূমিক্ষয় ঠেকাতে ব্যাপকহারে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার পাশাপাশি উপকুলের রক্ষাকবচ সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রূপসায় জমি নিয়ে বিরোধ, তিন লাখ টাকার গাছ কর্তন
রূপসা প্রতিনিধি
রূপসায় জমি ক্রয় করে বিপাকে পড়েছে হতদরিদ্র ৫ পরিবার। আদালতে বিচারাধীন জমি নিয়ে মালিক পক্ষের বিরোধকে কেন্দ্র করে ওই ৫পরিবারের বসত বাড়ির গাছ-পালা কেটে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সুত্রে জানা গেছে, হতদরিদ্র ইট ভাটার শ্রমিক ইবাদ শেখ, রাজু শেখ, পারভেজ শেখ, আবুল সরদার ও মোস্তফা মুন্সি ২০০৫ সালে ডোমরা গ্রামের জাহাঙ্গীরের নিকট হতে বাকচন্দনশ্রী মৌজার বিলান জমি ক্রয় করে বাড়ি-ঘর নির্মাণ করে শান্তিপুর্নভাবে বসবাস করে আসছে। সম্প্রতি ডোমরা গ্রামের আফসার শেখের পুত্র ফরিদ গং উক্ত জমির মালিকানা দাবি করে হতদরিদ্র ইটভাটা শ্রমিকদের দীর্ঘদিন ধরে রোপনকৃত বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে। সেইসাথে ৩ দিনের মধ্যে বাড়ি খালি করার হুমকি দেয়। এঘটনায় অসহায় ৫ পরিবার তাদের সহায় সম্বল রক্ষার জন্য প্রভাবশালিদের দ্বারে দ্বারে কান্নাকাটি করেও কোন ফল পাচ্ছেনা। এদিকে একটি মহল জমি দখলের ঘটনা থানা পুলিশকে জানালে হত্যার হুমকি অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে জমির বর্তমান এসএ এবং আরএস রিকর্ডীয় মালিক জাহাঙ্গীর বলেন, উক্ত জমি আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত। আমার পিতার নামে এসএ এবং আরএস রেকর্ড রয়েছে। আমাদের অজ্ঞতাসারে ফরিদ গংরা মামলা করে একতরফা রায় নিয়ে এসেছে। যা আমাদের কোন শরীককে অবগত করা হয়নি। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে উক্ত ট্রাইব্যুনালে আমি আপিল করেছি। আমার আপিল আদালতে মঞ্জুর হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিভাবে আদালতকে অবজ্ঞা করে জমি দখল করে এবং গাছপালা কেটে হতদরিদ্র পরিবারের ক্ষতি সাধন করে তা আমার বোধগোম্য নহে।
এলাকাবাসি জানায় ডোমরা গ্রামের আঃ জব্বার শেখের পুত্র মোঃ জাহাঙ্গীর গংদের সাথে একই গ্রামের আফসার শেখের পুত্র ফরিদ গংদের বাকচন্দনশ্রী মৌজার ২.১৬ একর জমি নিয়ে খুলনা জেলার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। যার রেকর্ডিয় মলিক জাহাঙ্গীরের পিতা। ওই জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছে।
মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রহিম সম্পাদক জামাল
আলমগীর হোসেন কেশবপুর (যশোর)
কেশবপুরের মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে সংস্থার কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে শারীরিক প্রতিবন্ধী কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মধ্যকুল ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিমকে সভাপতি ও জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ছায়াবিথী, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, কার্যকরী সদস্য মাসুম বিল্লাহ, ইকবাল হোসেন ও আব্দুল্লাহ।
সংস্থার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুস সামাদ, ফিল্ড সুপারভাইজার ফারুক আহমেদ, ইউনিয়ন সমাজকর্মী রবিউল ইসলাম, মাহাবুর রহমান ও অফিস সহকারী রুবেল হোসেন। সমাজসেবা অধিদপ্তর থেকে আগামী দুই বছরের জন্য ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সাংবাদিক আজিমের উপর হামলা প্রচেষ্টা ও জীবন নাশের হুমকির ঘটনায় রূপসা প্রেসক্লাবের নিন্দা
রূপসা প্রতিনিধি
বাগেরহাটে ষড়যন্ত্রমূলক আক্তার হত্যা মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর আদালতের বারান্দায় মামলার সাক্ষী কর্তৃক রূপসা প্রেসক্লাবের সদস্য এম এ আজিমের ওপর হামলার প্রচেষ্টা ও জীবন নাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সহ-সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক।
রূপসায় অনলাইন সাংবাদিক ফোরামের নিন্দা
রূপসা প্রতিনিধি
বাগেরহাটে ষড়যন্ত্রমূলক আক্তার হত্যা মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর আদালতের বারান্দায় মামলার সাক্ষী কর্তৃক রূপসা অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য এম এ আজিমের ওপর হামলার প্রচেষ্টা ও জীবন নাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-রূপসা উপজেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন পপি, সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈমুজ্জামান শরিফ, অর্থ সম্পাদক বিএম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম তুরাণ, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম ডালিম, সাধারণ সদস্য আল মাহমুদ প্রিন্স, আবু হারুনার রশিদ, তরিকুল ইসলাম, আব্দুল জব্বার শিবলী, আশিকুজ্জামান বাবু, চন্দন ভট্টাচার্য।
ডুমুরিয়ায় ১৬দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ ম্যাচে ধামালিয়া ইউনিয়ন ৪-০ গোলে বিজয়ী
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে খেলায় অংশ গ্রহণ করেন প্রথম রাউন্ডে “ক” গ্রুপের ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল বনাম ভান্ডারপাড়া ইউনিয়ন ফুটবল দল। এতে ধামালিয়া ফুটবল দল ৪-০ গোলে ভান্ডারপাড়া ফুটবল দল কে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন শেখ জামিল আকতার লেলিন। মাঠের চারপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপ¯ি’ত থেকে খেলা উপভোগ করেন। খেলা শেষে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক, মিলন কান্তি মল্লিক, খান আঃ রাজ্জাক, অধ্যাপক সুশীল কুমার মন্ডল, শিবপদ গোলদার, কামরুজ্জামান টিপু, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার, সরদার শফিউল্লাহ,গনেশ মন্ডল প্রমূখ।
কালীগঞ্জে প্রাইভেট কার চাপায় এক শ্রমিক নিহত ॥ আহত ৩
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে বেপরোয়া গতির প্রাইভেট কারের চাপায় জিয়াউর রহমান (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে খামারাইল গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মল্লিকনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরো তিন শ্রমিক। হতাহতরা সবাই গাছকাটা শ্রমিক বলে জানা গেছে। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী ও বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আহসান জানান, বুধবার বিকালে (ঢাকা মেট্রো গ-২৭৮৭০৭) নম্বরের একটি প্রাইভেট কারে দুইজন যাত্রী নিয়ে কালীগঞ্জ থেকে দ্রুত গতিতে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় মোবারকগঞ্জ সুগার মিলের পাশে মল্লিকনগরে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকাটা শ্রমিকদের চাঁপা দিলে ৪ শ্রমিক আহত হয়। গাড়িটি মহাসড়কের পাশর্^বর্তী ধানক্ষেতে আছড়ে পড়ে। পরে কালীগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার করে কালীগঞ্জ হাসাপাতালে ভর্তি করলে চিকিৎসক আহত শ্রমিক জিয়াউর রহমান জিয়াকে মৃত ঘোষনা করেন। পরে ঘাতক প্রাইভেট কারটি জব্দ করে বারোবাজার হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, জিয়াউর রহমান জিয়া মারা গেলেও দূর্ঘটনায় আহত অন্য শ্রমিকরা এখন আশঙ্কামুক্ত।
শিক্ষাসমাপনী উৎসব পালনে উচ্চআদালতের নির্দেশনা অনুসরণের পরামর্শ
আজ খুবিতে ৩ দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু হচ্ছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাকোর্স সম্পন্ন উপলক্ষে ৩ দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব আগামীকাল ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। আজ সকাল ১০ টায় এ উৎসবের উদ্বোধন করা হবে। এ দিন বিকেল ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন ২৮ অক্টোবর সকাল ১০ টায় এক আলোচনা সভা আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিকেল ৫ টায় ১৮, ১৯ ও ২০ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন ২৯ অক্টোবর বিকেল ৫ টায় মুক্তমঞ্চের সামনে কনসার্ট অনুষ্ঠিত হবে।
এদিকে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্নে ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনের সভাপতিত্বে আজ ২৬ অক্টোবর বুধবার বিকেল ৩ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রভোষ্টবৃন্দ, সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় যে, কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে গোটা ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া হল রোড ও ক্যাম্পাসের আশে-পাশের এলাকায় সাদা পোশাকে এবং পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারী থাকবে। শিক্ষাসমাপনী উৎসব উদযাপনে সংশ্লিষ্ট ১৮ ব্যাচের শিক্ষার্থীদেরকে এ সংক্রান্ত উচ্চআদালতের নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে।
খুবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ৩ জন পেলেন বিশিষ্ট বিজ্ঞানীর অ্যাওয়ার্ড
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ৩ জনকে আইইএন্ডইএস বিশিষ্ট বিজ্ঞানী অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে। এছাড়াও দুইজনকে দেওয়া হয়েছে তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ড। একই সাথে ওরাল প্রেজেন্টেশনে ৩টি ভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
ভারতের ইনস্টিটিউট অব ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএন্ডইএস) এবং স্বেচ্ছাসেবী সংগঠন বেডস যৌথ আয়োজনে গত ১৯ ও ২০ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরস্কারস্বরূপ তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বিশিষ্ট বিজ্ঞানী অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, ড. অর্ণব রায় চৌধুরী ও ড. মিসেস পি ভাবনা। তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন অরবিন্দ মোহান্তি ও দেবপ্রিয়া মৈত্র।
ওরাল প্রেজেন্টেশনে একাডেমিক/প্রফেশনাল ক্যাটারিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ড. দীপন অধিকারী, মোনালী চক্রবর্তী ও মো. হানিফ। রিসার্চ স্কলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন সানজানা ঘোষ, সুভাম দাস ও বিদিশা চ্যাটার্জি। স্টুডেন্ট ক্যাটারিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন জান্নাতুল ফেরদৌস, দেবদত্ত দাস, অর্চিত ভট্টাচার্য এবং মুন্না খলিম। সম্মেলনের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
খুলনা আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন
খবর বিজ্ঞপ্তি
বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী খুলনা জেলা কার্যালয় চত্ত্বরে একটি জলপাই গাছের চারা রোপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান ও বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তা, কর্মচারি ও সদস্য-সদস্যাবৃন্দ। কর্মসুচীর আওতায় এ বছর আনসার ও ভিডিপি জেলা কার্যালয়, উপজেলা কার্যালয় ও ক্লাব সমিতি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ভেষজ ও ফলজ বৃক্ষরোপন করা হয়।
বাগেরহাটে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও স্বর্নালঙ্কার ছিনতাই, গ্রেফতার ৬
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী দিপক কর্মকার(৪১)কে পিটিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনতাই করেছে একটি চক্র। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মুরগীপট্টিতে এ ছিনতায়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা দিপকের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও ৯আনা ওজনের স্বর্নাঙ্কার নিয়ে যায়।
মারধরের শিকার দিপক কর্মকার মোরেলগঞ্জ উপজেলার সেরেস্তাদারবাড়ী এলাকার মৃত জীতেন্দ্রনাথ কর্মকর্তারের ছেলে। মোরেলগঞ্জ বাজারের নিউ প্রভাত জুয়েলার্সের মালিক। আহত দিপক মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্বর্ণ ব্যবসায়ী দিপকের অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জুয়েল শেখ (৩০), মোঃ আঃ রহিম খান (৩০), আনোয়ার হাওলাদার (৩২), সুমন হাওলাদার (৩০), মোঃ পান্না শেখ (৩০), মোঃ জাহিদ আকন (৩২)। এদের সবার বাড়ি মোরেলগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন এলাকায়। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
দিপক কর্মকার বলেন, হামলকারীরা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না দেওয়ায় তারা আমার উপর হামলা করেছে। আমার কাছ থেকে ২০ হাজার টাকা এবং ৯আনা ওজনের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। টাকা না দিলে দেখে নেওয়ার হুমকীর অংশ হিসেবে এই হামলা হয়েছে। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এই ব্যবসায়ী।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক অনুপম ঘোষ বলেন, স্বর্ণ ব্যবসয়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় এজাহার নামীয় ৮জনের ৬জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুইজনকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।
বাগেরহাটে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা আনসার ভিডিপি কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট মো: মাজহারুল ইসলাম ভূঁইয়া এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময়, বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, এছাড়া সদর উপজেলা প্রশিক্ষক, দলনেতা, দলনেত্রীগণ উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ২টি সমিতি কার্যালয়ে ১৬৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।
পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার চার দিনের সফরে বুধবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২৭ ও ২৮ অক্টোবর বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উপমন্ত্রী ২৯ অক্টোবর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শব্দদূষণ হলো একটি নীরব ঘাতক। শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগে সচেষ্ট হতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে জনবহুল ও ব্যস্ত রাস্তার পাশে বিলবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর পরামর্শ দেন তিনি। শব্দদূষণের ফলে মানুষের মধ্যে দুশ্চিন্তা, অবসাদ, উদ্বেগ সৃষ্টি হয়। যা ধীরে ধীরে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করে। ভবিষ্যৎ প্রজন্ম শব্দদূষণের ফলে অনেক বেশি ভূক্তভোগী হচ্ছে। অতিরিক্ত মোবাইলের ব্যবহার, গাড়ীর অনাকাঙ্খিত হর্ণ এবং নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের শব্দ তাদের বধিরতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরও বলেন, এই শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে টেলিভিশন,পত্র-পত্রিকায় প্রচারণার ক্ষেত্রে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সামাজিক সংগঠনগুলো যদি শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করে তাহলে সমাজে কার্যকর প্রভাব পড়বে বলে আশা করা যায়।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।
বাগেরহাটে জাল দাখিলা দিয়ে জমির নামজারির চেষ্টা, প্রতারক আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট।।
বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে জাল দাখিলা জমা দিয়ে জমির নামজারি (মিউটেশন) করতে গিয়ে আটক হয়েছেন মানিক উদ্দিন (৪৮) এক প্রতারক। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে মানিক উদ্দিন ১ একর ৪ শতক জমির নামজারি করতে জাল কাগজপত্র জমা দেন। বিষয়টি যাচাই বাছাই কালে দাখিলাটি জাল হিসেবে ধরা পড়ে। এসময়ে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মুরাদুল ইসলাম জমির নামজারি করতে আসা প্রতারত মানিক উদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক মানিক উদ্দিন বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের ছহির উদ্দিনের ছেলে। এঘটনায় বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিস প্রতারক মানিক উদ্দিনকে আসামী করে বিকালে থানায় মামলা দায়ের করেছে।
বাগেরহাট সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোচ্ছাবেরুল ইসলাম জানান, মানিক উদ্দিন নামের এক জমির মালিক বুধবার তার ক্রেয়কৃত ১ একর ৪ শতক জমির নামজারি করতে কাগজপত্র সদর উপজেলা ভূমি অফিসে জমা দেন। দুপুরে ওই কাগজপত্র যাচাই বাছাই কলে দাখিলাটি জাল হিসেবে ধরা পড়ে। এসময়ে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মুরাদুল ইসলাম পুলিশ প্রতারককে পুলিশের কাছে হস্তান্তর করেন। এঘটনায় বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মো. মশিউর রহমান বাদী হয়ে মানিক উদ্দিনকে আসামী করে বুধবার বিকালে সদর থানায় মামলা দায়ের করেছে।
দাকোপের বাজুয়া চড়া নদীতে শুক্রবার পুরুষ এবং শনিবার মহিলা নৌকাবাইচ প্রতিযোগিতা
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়া চড়া নদীতে ২৮-২৯ অক্টোবর শক্রবার (পুরুষ) ও শনিবার (মহিলা) নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বাজুয়া চড়া নদের তীরে লাখো মানুষের ঢল নামবে। শুধু খুলনা শহরই নয় দূরদূরান্ত থেকেও দল বেঁধে সকল শ্রেণি পেশার মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে চড়া নদের তীরে ভিড় জমাবে বলে আয়োজক কমিটির ধারণা। শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় পুরুষ নৌকা বাইচ, ২৯ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় মহিলা নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঝিসহ ৭টি দল অংশগ্রহণ করবেন। শুক্রবার বিকেলে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে শনিবার মহিলা নৌকা বাইচের মধো দিয়ে। প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে আকর্ষণীয় নানা রকম পুরুস্কার।
দুই দিনের এই নৌকাবাইচ উপলক্ষে চড়া নদীর দুই পাড়ে বসবে গ্রামীন মেলা। অসংখ্য দোকান পাট ও শিশুদের বিনোদন জন্য হরেক রকমের পণ্যের সমাহার সাজিয়ে বসেছেন দোকানিরা। দুই পাড়ের মানুষের মনে বইছে অন্য রকম এক আনন্দের বন্যা। নৌকাবাইচের উৎসব মুখর পরিবেশ নিশ্চিতসহ বাইচকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দাকোপ থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এ বিষয়ে লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় বলেন, ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করতে বাজুয়ার চড়া নদীর পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করেন।
খুবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ৩ জন পেলেন বিশিষ্ট বিজ্ঞানীর অ্যাওয়ার্ড
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ৩ জনকে আইইএন্ডইএস বিশিষ্ট বিজ্ঞানী অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে। এছাড়াও দুইজনকে দেওয়া হয়েছে তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ড। একই সাথে ওরাল প্রেজেন্টেশনে ৩টি ভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
ভারতের ইনস্টিটিউট অব ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএন্ডইএস) এবং স্বেচ্ছাসেবী সংগঠন বেডস যৌথ আয়োজনে গত ১৯ ও ২০ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরস্কারস্বরূপ তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বিশিষ্ট বিজ্ঞানী অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, ড. অর্ণব রায় চৌধুরী ও ড. মিসেস পি ভাবনা। তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন অরবিন্দ মোহান্তি ও দেবপ্রিয়া মৈত্র।
ওরাল প্রেজেন্টেশনে একাডেমিক/প্রফেশনাল ক্যাটারিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ড. দীপন অধিকারী, মোনালী চক্রবর্তী ও মো. হানিফ। রিসার্চ স্কলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন সানজানা ঘোষ, সুভাম দাস ও বিদিশা চ্যাটার্জি। স্টুডেন্ট ক্যাটারিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন জান্নাতুল ফেরদৌস, দেবদত্ত দাস, অর্চিত ভট্টাচার্য এবং মুন্না খলিম।
শিক্ষায় গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ: শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি
বেনাপোল প্রতিনিধি ।।
শিক্ষা মন্ত্রী ড.দিপু মনি এমপি বলেন “শিক্ষায় গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নিদের্শে শিক্ষার আলো জ¦লবে প্রতিটি ঘরে ঘরে। সরকার শিক্ষাকে অগ্রাধিকার ভিওিতে প্রতিটি নাগরিকের কাছ পৌছে দেয়ার জন্য কাজ করছে। তিনি বুধবার বিকেলে যশোরের শার্শা উপজেলার বাগআচড়ায় ডা: মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমি ভবনের শুভ উদ্বোধন শেষে এক সুধী সমাবেশ একথা বলেন।
যশেরের অতিরিক্ত জেলা প্রশাসক হুসনাইন সরকারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাংসদ শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানে ব্ক্তব্য রাখেন,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডঃ মশিউর রহমান,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা সিরাজুল হক মঞ্জু. সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ,ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের প্রতিষ্টাতা ড. মশিউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন নারী শিক্ষার অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন সুশাসন সহ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয় উল্লেখ করা হয়। অনুষ্ঠান টিতে শার্শা ঝিকরগাছা, কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক নেত্রীবৃন্দ ও সাধারণ মানুষের আগমনে শিক্ষা ও মানব মেলায় পরিনত হয়।
