সানফ্লাওয়ার পূজা উদযাপন কমিটির ৫১তম শ্যামা পূজার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
নগরীর দোলখোলা সানফ্লাওয়ার পূজা উদযাপন কমিটির ৫১তম শ্রী শ্রী শ্যামাপূজা ১৪২৯ এর কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় অনুপ সাহাকে সভাপতি ও রাজু সাহাকে সাধারণ সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সার্বিক পরিচালনায় রয়েছেন সাগর মজুমদার ও দেবাশীষ দাস (রিমন)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি অতনু কর বাপ্পা, সৌরভ দাস, তপন শীল, দেবদাস বিশ্বাষ, সৌরভ মিত্র, সুজিত সাহা, গোপাল কুন্ডু, জয় কর, বিমল সাহা, রতন শীল, রনি সরকার, ডাঃ প্রনব বিশ্বাষ বাপ্পা, সৈকত কুমার দাস। কোষাধ্যক্ষ কিংকর শীল, সৌরভ সাহা। যুগ্ম সম্পাদক বাসুদেব সাহা, অমিত দাস, গোবিন্দ কুন্ডু, শংকর কুন্ডু, প্রিতম সাহা। সহ সাধারণ সম্পাদক মিল্টন সরকার, অমিত বালা, রুহুল তরফদার, স্বদেব সাহা, শুভ সরকার, দিপক শীল, অমিত শীল, জয়দেব কুমার, জয়ন্ত চর্কবর্তী, চন্দন পাল, মিঠুন মিস্ত্রী, সৈকত মজুমদার, জয় পোদ্দার, উৎপল সাহা, বাপী সরকার, সুমন কুমার মন্ডল। সাংগঠনিক সম্পাদক তুতুল ব্যানার্জী, অনিক বিশ্বাষ, সিমান্ত সাহা (স্বাধীন), অনিক সাহা। প্রচার সম্পাদক পাপ্পু সাহা (বাপ্পা), গোপাল শীল, শুভ রায়, কৌশিক দাস, মনোজ কান্তি সাহা। দপ্তর সম্পাদক সৌরভ সরকার, নিলয় ভট্টচার্য্য, প্রিতম শীল, অর্ঘ শীল, রুদ্র সাহা। মহিলা সম্পাদিকা নুপুর দাস, মোহনা মজুমদার, মলি সাহা, বিপাশা ভদ্র, মেঘলা ভট্টচার্য্য, পিংকী কর, বৈশাখী শীল, সোমা মজুমদার, পুজা দাস, ঝুমুর দাস। সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ দাস, স্বাধীন ঘোষ, রুদ্র সেন, স্বপ্নীল সাহা, অভিজিৎ শীল, অন্তু সাহা, শয়ন শীল, আপন দত্ত। সদস্য মধু সাহা, ভজো মজুমদার, বিকাশ দাস, উৎপল দাস, কালী পদ সাহা, অভিজিৎ শীল,শ্রীজন দাস, অংকন মন্ডল, রাহুল কর।
সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের শোক
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের উপদেষ্টা মো. ইউসুফ আলী খানের ছোট ভাই ইউনুস আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, সদস্য সচিব তপন কুমার রায়, সাংবাদিক সুমন আহমেদ ও জয়নাল ফরাজী, হেমায়েত উদ্দিন খান, জালাল মৃধা, রতন সাহা, আজিজুল ফরাজী, ইসমাইল মৃধা ইমন, আজাহার মৃধা, শাকিল হোসেন, জুম্মান ঢালী, রাহাত জোমাদ্দার, রায়হান চৌধুরী প্রমুখ।
শেখ হারুনুর রশিদকে বিজয়ী করতে হবে- আবুল হোসেন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প বাস্তবায়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশিদকে বিজয়ী করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়ন সমৃদ্ধিশীল রাষ্ট গঠনে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। তাই এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং আগামী ১৭ অক্টোবর খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক বিরোধী দলীয় হুইপ ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে খুলনার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে হবে। শেখ হারুনুর রশিদ তৎকালিন খুলনা- ১ আসনের সংসদ সদস্য থাকা কালিন সময়ে তিনি দাকোপ বটিয়াঘাটা উপজেলার রাস্তাঘাট, ব্রীজ, কালবার্ট, স্কুল,কলেজসহ নানা ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ হারুনুর রশিদকে বিজয়ী করার লক্ষে দাকোপের ৯নং বানিশান্তা ইউনিয়ন পরিষদ ও ইউপি আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিশান্তা ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি সুদেব কুমার রায়ের সভাপতিত্বে এবং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল কান্তি রপ্তানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাজোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্গ সাধারণ ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল,চালনা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, সঞ্জীব কুমার মন্ডল,বিকাশ চন্দ্র মন্ডল,সঞ্জয় কুমার মন্ডল,ইউপি সদস্য যথাক্রমে হিল্লোল সরকার,প্যানেল চেয়ারম্যান বিশ্বজিত রায়, এনায়েত শরীফ, জয়ন্ত গাইন,মৃনাল মন্ডল,জয় মন্ডল, বিভাষ চন্দ্র পাইক, গৌতম মন্ডল,বিথীকা রায়,পাপিয়া মিস্ত্রী,দীলিপ মন্ডল, বিশ্বজিত মন্ডল, সুকুমার রায়, জয়ন্ত মন্ডল। বক্তৃতা করেন বিজন বিহারী মন্ডল,পংকজ গাইন,বরুন পাইক, মলয় কুমার মন্ডল,নিরঞ্জন রায়, জইন গাইন, হিমাংশু বিশ্বাস, মহসিন হাওলাদার, স্বপন রায়, সুকুমার মন্ডল, দেবব্রত মন্ডল প্রমুখ।
দাকোপে কালিনগর গোবর্দ্ধন চন্দ্র মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
দাকোপ(খুলনা)প্রতিনিধি
দাকোপের কালিনগর গোবর্দ্ধন চন্দ্র মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অভিবাবক সদস্য পদে ১০ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করে ৪ জন প্রার্থী জয় লাভ করে। এছাড়া অভিভাবক সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে এক জন এবং সাধারন শিক্ষক প্রতিনিধি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে দুই জন জয় লাভ করে। নির্বাচনে সাধারন সদস্য পদে লক্ষন মন্ডল ৮৮, অসিত মন্ডল ৬৬, তাপস সরদার ৬৫, বিপুল কুমার মন্ডল ৫৭ ভোট, সংরক্ষিত মহিলা সদস্য পদে ছন্দা মন্ডল ৬৮ ও শিক্ষক প্রতিনিধি পদে বিকাশ চন্দ্র রায় ৯ এবং সন্তোষ মন্ডল ৮ ভোট পেয়ে বিজয়ী হয়। নির্বচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা জানান, নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১৬৩ ভোটারের মধ্যে ১৬০জন ভোট দিয়েছে। অভিভাবক সদস্য পদে ৩টি ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ ভোট বাতিল হয়েছে। ৩ জন ভোটার অনুপস্থিত ছিল।
অভয়নগরে প্রাইভেট কারের ধাকায় সবজি বিক্রেতার মৃত্যু
স্টাফ রিপোর্টার
অভয়নগরের যশোর-খুলনা মহা সড়কের প্রেমবাগ নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় সবজি বিক্রেতা ঘটনা স্থলেই মৃত্যুবরন করেন। মঙ্গলবার (১১অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় প্রেমবাগ নিটন টাটার সামনে এই সড়ক দূর্ঘটনায় অভয়নগরের রাজাপুর গ্রামের ননিল মন্ডলের ছেলে সন্যেসি মন্ডল (৫৮) ঘটনা স্থলেই নিহত হন। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দীকুর রহমান জানান, আজ বেলা সাড়ে তিনটায় নিটন টাটার সামনে ভ্যানে করে নিহত সবজি বিক্রেতা বাড়ি ফেরছিলেন এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গঃ ১৪-৩৫৪৬) তাকে সজোরে আঘাত করলে তিনি ঘটনা স্থলেই মারা যায়। ঘটনা স্থলে প্রাইভেট কারের চালকে পাওয়া যায়নি। প্রাইভেট কারটি থানা হেফাজতে আছে।
দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। সোমবার ১০অক্টোবর, ২২ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সন্ধ্যার পর থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাতের দিন ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী (সা:) সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে ঐ একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিনটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র “ঈদে মিলাদুন্নবী” হিসেবে পালন করেন। দিবসটি পালন উপলক্ষ্যে দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদের বিশ্বনবীর জন্মদিন পালন করা হয়েছে। জম্মদিন পালন উপলক্ষ্যে মিশন কমিটির সভাপতি আলহাজ্ব ছালামতুল্লাহ গাজীর অনুপস্থিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন সখিপুর আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মোখলেছুর রহমান সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য ইকবাল মাসুদ, সদস্য আলহাজ্ব আবুল ফজল, আলমগীর খান, রফিকুল ইসলাম বাচ্চুসহ আরো অনেকে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দ্বীন ও ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাদ্দিস হজরত মাওলানা আলহাজ্ব আবু সাঈদ (রংপুরী)। দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমিনুর রহিম।এছাড়াও বক্তব্য রাখেন মসজিদের ইমাম হাফেজ ইমদাদুল হক। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনীর উপর শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধির জন্য মিলাদ, দুরুদ পাঠ, মোনাজাত ও তাবারুক বিতরন করা হয়।
১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের তীব্রনিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আন্দিরঘাট ইউনিট অফিস উচ্ছেদে বাধা দেওয়ায় জৈনক ব্যক্তি স্থানীয় হালিমা বেগমের স্বামী দুলাল দ্বারা আন্দিরঘাট ইউনিট কমিটির সাধারন স¤পাদক,ওয়ার্ড আওয়ামীলীগের সহ প্রচার স¤পাদক মোঃ ফিরোজ আহম্মেদ ও তার পিতা আতিয়ার রহমানের নামে বানোয়াট ও মিথ্যা মামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।নেতৃবৃন্দরা হলেন শেখ আবিদ উল্লাহ,শেখ হাসান ইফতেখার চালু,কাজী মুজিবুল হক,শেখ আরিফ উল্লাহ,শেখ হাসান বখতিয়ার বাকু,মোঃ রফিকুল ইসলাম খান মুকুল,তপন বালা,শেখ ইজাবুল হক ইজু,মোঃ রফিকুল ইসলাম,শেখ শরিফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান,শেখ মিরাজুল ইসলাম,মোঃ আজিজুর রহমান পরশ বিস্বাস,আব্দুল মঈন মিয়া লাভলু,মোঃ জহিরুল আলম রিয়াদ,এডঃ নাজিয়া আহম্মেদ বর্না,শেখ শহিদুল ইসলাম,মোঃ নজরুল ইসলাম,মোঃ শাহিন হাওলাদার,মোঃ আশরাফ আলী হাওলাদার শিপন,মোঃ ওয়াসিম আকরাম,মোঃ সাজেদুল হক শামিম,মানু মিত্র,মোঃ আল মামুন সুমন মোল্লা,সুমী হালদার,শেখ হাফিজ উল্লাহ মুক্ত,শেখ হাসান মাহমুদ টোটন,শেখ ফিরোজ আহম্মেদ,আব্দুর রউফ ঢালী,আল মামুন খান প্রমুখ।
দুর্বৃত্তদের বিষ প্রয়োগে নজরুলের স্বপ্ন ভগ্ন : ৩ লক্ষধিক টাকার ক্ষতি
ফুলতলা প্রতিনিধি।।
স্বপ্ন ছিলো ঘেরের গলদা চিংড়ি ও সাদা মাছ বিক্রি করে ব্যাংক ঋণসহ দায় দেনা পরিশোধ করে ব্যবসার পরিধি বৃদ্ধি করা। কিন্তু রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে সে স্বপ্ন ভেস্তে যায় খুলনার ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের ঘের ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মোল্যার। তিনি এ গ্রামের মৃতঃ রাঙা মোল্যার পুত্র। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী তিন লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন।
ঘের মালিক মোঃ নজরুল ইসলাম মোল্যা জানান, বিল ডাকাতিয়ার দামোদর মৌজায় নিজ নামীয় (১৫শতক) ও লিজ (১১০শতক) মোট মিলিয়ে ১ একর ২৫ শতাংশ জমির উপর ঘেরটি অবস্থিত। ঘেরটিতে এ বছর ৬০হাজার টাকা খরচ করে সংষ্কার করা হয়েছে। কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে পুরাতন ২০০পিচ গলদা চিংড়ির পাশাপাশি এ বছর আরো ২০হাজার নতুন চিংড়ি রেণু ও ১০ মণ সাদা মাছের পোনা দেয়া হয়। অনাবৃষ্টির কারণে পানি কম হলেও নজরুল মোল্যার ঘেরে পানি ছিলো মোটামুটি মাছ চাষ করার মত। ইতোমধ্যে মাছের পোনাসহ খাবার দিয়ে তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে নজরুল জানান। আগামী মাস থেকে মাছ বিক্রির আশা ছিলো তার। কিন্তু সোমবার সকালে ঘেরে গিয়ে মরা মাছ দেখে সে হতাশায় ভেঙে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিবেশী ঘের মালিক আঃ রহিম শেখ বলেন, সোমবার ভোরে বিলে গেলে দূর থেকে দেখি নজরুল মোল্যার ঘেরে অনেক বক ও কাকের উপস্থিতি। কাছে গিয়ে দেখি পুরো ঘের জুড়ে ভাসমান মরা মাছ। থানার এসআই মোঃ নুরুল মোমেন বলেন, এ ঘটনায় পুলিশ বেশ তৎপর রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার বলেন, ঘেরের মাটি পরীক্ষা নিরীক্ষা করে গ্যাসের কোন উপস্থিতি আমরা পাইনি। তবে ঢাকার মহাখালী ফরেনসিক বিভাগে তদন্ত পূর্বক বিষ প্রয়োগ করা হয়েছে কিনা সেটি জানা যাবে।
শেখ সুজন ও এস এম হাফিজের মায়ের সুস্থতা কামনায় যুবলীগ নেতা দেবুর উদ্যোগে প্রার্থনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগ এর যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর মাতা রিজিয়া শহীদ ও নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান এর মাতা রাবেয়া বেগম অসুস্থ। তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মঙ্গলবার বিকালে নগরীর শীতলা বাড়ী মন্দিরে নগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবুর উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, বিজয় ঘোষ, যুবলীগ নেতা অভিজিৎ চক্রবর্তী দেবু, বিশ্বজিৎ দে মিঠু, বিপ্লব সাহা লব, উজ্জল ব্যানার্জী, রাম চন্দ্র পোদ্দার, অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাষ, লিয়ন বিশ্বাষ, জনি বসু, দিপ্র দাস, সন্ধ্যা রানী বিশ্বাষ মহাদেব সাহা, শংকর কুমার শীল, অসিম শীল, সুকুমার সাহা, উজ্জ্বল সাহা, রবিন দাস, অলোক শীল, সাগর মজুমদার, রাজু সাহা, নুপুর দাস, দেবাশীষ দাস, উজ্জল সরকার, বাপ্পা রায়, অয়ন রায়, নিলয় পাল, প্রমুখ।
শেখ সুজন ও এস এম হাফিজের মায়ের সুস্থতা কামনায় জলমা ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আওয়ামী এর দোয়া
খবর বিজ্ঞপ্তি
নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসনে সুজন এর মাতা রিজিয়া শহীদ ও নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের মাতা রাবেয়া বেগম অসুস্থ্য। তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মঙ্গলবার বাদ আসর বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বি এম ইনসান ইকবাল, সদস্য সচিব মুন্সি হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক আকরাম শিকদার, নগর ছাত্রলীগ নেতা কামরুজ্জামান ইমরান, আলী, আকাশ, হাসমত, মওলানা মোজাফ্ফর হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ আমীর আলী।
আশাশুনিতে অগ্নিকান্ডে দু’টি দোকান ভষ্মীভূত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে অগ্নিকান্ডে দু’টি দোকান ভষ্মীভূত হয়েগেছে। আগুনে ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। মঙ্গরবার (১১ অক্টোবর) ভোররাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ীরা সোমবার রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে যান। নৈশ প্রহরীরা রাতে বাজারে পাহারা দিচ্ছিলেন। রাত্র ৪.৩০ টার দিকে তারা কাপড় ব্যবসায়ী হাফিজুল মোড়লের ‘হাফিজুল বস্ত্রালয়ে’ আগুন জ্বলতে দেখেন। মুহুর্তের মধ্যে পাশের জুতা ব্যবসায়ী আঃ মজিদ সরদারের ‘মায়ের দোয়া সু স্টোর’ দোকানেও আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালান এবং আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশানে খবর দিলে অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে কাপড়ের দোকান সম্পূর্ণ ভাবে এবং জুতার দোকানের অংশ বিশেষ আগুনে ভস্মীভূত হয়ে যায়। দোকান দুটির অনুমান ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান দিপঙ্কর বাছাড় দিপ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
আশাশুনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি ধারনা করছেন। তবে দোকান দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ বিনষ্ট
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মৎস্য ব্যবাসায়ীকে জরিমানা ও চিংড়ী মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক মেজর গালিব এর নেতৃত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ব্যবসায়ী উপজেলার দুর্গাপুর গ্রামের অহিদুল ইসলাম, গাবতলা গ্রামের কালিপদ সানা ও বাঁকড়া গ্রামের মোজাফফরের কাছ থেকে ৬৫ কেজি ও অজ্ঞাতনামা মালিকের ৬০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ী মাছ জব্দ করা হয়। সাথে সাথে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ বিধি (৪/৫) এর আলোকে অহিদুলকে ২০ হাজার টাকা, কালিপদ ও মোজাফফরকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ নদীতে ফেলে বিনষ্ট করা হয়।
আশাশুনির বিভিন্ন স্কুলে করোনা টিকাদান ক্যাম্পেইন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১২ বছরর বয়সি শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন পরিচালনা কালে স্কুলের সকল শিশুকে করোনা টিকা প্রদান করা হয়। উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৯৪ জন শিক্ষার্থীকে ১ম ডোজ টিকা প্রদান করা হয়। মোবাইল কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেফালী মন্ডল, প্রধান শিক্ষক ফিরোজা বেগম, আশাশুনি প্রেস ক্লাবের সেক্রেটারী এস কে হাসান, সহকারী শিক্ষক অঞ্জলী ব্যানার্জী, নিতাই কর্মকার, সাংবাদিক শেখ বাদশা, রফিকুল ইসলাম বুলু প্রমুখ উপস্থিত ছিলেন। টিকাদান কার্যক্রম পরিচালনা করেন সিএইচসিপি অমিত কুমার মন্ডল।
আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া সরকারি প্রাথমিক বিদল্যায়, কুল্যা বেনাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম ও কচুয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক। এসময় ভারপ্রাপ্ত এমওডিসি ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব সহ টিকাদান কার্যক্রম এর সাথে সংশ্লিষ্ট অন্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বুধহাটা বাজারের ব্যবসায়ী আঃ সামাদের দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের চা ব্যবসায়ী আঃ সামাদ সরদার (৩৫) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর নামাজে জানাযা শেষে নওয়াপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নওয়াপাড়া গ্রামের মরহুম মুজিবর সরদারের ছেলে আঃ সামাদ বুধহাটা বাজারে গাজী মার্কেটে চা-পানের দোকান পরিচালনা করতেন। রবিবার সন্ধ্যায় দোকান পরিচালনাকালে তিনি হার্ট স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সোমবার বাদ জোহর নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওঃ আব্দুল মাজেদ। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান ও মরহুমের মামা আলহাজ্ব হাবিবুর রহমান গাজী আলোচনা রাখেন। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, আশাশুনি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সেক্রেটারী এস কে হাসান, বহু আলেম, হাজীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রয়াত বিএনপি নেতা কাউছার আলী জমাদ্দার স্মরণে শিরোমনিতে স্মরণসভা ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্শিয়ান রাজনীতিবিদ প্রয়াত বিএনপি নেতা কাউছার আলী জমাদ্দার এর স্মরণে, স্মরন সভা ও দোয়া মাহফিল গতকাল বিকাল সাড়ে ৪ টায় আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শিরোমনিতে অনুষ্ঠিত হয়। আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম এর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম সরদার, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুগ্ন আহবায়ক ও ফুলতলা বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক ওহেদুজ্জামান নান্না মোল্লা, মহানগর আহবায়ক কমিটির সদস্য আবু সাইদ হাওলাদার আব্বাস, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু, জেলা সেচ্ছানেবক দলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা ও ফুলতলা উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক পরভেজ ভুইয়া, বক্তৃতা করেন মিনা মুরাদ হোসেন, মোঃ আলমগীর হোসেন, সৈয়দ বাবর আলী, মইনউদ্দিন শুভ, আবজাল হোসেন, মোঃ ফরহাদ হোসেন, সরদার ফজলুর রহমান, মোঃ সরোয়ার হোসেন, মোল্লা শরিফুল ইসলাম, লিমন মোল্লা , খন্দকার তহিদ, ফকির শরিফুল ইসলাম, সরদার বিল্লাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, ইব্রাহিম হোসেন, বাবু শেখ, সম বাবর আলী, মোঃ কামাল হোসেন, শেখ আসলাম হোসেন, মোঃ লুৎফর রহমান লিটন, শেখ ইকরাম হোসেন, শেখ শাহাজান প্রমুখ । দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইব্রাহিম হোসেন।
ফকিরহাটে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়, অভিভাবকদের সাথে নিয়ে শিশুরা টিকা গ্রহণের জন্য বিদ্যালয়ে এসেছে। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিশুকে টিকা নেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।
টিকা গ্রহণের পর সামিহা আহসান (৭), মো. সামসুল ইসলাম (৯), বিবেকানন্দ রাহা (৯), আফরিন সুলতানা (৮) সহ কয়েকজন শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা হয়। শিশুরা জানায়, প্রথমে ভয় পেলেও স্কুলে এসে সকল সহপাঠীদের টিকা নেওয়ার আগ্রহ দেখে ভয় কেটে গেছে। টিকা পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ জানান, প্রথম দিন আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০৭ জন শিক্ষার্থী ও আট্টাকা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১১ বছরের কম বয়সী ২৫ জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা প্রদান করা হচ্ছে। টিকা প্রদানের পর শিশুদের আধা ঘন্টা বিদ্যালয়ে পর্যাবেক্ষণে রাখা হচ্ছে। প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের টিকা প্রদান করা হবে। ৫ থেকে ১১ বছর বয়সী উপজেলার প্রায় ১৬ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে।
টিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, রোগ প্রতিরোধ বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফকির কওসার আলী, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র দেবনাথ, উপজেলা স্যানিটারী ইনেসপেক্টর দেবরাজ মিত্র, চিকিৎসা প্রযুক্তিবিদ শেখ কামাল হোসেন প্রমূখ।
কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ
আলমগীর হোসেন,কেশবপুর
কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর (মঙ্গলবার) উপজেলা পরিষদের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে ওই ক্রীড়া সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ও নাসিমা আকতার সাদেক।
উল্লেখ্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অর্থায়নে উপজেলার ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী প্রদান এবং ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
দিঘলিয়ায় খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেখ হারুনুর রশীদের মতবিনিময়
আসাদ, দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত চেয়ারম্যান ও মেম্বারদের কাছে আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন।
গতকাল বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা মহানগরী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামীলীগের বিশিষ্ট আইনজীবী খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এম মুজিবর রহমান, সহ-সভাপতি বিএমএ আব্দুস সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, অধ্যাক্ষ দেলোয়ারা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসনে মিন্টু, বেগ লিয়াকত আলী, খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক খুলনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, যুগ্ন সাধারণ সম্পাদক শরফুদ্দীন আহম্মেদ বাচ্চু, প্রচার সম্পাদক জুবায়ের হোসেন জবা, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালে, শ্রম বিষায়ক সম্পাদক মোল্লা মোজাপ্ফর হোসেন,দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, সদস্য শিউলি সরোয়ার, মো: জামিল খান, শামসুন্নাহার, ফারহানা হালিম, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুর রহমান ঠান্ডু, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, আডংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার সহ দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এর সর্বস্তরে নেতাকর্মীবৃন্দ।
কেশবপুরে শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বাগদহা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পেড্রিয়াটিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোমিরেএনএটি, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রাক্টর রবিউল ইসলাম, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি খাতুন।
রূপসায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা
রূপসা প্রতিনিধি
রূপসায় বিকাশ ব্যবসায়ীর পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই ও রড দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৪২৭/ ২০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতার ও টাকা উদ্ধার হয়নি এখনও। দুশ্চিন্তা ও নিরাপত্তা হিনোতায় ভূক্তভোগী নাজমুল ও তার পরিবার। পুলিশ জানায় আসামী বর্তমানে আত্মগোপনে আছে অপরাধী যত শক্তিশালী হোক শিঘ্রোই গ্রেফতার করে কোর্ট হাযতে প্রেরণ ককরা হবে। রূপসা থানায় লিখিত এজহার সূত্রে জানা যায় পিঠাভোগ গ্রামের মৃত আমজাদ খানের পুত্র নামমুল খান (বিকাশ ব্যবসায়ী) গত ৬ অক্টোবর সকালে প্রতিদিনের ন্যায় খুলনা বিকাশ অফিসে বিকাশের ৫,৩০,০০০/= টাকা জমাে দেওয়ার জন্য আলাইপুর বাজার নিজ দোকান হতে রওনা হইয়া আলাইপুর শেখপাড়া মসজিদের সামনে আসলে আলাইপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী রউফ শিকদারের নের্তৃত্বে নাজমুল খানকে ভয় ভিতি হুমকি ধামকি সহ মারপিট করে তার কাছে থাকা পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করে। এলাকাবাসী জানান রউফ শিকদার জনতায় বদ্ধ হয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্ব থেকে ওৎ পেতে ছিলো। রউফ শিকদারের নের্তৃত্বে একটি সন্ত্রাসী গং দীর্ঘ দিন ধরে এভাবে জনসাধারণকে হয়রানী করছে। এব্যাপারে ভূক্তভোগী নাজমুলের নিকট জানতে চাইলে তিনি বলেন রউফ শিকদার আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং টাকা ছিনতাই করে নেয়। এসময় আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে রউফ গং টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আমাকে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় রূপসা থানায় মামলা দায়ের হয়েছে যার নং ০৪ ।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ হাজার মিটার জাল জব্দ, আটক ২
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
চলতি ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে মোংলায় দুই জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশুর ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলে অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা। এ সময় আইন অমান্য করে মাছ ধরার সময় পশুর নদীর জয়মনিরঘোল এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে মন্টু শেখ (৩৮) ও আঃ রশিদ খাঁনের ছেলে তিতুমির খাঁন (১৮) কে আটক করা হয়। এছাড়া এ সময় ১৮ হাজার মিটার বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ও আটক জেলেদের মোংলা ফেরিঘাটে আনা হয়। সেখানে ওই দুই জেলের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের মোবাইল কোর্ট। আর জব্দকৃত জাল সেখানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামসহ কোস্ট গার্ড সদস্যরা।
এর আগে সোমবারের অভিযানে জব্দকৃত ১০ হাজার মিটার নেট জাল ও ৩ হাজার মিটার বেহুন্দী জাল ফেরিঘাট এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।
বাগেরহাটে মেয়ের বিরুদ্ধে পিতাকে হত্যা ও মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে এবার মেয়ের বিরুদ্ধে পিতাকে থাপ্প্র মেরে হত্যা ও সম্পত্তি লিখে নিয়ে নিজের গর্বধারিনী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসহায় মা আবেজান নেছা (৭০) বাদি হয়ে নিজের মেয়ে হাসিয়ারা বেগমকে (৪২) অভিযুক্ত করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ঘোনারহুলা গ্রামে। আবেজান নেছা কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী এবং অভিযুক্ত হাসিয়ারা বেগম ঘোনারহুলা গ্রামের পুলিশ কনস্টেবল বাবর আলী শিকদারের স্ত্রী। অসহায় বৃদ্ধা আবেজান নেছা তার লিখিত অভিযোগে জানান, আমার স্বামী মৃত আব্দুল খালেক শেখের ৩৭ শতক জমি আমার মেয়ে হাসিয়ারা বেগম ১ লক্ষ ১০ হাজার টাকায় ক্রয় করার চুক্তি করে। হাসিয়ারা বেগম দলিলের পূর্বে আমার স্বামীকে ৩৬ হাজার টাকা দিলে আমার স্বামী দলিল রেজিঃ করে দেয়। বাকী পাওনা ৭৪ হাজার টাকা চাইলে হাসিয়ারা আমার স্বামীর মুখে থাপ্পর মারে, থাপ্পর সহ্য করতে না পেয়ে তৎক্ষনাৎ আমার স্বামী স্টোক করে পরে দুঃখ ,কষ্ট ক্ষোভে সে মারা যায়। আমার কোন ছেলে সন্তান না থাকায় আমার স্বামী মারা যাওয়ার পর চরম অসহায়ের মধ্যে পড়ে যাই। আমার কোন আয় না থাকায় এক প্রকার বাধ্য হয়ে আমার মেয়ে হাসিয়ারার কাছে আশ্রয় নিতে হয়। আমার আমৃত্যু পর্যন্ত ভরন পোষন ও দেখা শুনা করবে বলে হাসিয়ারা আমার সরলতার সুযোগ নিয়ে আমার নামের ৯৫ শতক জমিও লিখে নেয়। কয়েক দিন যেতে না যেতেই হাসিয়ারা ও তার পরিবারের লোকজন আমার সহিত খারাপ আচরন শুরু করে এবং আমাকে বাড়ী থেকে বের করে দেয়। আমি বর্তমানে খুব অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। খেয়ে পরে বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে হাসিয়ারা বেগম কোন বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সঠিক তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটে শিশুদের ভ্যাকসিন প্রদান শুরু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন। এসময়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বখসি, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ স্বাস্থ্যকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন অতিথিগণ। টিকাভীতি দূর করতে শিক্ষার্থীদের নানা ধরণের উৎসাহ দেওয়া হয়। জেলা প্রশাসকের উদ্বোধনের পরেই স্বাস্থ্যকর্মীরা কোমলমতি শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু করেন। প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা স্বপ্রবৃত্ত হয়ে টিকা গ্রহণ করে। এদিন ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। এছাড়াও জেলার ৪৫০টি বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে আজকে। ২২ অক্টোবর পর্যন্ত ১হাজার ৯৯৭টি বিদ্যালয়ের এক লক্ষ ৯০ হাজার ৯৫২জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিজেরা টিকা গ্রহণের পরে সন্তানদের টিকা দিতে পেরে খুশি অভিভাবকরা।
হাসিব শেখ নামের এক অভিভাবক বলেন, আগে আমরা স্বামী-স্ত্রী টিকা নিয়েছিলাম। আজ আমার প্রথ শ্রেণিতে পড়ুয়া ছেলেকে টিকা দিলাম। এখন অনেকটা নিরাপদ মনে হচ্ছে নিজেদের।
রাবেয়া বেগম নামের আরেক অভিভাবক বলেন, ৩য় শ্রেনির মেয়েকে টিকা দেওয়ালাম। খুব ভাল লাগছে। এখন নিশ্চিন্তে সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারব বলে জানান এই অভিভাবক।
সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসি বলেন, করোনা প্রতিরোধে টিকা অনেক বেশি কার্যকর। তাই আমরা শিক্ষার্থীদেরও টিকা দেওয়া শুরু করেছি। তবে শিক্ষার্থীদের টিকার ক্ষেত্রে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হলে, সেই শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। আমরা চেষ্টা করব এই কর্মসূচি সফল করতে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আগে যেসব শিশু ও বড়দেতর টিকা দেওয়া হয়েছে, তারা সুস্থ্য রয়েছেন। তাদের মধ্যে করোনা প্রতিরোধী ইমুইনিটি তৈরি হয়েছে। স্বাস্থ্য, বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগসহ সকল দপ্তরকে সাথে নিয়ে আমরা শিশুদের টিকাদান কর্মসূচি জেলায় শতভাগ সফল করব।
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মরিয়ম বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ওই গ্রামের মাহামুদুর রহমানের স্ত্রী। তিনি ঢাকার একটি হাফেজিয়া মাদরাসায় চাকুরি করতেন।
নিহতের চাচা সাইদুর রহমান জানান, সকালে মরিয়ম একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান চালাতে হোল্ডারের ভিতর টুপিন লাগাতে যায়। এ সময় টুপিনের সংযোগস্থলে তার লিক থাকায় মরিয়ম বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে মরিয়মকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাগেরহাটে ইয়াবাসহ ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের নিয়মিত অভিযান চলাকালে মামুন মোল্লা (৩৫) নামের এক ভ্রাম্যমাণ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। চিহ্নিত মাদক বিক্রেতা মামুন মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা চরপাড়া গ্রামের মৃত মোখলেছ মোল্লার ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, মাদক ও জুয়া বিরোধী অভিযান চলাকালে গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
৩য় উপকূলীয় পানি সম্মেলন – ২০২৩ এর প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে ৩য় উপকূলীয় পানি সম্মেলন – ২০২৩ এর প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন ১১ অক্টোবর, ২০২২ বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির চেয়ারম্যান জনাব তালুকদার আব্দুল খালেক। সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাওসেড’র নির্বাহী পরিচালক ও ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির সম্পাদক শামীম আরফীন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধান প্রফেসর ড. মোস্তফা সারোয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লস্কর তাজুল ইসলাম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ এবং ২৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ আলী আকবর, সম্মেলন কমিটির কো-চেয়ারপার্সন ও হাজী আব্দুল মালেক কলেজের অধ্যক্ষ দেলওয়ারা বেগম, পানি অধিকার কমিটির সভাপতি রেহানা আখতার, এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।
