খবর বিজ্ঞপ্তি।।
উত্তরণ UNDP এর সহযোগিতায় জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে Piloting Blue Economy Components for Creating Economic Opportunities প্রকল্পের Inception Workshop করেছে ১৯ অক্টোবর ২০২২। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল- অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারণ), আরও উপস্থিত ছিলেন নওশের ইবনে হালিম- সহকারী কমিশনার প্রবাসী কল্যাণ শাখা, মুনমুন পাল- সহকারী কমিশনার শিক্ষা, জাকিয়া হাসান- ভারপ্রাপ্ত উপ-পরিচালকBFRI মো: আখতারুজ্জামান – সায়েন্টিফিক অফিসার BFRI, চৌধুরী মিজানুজ্জামান- এএসপি টুরিস্ট পুলিশ, আবু মোর্শেদ চৌধুরী- প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্স কক্সবাজার, মনোয়ারা পারভীন- সেক্রেটারী উইমেন চেম্বার অফ কমার্স বাংলাদেশ, আমানুল হক- প্যানেল চেয়ারম্যান চৌফলদন্ডী, মাহাতাবুল হাকিম- প্রকল্প ব্যবস্থাপক টঘউচ ফাতিমা হালিম আহমেদ – ব্যবস্থাপক উত্তরণ, শাহারিয়া পারভিন প্রকল্প ব্যবস্থাপক উত্তরণ এবং প্রকল্পের অন্যান্য সহকর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস মার্কেট লিংকেজ এন্ড অন্টারপ্রনারশীপ ডেভেলপমেন্ট অফিসার, উত্তরণ। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন উত্তরণ প্রতিনিধি ফাতিমা হালিম আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, উত্তরণ ১৯৮৫ সাল থেকে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গা ইনফ্লাক্সের পর থেকে কক্সবাজারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে এলাকাবাসীর উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। তিনি কক্সবাজার জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ দেন। তিনি আশা রাখেন যে, তারা সবসময় প্রকল্প বাস্তবায়নে উত্তরণকে সহযোগিতা করে এসেছেন, আগামীতেও করবেন। প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন শাহারিয়া পারভীন লাকী। তিনি বলেন যে, আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্থানীয় তরুণ ব্যবসায়ী/ উদ্যোক্তাদের নিয়ে কাজ করে উক্ত অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ও নারী উন্নয়নে ভূমিকা রাখা। যা বাস্তবায়ন করতে গিয়ে স্ট্রিটফুড, ড্রাইফিস, সিউইড বিষয়ে গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে।
প্রধান অথিতির বক্তব্যে মো: আমিন আল পারভেজ অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বলেন যে, প্রকল্পটি খুবই সময় উপযোগি, প্রসংশনীয়, তবে চ্যালেজ্ঞিং। তিনি পরামর্শ প্রদান করেন যে, পাইলটিং সময়ে সতর্কতার সাথে প্রকল্প বাস্তবায়ন করে প্রকল্পের মেয়াদান্তে একটি সফলতার দিকনির্দেশন উত্তরণ, UNDP দিতে পারবে। যা নতুন দিকনির্দেশনা দিবে ব্লু ইকনোমিক ডেভেলপমেন্টে। বিশেষ অতিথি জাহিদ ইকবাল- অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারণ) তার বক্তব্যে বলেন, কক্সবাজার জেলার উন্নয়নে এ ধরনের প্রকল্প আরো হওয়া দরকার। বিশেষ করে স্ট্রিটফুড এবং শুটকির ক্ষেত্রে ক্রেতা সবসময় বঞ্চিত হচ্ছে। যা পর্যটক বান্ধব না। ফলে উত্তরণের এই উদ্যোগ সফল হলে পর্যটকরা আসার উৎসাহ পাবে। জাকিয়া হোসেন – ভারপ্রাপ্ত উপ-পরিচালক BFRI, তিনি বলেন যে প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে সিউইড বাংলাদেশের মানুষের পুষ্টির উন্নয়নসহ বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসে সিউইডকে জনপ্রিয় করতে পারলে খুব উপকার হবে। একজন মানুষ শারীরিক পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন ৫ গ্রাম করে সিউইড খাওয়া দরকার। মিজানুজ্জামান – এএসপি টুরিস্ট পুলিশ বলেন, পর্যটক নগরী কক্সবাজার আরো বেশি পর্যটকবান্ধব হবে এবং রাজস্ব আয় বৃদ্ধি পাবে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। সেক্ষেত্রে তাদের দিক থেকে সকল সহযোগিতা প্রদান করবেন বলে আশ^াস দেন। UNDP প্রতিনিধি জনাব মাহতাবুল হাকিম বলেন, প্রকল্পটির পাইলটিং সময় অতিক্রম করে পরবর্তীতে বেশি সময় ধরে কাজ করার উদ্যোগ নেবেন। তিনি সকলকে তাদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ প্রদান করেন এবং সকলের শংকার দিক বিবেচনা করে পরবর্তী প্রকল্পের পরিকল্পনা করা হবে বলে আশাবাদ জ্ঞাপন করেন। শাহারিয়া পারভীন সকল পর্যায়ের অতিথিবৃন্দকে তাদের মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে Inception Workshop এর সমাপ্তি ঘোষণা করেন।











