কেশবপুরে খাস জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সরকারি নির্দেশনা অমান্য
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা (দোকান ঘর) তিন দিনের মধ্যে সরিয়ে নিতে সরকারি নির্দেশনা অমান্য করে বহাল তবিয়তে রয়েছে জাকির হোসেন নামে এক ব্যাক্তি।
ভুমি অফিসের নোটিশ সুত্রে জানাগেছে, গত ১৯ অক্টোবর ২০২২ইং তারিখে উপজেলা সহকারি কর্মকর্তা’র (ভুমি) নির্দেশে পৌর ভুমি সহকারি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ইউ,ভু,অ/কেশব- ১৪৩৯ নং নোটিশে ৮১ নং সুজাপুর মৌজার ১ খতিয়ানের ৪০৭ দাগের সরকারি খাস জমি থেকে জাকির হোসেনকে অবৈধ স’াপনা (দোকান ঘর) তিন দিনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়। ১৯ অক্টোবর প্রেরিত নোটিশে স’াপনা (দোকান ঘর) তিন দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশনা থাকলেও আজ পর্যন্ত স্থাপনটি না সরিয়ে ঐ স্থাপনায় (দোকানে) বসে জাকির হোসেন বহাল তবিয়তে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে জাকির হোসেন বলেন, এটা ইউনিয়ন পরিষদের জমি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরকে বলে দোকান বসিয়েছি, যখন ইউনিয়ন পরিষদের ভবন নির্মান হবে তখন আমি দোকান সরিয়ে নিবো। তাছাড়া তারা কোন অভিযোগও করেনি। রিজাউল নামে এক দোকানদার ঐ অভিযোগটি করেছে, কারণ আমার দোকান থাকলে তার বেচা-কেনা কম হচ্ছে।
পৌর ভুমি সহকারি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, যেহেতু তিনি ৩ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে ব্যার্থ হয়েছেন। বিষয়টি আমি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি, তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
সিত্রাং পরবর্তি দাকোপের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ঘূর্নিঝড় সিত্রাং পরবর্তী ক্ষয়ক্ষতি নির্ধারণে ২৫ অক্টোবর মঙ্গলবার মুজিব বর্ষের ঘর, কৃষি জমি, সাধারণ মানুষের বাড়ি-ঘর খেয়াঘাট পরিদর্শন করেছেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। তিনি মুজিব বর্ষের আশ্রায়ন প্রকল্পের ঘরে থাকা সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঘুর্ণিঝড় সিত্রাং এ কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা খোজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, বাজুয়া ইউনিয়ন পনিষদ চেয়ারম্যান মানস কুমার রায়, কৈলাশগঞ্জ ইউনিয়ন পনিষদ চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, ইউপি সদস্য নিতাই জদ্দার। ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সার্বিক সহযোগিতা করার জন্য নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস সিপিপি, গ্রাম পুলিশ, ওর্য়াড সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ অন্যান্য সকলকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ভারত থেকে দেশে প্রবেশকালে ৬ জন আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির লেবুতলা সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে প্রবেশকালে শিশুসহ ছয়জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল বুধবার ভোররাতে তাদেরকে আটক করা হয়। একই দিন দুপুরে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর জেলার হিলিয়া গ্রামের জাকির মোল্যা ছেলে আলাউদ্দিন মোল্যা (২২) নড়াইল জেলার কদমতলার আশরাফ শেখের মেয়ে শামীমা আক্তার (১৬), খুলনার রোমনগর গ্রামের খোকন হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৮), বাগেরহাটের বানিয়াখালীর আবুল হোসেনের ছেলে জামাল খান (৫৬), একই জেলার নলবুনিয়া গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে হাসিব হোসেন (২৬) পিরোজপুর জেলার ছোট মাছুয়া গ্রামের শাহাজাহান ফরাজীর ছেলে জাকির হোসেন (৩৬)।
বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশকালে নেবুতলা সীমান্ত ৫২/৫ পিলার হতে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বটিয়াঘাটায় খলসিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেনা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশের বিশাল জনগোষ্ঠীর পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুগপোযোগী আধুনিক শিক্ষা ব্যাবস্থা গ্রহনের পাশাপাশি কারিগরী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দিয়েছে। সেই সাথে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার যুবক-যুবতীদের বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশ আজ এগিয়ে চলেছে। তিনি গতকাল বুধবার বেলা ১১ টায় স্থানীয় বটিয়াঘাটার খলসিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নব-নির্মিত ভবনের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন। জার্মান বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ডঃ বিভুতি রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি,এম