Home আঞ্চলিক নেচে গেয়ে মোংলায় দেবী দুর্গাকে বিসর্জন

নেচে গেয়ে মোংলায় দেবী দুর্গাকে বিসর্জন

6

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
নেচে গেয়ে মোংলায় দেবী দুর্গাকে বিসর্জন দিলেন ভক্তরা। বুধবার দুপুর ১টার দিকে বটতলা কেন্দ্রীয় মন্দিরের প্রতিমা বিসর্জন দিতে তা নেয়া হয় পৌরসভার ফেরিঘাটে। পরে ফেরিঘাটের মোংলা নদীতে দেবী দুর্গাকে বিসর্জন দেন হিন্দু ধর্মাবলম্বীরা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন ও বিসর্জন দিতে পেরে আনন্দ উল্লাস করেন এ ধর্মাবলম্বীর লোকজনেরা। দেবী বিসর্জনের সময় বিভিন্ন বয়সের লোকজন উপস্থিত ছিলেন সেখানে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি মজুমদার বলেন, বুধবার দুপুর পর্যন্ত ৩টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে, সন্ধ্যায়ও কয়েকটি বিসর্জন হবে। এছাড়া বুধ ও বৃহস্পতিবার দুই দিন ধরেই প্রতিমা বিসর্জন দেয়া হবে, আর কয়েকটিতে প্রতিমা সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি। মোংলায় ৩৪টি মন্দিরে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গোৎসব। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। #