Home আঞ্চলিক বর্ষীয়ান জননেতা কওছার আলী জমাদ্দার’র মৃত্যুতে মহানগর বিএনপির শোক

বর্ষীয়ান জননেতা কওছার আলী জমাদ্দার’র মৃত্যুতে মহানগর বিএনপির শোক

16

খবর বিজ্ঞপ্তি।।
ফুলতলা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ফুলতলা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি, বর্ষীয়ান জননেতা কওছার আলী জমাদ্দার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। বর্ষীয়ান রাজনীতিবিদ কওছার আলী জমাদ্দার’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। রবিবার (২ অক্টোবর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফুলতলা উপজেলা বিএনপিকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মরহুম করসার আলী জমাদ্দার মনেপ্রাণে কাজ করে গেছেন।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে তিনি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন সৎ ও সজ্জন মানুষ। নেতৃবৃন্দ দোয়া করেন-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ প্রমূখ।

বর্ষিয়ান বিএনপি নেতা কাওছার আলী জমাদ্দারের ইন্তেকাল, জেলা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি, ফুলতলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ফুলতলা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিক জনাব কাওছার আলী জমাদ্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহে ওয়া ইন্না-লিল¬াহি রাজিউন)। বার্ধক্যজনিত নানান ব্যাধিতে আক্রান্ত হয়ে রবিবার (০২ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মরহুমের জানাযা আছরবাদ নিজ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে ডাবুরমাঠ কবরস্থানে তাহার দাফন কাজ সম্পন্ন হয়েছে। প্রবীন এ বিএনপি নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বর্ষিয়ান রাজনীতিক জনাব কাওছার আলী জমাদ্দারের ইন্তেকালে খুলনা জেলার রাজনীতিতে অপূরণীয় শুণ্যতার সৃষ্টি হল। খুলনা জেলা বিএনপি একজন অভিভাবকতুল্য প্রবীন রাজনীতিককে চিরদিনের জন্য হারালো। বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি তিনি ইসলামী মূল্যবোধে ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল ছিলেন। দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তৃণমূলের রাজনীতিকে সুসংগঠিত করেছেন। বিএনপি’র রাজনীতিকে শক্তিশালীকরণে তাঁর অবদান সর্বস্তরের নেতাকর্মীরা গভীর শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ রাখবে। তাঁর মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার পতন আন্দোলন সফল ও সার্থক করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই বর্ষিয়ান রাজনীতিক কাওছার আলী জমাদ্দারের স্বপ্নপূরণ হবে ও তার বিদেহী আত্মায় শান্তি পাবে।