Home জাতীয় দানব সরকার দেশের স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করছে : মির্জা ফখরুল

দানব সরকার দেশের স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করছে : মির্জা ফখরুল

13

ঢাকা অফিস।।
বর্তমান সরকারকে দানব আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান সরকার নিজেদের স্বার্থে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তারা স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দানব সরকার দেশের মানুষকে নির্যাতন করছে উল্লেখ করে ফখরুল বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকেও অন্যায়ভাবে গৃহবন্দি করে রেখেছে।

দুর্গোৎসবের মাঝে সবার আশা প্রত্যাশা, অসূরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বর্তমান বাজার পরস্থিতিতে দুর্গোৎসব পালন করা কষ্টকর। শুধুমাত্র জনগণর ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান তিনি।।