ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে রবিবার (৯ই অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ধনপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, উদ্ভোধন করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক কাওসার আলী ফকির, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন। প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ। আ’লীগ নেতা ও শিক্ষক ইকরাম হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, মহিলা নেত্রী রাফেজা বেগম, ছাত্রলীগ নেতা গোপাল পাল, যুবলীগ নেতা মিজানুর রহমান ও স্বেচ্ছাসেবকলীহ নেতা শামীম হাসান। সভা শেষে মোঃ আব্দুল্লাহ শেখ-কে সভাপতি ও মোঃ আলমগীর হোসেন-কে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।











































