Home জাতীয় দলীয় সিদ্ধান্ত হলেই সংসদ থেকে পদত্যাগ করবেন হারুন

দলীয় সিদ্ধান্ত হলেই সংসদ থেকে পদত্যাগ করবেন হারুন

15

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

দলীয় (বিএনপি) সিদ্ধান্ত হলেই সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ।

শনিবার (২২ অক্টোবর) বিকালে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

আগামী ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় গণসামাবেশ সফল করতে এই মতবিনিময়সভার আয়োজন করে বিএনপি।

হারুনুর রশীদ বলেন, দেশের গণতন্ত্র, অর্থনীতি ও স্বাধীনতা আজ বিপন্ন। মানুষের অধিকার আমরা হারিয়ে ফেলেছি। আমরা যে মুক্তির সংগ্রাম ও লড়াই শুরু করেছি তাতে বিজয় অর্জন করার জন্যই আমাদের এই সমাবেশ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ।