
শেখ হাসিনার শাসনামলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে ‘ এমপি শাহীন চাকলাদার
আলমগীর হোসেন কেশবপুর প্রতিনিধি :
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সব সময়ই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল ধর্মের প্রতি সকলকে সম্মান রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল বিকালে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহিরুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, অধ্যাপক মশিউর রহমান ও প্রভাষক মোস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
দৈনিক বাংলা ও নিউজ বাংলার সম্পাদক তোয়াব খানের মৃত্যুতে কেসিআরএ’র শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক বাংলা ও নিউজ বাংলার সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র তোয়াব খানের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি। তিনি এ প্রজন্মের সাংবাদিকদের কাছে পথিকৃৎ হয়ে থাকবেন। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
নগরীর সালেহা-হাফেজ ফাউন্ডেশনের উদ্যোগে হাজী মালেক মাদ্রাসা এতিমখানায় নগদ অনুদান
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৩১নং ওয়ার্ডস্থ দানবীর হাজ্বী আব্দুল মালেক সালেহিয়া দারুস স্ন্নুাত দাখিল মাদ্রাসা ও এতিমখানায় গতকাল শনিবার (০১ অক্টোবর) বিকেলে নগদ আর্থিক অনুদান দিয়েছে সালেহা-হাফেজ ফাউন্ডেশন। নগরীর ৩৩, ইউসুফ রোঁ’র ইউসুফ মঞ্জিলে পরিচালিত সালেহা-হাফেজ ফাউন্ডেশনটির প্রধান পৃষ্ঠপোষক খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য বিসিবি’র প্রাক্তন সভাপতি আলহাজ্ব আলী আজগর লবী।
তার পক্ষে নগদ আর্থিক অনুদান মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেন শ্রমিকদলের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ মোদাচ্ছের হোসেন। জাসাস মহানগর শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চুর সঞ্চালনায় এসময়ে বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় মাদ্রাসা ছাত্র-শিক্ষক ও মসজিদের মুসল্লী-মরুব্বীরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই সালেহা-হাফেজ ফাউন্ডেশন অসহায়-দুঃখস্থদের মাঝে খাবার বিতরণ ও মাদ্রাসা-এতিমখানায় আর্থিক অনুদান বিতরণ করছে।
সমাজ সেবা কার্যালয় ও সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট ও লাঠি প্রদান
খবর বিজ্ঞপ্তি
জেলা প্রশাসক ও সমাজ সেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ১ অক্টোবর ২২ আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর সাইদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নিজাহার উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, কাজী নুরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, আইউব আলী মোল্লা, আলহাজ্ব আব্দুল আওয়াল, আলহাজ্ব শেখ শাহজাহান , শেখ সেলিম, ইলিয়াস আলী খান, ইকবাল শফিকুর রহমান, ফারুক আহমেদ, আবুল হোসেন ও মোল্লা আফসার আলীসহ ৬০ জন সিনিয়র সিটিজেন এর প্রবীণ সদস্য। অনুষ্ঠানের মাধ্যমে জেলা সমাজ সেবা কার্যালয় ও সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোশিয়েশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নিজাহার উদ্দিন খান, ইলিয়াস আলী খান, আলহাজ্ব আব্দুল আউয়াল কে ক্রেস্ট প্রদান করা হয়। প্রফেসর সাইদুল হাসান, আবুল বাশার, সোহরাব মাষ্টার, আয়াত আলী, জিন্নাত আলী, ইকবাল শফিকুর রহমান, আবুল হোসেন, আকিজ উদ্দিনসহ ১০ জনকে সমাজ সেবা কার্যালয় থেকে লাঠি প্রদান করা হয়েছে।
একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকতা জগতের অন্যতম পথিকৃৎ তোয়াব খানের মৃত্যু দেশের সাংবাদিকতার অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান।
বঙ্গবন্ধু সৈনিকলীগের খুলনা সদর থানার সভাপতি মিন্টুর মায়ের সুস্থতা কামনায় নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সহ-সভাপতি ও সদর থানার প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মিন্টু এর মাতা মোসাঃ সুফিয়া বেগম অসুস্থ অবস্থায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা ও দীঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মোঃ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরদার, কবি স ম হাফিজুল ইসলাম, মোঃ মশিউর রহমান, দৌলতপুর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, খালিশপুর থানার সভাপতি মোঃ হুমায়ুন কবির নেয়াজী, মোজাম হোসেন ভুইয়া, শেখ মোঃ মোক্তার উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ও দৌলতপুর থানার সাধারন সম্পাদক মোঃ সালাম মোড়ল, হামিদা বেগম, নাজমুন জামান জুয়েল, শেখ জাহাঙ্গীর হোসেন, খন্দকার জালাল, মোঃ ইদ্রিস আলী তালুকদার, ইঞ্জি শান্তুনু বৈরাগী, কমান্ডার কাজী আলী আজম, বিশ্বজিত মন্ডল, ডাঃ হেলাল আহমেদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান মন্টু, শেখ মোঃ সেনু, মোঃ নুর ইসলাম, অশোক দে, জাহিদুর রহমান, মোঃ ফরহাদ হোসেন, কাজী দাউদুল হক, শেখ রুবায়েত হোসেন রানা, মাহাবুব শেখ চাঁন, জি এম রফিকুল ইসলাম, মোঃ রাতুল মিয়া, মোঃ জুয়েল, মোঃ আবুল বাশার, এ্যাড. মোঃ রাসেল, অধ্যক্ষ জাকির হোসেন, আফরিন সুলতানা, খলিলুর রহমান, রুমানা আক্তার, ডাঃ সোহরাব হোসেন, শেখ ফিরোজ হোসেন, মনিরুজ্জামান খান, লাকি আক্তার, প্রতাপ সাহা, সাখাওয়াত হোসেনসহ সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে কেইউজে’র শোক
খবর বিজ্ঞপ্তি
দেশবরেণ্য সাংবাদিক নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান আর নেই(ইন্নালিল্লাহে—-রাজেউন)। তিনি শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২০১৬ সালে একুশে পদাক প্রাপ্ত সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভির শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহীদুল ইসলাম।
মধুমতি নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ইছাখালী এলাকার মধুমতি নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ০১ অক্টোবর) দুপুরে সাকিব (১৬) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। নিহত সাকিব গোপালগঞ্জের তেঁতুলিয়া গ্রামের আমিনুর মোল্লার ছেলে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সাকিব দীর্ঘদিন ধরে ইজিবাইকের ড্রাইভারি করে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইকারী চক্রের হাতে খুন হয়েছে সাকিব। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে লোহাগড়ার কামঠানা গ্রাম এলাকা থেকে। তবে ইজি বাইকের সাথে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, যেহেতু নিহত শাকিবের বাড়ি গোপালগঞ্জ এলাকায় সেহেতু গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করে লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রয়াত শাজাহান পারভেজের মৃত্যুবার্ষিকীতে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের প্রয়াত সিনিয়র সহ-সভাপতি শাজাহান পারভেজের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যেগে আজ বাদ জোহর শেখপাড়া বিদু্যুৎ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা আওয়ামীলীগের সভাপতি,চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস।থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাবলু, থানা আওয়ামীলীগ নেতা জান্নাতুল ফেরদৌস পিকুল, আব্দুল কাইয়ুম গোরা, এস এম কবির উদ্দিন বাবলু. শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, শিপন চৌধুরী, তোতা মিয়া ব্যাপারী, সোহেল চৌধুরী, শেখ কুদ্দুস হোসেন,মামুন উকিল, চ ম মুজিবুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, হাজী মোতালেব মিয়া সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট এর উদ্যোগ মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট এর উদ্যেগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর, শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারপার্সন রাজীব আহমেদ। সভায় ট্রাস্টি বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান সদস্য শামীম আহমেদ, শাহিদা ইয়াছমিন চৌধুরী এবং ডালিয়া আহমেদ। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, প্রস্তাবিত কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদ এর ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, আইন অনুষদ এর ডিন মাহমুদুল হাসান খান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধানগন সভায় উপস্থিত ছিলেন। সভায় সকলেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আমাকে বিজয়ী করলে শেখ হাসিনা বিজয়ী হবে উপকৃত হবে খুলনাবাসি: শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; কারো রক্তচক্ষুকে নয়। তৃণমূলের নেতাকর্মীদের মতামতের গুরুত্ব দিয়েই আওয়ামী লীগ আজ শক্তিশালী সংগঠন হিসেবে দাড়িয়ে আছে। তিনি আরো বলেন, ১৭ অক্টোবরে জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হারুনুর রশীদ সভায় সকলের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করুন। আমাকে বিজয়ী করলে শেখ হাসিনা বিজয়ী হবে, উপকৃত হবে খুলনাবাসি। এসময়ে সভায় উপস্থিত সকল সদস্য শেখ হারুনুর রশীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে সমর্থন জানান।
গতকাল শনিবার বিকালে দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, এ্যাড. রজব আলী সরদার, অধ্যক্ষ দেলওয়ারা বেগম, বি এম সালাম, মোস্তাফা কামাল খোকন, এ্যাড. নিমাই চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মো. শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জামাল উদ্দিন বাচ্চু, মো. কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, শেখ মো. ফারুক আহমেদ, সরদার আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, এ্যাড. খন্দকার মজিবর রহমান, এ্যাড. নব কুমার চক্রবর্তী, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, এম এ রিয়াজ কচি, এ্যাড. কাজী তারিক হাসান মিন্টু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, শেখ মো. রফিকুল ইসলাম লাবু, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা রহমান, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, কাজী শামীম আহসান, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. মোল্লা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, সাইদুজ্জামান সম্্রাট, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. খায়রুল আলম, নুর মোহাম্মদ শেখ, মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান, অধ্যা. রুনু ইকবাল বিথার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, মো. তরিকুল আলম খান, অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর মো. গাউসুল আজম, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, জাহাঙ্গীর হোসেন মুকুল, মনিরুজ্জামান খান খোকন, উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, এফ এম অহিদুজ্জামান, খান নজরুল ইসলাম, সরদার আবুল কাশেম ডাবলু, মোল্লা আকরাম হোসেন, শাহজাহান হোসেন, মৃণাল হাজরা, অমিয় অধিকারী, ফারজানা ফেরদৌস নিশা, শাহিনা আক্তার লিপি, জামিল খান, নান্টু রায়, শিউলি সরোয়ার, শেখ কামরুল হাসান টিপু, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর ডালিম হাওলাদার, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর পারভিন আক্তার, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, রেকসোনা কালাম লিলি, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, হোসনে আরা চম্পা, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মানিকুজ্জামান অশোক, মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এস এম আসাদুজ্জামান রাসেল, আইরিন চৌধুরী নীপা, মো. ইমরান হোসেন, কাজী আজাদুর রহমান হিরক।
১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান করবে তাদের দল থেকে বহিস্কার করা হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নির্বাচন পরিচালনার জন্য শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়॥
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে মাস ব্যাপি কর্মসূচীর আলোকে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। কেশবপুর উপজেলা শাখার আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলামের উদ্যোগে নিসচা কেন্দ্রীয় নির্দেশনায় মাস ব্যাপি কর্মসূচী পালনে শনিবার সকাল সাড়ে ১০ টায় কেশবপুর নিউজ ক্লাবের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বাবু রমেশ চন্দ্র দত্ত, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সম্মানিত উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান, কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী সাংবাদিক রাবেয়া ইকবাল, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম উজ্জ্বল, প্রফেসর মনতোষ দাস, সাংবাদিক আঃ করিম, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, সেলিম রেজা, মোঃ আব্দুল লতিফ রানা, মোঃ হেলাল উদ্দিন, কেশবপুর উপজেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক মাসুদুজ্জামান,সাংবাদিক রাজিব চৌধুরী, শাহনাজ পারভীন, মমতাজ বেগম, সাংবাদিক তহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন, মোঃ ইকবাল হোসেন সহ কেশবপুর উপজেলা নিসচার নেতৃবৃন্দ। উপস্থিত সকল নেতৃবৃন্দ আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করা সহ মাস ব্যাপী কর্মসূচী সফল করতে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য দেন। নিসচা কেশবপুর উপজেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল ও মাস ব্যাপী অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানটি দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। দোয়া পরিচালনা করেন মোঃ আলমগীর হোসেন।
ডুমুরিয়ায় মাগুরাঘোনা ও কাপালিডাঙ্গায় পৃথক হামলায় আহত-৪
