Home আঞ্চলিক বিভাগীয় গণসমাবেশ সফল করতে ১৪ অক্টোবর খুলনায় সমন্বয় সভা

বিভাগীয় গণসমাবেশ সফল করতে ১৪ অক্টোবর খুলনায় সমন্বয় সভা

7

খবর বিজ্ঞপ্তি।।

আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর শুক্রবার খুলনা বিভাগীয় সমন্বয় সভা আহ্বান করা হয়েছে।

দুপুর পৌনে ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু।

মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও ১ম যুগ্ম আহ্বায়ক, এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, সিনিয়র সহসভাপতি, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, থানা আহ্বায়কদের উক্ত সভায় উপস্থিত থাকতে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।