দাম কমলো এলপিজির
ঢাকা অফিস
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে ৩৫ টাকা কশেছে। ১২ কেজির সিলিন্ডারের এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা লাগবে। আগে এই দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।
রোববার এলপিজির নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এই দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। তিনি জানান, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে। তবে দাম সমন্বয় করা হলেও বাজারে কার্যকর হয় না। এ বিষয়ে আবদুল জলিল বলেন, ভোক্তারা সরাসরি কমিশনে অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগরে রমজাননগর তোফাজ্জল বিদ্যাপীঠের নিয়োগ পরীক্ষা স্থগিত
মোঃ আছাদুজ্জামান লিটন, শ্যামনগর (সাতক্ষীরা)
অবশেষে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা কর্মকর্তা স্থগিত করল আলোচিত রমজান নগর ইউনিয়ন তোফাজ্জল বিদ্যাপীঠের পাতানো নিয়োগ পরীক্ষা। শনিবার ২ ই অক্টোবর সকাল দশটায় ঈশ্বরীপুর এ সোবাহান মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়োগপরীক্ষা স্থগিত হয়। জানা গেছে, রমজান নগর ইউনিয়ন তোফাজ্জল বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী, অফিস সহায়ক ও ঝাড়ুদার আয়া পদ শূন্য। চারটি পদে জনবল নিয়োগের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান গত জুলাইয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। চারটি পদে নিরাপত্তা কর্মী পদে ৭ জন, পরিছন্নতা কর্মী পদে ৮ জন, অফিস সাহয়ক ১০ জন, আয়া পদে ৫ জন, মোট ৩০ জন আবেদন করে। অত্র বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা রবিবার ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান মতিউর রহমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আল মামুন আত্মীয়তা ও স্বজন প্রীতির পছন্দের প্রার্থীকে নিয়োগদেওয়ার পরিকল্পনা করে চারটি পদে চার প্রার্থী কাছ থেকে ৬৫ লাখ টাকা নিয়েছেন। এই মর্মে একজন চাকরি প্রত্যাশী আবেদনকারী অত্র বিদ্যালয়ের সাবেক দপ্তরী মৃত কাউসার আলীর পুত্র আফজালুর রহমান সবুজ ফেসবুক আবেগঘন স্ট্যাটাস দেয় যে, “ম্যানেজিং কমিটি উপরমহল ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে সোনাখালী গ্রামের জামায়াত হোসেন গাজীর বড় পুত্র অলিউল্লাহ কে নিরাপত্তাকর্মী পদে, সুরেন্দ্রনাথ মন্ডলের ছেলে মাহিন্দ্রনাথ মন্ডলকে পরিছন্নতা কর্মী পদে, চেয়ারম্যান শেখ আল মামুনের আত্মীয় রমজাননগরের আব্দুস সবুরের ছেলে শাহজাহানকে অফিস সহায়ক পদে, প্রধান শিক্ষকের অতি ঘনিষ্ঠ চিংড়িখালী গ্রামের দেবু মন্ডলের স্ত্রী নিলিমাকে আয়া পদে সিলেকশনের পরিকল্পনা করে । এই ঘটনা জানাজানি হলে চাকরির প্রত্যাশীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। অর্থের বিনিময়ে ৪ টি পদে নিয়োগ সম্পন্ন সম্ভবনার পাঁইতারায় ক্ষুব্ধ চাকরিপ্রত্যাশী বাকি আবেদনকারী। এ-কারণে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে নিয়োগে আবেদনকারীদের পক্ষে আর একজন আবেদনকারী কওছার আলী সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর গত ২২/০৮/২০২২ তারিখে আবেদন করে। জেলা প্রশাসক উক্ত অভিযোগের বিষয়ে আগামী ০৩/১০/২০২২ তারিখে নিষ্পত্তির তারিখ ঘোষনা করেন। এজন্য তড়িঘড়ি করে নিয়োগ সম্পন্ন করতে হঠাৎ প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অত্র প্রতিষ্ঠানের লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য করে ০২/১০/২০২২ তারিখ সকাল ১০ টায় প্রবেশপত্র ইস্যু করে। বিষয়টি আবারও জেলা প্রশাসকের অভিহিত করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসক নির্দেশে শ্যামনগর উপজেলা কর্মকতা ঘটনাস্থলে এসে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। স্থগিত করায় সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসক মহোদয়ও শ্যামনগর উপজেলা প্রশাসক মহোদয়কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম আহত
আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৯.৩০ টার দিকে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মোল্যা বাড়ি মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সামছুল আলমের সফরসঙ্গী মোটর সাইকেল চালক আসমাতুল্লাহ আল গালিব ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদ নির্বাচনে নিয়মিত গণ সংযোগের অংশ হিসাবে মোটর সাইকেলে চেপে তিনি শ্রীউলা ইউনিয়নে যাচ্ছিলেন। ঘটনাস্থানে পৌছলে পিছন দিক থেকে দ্রুতগতির যাত্রাবাহী মিনিবাস (ঢাকা- চ-৩৩৫৫) মোটর সাইকেলে ধাক্কা দিলে মোটর সাইকেলসহ তারা বাসের তলায় চলে যান। এতে সামছুল আলমের পায়ের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তক্ষরণ হয়েছে বলে জানাগেছে। চালক আসমাতুল্লাহও আহত হন। স্থানীয়রা গুরুতর আহত সামছুল আলম ও আসমাতুল্লাহকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটর সাইকেলটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিনিবাসটি পুলিশ হেফাজতে আছে।
আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান।
আশাশুনি গৃহবধুকে হত্যার অভিযোগে মামলা ॥ শ্বাশুড়ি আটক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার নসিমাবাদ গ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের। নিহত গৃহবধূর শ্বাশুড়ি নাজমা খাতুনকে পুলিশ আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মগ্যে প্রেরন করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) ভোর রাতে ঘরের বারান্দায় ক্লক্সিবল গেটে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় বাড়ির লোকজন।
শ্যামনগর উপজেলার খেজুরআটি গ্রামের আঃ সাত্তার সরদারের মেয়ে আসমা খাতুন (২২) এর সাথে সাড়ে ৩ বছর আগে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ গ্রামের নূর মোহাম্মদ সানার ছোট ছেলে আরিফুলের বিয়ে হয়েছিল। বিয়ের পরে স্বামী কর্তৃক যৌতুকের দাবীতে স্ত্রীর উপর নির্যাতন করার অভিযোগ সাতক্ষীরা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ৪৫/২১) দায়ের করা হয়। মামলা বিচারাধীন রয়েছে। গত বুধবার আসমা স্বামীর বাড়িতে যায়। রবিবার ভোরে আসমার বাপের বাড়ি খবর পৌছায় সে আত্মহত্যা করেছে। আসমার বাপের বাড়ির লোকজন সেখানে পৌছে সন্দেহ হলে পুলিশে খবর দেয় এবং থানায় অভিযোগ করেন। পুলিশ ক্লক্সিবল গেটে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন। সুরোতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থানে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আসমার বড় ভাই সাইফুল সরদার বাদী হয়ে একটি এজাহার দাখিল করেছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
বুধহাটায় উপবরাদ্দের ইউরিয়া সার পৌছেছে
আশাশুনি প্রতিনিধি
কৃষি কাজে ব্যবহার নিশ্চিত করতে সরকার কর্তৃক উপ বরাদ্দের ইউরিয়া সার আশাশুনি উপজেলার বুধহাটায় পৌছেছে। রবিবার (২ অক্টোবর) সকাল ৭.৩০ টার দিকে চট্রগ্রাম থেকে সার বুধহাটায় এসে পৌছায়।
অক্টোবর মাসের উপ-বরাদ্দকৃত ইউরিয়া সারের মধ্যে মেসার্স শোভা এন্টারপ্রাইজ, বুধহাটা ১৪ মেঃ টন, মেসার্স সুবর্ণা এন্টারপ্রাইজ বড়দল ১৪ মেঃটন, মেসার্স আর আর কাদাকাটি ১৪ মেঃ টন এবং মেসার্স অগ্রণী ট্রেডার্স দরগাহপু ১৪ মেঃ টন সার নিয়ে ট্রাক বুধহাটায় এসেছে। উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সার আনলোড তদারকি করেন। পরে মেসার্স শোভা এন্টারপ্রাইজ এর দোকানে সার বিক্রয় তদারকি করেন।
ডুমুরিয়ায় নারীরা ঝুঁকছে মাছ চাষে, হচ্ছে স্বাবলম্বী
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নারীদের সামাজিক নিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে সমাজ ভিত্তিক মাছ চাষ শুরু করা হয়েছে। আর এ মাছ চাষে ঝুঁকছে এলাকার অনগ্রসর নারীরা। এতে অধিকাংশ নারীরা হ”েছ স্বাবলম্বী।
উপজেলা মৎস্য অফিস ও একাধিক নারী মাছ চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর ‘কমিউনিটি-বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এ্যান্ড এ্যাকোয়া কালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশথ প্রকল্পের আওতায় ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের অর্থায়নে গত মে মাসে উপজেলা মৎস্য অফিস থেকে মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্ট অনগ্রসর নারীদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ওই প্রশিক্ষণে উপজেলার রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া জেলে পাড়ার ১২ জন নারী ২ দফায় মোট ৪ দিন ধরে অংশ নেয়। এবং প্রশিক্ষনের আলোকে মৎস্য অফিসের তত্ত্বাবধানে ওই ১২ নারীর সঙ্গে এলাকার আরও ১৩ পুরুষকে নিয়ে ‘রুদাঘরা বাগদা চাষি সিবিওথ সমিতি গড়ে তোলা হয়। প্রত্যেক সদস্য মাসে ২থশ টাকা করে চাঁদা ও প্রশিক্ষণ থেকে পাওয়া সাড়ে ১২ হাজার টাকা নিয়ে ব্যাংকে একাউন্ট খোলার পর মোট ৪৫ হাজার টাকা জমা করেন। পরে জুন মাসে মাছ চাষের জন্য দুথজনের কাছ থেকে বছরে ৭০ হাজার টাকা হারি চুক্তিতে ‘হরি নদীথর চরে ১ একর জমি লিজ নেন। তখন মৎস্য অফিস থেকে ওই সমিতিকে মাছ চাষের জন্য ২ লাখ ৭ হাজার টাকা অনুদান দেওয়া হয়। ততদিনে লিজ নেওয়া জমিটি মাছ চাষের জন্য তৈরি করে জুন মাসের ২০ তারিখে সেখানে সাড়ে ১৫ হাজার বাগদা ও ২০ হাজার ৮থশ গলদা রেনু-সহ বিভিন্ন প্রকার সাদা মাছও ছাড়া হয়। সম্প্রতি ওই খামার থেকে ৩০ হাজার টাকার বাগদাও বিক্রি করা হয়েছে। নারীদের তত্ত্বাবধানে মাছ চাষের এ প্রকল্পটি দেখে এলাকাবাসীর মধ্যে দারুণ সাড়া পড়েছে।
এ প্রসঙ্গে মাছ চাষি স্বপ্না রানী বিশ্বাস,সুমতি বিশ্বাস,কল্পনা বিশ্বাসসহ অনেকেই বলেন, শোলগাতিয়া এলাকায় হাজারেরও বেশি চিংড়ি ঘের আছে, মৎস্য অফিসের অনুপ্রেরণায় এই প্রথম আমরা এলাকার মহিলারা মিলে গৃহ¯’ালি কাজের পাশাপাশি একটা মাছের ঘের করেছি। খুব আনন্দ লাগছে। এই মাছ চাষের জন্য ঘর থেকে একটু বের হতে পারছি, অনেক আশা নিয়ে মাছ চাষও শিখছি। তারা আরও বলেন, স্বামীর টাকায় হিসাব দিতে হয়, কিš‘ আমরা উপার্জন করলে কাউকে হিসাব না দিয়েই নিজের ই”ছামতো কিছু সঞ্চয় বা খরচও করতে পারবো। রুদাঘরা বাগদা চাষি সিবিওথর সভাপতি মুক্তা বিশ্বাস বলেন, উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহায়তায় আমাদের মেয়েদের মাছ চাষ কার্যক্রম এগিয়ে চলেছে। আমাদের সকল লেন-দেন ব্যাংকের মাধ্যমে চলছে। আশা করছি এই সমিতির মাধ্যমে এলাকায় নারীরা নতুন স্বপ্ন নিয়ে অনেক দূর এগিয়ে যাবে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক বলেন, নারীর সামাজিক নিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ডুমুরিয়া উপজেলার রুদাঘরাথয় বাগদা চাষ প্রকল্পে ২ লাখ ৭ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ওখানে মোট ৩ লাখ ২৪ হাজার টাকা দেওয়া হবে। আর উপজেলার ওড়াবুনিয়াথয় নারীদের গলদা চাষ প্রকল্পও চালু হয়েছে। তাছাড়া খুব শিঘ্রই আকড়াথয় নারীদের মাছের জাল বোনা ও নলঘোনাথয় মাছ চাষ ছাড়াও আরও কয়েকটি প্রকল্প চালু করা হবে।
সাবেক সেক্রেটারীর রুহের মাগফিরাত কামনা কওে ইসলামী আন্দোলনের দোআ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা জেলার সাবেক সেক্রেটারী ও মহানগর ইসলামী আন্দোলন এর জয়েন্ট সেক্রেটারী মুফতি ইমরান হোসাইনের বড় ভাই মরহুম আখতারুজ্জামান উজ্জ্বল এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ জেলা কার্যালয় জেলাও মহানগর এর যৌথ উদ্যোগে জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি মোঃ আমানুল্লাহ
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মোহাম্মাদ মুজিবুর রহমান, মাওঃ মোঃ আবু সাইদ, মুফতি মাহবুবুর রহমান, মুফতি মোঃ ইমরান হোসেন , আলঃ জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোহাম্মাদ হুমায়ুন কবির,মাওলানা ম তাওহীদুল ইসলাম মামুন, হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, হাফেজ মঈনউদ্দিন,আলহাজ্ব রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সেখ রওশনআলী,ইঞ্জিনিয়ার মোঃ সারোয়ার হোসাইন,মোঃ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
করোনেশন কারিগরি বিদ্যালয়ে ২য় মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার দুপুরে নগরীর করোনেশন কারিগরি বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২য় মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
সিটি মেয়র কবুতর উড়িয়ে ১২ দলীয় এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় হাসানবাগ একাদশ ও খুলনা লায়ন্স একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।
বিশিষ্ট সমাজসেবক তালুকদার আব্দুল জলিল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম বাবলু, তরিকুল ইসলাম খান তারেক, অহিদুল ইসলাম পলাশ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৮ অক্টোবর শুক্রবার খুলনায় ইসলামী আন্দোলনের জনসভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৮ অক্টোবর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শায়খে চরমোনাই এর খুলনায় শুভ আগমন উপলক্ষে বাদ জুম্মা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিশাল জনসভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার এক যৌথ সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর ইসলামী আন্দোলনের সহ সভাপতি মুফতি মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাওলানা মোঃ আবু সাইদ, মুফতী ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ মাহবুব আলম, মোঃ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আঃ সাত্তার, এসকে নাজমুল হাসান, মাওঃ আব্বাস আমিন, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আমজাদ হোসেন, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মুফতি আঃ জববার আজমী, মাওলানা ওমর ফারুক, ইঞ্জিঃ সরদার মোঃ গোলাম সরোয়ার, সৈয়দ মোঃ আঃ হালিম, মোঃ বোরহান উদ্দিন, মোঃ নুরুল হদা সাজু, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মোঃ ক্বারী জামাল উদ্দীন, মোঃ আবদুল হাফিজ শেখ, মোঃ আবদুস সামাদ গাজী, মোঃ শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নগর সভাপতি মোঃ মইনুদ্দিন, হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মদ ইউসুফ গাজী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে জনসভা বাস্তবায়নের লক্ষ্যে নগর সভাপতি মুফতি আমানুল্লাহকে আহবায়ক ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিবকে সদস্য সচিব করে বাস্তবায়ন কমিটি গঠন এবং সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাবেক সেক্রেটারী মরহুম মোঃ আখতারুজ্জামান উজ্জলের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মিস্ত্রিপাড়া পৌর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
স্টাফ রিপোর্টার
নগরীর মিস্ত্রিপাড়া পৌর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সমিতির কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।
