Home আঞ্চলিক ঝিনাইদহে দুই স্বর্ণ চোরাকারবারিকে ১০ বছরের কারাদণ্ড

ঝিনাইদহে দুই স্বর্ণ চোরাকারবারিকে ১০ বছরের কারাদণ্ড

7

ঝিনাইদহ প্রতিনিধি।।
স্বর্ণ চোরাচালান মামলায় ঝিনাইদহে দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ দেয়াড়াপাড়ার শ্রী ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও একই উপজেলার বাজারপাড়ার মৃত ফয়জুল্লাহ মোল্লার ছেলে ওবাইদুল্লাহ।

রায় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ মার্চ কোটচাঁদপুর থানা পুলিশ জে আর পরিবহনে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৫০ গ্রাম ওজনের স্বর্ণের গহনা জব্দ করে। এ সময় গ্রেফতার করা হয় বাহক সুনীল কর্মকারকেও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুনীল জানান, এ গহনার মালিক জীবননগরের ওবাইদুল্লাহ।

পরে পুলিশ বাদী হয়ে দুজনের নামে মামলা করে। তদন্ত শেষে কোটচাঁদপুর থানার তৎকালীন ওসি শহিদুল ইসলাম ও এসআই মঞ্জুরুল ইসলাম ২০১৫ সালের ১১ জুলাই আদালতে চার্জশিট দেন। ৭ বছর মামলা চলার পর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে পিপি ইসমাইল হোসেন ও আসামি পক্ষে মো. বদিউজ্জামান মামলাটি পরিচালনা করেন।