মিলি রহমান।।
গ্রিনটি’র সাথে সবাই পরিচিত। পানীয় হিসেবে চা-কফির পাশাপাশি গ্রিন টি অনেক বেশি পরিচিত সব জায়গাতেই। অনেকেই মনে করে থাকেন যে, এটি শুধু ওজন কমাতে খাওয়া হয়ে থাকে। কিন্তু ওজন কমানোর সমাধানসহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এটি অনেক উপকারী।
গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত গ্রিন টি পান বার্ধক্যের ছাপকে ঘুচিয়ে ত্বক এর সৌন্দর্য বাড়ে কমায় ক্যান্সারের ঝুঁকিও। গ্রিন টি বেশি জনপ্রিয় গুণের কারণে। এটি অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। রেগুলার গ্রিন টি পানের মাধ্যমে বছরে ৭ পাউন্ড পর্যন্ত ওজন কমানো সম্ভব।
এটি তৈরির জন্য ১ কাপ পানিতে ৫ চা চামচ গ্রিন টি, ১ চা চমচ পু-দিনা পাতা দশ মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে ছেঁকে সংরক্ষণ করতে হবে। এই টোনারটি দিনে ২-৩ বার ব্যবহার করুন। এটি ত্বকের চুলকানি ও প্রদাহ দূর করতে সাহায্য করে।
গ্রিন টি-তে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা বার্ধক্যের গতিকে ধীর করে এবং আয়ু বাড়ায়। চোখের ফোলা ভাব এবং চোখের নিচের কালো দাগ কমাতে বেশ উপকারী। ব্যবহার করা গ্রিন টির দুটি ব্যাগ ২ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হওয়ার পর চোখ বন্ধ করে এর উপর ৫ থেকে ১০ মিনিট রাখুন। আশা করছি উপকার পাবেন।
ড্রাই গ্রিন টি’র পাতা মধুর সাথে মিক্স করে ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়। যা লোমের ভেতরের ময়লা ও মৃত কোষ দূর করে। ত্বককে করে নরম ও মসৃণ। নিয়মিত এক কাপ গ্রিন টি পান হার্ট এর রোগের ঝুঁকি কমায়। নিয়ন্ত্রণে থাকে ব্লাড প্রেসার।
ঘামের দুর্গন্ধ দূর করতে গ্রিন টি ডিওডোরেন্ট হিসেবে ভালো কাজ করে। পায়ের দুর্গন্ধ দূর করতেও একই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যায়।
৩-৪ টি গ্রিন টি ব্যাগ ১ লিটার পানিতে এক ঘণ্টা ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর চুল শ্যাম্পু,কন্ডিশনিং করার পর সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলকে শক্ত ও মজবুত করবে। চুলপড়া কমাতেও কাজ করে গ্রিন টি।
গ্রিন টি ব্রণের সমস্যা ট্রিটমেন্টের জন্য খুবই কার্যকরী। এটি ত্বকে কোন রকম ইরিটেশন, ড্রাইনেস তৈরী করা ছাড়াই দূর করে ব্রণ।
অর্ধেক কলা, ১ চা চামচ গ্রিন টি, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ টক দই ভালো মতো মিশিয়ে মুখে লাগান এবং শুকালে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজিং মাস্ক হিসেবে কাজ করে।
মশা মাছির উপদ্রব থেকে বাঁচতে শুকনো চা পাতা ঘরের কোনায় রেখে পোড়ালে কমবে মশা মাছি। গ্রিন-টি নিয়মিত পান দূর হবে মুখের দুর্গন্ধ। গ্রিনটি মাউথওয়াশ হিসেবে ভালো কাজ করে। এতে আছে এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস।
গ্রিন টিতে থাকা ক্যাটেকাইন নামের অ্যান্টি-অক্সিডেন্ট দাঁত ভালো রাখতে অনেক উপকারী। এ উপাদানটি মুখের ভেতরের ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে। ফলে এটি গলার বিভিন্ন সংক্রমণ রোধ করাসহ দাঁত ভালো রাখতে সাহায্য করে।
গ্রিন টি অবসাদ বা ডিপ্রেশন কমাতেও অনেক কার্যকরী। এতে থিয়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এটি ডিপ্রেশন কমাতে সাহায্য করে। তাই ডিপ্রেশন কমাতে নিয়মিত গ্রিন টি খেতে পারেন।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে গ্রিনটি’র শুকনো পাতা একটি পাতলা কাপড়ে বেঁধে ফ্রিজের এক কোনায় রেখে দিন।











