আলমগীর কবির, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী বিএম ফরিদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমি আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা ছঁবি রানী সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা নুসরাত ঝুমুর, সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর বিএম আসিক বিন আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা কনক রানী গণপতি, সহকারী শিক্ষা কর্মকর্তা শারমিনা আফরোজ। ইউপি সদস্য আলীগনেতা দুলাল চন্দ্র মহালদার ও প্রাক্তন শিক্ষক প্রনয় কুমার সরকার’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সহকারী শিক্ষক মলয় বরন রায়, খলশিবুনিয়া জিপিবি হাই স্কুলের প্রধান শিক্ষক শশাংক ঢালী, বিদ্যালয়ের সাবেক সভাপতি দয়াল চন্দ্র তরফদার, অধ্যাপক রাম প্রসাদ সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা মন্ডল, সহকারী শিক্ষক চায়না রায়, সহকারী শিক্ষক বীনা মন্ডল, সহকারী শিক্ষক অনিমা হালদার, সহকারী শিক্ষক কনিকা রায়, সহকারী শিক্ষক বিউটি বিশ্বাস, সহকারী শিক্ষক পংকজ হালদার, সহকারী শিক্ষক তাপস হালদার, সহকারী শিক্ষক তুলিকা বাছাড়, সহকারী শিক্ষক তপন রায়, সহকারী শিক্ষক অনুপ কুমার রায়, রানার্স গ্রুপের সভাপতি প্রদীপ হীরা প্রমূখ। প্রধান অতিথি এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৮ লক্ষ ৮৭ হাজার টাকায় নব-নির্মিত চারতলা বিশিষ্ট ভবন ফিতা কেঁটে উদ্ভোধন করেন।
তালায় ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা):
“মুমূর্ষ রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন তালা ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) সকালে ব্লাড ব্যাংকের আয়োজনে একটি বর্ণঢ্য র্যালি উপ-শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ করে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
ব্লাড ব্যাংকের এডমিন এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ শফিউর রহমান ডানলাপ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়,তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
নগরীর সাবেক মোহাম্মদনগর (বর্তমান ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড) আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ও তার সহধর্মীনি মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফাতেমা ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বাদ আছর শিববাড়ী পলাশবাগ ইব্রাহিম মিয়া রোড নিজ বাসভবনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন মরহুমের ছোটপুত্র ও ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম লেলিন।
সেই অদম্য তামান্নার সঙ্গে কিছুক্ষণ শিক্ষামন্ত্রী
যশোর অফিস
যশোরের ঝিকরগাছার অদম্য সেই মেধাবী তামান্না নূরার সঙ্গে দেখা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বেলা ১১টার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ পরিদর্শন শেষে তিনি তামান্নার সঙ্গে দেখা করেন। এ সময় শিক্ষামন্ত্রী পড়াশোনার বিষয়ে তামান্নাকে দিকনির্দেশনা দেন ও কিছুক্ষণ সময় কাটান। একই সঙ্গে তামান্নার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন বলে জানান তিনি।
এর আগে, বাম পা দিয়ে লিখে সব বাধা অতিক্রম করে এইচএসসি পর্যন্ত সাফল্য অর্জন করায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তামান্নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফোনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন তিনি।
তামান্না নূরা বলেন, আমাদের শিক্ষামন্ত্রী খুবই আন্তরিক। আমি ভালো ফলাফল করার পরে তিনি খুশি হয়ে আমাকে ফোন দিয়েছিলেন। তখন তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন। আমাকে সাহস যুগিয়ে ছিলেন। ওই সময়ে তিনি আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা পোষণ করেছিলেন। আজ আমার সঙ্গে দেখা করেছেন। আমাকে এবং আমার পরিবারের সঙ্গে কথা বলেছে। আমার বর্তমান পড়াশোনা বিষয়ে খোঁজ খবর নেন। এসময় শিক্ষামন্ত্রী পড়াশোনার বিষয়ে তামান্নাকে দিকনির্দেশনা দেন এবং আমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন বলে জানান তিনি।
তামান্না আরও জানান, তিনি শিক্ষাজীবন শেষ করে বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হতে চান। এমনকি গবেষণায়ও নিজেকে নিয়োজিত করতে পারেন।
তামান্নার বাবা রওশন আলী বলেন, তামান্না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা তার। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটে উত্তীর্ণ হয়েছে সে। গুচ্ছের ‘ক’ ইউনিটে তামান্নার মার্কস এসেছে ৪৮.২৫। যবিপ্রবি মাইক্রোবাইওলোজি পড়ার ইচ্ছা তামান্নার।
এ সময় তামান্নার সঙ্গে দেখা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার প্রমুখ। তামান্না শিক্ষামন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান।
জানা যায়, তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান। অদম্য এই তরুণী শুধুমাত্র একটি পা দিয়ে বিজ্ঞান বিভাগ থেকে সবকটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছিলেন। তার এই সাফল্যে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা খোঁজখবর নেন। একইসঙ্গে তারা দুই বোন তামান্নার স্বপ্ন পূরণে এগিয়ে আসেন। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থাও করেছিলেন বঙ্গবন্ধুর এই দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা।
৩৬ ঘণ্টা বিদ্যুৎহীন, মারা পড়ল ২৩০০ মুরগি
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছপালা পড়ে অধিকাংশ এলাকায় তার ছিঁড়ে গেছে। খুঁটি ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে পুরো উপজেলায় ৩৬ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হলেও অধিকাংশ এলাকা এখনও বিদ্যুৎ নেই।
এদিকে উপজেলার হিজলা গ্রামের ওলি খান নামে এক খামারির ১২০০ লেয়ার মুরগি ও শাহীন খানের ১১০০ পোল্ট্রি মারা গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে মৎস্য ঘেরের ওপর নির্মিত মুরগির খামারের দুটি ঘর পানিতে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে ওই দুই খামারির মুরগিগুলো মারা যায়।
উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. হিদুল ইসলাম জানান, সিত্রাংয়ের আঘাতে বহু বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। অনেক খুঁটি হেলে পড়েছে। বড় গাছ ও ডালপালা ভেঙে তার ছিঁড়ে গেছে। আজ-কালের মধ্যে সব লাইন চালু করা সম্ভব হবে।
উপজেলা চত্বরে গাছের ডাল পড়ে নারীর মৃত্যু
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভারিবর্ষণ এবং দমকা হাওয়ায় নড়াইলের লোহাগড়ায় গাছের ডাল পড়ে মার্জিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে লোহাগড়া উপজেলা চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে এ ঘটনা ঘটে।
মার্জিনা বাগেরহাট সদর উপজেলার অর্জুন বাহার গ্রামের আকবর আলী শেখের মেয়ে। তার লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাগেরহাট জেলার মার্জিনা বেগম (৩৮) ছেলে জিহাদকে (১১) নিয়ে দীর্ঘদিন লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফফারের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। অন্যান্য দিনের মতো সোমবার (২৪ অক্টোবর) সকালে বৈরী আবহাওয়ার মধ্যে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন।
দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে পৌঁছলে একটি মেহগনি গাছের ডাল ভেঙ্গে তার মাথার ওপর পড়ে। এতে ওই নারী গুরুত্বর আহত হন। স্থানীয়রা দেখতে পেয়ে মহিলাটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে মৃতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক জেলা প্রশাসককে অবহিত করেছি। নিহতের একমাত্র সন্তান স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। অতিদ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সরকারিভাবে আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা করা হবে।
বছর পেরোতেই ‘নতুন প্রযুক্তির’ বাঁধে ধস
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রার হরিণখোলা বেড়িবাঁধের ধসে যাওয়া স্থানে গতকাল সকালে সংস্কার কাজ করছিলেন শতাধিক শ্রমিক। কেউ মূল বাঁধের ওপর ও নিচ থেকে মাটি সরাচ্ছেন, আবার কেউ ঝুড়িতে করে সেই মাটি নিয়ে ধসে যাওয়া বাঁধের স্থানে দিচ্ছেন।
এ সময় ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা ইউনুস আলী ও রুহুল বারী শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র এক বছর আগে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। অথচ এরই মধ্যে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তারা বলেন, বেড়িবাঁধ নির্মাণের সময় ওপরে এবং বাঁধের দুই পাশে মাটি দেওয়া হলেও ভেতরে বালু দেওয়া হয়। এ কারণে বাঁধ দুর্বল এবং এক বছরের মধ্যে ধসে গেছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারি বৃষ্টি ও উঁচু জোয়ারের প্রভাবে খুলনার কয়রার হরিণখোলা গ্রামের ‘নতুন প্রযুক্তির’ বেড়িবাঁধের প্রায় ৮০ মিটার গত সোমবার সকালে ধসে যায়। রাত ৩টার দিকে সেই ধস আরও বাড়ে। এরপর মঙ্গলবার ভোর থেকে দিনভর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শতাধিক শ্রমিক কাজ করে বাঁধ সংস্কার করেন। তবে বাঁধ এখনও ঝুঁকিমুক্ত হয়নি।
পাউবো সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে তারা ঠিকাদারের মাধ্যমে ২০২০ সালের ১৫ নভেম্বর ২ নম্বর কয়রা গ্রামের খালের গোড়া থেকে গোবরা গ্রাম পর্যন্ত ৬০ মিটার ক্লোজার ও ১ হাজার ৬৪০ মিটার বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করে। কপোতাক্ষ নদের তীরের এই কাজ শেষ হয় ২০২১ সালের ১২ সেপ্টেম্বর। নির্মাণকাজে খরচ হয় প্রায় ১০ কোটি টাকা। দুই পাশে মাটির দেয়াল ও মাঝখানে ড্রেন কেটে বালু ভরাট করে বাঁধটি নির্মাণ করা হয়।
কয়রা গ্রামের রোকনুজ্জামান বলেন, বাঁধটি অনেক উঁচু ও প্রশস্ত হয়েছে। তবে বাঁধের দুই পাশ ও ওপরে মাটি দেওয়া হলেও ভেতরে দেওয়া হয়েছে বালু। পুরোটা মাটি দিয়ে করলে বাঁধে ধস নামত না। বাঁধ যাতে না ভাঙে, সে জন্য নদীর তীরে ব্লক দেওয়া দরকার।
গতকাল সকালে বাঁধ মেরামতের স্থানে গিয়ে দেখা যায়, বাঁধের যে স্থান ভেঙে গেছে, এর দু’পাশের মাটি সরে গিয়ে বালু বেরিয়ে গেছে। ওই বালু নদীর ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে। হরিণখোলা গ্রামের বাসিন্দা জিয়াদ শেখ বলেন, ‘একে তো বালুর বাঁধ। তারপর এভাবে মূল বাঁধের মাটি কেটে নেওয়া ঠিক হচ্ছে না। এতে বাঁধের বড় অংশ ফের ঝুঁকিতে পড়বে।’