সংবাদ সম্মেলনে ৩য় উপকূলীয় পানি সম্মেলন আয়োজন উপলক্ষ্যে ইতোমধ্যে গৃহীত উদ্যোগসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জানানো হয় আগামী ২৪-২৫ জানুয়ারী ২০২৩ তারিখ ৩য় উপকূলীয় পানি সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে, এবং সম্মেলনের ভেন্যু হবে খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়াও সম্মেলনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা লক্ষ্যে ইতোমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক’র সভাপতিত্বে ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে, উপকূলীয় অঞ্চলের ৯টি জেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বয়ে জেলা কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে এবং অক্টোবর ২০২২ এর মধ্যে উপকূলীয় আরো ১০টি জেলায় কার্যনির্বাহী কমিটি গঠনের কাজ শেষ হবে, উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সমস্যার মূল কারণসমূহ ও উত্তরণের উপায় অনুসন্ধান এবং প্রয়োজনীয় কাজের ক্ষেত্রসমূহ নির্ধারণের উদ্দেশ্যে ১৯টি জেলাভিত্তিক ওয়ার্কশপের আয়োজন করা হবে যার প্রাপ্ত ফলাফল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশ করা হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলনের প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়া (ফেসবুক, টুইটার, ইউটিউব) এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে ক্যাম্পেইন পরিচালনা করা, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নেটওয়ার্ক ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নিশ্চিতের জন্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ শুরু হয়েছে। সম্মেলনের মানসম্মত প্রতিবেদন ও বিভিন্ন ইভেন্টের রিপোর্টিং’র জন্য ডকুমেন্টেশন টিম গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে এবং একই সাথে ভলান্টিয়ার টিম গঠনেরও উদ্যোগ নেয়া হবে। ৩য় উপকূলীয় পানি সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘পানি প্রতিবেশ সুরক্ষা’ই টেকসই উন্নয়ন’ যার প্রেক্ষিতে বাংলাদেশ ও সারাবিশ্বে এসডিজি-৬ অর্জনের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। আগামী ২২-২৪ মার্চ ২০২৩ এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ পানি সম্মেলনের সাথে উপকূলীয় পানি সম্মেলনের অনুসন্ধানী ফলাফলকে সম্পৃক্ত করার প্রয়াস গ্রহন করা হবে বলে জানানো হয় এবং একই সাথে উপকূলীয় পানি সম্মেলনকে সকল স্টেকহোল্ডারের সমন্বয়ে একটি কার্যকরী অংশীদারিত্বমূলক সম্মেলন হিসেবে আয়োজনের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণ উপকূলীয় পানি সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল সহযোগীতার আশ্বাস দেন।
কয়রার কপোতাক্ষ কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলাার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ কপোতাক্ষ কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল ১১ অক্টোবর সকাল ১০ টায় কলেজের সম্মেলন কক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক আবুল কালাম আজাদের পরিচালায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নেজামী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক মোঃ ওলিউল্যাহ, কলেজের প্রভাষক কামরুল ইসলাম,বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষার্থী ইসতিয়াক অঅহমেদ, কুলসুম আক্তার, হাসানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম নেজামী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।
কয়রায় বিশ্ব অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ পালিত
কয়রা(খুলনা)প্রতিনিধি
গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল ১১ অক্টোবর সকাল ১০ টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কয়রা উপজেলা শাখার উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটএফ) কয়রার সভাপতি শিউলি মুন্ডা। পরিত্রানের প্রজক্টে অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, সহকারি শিক্ষক অচিন্ত কুমার সরকার, হেনারানী মন্ডল, পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের হিসাব রক্ষন অফিসার স্নেহ লতা মল্লিক, উপজেলা জলবায়ু পরিষদের নিরাপদ মুন্ডা, শিক্ষার্থী রিতিকা মুন্ডা, অর্পনা মন্ডল, অন্তু সরকার প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধে কার্যক্ররি ব্যবস্থা, ইভটিজিং বন্ধে করনিয়, শিশু শ্রম বন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান
রূপসা প্রতিনিধি
৩ নং নৈহাটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিশুদের( ৫-১১ বছর) কোভিড -১৯ ভ্যাকসিন প্রদানের কার্যক্রম সকাল ৯ টায় রামনগরে অবস্থিত রহমতনগর প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন ও বিদ্যালয়ের সভাপতি মোঃমোস্তাফিজুর রহমানের তত্বাবধানে উপস্থিত ছিলেন ইউ এইচ এন্ড এফ পিও ডাঃ শেখ সফিকুল ইসলাম, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-র সহকারী সার্জন ডাঃ মেহনাজ শবনম, স্বাস্থ্য পরিদর্শক ফারজানা জাফরিন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার রায়,মোঃ হাসিবুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। আগামীকাল বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও শিশুদের এই ভ্যাকসিন প্রদান করা হবে।
খুবির উপ-উপাচার্যের কর্মমেয়াদের দুই বছর পূর্তিতে আকস্মিক ফুল-মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
কর্মব্যস্ততার কারণে খোদ উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা’র মনে ছিলো না যে, ১১ অক্টোবর (মঙ্গলবার) তাঁর কর্মমেয়াদের দু’বছর পূর্তি। কিন্তু দুপুরে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন যখন ফুল ও মিষ্টি নিয়ে উপ-উপাচার্যের কক্ষে উপস্থিত তখন অনেকটাই তিনি বিস্মিত হন। বিষয় বুঝে ওঠার আগেই উপাচার্য ফুল হাতে দিয়ে উপ-উপাচার্যের উদ্দেশ্যে বললেন, ‘আজ আপনার কর্মমেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি, তাই আমার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা’। উপ-উপাচার্য সহাস্য বদনে বললেন, ‘আমারই তো মনে ছিলো না, অনারবোর্ডের দিকেও আজ তাকাইনি’। তিনি উপাচার্যের এই সৌজন্যে মুগ্ধ হয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে বলেন, উপাচার্যের আন্তরিকতা, প্রচেষ্টা ও নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়িয়েছে। সম্মিলিতভাবে কাজ করার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবে।
উপাচার্য ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, পারস্পারিক আস্থা, বিশ্বাস, সৌহার্দ্য-সম্প্রীতি এবং সুন্দর কর্মপরিবেশ প্রতিষ্ঠানের অগ্রগতি ত্বরান্বিত করে। যেকোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। সবাই আন্তরিক হলে চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পরিবার মনে করি। যে কারণে এখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে শিক্ষা ও কার্যক্ষেত্রে অনুকূল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, আস্থা সকল কাজে অনুপ্রেরণা জোগায়। আমরা এই প্রেরণাতেই সম্মিলিত প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে চাই। তিনি উপ-উপাচার্যের অবশিষ্ট কর্মমেয়াদ সুন্দর ও সাফল্যের সাথে অতিবাহিত হবে বলে আশা প্রকাশ করেন।
এসময় সেখানে একটি কমিটির সভায় অংশগ্রহণকারী সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. এ জে এম মঞ্জুর রশীদ, প্রফেসর সুধীর কুমার পালসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনায় বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান। খুলনা জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমি, জেলা মহিলা বিষয়ক দপ্তর, জেজেএস ও ইসলামিক রিলিফ বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ সাদি ভূঞা, ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনা এর সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ জাকারিয়া ও জেজেএস’র পরিচালক (প্রোগ্রাম) এমএম চিশতি। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আবুল আলম।
অতিথিরা বলেন, শিশুদের শিক্ষিত ও ভাল মানুষ হিসেবে তৈরি করতে হবে। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। শিশুর অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। এরাই আগামী দিনে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডুমুরিয়ায় ৩ দফা দাবিতে নারী উন্নয়ন ফোরামের সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ৩ দফা দাবি আদায়ের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ¯’ানীয় সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এমপি। ফোরামের সাধারণ সম্পাদক ললিতা সরদারের সঞ্চালনায় অপরাজিতা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল। সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী পারভীন আক্তার, আফরোজা বেগম, ফিরোজা বেগম, বন্দনা কবিরাজ, লাকী সুলতানা, শাহিদা বিবি, পারুল আক্তার, নার্গিস খাতুন প্রমূখ। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যগণ বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিবি) ৩% নারী জনপ্রতিনিধিদের মাধ্যমে ব্যয়, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে নারী জনপ্রতিনিধিদের জন্য আলাদা অফিস কক্ষ ও ব্রেস্ট ফিডিং কর্ণার, সামাজিক নিরাপত্তা বেস্টনি বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্তা ভাতা প্রদান বিষয়ক কমিটিতে সভাপতি নারী জন প্রতিনিধি করাসহ ৩ দফা দাবী তুলেন ধরেন।
বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এম,ভি হোসী ক্রাউন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
এবার ষষ্ঠ চালানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতুর মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি হোসী ক্রাউন। মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের সময় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। এর আগে সোমবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পঞ্চম চালানের মেশিনারী পণ্য নিয়ে আসা জাহাজ এম,ভি থর ফ্রেন্ড।
বিদেশী জাহাজ এম,ভি হোসী ক্রাউন’র শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মোঃ রফিকুল ইসলাম জানান, ভিয়েতনামের হাইপং বন্দর থেকে
সিরাজগঞ্জের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারী পণ্য নিয়ে ছেড়ে আসা বিদেশী জাহাজ এম,ভি হোসী ক্রাউন মঙ্গলবার মোংলা বন্দর জেটিতে ভিড়ে। এরপর কাস্টমস ও ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যক্রম শেষে বিকেল পৌনে ৪টার দিকে জাহাজটি হতে এ মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। এ জাহাজটিতে ৮৫ প্যাকেজে ২৫০ মেট্টিক টন ওজনের বিভিন্ন ধরণের মেশিনারী মালামাল এসেছে। এ সকল মালামাল খালাস করে বার্জে (নৌযান) রাখার পর তা সাথে সাথেই তা নদীতে পথে পাঠানো হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণধীন বঙ্গবন্ধু রেলসেতুস্থলে।
তিনি আরো বলেন, এর আগে সোমবার বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের ১৬৮ প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্টিক টন ওজনের মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি থর ফ্রেন্ড। পরপর এই দুইটি জাহাজই এসেছে ভিয়েতনাম থেকে বলেও জানান তিনি।
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, করোনাভাইরাস প্রতিরোধের জন্য সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, এ্যাষ্টোজেনেকা, ফাইজার (চাইল্ড) টিকা সংরক্ষিত রয়েছে। টিকা কার্যক্রম পরিচালনার জন্য ৪৭২ জন টিকাদান কর্মী নিয়োগ দেয়া হয়েছে। ১২ বছরের উর্ধ্বে সকলের করোনা ভাইরাস টিকার ১ম ডোজ ১০০%, ২য় পর্যায় ৯৮% এবং তৃতীয় পর্যায় ৭২% টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ বলেন, মাদক, কিশোরগ্যাং ও জঙ্গিবাদ প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। ই-সিগারেট উল্লেখ করে তিনি বলেন, সময়ের সাথে সাথে নতুন নতুন মাদকদ্রব্য তরুণদের কাছে পাওয়া যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে সর্বাত্বক অভিযান পরিচালিত হবে। সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ইলিশ ধরা বন্ধ রাখতে ১১টি মোবাইল কোর্ট ও ৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এবছর খুলনা অঞ্চল থেকে ১৩শ’ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। এর থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে একশত ৪২ কোটি টাকা। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও বাসস ব্যুরো প্রধান এস এম জাহিদ হাসান বলেন, মহানগরীতে ফুটপাতসমূহ দখল-দূষণে বিশৃঙ্খলাপূর্ণ। এগুলো চলাচল উপযোগী করা এবং রাস্তায় যত্রতত্র পার্কিং ও অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন । এছাড়া হাইড্রোলিক হর্ণের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হওয়ায় এর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগসহ নগরীতে জুয়া ও কিশোরগ্যাং এর অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি শহরের ফুটপাথ দখলমুক্ত করা ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা প্রদান করেন। সভায় খুলনার বিভিন্ন স্পটে মাদকসেবীদের বিষয়ে তথ্য পাওয়ার প্রেক্ষিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব স্ব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত সেপ্টেম্বর মাসে ১৯৮টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৩টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে সেপ্টেম্বর মাসে ১৪৮টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৪টি বেশি। সভায় প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুরে সেলাই মেশিন দিয়ে নিঃসন্তান বিধবা নারী শিল্পী খাতুনের মুখে হাঁসি ফোটালেন মানবাধিকার নামক একটি সংস্থা।
রবিবার সন্ধ্যায় সংস্থাটির কর্মকর্তারা স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মেশিনটি তুলে দেন ওই নারীর হাতে।
জানা যায়, মোছাঃ শিল্পী খাতুন। বয়স ৩৯ বছর। বাড়ি পৌরসভাধীন বড়বামনদহ গ্রামে। স্বামী ছিলেন দিন মজুর লিটন হোসেন। গেল ১ বছর হল স্ট্রোক জনিত কারনে তাঁর মৃত্যু হয়। সেই থেকে বিধবা নারী শিল্পী খাতুন জীবকার জন্য বেছে নেন নকশি ক্যাথার কাজ। এ থেকে যা আয় হত,তাতে দিন চলত না তাঁর। কোন দিন খেয়ে আবার না খেয়েও দিন পার করত সে।
আর বসবাসের জন্য আছে,একটি টিন সেডের একটা ঘর। সামান্য বৃষ্টি হলেই টিনের ছিদ্র দিয়ে বৃষ্টির পানিতে ঘর আর ঘরের আসবাবপত্র ভিজে যেত। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি দৃষ্টিগোচর হয় ন্যাশনাল হিউম্যান রাইটর্সএন্ড হেলথ কেয়ার সোসাইটি কোটচাঁদপুর শাখার সভাপতি রেজাউল করিমের। তিনি পাশে দাঁড়িয়েছেন অসহায় ওই নারী শিল্পী খাতুনে। হাতে তুলে দিয়েছেন তাঁর স্বপ্নের সেলাই মেশিনটি।
শিল্পী খাতুন জানান,স্বামী মৃত্যুর পর কোন রকম বেচে আছি। নিজের শরীরও বেশি ভাল না। এরপরও বেচে থাকতে কিছু করতে হবেই। তাই নকশি কাঁথার কাজ করতাম। তা থেকে যা পেতাম,সেটা দিয়ে কিছুই হত না। তিনি বলেন, আমার একটা ইচ্ছে ছিল,যদি কেউ আমার একটা সেলাই মেশিন দিত। তাহলে কাজ করে আমার বাকি জীবনটা ভাল ভাবে চালাতে পারতাম। আজ আমার সে ইচ্ছে পূরন হয়েছে। মেশিন পেয়ে শিল্পী খাতুন খুব খুশি হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল হিউম্যান রাইটর্স এন্ড হেলথ কেয়ার সোসাইটি কোটচাঁদপুর শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আশরাফুল ইসলাম, সহ-সভাপতি আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন খান,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ বাশার, সাংবাদিক শওকত আলী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও পৌরসভার মহিলা প্যানেল মেয়র শারমিন আক্তার সাথী, রমজান আলী, রোকনুজ্জামান প্রমুখ।
মহেশপুরে ‘দ্যা ড্রিমার্স সংগঠনের তালের আটি বপণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
পরবর্তী প্রজন্মে রাস্তার সৌন্দর্য বর্ধনে মাস্টার প্লান নিয়ে কাজ করছে দ্যা ড্রিমার্স (একটি শিক্ষার্থী ও সামাজিক কল্যাণমূলক সংগঠন)। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার বিভিন্ন রাস্তার দু পাশে সংগঠনের উদ্যোগে সহস্রাধিক তালের আঁটি বপণ করা হয়।
তালের আঁটি বপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এ আজীজ। এ সময় উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহীদুল্লাহ্ কাওসার সামন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর আলম, দ্যা ড্রিমার্স সংগঠনের সভাপতি নাদিম পারভেজ ইমন,সংগঠনের বৃক্ষ ও বন বিষয়ক সম্পাদক তানজীর আহমেদ চয়ন, রক্ত বিষয়ক সম্পাদক আসলাম হোসাইন, প্রতিরক্ষা সেক্টরের পরিচালক এহসানুল হক তুষার সহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাল গাছ প্রাকৃতিক দুর্যোগ রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানান তারা।
মনের প্রশান্তি দিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ থেকে
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ দর্শানার্থীদের বিনোদন নিশ্চিত করতে নানা প্রস্তুতি চলছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার ইছামতি নদীর তীরে সুন্দরবনের আদলে গড়ে তোলা পর্যটন কেন্দ্রটি ১৫০ বিঘা জমিতে বিস্তৃর্ণ। এই বনের বুক চিরে প্রায় ১০ একর জমিতে অনামিকা লেক, পিকনিক স্পট, শিশুপার্ক, কনফারেন্স রুম, বনের ভিতরে বাশের তৈরী ট্রেইল, সেলফি পয়েন্ট, প্যাডেল চালিত বোড, ইছমিতির পাড়ে বসে বৈকালিন, তিন নদীর মোহনা দেখার সুব্যবস্থা। এছাড়া নারী-পুরুষের জন্য আলাদা নামাজের স্থান, ওয়াশব্লক, সুপেও পানির ব্যবস্থা ছাড়াও নতুন ভাবে যোগ হচ্ছে রাত্রিযাপনের জন্য কটেজ। নানামূখি বিনোদনের সুযোগ সৃষ্টি করা বনটিতে বর্তমানে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে চলছে নান সাজসজ্জা ও নির্মান কাজ।