নবনির্বাচিত শপথ গ্রহণকারী নেতৃবৃন্দরা হলেন সভাপতি রবিউল ইসলাম দুলাল, সহ সভাপতি মো. রুস্তুম মৃধা, সাধারণ সম্পাদক ফেরদাউস হোসেন লাবু, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী, দপ্তর সম্পাদক মো. সোহেল ইসলাম, প্রচার সম্পাদক মো. হানিফ মল্লিক ও কার্যকরী সদস্য ইমান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কাউন্সিলর মাজেদা খাতুন, প্রধান নির্বাচনী চেয়ারম্যান শাহেদুজ্জামান মনুসহ সমিতির সকল সদস্যবৃন্দ।
রূপসার সড়কে আবার ও তাজাপ্রাণ কেড়ে নিল মানুষ খেকো ট্রলি
রূপসা প্রতিনিধি
রূপসায় সড়ক দুর্ঘটনাজনিত কারণে গত ২ অক্টোবর দুপুরে চাদপুর কলেজের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছে। এ ব্যাপারে রূপসা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানা পুলিশ আদমখোর নিশিদ্ধ ট্রলিসহ চালককে আটক করেছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাযায় মানবিক প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম নিজ প্রতিষ্ঠানের কিছু কাজ নিয়ে দুপুর ১২. ২০ ঘটিকার সময় মোটর সাইকেল যোগে খুলনা শিক্ষা অফিসের উদ্দেশ্যে যাত্রা করে। আনুমানিক ১২.৪০ ঘটিকার সময় রূপসা থানাধীন ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ওয়াবদার মোড় সংলগ্ন এলাকায় সেনের বাজার টু আলাইপুর সড়কের পাকা রাস্তার উপর আসলে বিপরীত দিক থেকে আশা ইট বোঝাই ট্রলি তাকে চাপা দিলে তিনি ঘটনা স্থলে ইন্তেকাল করেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার মোড়া কুলিয়া এলাকায়।
মৃত আলী আহম্মদ সরদারেরর ছেলে। তেরখাদা উপজেলার হাড়ীখালি গ্রামের আফতাব মোল্লার কন্যাকে বিবাহ করে সেখানে বসবাস করতেন। তার মরিয়াম ইসলাম (৬) ও রাফিয়া ইসলাম (১) নামের দুটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রলি চালককে আটক করেছে।
নদীতে ইলিশ ধরতে গিয়ে আর বাড়ীতে ফেরা হলোনা জেলে রফিকুলের
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার পশুর নদীতে জাল ধরতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। নৌকায় ইলিশের জাল টানা অবস্থায় ঢলে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় ওই জেলের। নিহত এ জেলের বাড়ী উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকার বটতলায়।
নিহতের সাথে থাকা অপর জেলে মোঃ জুয়েল খাঁন জানান, রবিবার সকালে জুয়েল একই এলাকার রফিকুল ব্যাপারীকে (৩৫) নিয়ে পশুর নদীতে ইলিশ মাছ ধরতে যান। এরপর বেলা ১১টার দিকে তারা দুইজনে পশুর নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। তারপর বেলা সাড়ে ১১টার দিকে জাল টানতে (উঠাতে) শুরু করেন রফিকুল ও জুয়েল। জাল টানা অবস্থায় রফিকুল হঠাৎ ঢলে পড়তে লাগলে তাকে ধরে নৌকায় শুয়ে দেন জুয়েল। এরপর জাল তুলে অপর একটি বোটের সহায়তায় রফিকুলকে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন জুয়েল। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোহায়মিনুল রফিকুলকে মৃত বলে ঘোষণা করেন। ডাঃ মোহায়মিনুল বলেন, আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, হাসপাতালে মৃতদেহই আনা হয়েছে।
মৃত রফিকুলের শ্বশুর মোঃ শাহজাহান মল্লিক বলেন, রফিকুলের নিজেরও জাল-নৌকা রয়েছে। সে রবিবার সকালে একই এলাকার অপর জেলে জুয়েলের সাথে ইলিশ মাছ ধরতে পশুর নদীতে যায়। এরপর এ ঘটনা ঘটে। রফিকুল পেশায় জেলে হলেও মাঝেমধ্যে টমটমও চালাতেন। রফিকের ১০ বছর বয়সের একটি মেয়ে ও ৭ বছর বয়সের একটি ছেলে রয়েছে। রফিক জয়মনিরঘোলের বটতলায় বসবাস করতেন। আর জুয়েলও জয়মনিরঘোল এলাকার বাসিন্দা। জুয়েলও পেশা একজন জেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাছ ধরতে গিয়ে জেলে রফিকুলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে এ মৃত্যুর ঘটনায় কারো কোন আপত্তি পাওয়া না গেলে একটি অপমৃত্য মামলা দায়ের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
দুলু স্মৃতি সংসদ’র কমিটি গঠন
মিলটন সভাপতি, নাসির সাধারন সম্পাদক
খবর বিজ্ঞপ্তি।।
‘দুলু স্মৃতি সংসদ’ গঠনের লক্ষ্যে রবিবার (০২ অক্টোবর) বিকাল ৫টায় বেনি বাবু রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা শফিকুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দীর্ঘ আলোচনা শেষে মিজানুর রহমান মিলটনকে সভাপতি, জেসমিন সুলতানা লাজকে সহ সভাপতি, আল-আমিন রাকিবকে সহ সভাপতি, এস এম নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক, রকিবুল ইসলাম মতিকে সহ সাধারন সম্পাদক, এস এম সোহেল ইসাহাককে কোষাধ্যক্ষ, ইয়াসিন আরাফাত রুমিকে ক্রীড়া সম্পাদক, রিয়াদ হাসান রনি, লাবু বিশ্বাস, কাজী আশরাফুর রহমান সাগর, মোঃ শাজাহান হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন হোসেন, হেলাল ফরাজী, আশরাফুল ইসলাম নুর, জাকির ইসলাম বাপ্পী, মুন্তাসির আল মামুন, আলী পাকবাস জুয়েলকে সদস্য করে ১৮ সদস্যের “দুলু স্মৃতি সংসদ” এর কমিটি গঠন করা হয়।
একই সাথে কে এম হুমায়ুন কবীর, শফিকুল ইসলাম শাহীন, ফরিদ আহমেদ মোল্লা, কাজী কামরুল ইসলাম বাবু, জিসান ভুট্টো, কদম রসুল, জি এম মিনার, গোলাম মোস্তফা (আয়ারল্যান্ড প্রবাসী), সৈয়দ সৌমিক, মাহবুব হোসেন, আবু হেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, মহেন্দ্রনাথ সেন, রাশিদুল ইসলামকে সংসদের উপদেষ্টা মনোনিত করা হয় প্রমূখ।
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা
তথ্য বিবরনী
খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।
৪ অক্টেবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের চত্বরে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান। সকাল ১০টায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, ক-বিভাগ: শিশু থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত। বিষয়: ইচ্ছেমতো। খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, বিষয়: শিশু অধিকার। গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি, বিষয়: শিশুর সুরক্ষ। সকল বিভাগের মাধ্যম জল রং/প্যাস্টেল রং/পোষ্টার রং। কেবল কন্যা শিশুদের জন্য।
৬ অক্টোবর সকাল ১০টায় খুলনা ডলমিল মোড় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা, কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। ক-বিভাগ: প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: ইচ্ছেমতো। খুলনা শিশু একাডেমিতে সকাল ১০টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, কেবল শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শিক্ষা কেন্দ্রের শিশুদের জন্য। ক-বিভাগ: শিশু বিকাশ কেন্দ্র এবং খ-বিভাগ প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র, বিষয়: যে কোন কবিতা।
৮ অক্টোবর সকাল ১০টায় মুজগুন্নি শিশু বিকাশ কেন্দ্রে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, কেবল শিশু একাডেমি কর্তৃক পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের জন্য। ক-বিভাগ: প্রথম থেকে ৫ম শ্রেণি এবং খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। বিষয়: যে কোন কবিতা।
১০ অক্টোবর সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, সকল শিশুর জন্য। ক-বিভাগ: প্রথম থেকে ৫ম শ্রেণি এবং খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। সকাল ১১টায় গল্পবলা প্রতিযোগিতা, কেবল পথশিশু, শ্রমজীবী এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ক-বিভাগ: ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত।
১১ অক্টোবর সকাল সাড়ে নয়টায় চিত্রাংকন প্রতিযোগিতা, সকল শিশুর জন্য। ক-বিভাগ: শিশু থেকে ৪র্থ শ্রেণি, বিষয়: ইচ্ছেমতো। খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, বিষয়: শিশু অধিকার এবং গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: শিশুর সুরক্ষা। সকল বিভাগের মাধ্যম জল রং/প্যাস্টেল রং/পোষ্টার রং।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে।
১১ অক্টোবর সকাল ১১টায় সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
ফকিরহাট উপজেলাকে এুঁআই কর্তৃক স্মাট উপজেলা ঘোষনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে স্মাট অফিস পাইলট কার্যক্রমের শুভ উদ্ভোধন ও স্মাট অফিস বাস্তবায়ন সম্প্রর্কিত মতবিনিময় সভা রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রনালয়ের এসপায়ার টু ইনোভেট প্রগ্রাম (এটুআই) প্রকল্পের পরিচালক ও যুগ্ন-সচিব ড, দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, মুখ্য আলোচক ছিলেন এটুআই প্রকল্পের একসেবা ইমপ্লিমেন্টেশন স্পনিষ্ট ও উপ-সচিব মোহম্মদ সালাহ উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজার ও বিশিষ্ট কলামিষ্ট অমিত রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সিনিয়র সহকারী সচিব মোঃ তানভীর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাহীদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন, শেখ হেলাল উদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটু গোপাল দাশ, মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান হীটলার গোলদার, মোঃ ইউনুস আলী শেখ, মোঃ রেজাউল করিম ফকির, প্রভাষক শেখ আহসান টিটু, শিক্ষক মোঃ নাজমুল হুদা, ইউপি সচিব সোহেল রানা, উদ্যোত্তা কামরুল ইসলাম, তন্ময় অধিকারী ও ফজলেয়ার লাব্বি। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ফকিরহাট উপজেলাকে স্মাট উপজেলা ঘোষনা করেন। এ সময় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ইউপি সচিব, উদ্যোত্তা ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন রবিউল ইসলাম
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম। রবিবার ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক। সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. রবিউল ইসলাম। সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ন মন্ডল, এম, এম মহিতুর রহমান, মো. জাকির হোসেন, শেখ আওরঙ্গজেব ছোট প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক।
বেনাপোল বন্দর দিয়ে টানা ৪ দিনের জন্য বন্ধ থাকছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে রবিবার থেকে টানা ৪ দিনের জন্য বন্ধ থাকছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য। ভারতে দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকেলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বভাবিক রয়েছে।
বন্দর সুত্র বলছেন, তবে বেনাপোল বন্দরে মালামাল ওঠা নামা সহ স্বাভাবিক রয়েছে পন্য ডেলিভারি। সকাল থেকে ৭০ ট্রাক মালামাল খালাশ হয়েছে বন্দর থেকে।
দূর্গাপূজা উপলক্ষে আজ রবিবার সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৭ হাজার যাত্রী ভারতে যাতায়াত করেছে।
ফলে ওপারে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে কয়েক হাজার পন্য বোঝাই ট্রাক। বেশীর ভাগ পন্যের মধ্যে রয়েছে বিভিণ্ন শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাচামাল।
ওপারে ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দূর্গাপূজার ছুটিতে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকবে। ৬ অক্টোবর সকাল থেকে পুনরায় চালু হবে সব ধরনের আমদানি-রফতানি বানিজ্য।
ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, দুর্গাপুুজা উপলক্ষে টানা ৪ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্ট’র পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে।
পূজার ছুটিতে চারদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কাজ চলবে।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। দুর্গাপূজা উপলক্ষে দুইদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বেড়েছে
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আ: রশিদ মিয়া জানান, দূর্গাপূজা উপলক্ষ্যে আজ রবিবার থেকে টানা ৪ দিনের জন্য বন্ধ থাকছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য। তবে বেনাপোল বন্দরে মালামাল ওঠানামা সহ পন্য খালাশ অব্যহত আছে।
বাগেরহাটে বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ৪
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের গ্রাম্য কোন্দলে আলোচিত মোল্লাহাট উপজেলায় আবারো হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের এক তরফা হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। মোল্লাহাট উপজেলার জয়ডিহী বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বিকেলে এ হামলায় আহতরা হলেন, উপজেলার কাহালপুর এলাকার হিমু মোল্লা (৫২), হিমুর চাচাতো ভাই মিজানুর শেখ (৫৫) ও জাকারিয়া মোল্লা (৪৮) এবং ভাতিজার স্ত্রী হেলেনা বেগম (২৮)। এদের মধ্যে তিন জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
আহত হিমু মোল্লার ভাতিজা হাবিব মোল্লা রবিবার (২ অক্টেবর) বলেন, আমার চাচা হিমু মোল্লা ট্রাকের টায়ার ক্রয়ের জন্য বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে জয়ডিহী বাসস্ট্যান্ডে পৌঁছালে আটজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার মোল্লার নির্দেশে এমদাদ মোল্লা, সারাফাত মোল্লা, নকিব মোল্লাসহ চারটি মোটরসাইকেলে ৮-১০ জন তাকে ঘেরাও করে ফেলে। এরপর তাকে ধরে হাতুরি দিয়ে পিটিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। পরে হামলাকারীরা চাচার বাড়িতে গিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাঁধা দিলে মিজানুর শেখ, জাকারিয়া মোল্লা ও হেলেনা বেগমকেও বেধড়ক মারধর করে। পরে আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছি। বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি করেছে। আমরা এই ন্যাক্কার জনক হামলার কঠিন বিচার চাই।
অভিযুক্ত আটজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার মোল্লা সাংবাদিকদের বলেন, এই ঘটনার সাথে আমি কোন ভাবে জড়িত না। পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুই পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথাও বলেছি।
মোল্লাহাট থানার ওসি সৌমেন দাস বলেন, ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে রবিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেহ থানায় অভিযোগ নিয়ে আসে নাই।
উত্তর-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় মেঘ, বাতাস, বৃষ্টি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ বিরাজ করছে। রবিবার ভোর থেকে সূর্যের দেখা মেলেনি, মেঘে আকাশ অন্ধকারাচ্ছন্ন রয়েছে। সেই সাথে ভোর থেকেই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা-মাঝারি বাতাস বইছে। এমন আবহাওয়ায় শীত শীত ইমেজ বিরাজ করছে এ এলাকা জুড়ে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, শনিবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ উত্তর ও উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী দুই তিন দিন ধরে ঝড়ো বাতাস ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোংলা বন্দরসহ সাগর-সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে। তবে এখনও পর্যন্ত কোন সর্তক সংকেত জারি করা হয়নি বলেও জানান তিনি। তিনি আরো বলেন, তারপরও গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদেরকে তাদের নৌকা ও ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে চলাচল এবং অবস্থান করতে বলা হয়েছে।
মেট্রোরেলের কোচ ও ইন্জিন খালাস শুরু, সাথে সাথেই নদী পথে তা যাচ্ছে দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মেট্রোরেলের দ্বাদশ চালানে আসা ৮টি কোচ ও ৪টি ইন্জিন খালাসের কাজ শুরু হয়েছে। রবিবার সকাল ৭টা থেকে জাহাজটি হতে এ কোচ ও ইন্জিন খালাস শুরু হয়। খালাস করে তা রাখা হচ্ছে জাহাজের পাশে ভিড়ানো বার্জে (নৌযান)। এরপর ওই বার্জ এ মালামাল নিয়ে যাচ্ছে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে। এর আগে শনিবার বিকেলে জাপান থেকে আাসা এ জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। ভিড়ার পর জাহাজটি থেকে সন্ধ্যায়ই ঢাকার পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর মালামাল খালাস শুরু হয়ে রাতেই শেষ হয়। এ সকল মালামালই নদী পথে ঢাকায় যাচ্ছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মোঃ রফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ৭টা থেকে মেট্রোরেলের কোচ খালাস শুরু হয়েছে, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪টি কোচ বার্জে নামানো হয়েছে। বার্জে নামানোর পরই সাথে সাথেই এ মালামাল নদী পথে বার্জে করে ঢাকার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তিনি আরো বলেন, রবিবার সন্ধ্যা নাগাদ এ সকল মালামাল খালাস শেষ হবে। এরপর সোমবার দুপুরে জাহাজটি এ বন্দর ত্যাগ করবে। এ পর্যন্ত ঢাকা মেট্রোরেলের ১১৬টি কোচ ও ইন্জিন এসেছে। তবে এখনও আসতে বাকী রয়েছে ২৮ টি কোচ ও ইন্জিন।
২২ অক্টাবর নড়াইলর চিত্রা নদীত এস এম সুলতান নকা বাইচ
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল বিশ্ব বরণ্য চিত্রশিল্পী এস এম সুলতান জন্ম বার্ষিকী উপলক্ষে এস এম সুলতান নৌকা বাইচ আগামী ২২ অক্টাবর শনিবার অনুষ্ঠিত হবে। রবিবার (২ অক্টাবর) সকাল সাড়ে ১০ টায় নড়াইল জলা প্রশাসকের সম্মিলন কক্ষে নৌকা বাইচ উপলক্ষে এক প্রিতি সভায় এ সিদ্ধান্ত হয়।
এস এম সুলতান ফাউন্ডশনের সভাপতি ও জলা প্রশাসক মাহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন শ্রেণীপেশার মানুষ উপস্তিত ছিলন। উল্লখ্য, ১৯২৪ সালের ১০ আগষ্ট তৎকালিন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা, পাখির কলকাকলীত ভরা মাছিমদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন শিল্পী এস এম সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টাবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মত্যুবরণ করেন।
এলজিএসপি-৩ এর অগ্রগতি ও অর্জন বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী।
কর্মশালায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এলজিএসপি-৩ এর বাস্তবায়ন। এই প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহনের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ১ জানুয়ারি, ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ মেয়াদে এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে সরাসরি থোক বরাদ্দ দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগ কর্র্তৃক মৌলিক থোক বরাদ্দ (বিবিজি) এর অর্থ দুই কিস্তিতে এবং দক্ষতাভিত্তিক বরাদ্দ (পিবিজি) এর অর্থ এক কিস্তিতে ছাড় করা হয়। মৌলিক থোক বরাদ্দ প্রাপ্তির শর্তে পূর্ববর্তী বছরের আপত্তিহীন অডিট প্রতিবেদন থাকতে হবে। এছাড়া জনঅংশগ্রহণমূলক বার্ষিক পরিকল্পনা ও বাজেট এবং সময়মত ষান্মাসিক রিপোর্ট প্রদান করতে হবে। যে সকল ইউনিয়ন পরিষদ বর্ণিত তিনটি শর্তের একটি শর্ত পালনেও ব্যর্থ হবে সে সকল ইউনিয়ন পরিষদ বিবিজি বরাদ্দের ৭৫% অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে।
মৌলিক থোক বরাদ্দের ২৫% অর্থ সকল ইউনিয়ন পরিষদের মধ্যে সমহারে বিতরণ করা হয়। অবশিষ্ট ৭৫% অর্থ, অডিটে উত্তীর্ণ ইউনিয়ন পরিষদের জনসংখ্যার উপর ভিত্তি করে ৯০% এবং আয়তনের উপর ভিত্তি করে ১০% বরাদ্দ নির্ধারণ করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৫৯,৬০ ও ৬১ এর বিধান মোতাবেক ইউনিয়ন পরিষদের অডিট বা নিরীক্ষা কাজ সম্পাদিত হয়ে থাকে। সরকারি অডিটের পাশাপাশি বেসরকারি অডিট ফার্ম দ্বারা এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, এলজিএসপি-৩ বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের সরাসরি অংশগ্রহণের ফলে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে। এলজিএসপি-৩ এর আওতায় প্রতিটি বিভাগ থেকে দু’টি করে মোট ১৬টি পৌরসভাকে পাইলট ভিত্তিতে সম্প্রসারিত থোক বরাদ্দ প্রদান করা হচ্ছে। প্রাতিষ্ঠানিকীকরণ এর আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ৩২টি সূচকের ভিত্তিতে ১০০ নম্বরের ফরমে আর্থিক ও রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমনঃ রাজস্ব আয় বৃদ্ধি, রাজস্ব আদায়ের হার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, পরিকল্পনা ও বাজেট প্রণযণ এবং প্রতিদেন ইত্যাদি বিষয়ে ইউনিয়ন পরিষদের দক্ষতা পরিমাপ করা হয়ে থাকে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্টেকহোল্ডারা অংশ গ্রহণ করেন।
খুলনার দাকোপে রক্তচোষা সুদ চক্রের কবলে দিশেহারা শ্রমজীবি ও হতদরিদ্র অসহায় মানুষ
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন স্থানে সুদে টাকা লাগানো নারী ও পুরুষ চক্রের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এই সুদ চক্রের টাকা ধার নিয়ে বিপাকে পড়েছে এলাকার হত দরিদ্র খেটে খাওয়া-অসহায় একাধিক পুরুষ ও মহিলা। এ ঘটনায় ভূক্তভোগীরা সন্মানের ভয়ে সুদে টাকা লাগানো ওই সুদ চক্রের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পর্যন্ত পায়না। সুদচক্র নারী ও পুরুষদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে। পুলিশ-প্রশাসন তদন্ত করলে বিভিন্ন ধরণের তথ্য উঠে আসবে বলে জানায় এলাকাবাসী। তথ্যানুসন্ধানে জানা গেছে , উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন বাজার ও গ্রামে অবৈধ কারেন্ট জালের মত ছড়িয়ে রেখেছে হাজার হাজার, লাখ লাখ টাকা এই সুদখোর” চক্রটি। তার মধ্যে বাজুয়া বাজার, কালিনগর ব্রীজের পাড়, বানিশান্তা বাজার, লাউডোব বাজার, বাজুয়া-খুটাখালি হাট এ রক্তচোষা এই সুদখোর চক্র বিশেষ করে অসহায় মানুষের মাঝে যেমন, শ্রমজীবি, হত-দরিদ্র, হকার, ভ্যান/রিক্সা চালক, শ্রমিকদের আর্থিক দূর্বলতার সুযোগ পেয়ে সুকৌশলে টাকা ধার দিয়ে তাদের রক্ত চুষে খাওয়ার পথ তৈরি করে নেয়। যদি কোন অসহায় মানুষ বড় ধরণের আর্থিক সমস্যায় পড়ে ওই সুদ”চক্রের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয় তাহলে, প্রতি মাসে হাজারে ১ শত থেকে ২’শত টাকা অর্থাৎ ১০ হাজারে ১ হাজার থেকে ২’হাজার টাকার সুদ গুনতে হয় যা প্রতি বছরে ১২০০০ থেকে ২৪০০০ টাকা। এক সময় দেখা যাচ্ছে, সুদের টাকা গুনতে গুনতে আসল টাকার ৪গুণ দেওয়া হয়ে গেছে , অথচ রক্তচোষা সুদখোরদের কাছে টাকা পরিশোধ হয়নি। এদিকে মহামারি করোনা ভাইরাসের কারনে কোন কাজ না থাকায় সুদ দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যার ফলে সুদ’খোর চক্র তাদেরকে মারধর এবং ভয়ভীতি পর্যন্ত দেখায়। মান সন্মানের ভয়ে এলাকার কোন লোক সুদ’খোর চক্রের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। এই সুদ চক্রটি এলাকার বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালীর ছত্রছাঁয়ায় থেকে দিন মুজুর থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে সূদে টাকা লাগিয়ে হাজার হাজার, লাখ লাখ টাকার মালিক হয়েছে। অসহায় এক পরিবার বলেন, ওই সুদখোর চক্রের কাছ থেকে টাকা ধার নিয়ে হাজার হাজার টাকার সুদ গুনতে হচ্ছে, এমনকি সূদের টাকা ঠিক মতো দিতে না পেরে সুদখোর” চক্রের ভয়ে এলাকা ছেড়ে অনেকে নিরুদ্দেশও রয়েছে এবং অপমানিতসহ নানা ধরণের শিকার হতে হচ্ছে অহরহ। অনেকের ১০ হাজার টাকায় সপ্তাহে ১’হাজার টাকা সুদ গুনতে হচ্ছে। আর না দিতে পারলে সন্ত্রাসী কায়দায় তাদের মারধর করতেও দ্বিধা করেনা ওই সুদ চক্রটি। সম্প্রতি এই এলাকায় সূদখোরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। ধারে টাকা নেওয়া অসহায় ভূক্তভোগীরা। এ ব্যাপারে রক্তচোষা সুদখোরদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগী এবং এলাকাবাসী।