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শেখ বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাঁধের ওই স্থান ভেঙে গিয়েছিল। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে প্রায় দুই কিলোমিটার বাঁধ। সে সময় পাউবো ওই বাঁধটি মেরামতের উদ্যোগ নেয়। তবে সঠিক তদারকি না থাকায় কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান অপরিকল্পিতভাবে বাঁধটি নির্মাণ করে। ফলে বছর না যেতেই বাঁধটি ভাঙনের শঙ্কার মুখে পড়ে। তিনি বলেন, বাঁধের ভেতরে যদি বালু দেওয়া না হতো, তাহলে এ অবস্থা হতো না।
এলাকাবাসীর অভিযোগ, এক বছর আগে বাঁধটি বালু ভরাট করে নির্মাণ করা হয়েছে। সে সময় নির্মাণকারীরা মূল বাঁধের পাশের নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলেছেন। পরে বাঁধের দুই পাশের ঢালে চরের মাটি দিয়ে বালু ঢেকে দেওয়া হয়।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, জাইকার অর্থায়নে ভিন্ন ডিজাইনে বাঁধটি নির্মাণ করা হয়েছে। মাটির সংকট থাকায় প্রথমে বাঁধের মাঝের স্থানে ড্রেন কেটে বালু দিয়ে ভরাট করা হয়। পরে দুই পাশে মাটির দেয়াল নির্মাণ করা হয়েছে। এটি ‘নতুন প্রযুক্তি’। আগামীতে এ প্রযুক্তিতেই সব বাঁধ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। মূল বাঁধ কেটে ধসে যাওয়া স্থান মেরামত প্রসঙ্গে তিনি বলেন, জরুরি মুহূর্তে মাটি না পাওয়ায় এভাবে করা হচ্ছে। জোয়ারের প্রভাব কমলে নদীর চরের মাটি কেটে সব বাঁধ ঠিক করা হবে। তবে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফি উদ্দিন বলেন, বাঁধের মধ্যে বালু দেওয়া হয়নি। বাঁধ তৈরির সময় আশপাশ থেকে মাটি দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু বালু মাটি থাকতে পারে। ২-৩ কিলোমিটার দূর থেকে মাটি আনতে গেলে বাঁধের নির্মাণ খরচ অনেক বেশি হতো। এ ছাড়া যে স্থানে ধস নেমেছে, সেটি মূলত নদীভাঙন কবলিত।
খুলনায় ছাত্রদল নেতা শিথিল সহ ১২ জনকে জেলহাজতে প্রেরণ: নিন্দা
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার অন্তর্গত দৌলতপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহেসানুল ইসলাম শিথিল সহ ১২ জন খুলনা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বাকশালী আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। ২২ অক্টোবর খুলনায় বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে খুলনা মহানগর ছাত্রদলের অন্তর্গত দৌলতপুর থানা ছাত্রদল মিছিল সহকারে অংশগ্রহন করার সময় নগরীর নতুন রাস্তা মোড়ে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। পরবর্তীতে ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখে বিএনপি- ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইসতি ও সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস ছাত্রদল নেতা এহেসানুল ইসলাম শিথিলের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে এহেসানুল ইসলাম শিথিল সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন
মহানগর ছাত্রদলের বিবৃতি: আওয়ামীদের অব্যাহত সন্ত্রাস, বাকশালী পুলিশদের বাড়াবাড়ি রকমের বানোয়াট মামলা, সশস্ত্র হামলা, গ্রেফতার ও গুলিবর্ষণে হত্যা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিএনপি আহুত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় গণ সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীর হামলা এবং পুলিশের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলায় আসামি করা হয় – খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মৃদুল, দৌলতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন লিটন, দৌলতপুর থানা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, দৌলতপুর কলেজ (দিবা-নৈশ্য) ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের হাসান রাফি, দৌলতপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহেসানুল ইসলাম শিথিল, সরকারি বি,এল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা এস এম মুন্না সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মীকে। এই অবৈধ হামলা ও গ্রেফতারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও চরম প্রতিবাদ জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইসতি ও সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস। বুধবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অবৈধ জুলুমবাজ সরকার তাদের স্বৈরাচারী শাসন প্রলম্বিত রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সারাদেশে সরকার বিরোধী মত দমনের লক্ষ্যে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছাত্রদলের বিরুদ্ধে মামলা হামলাকে তাদের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা।আমরা বলতে চাই ,মতোই মামলা হামলা ,ভয় ভীতি প্রদর্শন করা হোক, এই অবৈধ সরকার ছাত্রদলের হাত থেকে তার অবশ্যম্ভাবী পতন ঠেকাতে পারবে না তা অনতিবিলম্বে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। নেতৃদ্বয় অবিলম্বে এইসব উজবুক,উদ্ভট, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে ছাত্রদল নেতৃবৃন্দের ওপর হয়রানি বন্ধের জোর দাবি জানান।











