জেলার সদর হতে প্রায় ৩০ কিলোমিটার দুরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় অবস্থিত এ বনটি। এটি উপজেলার “রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র” নামে পরিচিত। ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্টি এ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি এ উপজেলায় মানুষকে গর্বিত করে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় টাউনশ্রীপুর এলাকায় ভারতের টাকী পৌরসভার বিপরীতে ইছামতি নদীর তীরে শীবনগর মৌজায় এ বনটি তৈরী করা হয়েছে। এই পর্যটন কেন্দ্রর সার্বিক উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সহযোগীতা প্রদান করা হয়েছে। এই বনটিতে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপন করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে। যার মধ্যে কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী, হরকচাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ। বিনোদন প্রিয়াসীদের জন্য রয়েছে বসারস্থান। শিশুদের আনন্দ দেওয়ার জন্য কৃত্রিম বিভিন্ন প্রজাতীর পশুপাখি। স্থানীয় সরকার বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে এটি পরিপূর্ণ বনে পরিনত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
এদিকে, সাতক্ষীরা জেলার ইছামতি সীমান্তের ইছামতির তীরে গড়ে ওঠা দৃষ্টিনন্দিত মনোমুগ্ধকর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ম্যানগ্রোভ মিনি সুন্দরবনটির পরপর পরিধি বাড়ছে। ২০০৯ সালে দেবহাটার সুঁশিলগাতী এলাকার নদীর বেড়িবাধ ভেঙ্গে প্লাবিত হলে বাধ রক্ষায় ২০১০ সালে উপজেলার প্রশাসনের উদ্যোগে বাধ রক্ষায় ও প্রাকৃতিক ভারসম্য রক্ষার জন্য তৈরী করা হয় ম্যানগ্রোভ বন। বেশ কয়েক বছর যেতে যেতে বনের আকার বৃদ্ধি পেতে থাকে। আর রক্ষা পায় আশে পাশের এলাকাবাসীরা। প্রতিবছরে উপজেলার ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপভোগ করতে আসে প্রকৃতির এই দৃর্শ্য। তাছাড়া বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বনটিতে কানায় কানায় দর্শণার্থী পরিপূর্ণ হয়।
তাছাড়া শীতের প্রথম থেকে শুরু হয় পিকনিক উৎসব। অনেকে এসে রান্নাবান্না করে ধুমধাম চড়ুই ভাতিও করে। কয়েক মাস ধরে চলতে থাকে উৎসবের আমেজ। সেই আমেজ ছড়িয়ে পড়ে সকলের মাঝে। বর্তমান স্থানটিতে প্রবেশ করতে হলে উপজেলা প্রশাসনেকে টিকিটের মাধ্যমে ২০টাকা ফি দিতে হয়। যার পুরো টাকা সরকারি রাজস্ব তহবিলে জমা হয়। স্থানটি ইছামতির তীরে নিরিবিলি হওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এখানে সময় কাটাতে আসেন।
ঘুরতে আসা দর্শানার্থীরা জানান, বনটি ইছামতি নদীর পাড়ে হওয়ায় সবচেয়ে বেশি ভালো লাগে। এপাশে বাংলাদেশ অপরপাশে ভারত মাঝ খানে নদী। জায়গাটি অত্যান্ত নিরিবিলি হওয়ায় সব বয়সী মানুষের কাছে প্রিয়। তাছাড়া বিভিন্ন দিবস বা ছুটির দিনে বেশি দুরে যা যেয়ে দেবহাটায় এসে সুন্দরবনের স্বাদ পায়। নারী ও শিশুদের জন্য স্থানটি খুবই নিরাপদ বলেও দাবি দর্শানার্থীদের।
এই স্পটটিতে প্রতিদিন প্রায় এক হাজার মানুষের সমাগম ঘটে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাছাড়া ছুটি ও বিভিন্ন উৎসব ঘিরে দিনে ৩/৪ হাজার দর্শানার্থীদের পদাচরন ঘটে এই বিনোদন কেন্দ্রে। বর্তমানে পর্যটন কেন্দ্রে দায়িত্বে ম্যানেজার দিপঙ্কর ঘোষ বলেন, বিনোদন কেন্দ্রে এসে যাতে কেউ কোন প্রকার হয়রানি না হয় সেব্যাপারে আমাদের স্টাফরা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আমরা দর্শানার্থীদের বিনোদনের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করছি।
এদিকে নানা উদ্যোগ আর আশার কথা জানিয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, যেহেতু আমার সুন্দরবনের কাছাকাছি অবস্থান করি। সেকারনে রাজধানী সহ দেশ-বিদেশী পর্যটক সুন্দর ভ্রমনে আসেন। তাদের কথা বিবেচনা করে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দর্শানার্থীদের মত করে সাজানো হচ্ছে। তাছাড়া আমাদের স্বপ্নের সেতু চালু হওয়ায় বর্তমানে ঢাকা থেকে এসে একদিনে ঘুরে আবার ঢাকায় ফিরতে পারবেন। আমাদের পক্ষ থেকে পর্যটন কেন্দ্রের উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমি অনুরোধ করব যারা ঈদে ছুটিতে বাড়িতে ফিরবেন অর্ন্তত একবার হলেও দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি ঘুরে যাবেন।
দাকোপের সকল এলাকায় এক সময় খালে-বিলে দেখা যেত বন্য প্রাণী শকুন যা আজ বিলুপ্ত
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের সকল এলাকায় খালে-বিলে দেখা যেত এক সময় বন্য প্রাণী শকুন যা আজ বিলুপ্ত। বাংলাদেশের আনাচে – কানাচে ছিলো বন্য প্রাণী শকুনের ছড়া-ছড়ি। এক সময় বাংলাদেশে সাত প্রজাতির শকুন ছিল। কিন্তু এর মধ্যে রাজ শকুন অনেক আগেই পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে দেশ থেকে। এলাকা ঘুরে দেখা যায় খালে- বিলে শকুন আর চোখে পড়ে না। বাংলাদেশে শকুন কেন ক্রমাগত কমছে? কারণ বিশ্লেষণ করে দেখা যায় গরুকে দেয়া ঔষধে যেভাবে বিলুপ্ত হতে চলেছে শকুন। আগে খালে- বিলে গরু-ছাগল মরে পড়ে থাকতো এখন গরু-ছাগলের রোগ হলে ঔষধ দেওয়া হয় ফলে আগের মত আর পালে পালে গরু-ছাগল মারা যায় না। তাছাড়া যা মারা যায় তা আবার প্রায়ই মাটি চাপা দেওয়া হয়। আগে গরু- ছাগল মারা গেলে নদীতে, বিলের কোনায় ফেলে দেওয়া হতো আর শকুন তা ছিরে ছিরে খেত। আজ আর সেই দৃশ্য চোখে পড়ে না কোথাও। ঝাঁকে ঝাঁকে শকুন ঘুরে বেড়াতো আকাশে আজ শকুন দেখা যায়না দেশের আকাশে। এক সময় হিমালয়ান শকুন এবং ইউরেশীয় শকুন এরা শীত মৌসুমে আসতো এবং এপ্রিল মাস পর্যন্ত থাকতো। এখন আর কোন মৌসুমেই শকুন আসতে দেখা যায় না। বাজুয়া এলাকার এক প্রবীন বৃদ্ধ ৯৫ বছরের পুলিন হালদার বলেন এক সময় শকুন ঘুরে বেড়াতো আকাশে আকাশে আর নজর থাকতো নিচের দিকে কোথায় পচা মরি পরে আছে উপর থেকে দেখা মাত্রই নিচে নেমে সেই মরা গরু, ছাগল, কুকুর, বিভিন্ন প্রাণীর পচা মরির উপর পরে সেই মরি খেত। আজ আর শকুনের ঐ দৃশ্য চোখে পড়ে না। কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যেতে বসেছে। গ্রাম গঞ্জের সর্বত্র এই প্রবাদ বাক্য প্রচালিত ছিলো শকুন যতই উপরে উঠুক না কেন তার নজর থাকে নিচের দিকে। আজ সব কিছুই বিলুপ্তির পথে কোথায় দেখা যায় না শকুনের সেই গন্ধ আর ফাঁকা ছাপানোর শব্দ। সব কিছুই কল্পনা হয়ে দারিয়েছে।
খুলনার দাকোপে দৃশ্যমান লাউডোব ফেরিঘাট স্বপ্ন পূরণ হতে চলেছে এলাকাবাসীর
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে দৃশ্যমান লাউডোব ফেরিঘাট স্বপ্ন পূরণ হতে চলেছে এলাকাবাসীর। দাকোপের ৩৩ নং পোল্ডারে অবস্থিত বাজুয়া, লাউডোব, বানিশান্তা, কৈলাজগঞ্জ দাকোপ ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটা ফেরিঘাট। আর সেই স্বপ্ন আজ বাস্তবে পূরণ হতে চলেছে দাকোপের কৃতি সন্তান লাউডোবের মাটিতে জন্ম গ্রহন করা নেত্রী গন- মানুষের নেতা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রচেষ্টায়। ফেরিঘাট পরিদর্শন কালে লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন পদ্মাসেতু দক্ষিণ এলাকার মানুষের স্বপ্ন ছিল, কিন্তু আমাদের এই পশুর নদীতে একটা ফেরি হবে তাও আবার আমাদেরই লাউডোব ঘাটে এটা কোনদিন কল্পনাও করিনি, আমার জীবদ্দশায় কর্দমাক্ত পায়ের স্বৃতি নিয়ে বৈদ্যতিক আলোয় পিচের রাস্তা বেয়ে প্রিয় মাতৃভূমি চষে বেড়াবো একথা স্বপ্নেও ভাবিনি। যা আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন। তাই শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লাউডোবের মাটিতে জন্ম গ্রহণ করে তিল তিল করে বেড়ে উঠে আজ দাকোপকে সাজানোর স্বপ্ন নিয়ে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে যিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন সেই সংসদ সদস্য আমাদের প্রানপ্রিয় দিদি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপিকে। যার ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই অসাধ্য সাধন হতে চলেছে। মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। লাউডোব ফেরিঘাট পরিদর্শন কালে নেত্রীবৃন্দ এসকল কথা আবেগ ভরে প্রকাশ করেন। গতকাল বিকালে লাউডোব ইউনিয়নের ফেরিঘাট পরিদর্শন করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দও, আরও সফরসঙ্গী উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রানীসম্পদ কর্মকর্তা, মহিলা বিষায়ক কর্মকর্তা সহ লাউডোব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তি বর্গগন মন্দির পরিদর্শন শেষে নব নির্মিতব্য লাউডোব ফেরীঘাট পরিদর্শন করেন।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