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পৃথক হামলায় মহিলাসহ ৪জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার মাগুরাঘোনা ও কাপালিডাঙ্গা এলাকায় পৃথক দুটি এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২জন ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা এলাকার কাশেম মোড়ল মৃতকালে ৩ ছেলে ও ৩কন্যা রেখে মৃত্যুবরণ করেন। এরপর পিতার সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ছেলে ইসলাম মোড়ল ও ছোট ছেলে সাত্তার মোড়ল বোনদের জমি দিতে রাজি থাকলেও মেঝ ছেলে শহিদুল মোড়ল এ নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে মেঝ ছেলে শহিদুল বোনদের রেখে দেওয়া জমি জবর দখল করতে যায়। এ সময় বাঁধা দিতে গেলে শহিদুল, টুটুল সহ ৩/৪ জন দা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সাত্তার মোড়ল, তার মা শুকজান বিবি আহত হয়। এছাড়া দায়ের কোপে সাত্তার মোড়লের ছেলে আসলাম মোড়ল গুরুতর জখম হয়।
অপরদিকে উপজেলার সাহস ইউনিয়নে গজেন্দ্রপুর এলাকার আঃ হালিম ফকিরের ছেলে ব্যবসায়ী মাসুম ফকির কে রাস্তায় গতিরোধ করে লোহার রড ও হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহত মাসুম জানান, ঘটনার দিন সকালে বাড়ি থেকে কাঁচামাল নিয়ে ডুমুরিয়া বাজারে যাওয়ার পথে কাপালিডাঙ্গা মসজিদের নিকট পৌঁছালে ¯’ানীয় প্রতিপক্ষ মেহেদী, টুকু,রাজুসহ ২/৩ জন তার ভ্যানের গতিরোধ করে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেপরোয়া মারপিট করে আহত করে। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।
সাংবাদিক তোয়াব খান এর মৃত্যুতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
দৈনিক বাংলা ও নিউজ বাংলার সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত প্রতিথযশা সাংবাদিক তোয়াব খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার (০১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
মেট্রোরেলের দ্বাদশ চালানে ৮টি কোচ ও ৪টি ইন্জিন নিয়ে এম,ভি ভেনাস ট্রাম্প মোংলা বন্দরে ভিড়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঢাকা মেট্রোরেলের দ্বাদশ চালানে ৮টি কোচ ও ৪টি ইন্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প। শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। জাহাজটিতে মেট্রোরেলের মেশিনারীসহ আরো একটি পাওয়ার প্লান্টেরও মেশিনারী পণ্যও রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা জানান, ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি ভেনাস ট্রাম্প। পথিমধ্যে কোরিয়ার মারসান বন্দর থেকে এদেশের একটি পাওয়ার প্লান্টের মেশিনারী পণ্য নিয়ে আসে জাহাজটি। মেট্রোরেলের কোচ ও ইন্জিনের পাশাপাশি ৪৪০ মেট্টিক টন ওজনের মেশিনারী ও পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর ৩৬৭ মেট্টিক টন ওজনের ৭৫ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে ভেনাস ট্রাম্প শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।
ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, এ জাহাজটিতে আসা কোচ ও ইন্জিন রবিবার সকাল ৭টা থেকে খালাস শুরু হবে। খালাসের সাথে সাথেই তা বার্জে (নৌযান) করে নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। তিনি আরো বলেন, জাহাজটিতে ঢাকার পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর যে বৈদ্যুতিক মেশিনারী পণ্য এসেছে তা সন্ধ্যা ৬টা থেকে খালাস শুরু হয়েছে। এগুলোও নদী পথে ঢাকা নেয়া হবে।
ওয়াহিদুজ্জামান জানান, এর আগে গত ২২ আগস্ট ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে এম,ভি হোসি ক্রাউন এ বন্দরে এসেছিলো। এরপর শনিবার বিকেলে ৮টি কোচ ও ৪ ইন্জিন নিয়ে এ পর্যন্ত ৭৮টি কোচ ও ৩৮টি ইন্জিন এসেছে ঢাকা মেট্রোরেলের। মেট্রোরেলের ১৪৪টি কোচ ও ইন্জিনের মধ্যে ১১৬টি কোচ-ইন্জিনএসেছে। বাকী ২৮টি কোচ ও ইন্জিন ধারাবাহিকভাবেই এ বন্দর দিয়েই আমদানী, খালাস ও পরিবহণ হবে বলেও জানান তিনি।
শ্যামনগরে তোফাজ্জেল বিদ্যাপীঠে নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী নির্ধারনের অভিযোগ
মোঃ আছাদুজ্জামান লিটন, শ্যামনগর (সাতক্ষীরা)
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে তোফাজ্জেল বিদ্যাপীঠে লিখিত ও মৌখিক নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী নির্ধারনের অভিযোগ এনে পরীক্ষার্থী কওছার আলী সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন, শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠে সর্বশেষ সরকারী বিধি মোতাবেক ১ জন অফিস সহায়ক, ১ জন নিরাপত্তা কর্মী, ১ জন পরিচ্ছন্নতা কর্মী ও ১ জন আয়া নিয়োগের জন্য ৬ জুলাই ২০২২ দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়। সেই প্রেক্ষিতে নিরাপত্তা কর্মী পদে ৭ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ জন, অফিস সহায়ক পদে ১০ জন ও আয়া পদে ৫ জন মোট ৩০ জন আবেদন করে। আজ ২ অক্টোবর লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য আছে। কিন্তু প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি আত্মীয়করন ও মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে ৪ জনকে নির্ধারন করেছেন। এ ধরনের ঘুষ ও দুর্নীতিমূলক পাতানো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মেধা ভিত্তিক সুষ্ঠু ও স্বচ্ছতা ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবী জানান। এ বিষয়ে জেলা প্রশাসক সহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য কওছার আলী জেলা প্রশাসক বরাবর গত ২২/০৮/২০২২ তারিখে অভিযোগ করেছেন। জেলা প্রশাসক উক্ত অভিযোগের বিষয়ে আগামী ০৩/১০/২০২২ তারিখে নিষ্পত্তির তারিখ ঘোষনা করেন। অথচ অত্র প্রতিষ্ঠানের লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য আছে ০২/১০/২০২২ তারিখ। বিষয়টি জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারীগন।