পানি ভেবে পটাশিয়ামের পানি পানে যুবকের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
টেবিলের পাশে বতলে রাখা পানি ভেবে স্বর্ন গলানো পানি (পটাশিয়ামের জল) খেয়ে অকালেই এই সুন্দর পৃথীবি ছেড়ে চিরোদিনের জন্য বিদায় নিলেন শুভজিৎ গাঙ্গুলী (৩০)। এঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বাজারের নিজ দোকানে। শুভজিৎ গাঙ্গুলী ১পুত্র সন্তানের জনক ও ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বারুইপাড়া এলাকার সন্তোষ গাঙ্গুলীর ছেলে।
জুয়েলারী মালিক সমিতির সভাপতি বনোমালী কর্মকার জানান, নিজ দোকানে বসে বালার নকশার কাজ করা অবস্থায় টেবিলের পাশে পানির বোতল ওস্বর্ন গলানো পানির (পটাশিয়াম) বতল রয়েছে। কিন্তু সে ভুলে পানির বোতল মনে করে স্বর্ন গলানো পানি খেয়ে ফেলে। তিনি আরো জানান, সাথে সাথে তাকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভজিৎ গাঙ্গুলীকে মৃত ঘোষনা করেন।এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কেশবপুরে মরা গরুর মাংসসহ ধরা পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
কেশবপুর (যশোর( প্রতিনিধি
কেশবপুরে মরা গরুর মাংসসহ ইমান আলী গাজী (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। রোববার দুপুরে ওই মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হাসেম গাজীর ছেলে মাংস ব্যবসায়ী ইমান আলী গাজী (৩৫) রোববার সকালে উপজেলার বরণডালী গ্রামে মরা গরু জবাই করে পিকআপে করে খুলনায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।এ খবর জানতে পেরে এলাকাবাসী উপজেলার জামালগঞ্জ বাজারে পিকআপের ভেতর মাংসসহ ওই ব্যবসায়ীকে আটক করে রাখে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ী ইমান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করে এমন কাজ করবে না আর কখনো এই মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এছাড়াও ওই মরা গরুর মাংস মাটিতে পুতে রাখা হয়েছে।
আজ থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু
খুলনাঞ্চল ডেস্ক
প্রতি বছর অক্টোবর মাসের প্রথম আজ সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসেবে আগামীকাল সোমবার শুরু হচ্ছে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা। নোবেল কমিটির ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে। সোমবার প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম।
১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।
এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর যথাক্রমে ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে শনি ও রবিবার বিরতি দিয়ে আগামী সোমবার শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
শ্রমিক দ্বন্দ্বের জের: কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ
কুষ্টিয়া প্রতিনিধি
শ্রমিক দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এ রুটের যাত্রীরা। যাতায়াতের তাদের ব্যবহার করতে হচ্ছে বিকল্প যানবাহন।
গত শনিবার কুষ্টিয়া বাস-শ্রমিকদের সঙ্গে মেহেরপুরের শ্রমিকদের ঝামেলা হয়। এর জের ধরে মেহেরপুর শনিবারই বাস চলাচল বন্ধ করে দেয়। আর শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত কুষ্টিয়া থেকে কোন বাস ছেড়ে যায়নি। এতে সাময়িক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা সিএনজিসহ অন্যান্য যানবাহন ব্যবহার করছেন।
কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল হক নান্টু বলেন, শ্রমিকদের মাঝে ঝামেলা হয়েছে। মেহেরপুর বাস বন্ধ রাখায় আমরাও এ রুটের সকল বাস বন্ধ রেখেছি। আশা করছি আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে।
চেয়ারম্যানের অনুমতিতে জমি দখল
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়ে বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ উঠেছে এক পক্ষের বিরুদ্ধে। জমিটি গোকুল চন্দ্র মণ্ডল নামে এক কৃষকের বলে তিনি দাবি করেছেন। এ নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই চেয়ারম্যানের অনুমতি নিয়ে গতকাল শনিবার সকালে উপজেলার মুন্সিগঞ্জের জেলেখালী বাজারের পাশের জমিটি দখলে নিয়ে ধান রোপণ করে অপর পক্ষ।
গোকুল চন্দ্রের মেয়ে সুপ্রভা মণ্ডল জানান, স্থানীয় আব্দুল জলিল কাগুজী ও ইয়াছিনের নেতৃত্বে ৩০-৩৫ জন শনিবার জমি দখল করে নেন। তাঁরা জমিতে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বাবাসহ পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। ইউপি চেয়ারম্যান অসীম কুমারের নির্দেশে জমি দখলের কথা জানিয়েছেন আব্দুল জলিল। ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ সুপ্রভার।
কৃষক গোকুল চন্দ্র জানান, কয়েক বছর আগে ওই জমি ক্রয়সূত্রে তিনি ভোগদখল করছেন। শনিবার সকালে জলিল ও ইয়াছিনের নেতৃত্বে লাঠিয়ালরা তা দখল করে নিয়েছে। ইউপির একটি বিচারে চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ তোলায় তিনি লোকজন দিয়ে তিনি জমি দখল করিয়েছেন।
এ বিষয়ে আব্দুল জলিল কাগুজী বলেন, তাঁর ব্যবসা প্রতিষ্ঠানসংলগ্ন ৬ শতাংশ জমি নিয়ে গোকুল মণ্ডলের সঙ্গে বিরোধ রয়েছে। চেয়ারম্যান নিজ দায়িত্বে সেখানে ধান রোপণ করিয়েছেন।
চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, উপজেলা চেয়ারম্যানের অসুস্থতার কারণে সালিশে দেরি হচ্ছে। এ জন্য নিজ দায়িত্বে ধান রোপণ করেছেন। সালিশে জমির মালিকানা যার পক্ষে যাবে, ফসল তাঁকে দেওয়া হবে। সেখানে তাঁর নিজের কোনো স্বার্থ নেই।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বলেন, আব্দুল জলিল জমির মালিকানা দাবি করলেও কাগজ দেখাতে পারেননি। পরে কাগজ আনতে পারবেন বলে জানান। তখন কাগজ দেখালে এ বিষয়ে সালিশ হবে বলে জানিয়ে দেন। দু’পক্ষকে জমিতে যেতে নিষেধ করা হয়েছিল। এর মধ্যেই জমি দখলের বিষয়টি শুনেছেন। সুস্থ হলে বিষয়টি সমাধান করে দেবেন।
দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
হরিণাকুণ্ড(ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১০ বছর বয়সের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে নায়েব আলী মন্ডল (৬৫) নামে অভিযুক্ত একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজনা জনতা।
অভিযুক্ত নায়েব আলী মন্ডল উপজেলার শিতলী গ্রামের আক্কাস আলীর ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজন সূত্রে জানা যায়, রোববার বেলা আড়াইটার দিকে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগী শিশুটির বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করতে যান। শিশুটি তখন বাড়ির পাশে খেলছিল। সে সময় তাকে ফুসলিয়ে পাশেই একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তিনি ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে মা‘কে ঘটনাটি জানায় ভুক্তভোগী ওই শিশু।
