Home খেলাধুলা আঠারোবাকী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আঠারোবাকী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

7

 

রূপসা প্রতিনিধি।।

মুজিব শতবর্ষ উপলক্ষে শেখপুরা বাজার যুবসংঘ কর্তৃক আয়োজিত রূপসা ও তেরখাদার মধ্য দিয়ে প্রবাহিত আঠারোবাকী নদীতে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা গত ৬ অক্টোবর বিকালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৬ টি নৌকা অংশগ্রহন করে। তুমুল প্রতিদ্বন্দীতামূলক এ প্রতিযোগীতায় মামা ভাগ্নে নৌকাকে মা কামনা নৌকার দল পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, আজগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শারাফাত হোসেন, সাবেক ইউপি সদস্য কাবিল মোল্লা, ইউপি সদস্য নাসিমা কবির, মো: ইকরাম শেখ, শেখপুরা বাজার যুব সংঘের সদস্য আবির হাসনাত পিয়াস, জাকারিয়া মোল্লা, সোহাত্ব সরদার, মেহেদী হাসান বুলবুল, পারভেজ বিশ^াস, পারভেজ মোল্লা, হাসিবুর রহমান মোল্লা প্রমুখ।