সাংগঠনিক গতিশীলতা ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে এস এম নূর হাসান জনিকে সভাপতি ও মো: সাদিকুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে গত ১০ অক্টোবর ২০২২ ইং তারিখে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর মহাসচিব কে, এম, শহিদ উল্যা স্বাক্ষরিত প্যাডে খুলনা মহানগর শাখার এই নতুন কমিটি প্রকাশ করা হয়। কমিটির সদস্যরা হলেন:
সভাপতি- এস এম নূর হাসান জনি, সহ-সভাপতি- শেখ মাইনুল হাসান রনি, প্রকৌশলী আল মামুন চৌধুরী, মোঃ বাইতুল ইসলাম, কামাল হোসেন ব্যাপারী, রামিজ রেজা, মো: এনামুল ইসলাম, এস এম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক- মো: সাদিকুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহ্ আরাফাত রাহীব, এম আহমেদ রিজভী সোহান, কাজী আব্দুল্লাহ শাকিল, মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক- শফিকুল ইসলাম, সৈয়দ সাব্বির আহমেদ তুনান, ইসহাক হোসেন ইমু, মো: ইমরান হোসেন সোহেল, অর্থ-সম্পাদক- মো: মেহেদী হাসান, দপ্তর সম্পাদক- মো: মাহফুজুল আলম সুমন, উপ-দপ্তর সম্পাদক- জাহিদুল ইসলাম পিয়াল, আইন বিষয়ক সম্পাদক- নিরব শেখ, উপ-আইন বিষয়ক সম্পাদক- কামরুল হুদা, প্রচার সম্পাদক- মো: মইনুল হোসেন মৃদুল, উপ-প্রচার সম্পাদক- রাহুল তরফদার, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক- মো: আরিফ সরদার, উপ- তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক- শাহ্ আমানত সাবির, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- মো: রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক- অমিত বালা, সাংস্কৃতিক সম্পাদক- এস এম আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- মো: লিটু সুলতান, ধর্ম বিষয়ক সম্পাদক- মো: রোকনুজ্জামান, বিজ্ঞান ও চারুকলা সম্পাদক- সিহাদ ইসলাম সাধ, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মো: আবু সুফিয়ান, মহিলা সম্পাদিকা- লতিকা বিশ্বাস, উপ-মহিলা সম্পাদিকা- সেলিনা আক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক- আবদল্লাহ আল- মামুন, সদস্য- মো: সম্রাট হাওলাদার, সাকিব হোসেন গাজী, এম এম রাসেল হাসান, মশিউর রহমান জনি, কৌশিক মাহমুদ সিজান, মো: আয়াতুল্লাহ, মো: সাজিদুর রহমান, মো: ফাহিম হাবীব, ফরহাদ হোসেন সবুজ, শেখ রিহাব উদ্দিন আহমেদ সোহাগ, দেবব্রত সরকার, মো: নাঈমুল ইসলাম, মো: সাইফুল হক, মো: ইয়াসিন মল্লিক, শাহরিয়ার রহমান আকাশ।
তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় হিরা নামের তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির দুই চাচাকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হিরা ওই উপজেলার হিরু মোল্লার মেয়ে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। নিহতের পরিবারসহ প্রতিবেশীদের মধ্যে চলছে শোকের মাতম।
নিহত হিরার মা বারবার মুর্ছা যাচ্ছেন। এমন নৃশংস হত্যাকাণ্ড কেউ মেনে নিতে পারছেন না। নিহত শিশুর মা বন্যা খাতুন বলেন, ‘সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে ঘরের পাশে টিউবওয়েলে পানি আনতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ময়লার মধ্যে হিরার লাশ দেখতে পাই।’
হিরু মোল্লা বলেন, ‘জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে ভাইদের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তারা হিরাকে কুপিয়ে হত্যা করেছে।’
জানা যায়, হিরু মোল্লারা মোট পাঁচ ভাই। এ ঘটনার পর দুই ভাই আলীম মোল্লা ও ফারুক মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ওই এলাকার মানুষ নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) বোরহানুল ইসলাম বলেন, মামলার পর তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, নিহত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পলাতকদের আটকের চেষ্টা চলছে।
যশোরে ৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা ধ্বংস
যশোর অফিস
যশোরে র্যাব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় তিন টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা ধ্বংস ও দুই অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে। সোমবার রাতে যশোর সদরের চাচড়া এলাকায় অভিযান চালিয়ে এই পোনা জব্দ করে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এবং যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস ও যশোর সদর সিনিয়র মৎস্য অফিসারের সমন্বয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। তারা দুটি ট্রাকভর্তি প্রায় তিন টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ ও ধ্বংস করে।
এ সময় ওই পোনার মালিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাগিব গ্রামের রিপন হোসেন ও যশোরের চাচড়া ডালমিল এলাকার জয়নাল আবেদিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পটল তুলতে যাচ্ছিলেন তিন ভাই, নদীতে ডুবে প্রাণ গেলো একজনের
কুষ্টিয়া প্রতিনিধি
একটি ছোট টিনের ডিঙি নৌকায় চড়ে মাঠে পটল তুলতে যাচ্ছিলেন তিন ভাই। যাওয়ার পথে নৌকাটি পানিতে ডুবে যায়। দুই ভাই সাঁতরে তীরে উঠে এলেও ডুবে যান আবু বক্কর প্রামাণিক (৫৮) নামের এক ভাই। পরে স্থানীয়রা পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহত কৃষক আবু বক্কর প্রামাণিক উপজেলার সদকী ইউনিয়নের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাকিম প্রামাণিকের ছেলে। তিনি চার সন্তানের জনক।
ফায়ার সার্ভিস ও নিহত কৃষকের স্বজনরা জানান, ছোট ডিঙি নৌকায় চড়ে হাসিমপুর এলাকার পদ্মার কোল দিয়ে চরের জমিতে পটল তুলতে যাচ্ছিলেন তিন ভাই। এ সময় তাদের কাছে স্প্রে মেশিন, কাস্তে ও মোবাইল ফোন ছিল। একপর্যায়ে নৌকাটি কাত হয়ে গেলে বড় ভাই বিল্লাল স্প্রে মেশিন ও মোবাইল নিয়ে লাফ দিয়ে সাঁতরে কিনারে চলে যান। কাদের নামের আরেক ভাইও সাঁতরে কিনারে উঠে আসেন। কিন্তু আবু বক্কর প্রামাণিক পানিতে ডুবে যান। পরে দুই ভাই স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আবু বক্করের মরদেহ উদ্ধারের করেন। সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, ঘটনাটি নদীতে হওয়ায় নৌপুলিশকে খবর দেওয়া হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।
কুষ্টিয়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১২) শীলতাহানীর অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম মো. আব্দুল হালিম। তিনি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিমকে ওইদিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গত সোমবার (১০ অক্টোবর) সাময়িক বরখাস্তের আদেশটি হাতে পেয়েছি।
তিনি আরও বলেন, ওই শিক্ষক গত ৬ অক্টোবর জামিন পেয়েছেন বলে জেনেছি। তবে যতদিন মামলা চলমান থাকবে, ততদিন তিনি বরখাস্ত থাকবেন। বরখাস্তের এই সময় তিনি উপজেলা শিক্ষা কার্যালয়ে হাজিরা দেবেন।
পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা গেছে, টিসি দেওয়ার ভয় দেখিয়ে ওই প্রধান শিক্ষক শিশুটিকে একাধিকবার যৌননিপীড়ন করেন। সবশেষ গত ২৩ আগস্ট দুপুরে বিদ্যালয়ের স্টোররুমে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। ওইদিন বাড়িতে এসে ওই ছাত্রী খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে পরিবারের কাছে সে বিষয়টি জানায়। পরে এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা করেন ওই ছাত্রীর মা।
এ বিষয়ে মামলার বাদী ও শিক্ষার্থীর মা বলেন, লম্পট ওই শিক্ষক আমার মেয়ের সঙ্গে একাধিকবার অনৈতিক কাজ করেছে। থানায় মামলা করেছি। এমন প্রধান শিক্ষকের উপযুক্ত বিচার দাবি করছি। ঘটনার পর থেকে মেয়ে ভয়ে আর স্কুলে যায় না।
জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান বলেন, ঘটনা জানাজানির পর গত ২৯ আগস্ট থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন না। ওই ছাত্রীও আসে না। প্রধান শিক্ষক দোষী হলে তার শাস্তি দাবি করছি।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক আব্দুল হালিমের মোবাইলফোনে কয়েকবার কল দেওয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। পরে তার স্ত্রী ও উত্তর মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস খাতুনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনিও কল ধরেননি।
কুমারখালী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা লিটন দাস বলেন, শিক্ষার্থী ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। তদন্তে জবানবন্দির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।











