এদিকে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ধাওয়া করে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগী শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক আহমাদুল্লাহ জানান, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ, নারী ও নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জন্মদিনে আদুরী জানল সে কত আদরের
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
বাড়িটিতে টানানো হয়েছে শামিয়ানা। তারই নিচে ছোট একটি টেবিলের ওপর রাখা কেক। কেক ঘিরে জ্বলছে কয়েকটি মোমবাতি। সেই কেক কেটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো আদুরীর জন্মদিন।
দু’বছর আগে ২০২০ সালের ১ অক্টোবর এক অজ্ঞাতপরিচয় মানসিক প্রতিবন্ধী নারীর গর্ভে জন্ম হয়েছিল আদুরীর। গতকাল শনিবার দুপুরে কালীগঞ্জের কোলা ইউনিয়নের মায়াধরপুর গ্রামে তাঁর পালিত নানা আমজাদ হোসেনের বাড়িতে জন্মদিনটি উদযাপিত হয়। এ অনুষ্ঠানে অংশ নিয়েছিল ৬০ থেকে ৭০ জন মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশেষ তত্ত্বাবধানে এর আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সহসভাপতি হাবিব ওসমান, সাংবাদিক মাসুদ রানাসহ ওই পরিবারের আত্মীয়স্বজন ও প্রতিবেশী গ্রামবাসী।
সরেজমিনে গতকাল দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, টানানো শামিয়ানার নিচে চেয়ার টেবিল সাজানো হয়েছে। আত্মীয়-স্বজনের আগমনে বাড়িটি শিশু-কিশোরদের কোলাহলে মুখর। অনুষ্ঠানে আগতদের মধ্যে কেউবা জন্মদিনের বেলুন, কেউবা ফুল সাজাচ্ছে। বাড়ির উঠানে টেবিলের ওপর শিশুটির নাম লেখা জন্মদিনের কেক। সাউন্ডবক্সে বেজে চলেছে গান। কিছু সময় পরই সেখানে হাজির হন চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। এরপরই অতিথিদের নাস্তা শেষে শিশু আদুরীর জন্মদিনের কেক কাটা হয়।
শিশুটির জন্মের সময়ও এর সঙ্গে জড়িত ছিলেন প্রধানমন্ত্রী। তাঁরই নির্দেশনা পেয়ে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কালীগঞ্জ হাসপাতালে সিজারের মাধ্যমে ওই মানসিক ভারসাম্যহীন নারীর একটি কন্যাসন্তানের জন্ম হয়। সে সময়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের দায়িত্বে থাকা সরোজ কুমার নাথ ফুটফুটে চেহারার শিশুটিকে আদরের সঙ্গে কোলে তুলে নাম দেন আদুরী। অত্যন্ত মানবিক এ বিষয়টি নিয়ে সে সময় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ও ইউএনও সুবর্ণা রানী সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন। এবার সেই আদুরীর ২য় জন্মদিন পালন করা হলো।
প্রসঙ্গত, মানসিক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা ওই নারীকে নিয়ে সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। তিনি মানবিকভাবে বিষয়টি দেখভালের জন্য নির্দেশনা দিলে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা প্রশাসন ওই নারীর প্রসবের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। প্রসবের পর ওই নারীকে নিজ বাড়িতে আশ্রয়দানকারী উপজেলার ময়ধরপুর গ্রামের দিনমজুর আমজাদ-ছাকিরন দম্পতির হাতে নবজাতকটিকে তুলে দেওয়া হয়েছিল। সে সময়ে শিশুটির লালন পালনের জন্য ওই পরিবারকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়। প্রতিবন্ধী মা ও শিশুটির সুস্থতার জন্য যাবতীয় ব্যয় সরকারিভাবে বহন করা হবে বলে প্রশাসন আশ্বাস দেয়। পরে ওই দরিদ্র পরিবারের সচ্ছলতার জন্য তাঁদের একটি বাড়ি ও ভ্যানগাড়ি কিনে দেওয়া হয়।
শিশুটির পালিত নানা আমজাদ হোসেন জানান, আনুমানিক ২২/২৩ বছরের পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারী কোলাবাজারে ঘোরাফেরা করতেন আর বিড়বিড় করে কী সব যেন বলতেন। বাচ্চা ভূমিষ্টের কিছুদিন আগে তিনি আমজাদের বাড়ির সামনে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়েছিলেন। মানবিকতা ও বিবেকের তাড়নায় তিনি তাঁকে নিজ বাড়িতে আশ্রয় দেন। পরে তিনি ও গ্রামের বেশ কয়েকজন ওই নারীকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সে সময়ে কর্তব্যরত চিকিৎসক রোগী দেখে জানান মেয়েটি অন্তঃসত্ত্বা। এরপর বিষয়টি সাংবাদিকরা জানতে পেরে পত্র-পত্রিকায় খবর প্রকাশ করেন। সেই খবর প্রধানমন্ত্রীর নজরে পড়লে তিনি মেয়েটির প্রসবের সার্বিক ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন তাঁর শিশু আদুরীর বয়স দুই বছর পূর্ণ হয়েছে। তাঁরা নিজ সন্তানের মতোই তাঁকে লালন পালন করছেন।
ঝিনাইদহ পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এই শপথ গ্রহনের মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পেলো। এ সময় খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও ঝিনাইদহ সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতান, ২ নং ওয়ার্ডের মোঃ আবু বক্কার, ৩ নং ওয়ার্ডের আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডের শামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডের লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডের মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডের সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডের রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগম অনুষ্ঠানে শপথ গ্রহন করেন। জানা যায়, মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষনা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য্য করে। কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থীতা ফিরে পান আব্দুল খালেক। অবশেষে গত ১১ সেপ্টেম্বর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।
খুলনা থেকে শপথ গ্রহন শেষ করে বিকেলে ঝিনাইদহ ওয়াজির আলী হাই স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রাধান অতিথি উপস্থিত ছিলেন নাসের শাহারিয়ার জাহেদী মহুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবীদ খন্দকার হাফিজ ফারুক, পৌরমেয়র কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল ও সকল কাউন্সিলর বৃন্দ এবং পৌরবাসি। এর আগে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে পৌরসভার মেয়র ঝিনাইদহ শহরে একটি র্যালী বের করেন।
‘বিএনপি আবার ক্ষমতায় গেলে জোট বেঁধে নির্যাতন করবে’
খুলনাঞ্চল রিপোর্ট
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, তাহলে জোট বেঁধে অত্যাচার নির্যাতন করবে।
তিনি বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে ওরা (বিএনপি) গরু পুড়িয়ে মেরেছে। নারীদের সম্ভ্রমহানি করে, ইজ্জ্বত বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েও রক্ষা পাননি। মানুষের সম্পদ লুট করেছে। সেই সব কথা মির্জা ফখরুল ভুলে গেলেও মানুষ ভুলেনি।’
ভোলায় রোববার বিকালে কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায়। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে অনেক ঐতিহাসিক কাজ করেছি। ২০০৮ সাল থেকে টানা তিন বারে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করব।’
এ সময় তোফায়েল তার দুটি স্বপ্নের কথা তুলে ধরে বলেন, নদী ভাঙন থেকে রক্ষা করে একটি স্বপ্ন পূরণ করেছি। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হলে দ্বিতীয় স্বপ্ন পূরণ হবে।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আমীর হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় আসামির রহস্যজনক মৃত্যু
মাগুরা প্রতিনিধি
মাগুরায় চাঞ্চল্যকর মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি আলী আকবরের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তার এ মৃত্যুর জন্য প্রথম স্ত্রী রিনা খাতুন ও তার পরিবারকে দায়ী করেছেন।
আলী আকবর (৪৫) মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। ২০১৫ সালে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে দোয়ারপাড়ায় প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগ-যুবলীগের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে ৮ মাসের প্রসূতি নাজমা বেগম, তার গর্ভে থাকা শিশু এবং মোমিন ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়। প্রসূতি নাজমা বেগম এবং গর্ভে থাকা শিশুটি বেঁচে গেলেও ঘটনার দুই দিন পর মোমিন ভূইয়া মারা যান। এ ঘটনায় দায়েরকৃত মামলার ২নং আসামি যুবলীগ কর্মী আলী আকবর জামিনে মুক্ত ছিলেন।
আলী আকবরের পরিবারের সদস্যরা জানান, তিন বছর আগে প্রথম স্ত্রী রিনা খাতুনের সঙ্গে আলী আকবরের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর তিন মাস আগে সে পারভিন সুলতানা নামে আরেকটি মেয়েকে বিয়ে করে সংসার করছিল। কিন্তু শনিবার সকালে প্রথম স্ত্রী রিনা খাতুন আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই ঘটনার পর সারাদিন তাকে পাওয়া যায় নি। পরে তারা জানতে পারেন রিনা মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা কালিনগর এলাকায় তার খালাতো বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাত ৩টার দিকে আলী আকবরের মৃত্যু হয়।
এ বিষয়ে প্রথম স্ত্রী রিনা সুলতানার বক্তব্য পাওয়া যায়নি। তবে আলী আকবরের বড়ভাই ফারুক হোসেন অভিযোগ করেন, বিবাহ বিচ্ছেদের পরও প্রথম স্ত্রী রিনা বিভিন্ন সময় আলী আকবরকে নানাভাবে হয়রানি করে আসছিল। নগদ টাকার দাবি করে সে যেখানে সেখানে তাকে তাড়া করত। সম্প্রতি দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে রিনার হয়রানি আরো বেড়ে যায়। এ বিয়ে সে মেনে নিতে না পারায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, লাশের শরীরের কোথায়ও কোনো অস্বাভাবিক চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সব্বত আলী (৮৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিনগত রাতে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সব্বত আলী উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। রোববার সকালে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সব্বত আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তার পুত্রবধূ শিরিনা খাতুন পাশের ঘরে শ্বশুরের লাশ দেখতে পেয়ে চিৎকার করেন।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, মৃতের গলায় রশি জাতীয় কিছু দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। তার গলায়, পায়ে এবং পেটে রক্তের চিহ্ন আছে। পুরুষাঙ্গ দিয়েও রক্ত বের হয়েছে।
প্রতিবেশীর চালের ড্রামে মিললো শিশুর মরদেহ
যশোর অফিস
যশোরে নিখোঁজের ১২ ঘণ্টা পর প্রতিবেশীর চালের ড্রাম থেকে সানজিদা জান্নাত (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আঞ্জুয়ারা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সানজিদা মিষ্টি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বি-পতেঙ্গালী গ্রামের সোহেল রানার মেয়ে। গ্রেফতার আঞ্জুয়ারা প্রতিবেশী রেজাউল ওরফে রেজার স্ত্রী।
যশোর পুলিশের মুখপাত্র ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার বলেন, শনিবার দুপুর ১২টার দিকে শিশু সানজিদা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যা ৬টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন আঞ্জুয়ারাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি সানজিদাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ তার বাড়ির সিঁড়ির নিচে থাকা চালের ড্রামে লুকিয়ে রাখার কথা জানান। তার দেওয়া তথ্যে রাত ১১টার পর সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি রূপন কুমার সরকার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঞ্জুয়ারা জানান, তার স্বামী রেজাউল ওরফে রেজার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সানজিদার মা শরিফা খাতুন জানতেন। এছাড়া বিভিন্ন সময়ে তার বাকপ্রতিবন্ধী ছেলেকে পাগল বলে গালি দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। এজন্য স্বামীর পরামর্শে তিনি এ হত্যার পরিকল্পনা করে। হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আঞ্জুয়ারাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শাশুড়ি আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে যৌতুকের দাবিতে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আসমা খাতুন (২২) শ্যামনগর উপজেলার খেজুর আটি গ্রামের আব্দুস সাত্তার সরদারের মেয়ে।
হত্যার পর মরদেহ বারান্দায় গ্রিলে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে দাবি করেন নিহতের স্বজনরা। এ ঘটনায় আসমার শাশুড়িকে আটক করা হলেও স্বামী, শ্বশুর ও ভাসুর পালিয়ে গেছেন।
আসমার বাবা সাত্তার সরদার বলেন, সাড়ে তিন বছর আগে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ গ্রামের আরিফুল সানার (২৮) সঙ্গে আসমার বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকে জামাইসহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য মেয়ের ওপর নির্যাতন শুরু করে। অতিষ্ঠ হয়ে মেয়েকে বাড়িতে রেখে গত বছর সাতক্ষীরা আদালতে ৪৫/২১ তাদের বিরুদ্ধে যৌতুকের মামলা করি। মামলা থেকে রেহাই পেতে তারা আসমাকে বাড়িতে নিয়ে যায়। এর মধ্যে আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই বাচ্চা নষ্ট করতে তারা নানাভাবে চাপ দিয়ে আসছিল।
তিনি আরও বলেন, গত বুধবার জামাই আমার বাড়ি থেকে মেয়েকে নিয়ে যায়। রোববার সকালে আমার এক আত্মীয়ের কাছে শুনতে পাই আসমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা এসে দেখতে পাই মেয়ের মরদেহ বারান্দায় গ্রিলে ঝুলে আছে। নাকে-মুখে রক্তের দাগ। ঘরে আসমার বিছানা-বালিশে রক্তের দাগ লেগে আছে। তখনই বুঝতে পারি আমার মেয়েকে এরা হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছে। আমি মেয়ে হত্যার সঠিক বিচার চাই।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের শাশুড়ি নাজমা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার বিকেলে আসমার বড় ভাই সাইফুল বাদী হয়ে এজাহার দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোল্লাহাটে হামলার ঘটনায় ৪৭ জনের নামে মামলা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহতের ঘটনায় ৪৭ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার (২ অক্টোবর) দুপুরে আহত হেদায়েত মোল্লা বাদী হয়ে মোল্লাহাট থানায় এ মামলা করেন।
এর আগে শনিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ডে এমদাদ মোল্লা, সারাফাত মোল্লা, নকিব মোল্লাসহ ৪টি মোটরসাইকেলে ১০-১২ জন লোক কাহালপুর গ্রামের হিমু মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল তাদের বাড়ি গিয়ে ৪টি বসতঘর ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নেয়। এ সময় হামলাকারীদের মারধরে মিজানুর শেখ, জাকারিয়া মোল্লা ও হেলেনা বেগম গুরুতর আহত হন।
কাহালপুর গ্রামের বৃদ্ধ মোল্লা খলিলুর রহমান বলেন, ‘গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্যপদে আইয়ুব আলী মোল্লা বিজয়ী হন। এরপর থেকে প্রতিপক্ষ পরাজিত প্রার্থী ফিরোজ মোল্লার চাচা আবুল বাশার ও তার লোকজন বেপরোয়া হয়ে ওঠেন। কারণে-অকারণে আমাদের লোকজনের ওপর হামলা করেন। এর জেরে শনিবার সাবেক চেয়ারম্যান আবুল বাশার মোল্লার নির্দেশে এ হামলা করেন তিনি।’
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, হামলার ঘটনায় হেদায়েত মোল্লা বাদী হয়ে ৪৭ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে।











