শ্যামনগরে ২ দিনে ৩ জনের মৃত্যু
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২ দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এলাকাসূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের প্রাক্তন মেম্বর পাতড়াখোলা গ্রামের হক মোড়ল ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজ বাসভবনে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১ বছর। একই দিনে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ইদ্রিস আলীর পুত্র বাপ্পি (২৭) বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। জানা যায়, বিদ্যুৎ লাইনের সাহাজ্যে মেশিন দিয়ে জিইউও বস্তা সেলাই করতেছিল। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়। ১ অক্টোবর ভোরে ভুরুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের শিক্ষক আব্দুল কাদের ষ্ট্রোক করে মারা যায়। তিনি নাগবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৭ বছর।
রূপসায় ইউনিয়ন কৃষকলীগের পক্ষে দূর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ
রূপসা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঘাটভোগ ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১ অক্টোবর বিকেলে ঘাটভোগ ইউনিয়ন পরিষদের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যাক্তিগত তহবিল থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোরশেদুল আলম বাবু। বিষেশ অতিথি ছিলেন টি এসবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পদক জয়দেব সরকারের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি সুজন বসু, যুবলীগ নেতা হাসান আলী শেখ, কৃষকলীগ নেতা জাফরিনা বেগম, মোঃ সেলিম গাজী, আবুল শিকদার, অনিমেষ রায়, আমিরুল শেখ, মিরাজ শিকদার, নারোধ বিশ্বাস, অঙ্কুর রায়, বিপুল বৈরাগী, পংকোজ শীল, গৌরাঙ্গ বিশ্বাস, মহিব্বুল্লাহ শেখ, আল আমিন শেখ প্রমুখ।
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, পূজা ও ঈদ বাঙ্গালীর সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে এবং বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন। তিনি আরো বলেন, আমার মধ্যে যেন কোন গর্ববোধ ও অহংকার প্রবেশ করতে না পারে তার জন্য আপনারা আশীর্বাদ ও দোয়া করবেন। গত শুক্রবার পঞ্চমী’র সন্ধ্যায় কয়রার আমাদী ইউনিয়নের হাতিয়ার ডাঙ্গা মধ্যচক সার্বজনীন মাতৃমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চান্নির চক এল,সি কলেজিয়েট স্কুলের প্রাক্তন অধ্যক্ষ হরপ্রসাদ মন্ডল। অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জাফরুল ইসলাম পাড়, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, হাতিয়ার ডাঙ্গা মধ্যচক সার্বজনীন মাতৃমন্দিরের প্রতিষ্ঠাতা ও আমেরিকান প্রবাসি কুমারেশ মন্ডল, উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শামীম সরকার, পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, ইউপি সদস্য স্বপন কুমার সরকার, আব্দুল্লাহ আল মামুন, মিন্টু আল মামুন প্রমুখ।
মহেশপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থীক অনুদান প্রদান করেন এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মহেশপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থী অনুদান প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার আকাশ,উপজেলা পূজা উদর্যাপন পরিষদের সভাপতি রঞ্জন কুমার মজুমদার,সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাষ, ইউপি চেয়ারম্যান ও স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু,নেপা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মৃধা, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান জামিরুল হক,যাদবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান পলাশ প্রমুখ।
জেলা পরিষদ নির্বাচনে প্রচারনায় এগিয়ে মহেশপুরের জনপ্রিয় নেতা লিটন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দিন যতই ঘুনিয়ে আসছে ততই জনপ্রীতা বাড়ছে মহেশপুরের জনপ্রীয় নেতা লিটন মিয়ার। লিটন মিয়া এবারের নির্বাচনে জেলা পরিষদের সদস্য সিলিং ফ্যান মার্কা প্রতিক নিয়ে লড়ছেন।
