ঝিনাইদহ প্রতিনিধি।।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় কথিত সাংবাদিক জাহিদুর রহমান তারেকের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল ইসলাম বাপ্পি বাদী হয়ে এ মামলা করেন। মামলা নং ৮০৮৪(৩)১/
কটুক্তিকারী আসামি জাহিদুর রহমান তারেককে অবাঞ্চিত ঘোষণা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ সর্বস্থরের জনগণ।
মামলার বিবরণে জানা যায়, গত সোমবার (৩অক্টোবর) আসামী মোঃ জাহিদুর রহমান তারেক তার নিজস্ব ভেরিফাই ফেসবুক আইডি থেকে চিত্রনায়ক সাকিব খানের ছবি দিয়া “সাকিব খাঁন যে হারে বাবা হচ্ছে তাতে মনে হয় জাতির পিতা থেকে শেখ মুজিব বাদ পড়বে এমন শিরোনামে ফেসবুকে পোষ্ট করেছে। জাহিদ তারেকের এরকম মিথ্যা, বিব্রতকর কুরুচিচপূর্ণ, ঔদ্ধত্যমূলক আপত্তিকর কটুক্তি মূলক তথ্য প্রচারের কারনে ঝিনাইদহসহ সারাদেশের বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ,বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের ও সাধারন জনমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রক্ষোভ তৈরি হয়।
মামলার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আসামী জাহিদুর রহমান তারেক সে তার নিজ ফেসবুক আইডি থেকে ঝিনাইদহ এলাকায় অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই ছিল আসামির একমাত্র লক্ষ্য। একারণেই তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আসামী তারেক জাহিদকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া মামলার বাদী সাবেক ছাত্রলীগ নেতা রেজওয়ানুল ইসলাম বাপ্পি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ তার নামে এরকম কটুকথা আমরা কখনোই মানতে পারিনা। কারণ বঙ্গবন্ধু শুধু বাঙালি বাংলাদেশের নয় তিনি সারাবিশ্বের শোষিত মানুষের জন্য এক অনুপ্রেরণার নাম।
এদিকে সাগর রহমান নামে ঝিনাইদহের সুশিল সমাজের এক ব্যক্তি বলেন, লেখাপড়া জানে না, কোন যোগ্যতা ছাড়াই ক্যামেরা হাতে করে সাংবাদিক পরিচয় দিয়ে দাঁপিয়ে বেড়ায়। এদের চাঁদাবাজি চরমে। সমাজের এসকল নামধারী, কার্ডধারী সাংবাদিক পরিচয় দানকারীদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইননানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।










































