Home আঞ্চলিক শ্রমিক দ্বন্দ্বের জের: কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ

শ্রমিক দ্বন্দ্বের জের: কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ

9

কুষ্টিয়া প্রতিনিধি।।

শ্রমিক দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এ রুটের যাত্রীরা। যাতায়াতের তাদের ব্যবহার করতে হচ্ছে বিকল্প যানবাহন।

গত শনিবার কুষ্টিয়া বাস-শ্রমিকদের সঙ্গে মেহেরপুরের শ্রমিকদের ঝামেলা হয়। এর জের ধরে মেহেরপুর শনিবারই বাস চলাচল বন্ধ করে দেয়। আর শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত কুষ্টিয়া থেকে কোন বাস ছেড়ে যায়নি। এতে সাময়িক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা সিএনজিসহ অন্যান্য যানবাহন ব্যবহার করছেন।

কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল হক নান্টু বলেন, শ্রমিকদের মাঝে ঝামেলা হয়েছে। মেহেরপুর বাস বন্ধ রাখায় আমরাও এ রুটের সকল বাস বন্ধ রেখেছি। আশা করছি আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে।