স্পোর্টস ডেস্ক।।
২০১৯ বিশ্বকাপের আগে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। এরপর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে গুঞ্জন শোনা গেলেও আর ফেরেননি এই প্রোটিয়ান। যদিও আইপিএলে নিয়মিতই খেলছিলেন তিনি।
সামনের বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মাঠে নামার কথা ছিল এই ক্রিকেটারের। তবে ভক্তদের জন্য বেশ বাজে এক দুসংবাদ জানালেন ভিলিয়ার্স। আইপিএল তো দূরে থাক আর ক্রিকেটই খেলতে পারবেন না বলে জানিয়েছেন এই প্রোটিয়ান।
নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে ভিলিয়ার্স লেখেন, সামনের বছর আমি চিন্নাস্বামী স্টেডিয়ামে যাব, তবে ক্রিকেট খেলার জন্য নয়। আমি আর ক্রিকেট খেলতে পারবো না। কারণ, আমি আমার ডান চোখে অস্ত্রোপচার করেছি।
আমি আরসিবি ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের জন্য আমি আইপিএলের শিরোপা জিততে পারিনি। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই, গত এক দশক ধরে তারা দারুণভাবে সমর্থন দিয়ে গেছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সফল এই প্রোটিয়ান ব্যাটসম্যান আইপিএলেও ছিলেন দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ৪২০ ম্যাচ খেলে প্রায় ২০ হাজার রান আছে এই ক্রিকেটারের নামের পাশে। এদিকে আইপিএলেও ১৮৪ ম্যাচ খেলে ৫১৬২ রান করেছেন ভিলিয়ার্স।










