প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যাদের বাড়ী বাড়ী ভোট ভিক্ষা করে চলেছেন।
এলাকার দানশীল ও সমাজ সেবক জনপ্রিয় এ নেতা এলাকায় ব্যাপক ভাবে ইতি মধ্যে পরিচিতি লাভ করেছেন। এলাকায় প্রচার প্রচারনায় ও গনসংযোগে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন আওয়ামীলীগের এ জনপ্রিয় নেতা মোঃ লিটন।
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানী করছে এমন অভিযোগ এনে খুলনার দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে দাকোপের কালাবগী গ্রামের আছাফুর রহমান। ০১ অক্টোবর শনিবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় কালাবগী গ্রামের মৃঃ আজাহার হোসন ঢালীর পুত্র আছাফুর সহোদর ভাই আনিসুর বাপ্পির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ আছে। এ বিষয়ে সুতারখালী ইউনিয়ন পরিষদ এবং এলাকায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কয়েকদফা শালিস বৈঠক হয়েছে। কিন্তু আনিসুর রহমান বৈঠকে মানলেও পরবর্তীতে এসে আর কোন শালিসের সিদ্ধান্ত মানেনা। সে অবৈধভাবে সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করতে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। তারই অংশ হিসাবে নিজের শরীর জখম করে গত ১৪/০৯/২০২২ ইং আমাকেসহ ৪ জনকে আসামি করে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আনা অভিযোগের বিষয়ে তিনি পাল্টা অভিযোগ এনে বলেন সেখানে বলা হয়েছে গত ৯ সেপ্টেম্বর আমরা হামলা করে তাকে আহত করেছি, অথচ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে ১১ সেপ্টেম্বর। তাহলে হামলার ২ দিন পরে কেন চিকিৎসা নিল ? তাছাড়া ৫ কিঃ মিঃ দূরের ভিন্ন ওয়ার্ডের বাসিন্দা নিজ শ্যালককে মামলায় স্বাক্ষী হিসাবে দেখানো নিয়ে তিনি প্রশ্ন তোলেন। নিজেকে চাকুরীজীবি দাবী করে তিনি বলেন, কর্মস্থল ও সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। একই ঘটনায় তাকে হুমকি দিচ্ছি এমন মিথ্যা অভিযোগে খুলনার বিজ্ঞ আদালতে স্ত্রী ফাতেমা বেগমকে দিয়ে ১৭ সেপ্টেম্বর ফের আরেকটি মামলা করেছে। তিনি প্রয়োজনে সরেজমিন তদন্ত পূর্বক মামলার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী মামলাটি মিথ্যে সাজানো দাবী করে বলেন, প্রকৃত পক্ষে সেখানে হামলার কোন ঘটনা ঘটেনি। তা ছাড়া জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টায় ইউনিয়ন পরিষদের শালিস অমান্য করে আনিসুর পরিকল্পিতভাবে এমন উপায় বেছে নিয়েছে বলে তিনি ধারনা করছেন। এ সময় মামলার অপর আসামি ইয়াসীন গাজী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
শিরোমনিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারনার মাধ্যমে ১৬ লক্ষ টাকা আত্নসাৎ থানায় জিডি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র । এঘটনায় ভুক্তভোগি খানহাহান আলী থানায় ৩ জনকে অভিযুক্ত করে গত ১৮ সেপ্টেম্বর সাধারন ডায়েরী করেছেন যার নং ৭৬৫। অভিযুক্তরা হলো খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমনি গ্রামের হাসান এর স্ত্রী শাহীনুর বেগম (৪১) ইয়াকুব শেখ পুত্র বাবু শেখ (৪০)ও একই এলাকার আজিজুল (৩৫) । এলাকার মানুষকে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি । একবার তাদের হাতে টাকা গেলে সেই টাকা কেউ ফেরত পেয়েছেন এমন নজির নেই। চাকরি তো দূরের কথা, টাকা চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেয় । এসব অপরাধের অভিযোগে স্থানিয় ইউনিয়ন পরিষদে একাধিক অভিযোগ থানায় লিখিত অভিযোগ জিডিও আছে তাদের বিরুদ্ধে। জানা গেছে, নড়াইল, পাবনা, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় একেক সময় অবস্থান করে বড় বড় রাজনৈতিক নেতাদের খুবই কাছের লোক পরিচয় দিয়ে বিভিন্ন জনকে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি । যখনি কোন সমস্যা হত তখনই অবস্থান পরিবর্তন করে অন্য জায়গা অবস্থান করতো এই প্রতারক চক্র। অবস্থান পরিবর্তন করে আবার শুরু করতো সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। ২০২০ সালের ২ মার্চ শিরোমনি গ্রামের ইউনুছ সিকদারের কন্যা শিরিনা খাতুন (৪১) এর কাছ থেকে তাকে এসেনসিয়াল ড্রাগ ( ল্যাাটেক্স) এ চাকুরী দেওয়ার নামে প্রতারনার মাধ্যমে ১৬ লক্ষ টাকা নেয়। প্রায় আড়াইবছর অতিবাহিত হয়ে গেলেও চাকুরী না হওয়ায় বিবাদীদের নিকট শিরিনা খাতুন টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি সহ প্রাননাশের হুমকি প্রদান করা হয়, সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে শিরিনা খাতুন তারা পিত্রালয়ে যাওয়ার পথে বিবাদীরা অজ্ঞাতনামা ৪/৫ জনকে সাথে নিয়ে শিরিনা খাতুনকে মেরে ফেলার হুমকি প্রদান করে। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী হয়েছে ইতিমধ্যে তদন্তের কার্যক্রম চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে। ভুক্তভোগি শিরিনা খাতুন বলেন চাকরী দেয়ার আশ্বাসে ১৬ লক্ষ টাকা প্রতারনা করে আমার কাছ থেকে নেওয়া হলো । আড়াইবছরেও চাকরি কিংবা টাকা কিছুই ফেরত পাননি টাকা চেয়ে দীর্ঘদিন ধর্ণা দিলেও টাকা তো দূরের কথা এখন উল্টো হুমকি দেওয়া হচ্ছে তাকে। জমি ব্রিকয় ও বিভিন্ন এনজিও থেকে লোন তুলে টাকা দিয়ে বর্তমানে অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদে শুনানী হলে কোন যুক্তি তর্ক উপস্থাপন করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে থানায় জিডি করেছে । স্থানিয় ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বলেন গত ১৫ সেপ্টেম্বর শিরিনা খাতুন এর কাছ থেকে একই এলাকার ৩ জন চাকরী দেওয়া বাবদ জালিয়াতীর মাধ্যমে ১৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে এমন অভিযোগে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছে, এ ব্যাপারে ২৫ তাং সন্ধায় শুনানী হয় এবং ২ একদিনের মধেই উক্ত শালিশ নামার প্রতিবেদন দেওয়া হবে।
ইর্ষ্টানগেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে খানজাহান আলী থানার ৭ নং বিট পুলিশিং কমিটির উদ্যোগে শনিবার সকাল ১১ টায় ইর্ষ্টানগেট ঈদগাহ চত্বরে সামাজিক সম্প্রীতি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএমপির উপ- পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু । ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ৭ নং বিট পুলিশিং কমিটির সভাপতি আঃ হামিদ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ,কেএমপির সহকারি পুলিশ কমিশনার দৌলতপুর জোন মোঃ জাফর আহম্মেদ, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সম রেজওয়ান আলী। মোঃ রেজওয়ান রাজা আকুজ্ঞির পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ৭ নং বিট পুলিশ অফিসার এস আই রাকিবুল ইসলাম , ইউপি সদস্য মোঃ বক্তিয়ার হোসেন, গোলাম জিলানী মুন, সরদার জাকির হোসেন, হাফেজ মাসুম বিল্লাহ,আঃ সালাম গাজী মোঃ রওশন, মোঃ মফিজুর রহমান, ইকতিয়ার হোসেন মওলা, জাহাঙ্গীর হোসেন খোকা, মোঃ সোহেল রানা, মুন্সি শামিম হোসেন হোসেন, প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান। উল্লেখ্য, সম্প্রীতি সমাবেশে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্ধ সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী উঠা নামানোয় বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের
স্টাফ রিপোর্টার।।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ্য ভর্তি রোগী উঠা নামানোয় চরম বিড়ম্বনায় পড়তে হয় তার স্বজনদের। ১ অক্টোবর (শনিবার) সকালে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। জরুরি বিভাগের সামনে স্ট্রেচার না পেয়ে নিরুপায় হয়ে অনেক রোগীকে কোলে করাসহ হাটিয়ে নিতে দেখা যায়।
এসময় রোগীর স্বজনেরা অভিযোগ করে বলেন, অনেক রোগীর সাথে যে সকল মানুষ আসেন তারাও কোন না কোন রোগে ভুগছেন, এইভাবে রোগীকে ২য় তলায় উঠানো তাদের কাছে অনেক কষ্টকর হয়ে পড়ে। এখানেই শেষ নয়, সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তার যে পরীক্ষা নিরীক্ষা করতে দেন তার বেশীর ভাগ হাসপাতালের বাইরের ডায়াগনষ্টিক সেন্টার থেকে করতে হয়। সে সময় রোগীকে বারবার উঠানামা করাতে চরম ভোগান্তীতে পড়তে হয় আমাদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগ পুরাতন ভবনের নিচ তলায় অবস্থিত যার সামনেই নতুন ভবন রয়েছে। এই ভবনের সাথে রয়েছে র্যাম সিঁড়ি যা দিয়ে খুব সহজেই রোগীকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা সহজ। কিন্তু অদৃশ্য কারনে দিনের বেশীর ভাগ সময় তালাবদ্ধ থাকে এই সিঁড়ি দিয়ে প্রবেশ পথটি।
রোগীর স্বজনদের দাবি, সব সময় এই সিঁড়ি খোলা রাখা সহ পর্যাপ্ত স্ট্রেচারের ব্যবস্থা করার বিষয়ে কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ওয়াহিদুজ্জমান বলেন, আমার জরুরি বিভাগে একজন এটেন্ডেন্স আছে, তাকে দিয়েতো ২৪ ঘন্টা কাজ করানো সম্ভব না। তাকে দিয়ে রোগীর প্লাষ্টার, সেলাই করাবো না রোগীকে দোতলায় উঠানামা করাবো। আমার জনবল কম এব্যাপারে সরকারকে নক করেন।
নতুন ভবনের র্যাম সিঁড়ি সব সময় খোলা রাখা হয় না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সব সময় খোলা রাখা সম্ভবনা। ওখানে অনেক মূল্যবান জিনিসপত্র থাকে। আমার হাসপাতালে সিকিউরিটি গার্ড নেই । এক সময় আসেন জনবল নিয়ে কথা বলবো। এই বলে তিনি মুঠো ফোন রেখে দেন।
মহেশপুরে ভূমি নায়েবের বিরুদ্ধে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নায়েব নিকুঞ্জ কুমারের বিশ^াসের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিক ইউনুচ আলী। গতকাল শনিবার সকালে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে ইউনুচ আলী জানান, ভৈরবা মৌজার ৭৬নং খতিয়ানের ৬ একর ১৬ শতক জমির মধ্যে ৬৭ শতক জমির মালিক তিনি। যা তিনি বিগত ২৫ বছর যাবত দভলভোগ করে আসছেন। কিছু দিন আগে পাশ^বর্তী জমির মালিক একই গ্রামের জাহা বকস মন্ডলের ছেলে মকলেছুর রহমান ৬৭ শতক জমির মধ্যে হতে ০৩ শতক জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করেন। দখলে ব্যর্থ হয়ে মকলেছুর রহমান আদালতের নিকট ১৪৪ ধারা জারির আবেদন করেন। যে আবেদনের পরিপেক্ষিতে আদালত ইউপি ভূমি নায়েবকে তদন্তপূর্বক সঠিক প্রতিবেদক দাখিল করতে নির্দেশ দেন। কিন্তু নায়েব নিকুঞ্জ কুমার বাদী পক্ষের নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে অসত্য মনগড়া প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ করেন বিবাদী ইউনুচ আলী।
এসময় লিখিত অভিযোগে ইউনুচ আলী আরো উল্লেখ করেছেন, এভাবেই নায়েব নিকুঞ্জ কুমার বিশ^াস এভাবে মানুষের কাছ থেকে উৎকোচ গ্রহণ সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বানিয়ে প্রতিবেদন দাখিল করেন নিজের পকেট ভারী করেন। একই গ্রামের ইন্তাদুল, আঃ গফুর, আঃ খালেক ও আলতাফ হোসেনসহ অনেকেরই জমির মামলায় তিনি উৎকোচ গ্রহণ করে পক্ষতাতিত্বমুলক প্রতিবেদক দাখিল করেছেন।
তবে এব্যাপারে নায়েব নিকুঞ্জ কুমার সাংবাদিকের কাছে উৎকোচ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন। সেই সাথে বলেন, এই প্রতিবেদন পছন্দ না হলে বিবাদী পূনরায় প্রতিবেদন চাইতে পারেন।
নর্দান ইউনিভার্সিটি খুলনায় নাটক মঞ্চায়ন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের উদ্যোগে শনিবার বিশ^বিদ্যালয়ের মিলনায়তনে ‘নাটক মঞ্চায়ন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এটিএম জহিরউদ্দিন। বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল−াহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. শাহ আলম, বিশ^বিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আশিকুদ্দিন মোহাম্মাদ মারুফ এবং খুলনা বিশ^বিদ্যালয়ের ইংরেজি ডিসিপি−নের প্রধান অধ্যাপক ড. মো. শাহজাহান কবির প্রমুখ।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা হীরক রাজার দেশে, ফেলুদার গোয়েন্দাগিরি, দ্যা মার্চেন্ট অব ভেনিস এবং মিস ভিক্টোরিয়া আ্যট দ্য সুন্দরবন (এ প্যাসেজ টু ইন্ডিয়া অনুকরণে) সহ বিভিন্ন নাটক মঞ্চায়ন করেন। নাটক মঞ্চায়ন প্রতিযোগিতার শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেন দেন।
সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার শারদীয় দুর্গাপুজায় শুভেচ্ছা জানিয়েছেন
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য, দাকোপের কৃতি সন্তান, সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনি হিন্দু ধর্মাবলম্বী সহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাস ভুমি। এই দেশ আমাদের সকলের। আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্লিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।
খুলনার দাকোপের বাজুয়ার চুনকুড়ি ওয়াপদা রাস্তার ভাঙ্গনে চরম ঝুঁকিতে এলাকাবাসী
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের চুনকুড়ির ওয়াপদা রাস্তার ভাঙ্গনে চরম ঝুঁকিতে এলাকাবাসী দিন কাটাচ্ছে। হুমকির মুখে আছে এলাকাবাসীর জনমাল, ফসলি জমি সহ আমন ধান। এলাকা ঘুরে দেখা যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকায় বাজুয়া ইউনিয়ন বাসী। উপজেলার বাজুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংলগ্ন জি গ্যাস কোম্পানির সামনে ও চালনা থেকে নদী পারাপার চুনকুড়ি খেওয়া ঘাটের ওয়াপদা রাস্তা ভেঙে নদী গর্ভে বিলুপ্ত। সরোজমিনে উপস্থিত হয়ে জানা যায় গত দু মাস আগে আনুমানিক ৪০০ ফুট এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছিলো। তারপর নদী ভাঙ্গনে গত ইং ১৭ সেপ্টেম্বর থেকে অতি ভয়াবহ রূপ নেয়। গত কাল শনিবার চলতি জোয়ারের প্রবল স্রোত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আরো বেশি আতংক বিরাজ করছে। যে কোনো মূহুর্তে এলাকায় ওয়াপদা রাস্তা ভেঙে গিয়ে পানি প্রবেশ করে জানমাল সহ আমন ধানের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। এলাকা বাসী ও অসহায় পরিবারের এক বৃদ্ধ লোক বলেন, এ ভাঙনের কথা শুনে স্থানীয় প্রতিনিধিরা মেম্বার, চেয়ারম্যানেরা হাজির হয়। কিন্তু হাজির হয়ে ভাঙ্গা দেখে আর মোবাইল দিয়ে ছবি তুলে পোস্ট করে চলে যায়। তিনি সাংবাদিকদেরকে আরো বলেন, অসহায় ১৭টি পরিবার ওয়াপদা রাস্তার উপর তাদের পরিবার নিয়ে জীবন যাপন করছিলো। এখন তারা নিরুপায় হয়ে জীবন ঝুঁকিতে এখানে ওখানে রাত কাটাচ্ছে। তাদের শুকনো খাবার খেয়ে আবার কখনো না খেয়ে জীবন যাপন করতে হচ্ছে। তাছাড়া খাবার পানির চরমভাবে সংকটে রয়েছে পরিবার গুলোর। স্থানীয় সূত্রে জানা যায় যে, ওয়াপদা রাস্তা ভেঙে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত গরীব অসহায় পরিবার মাথা গুজার ঠাই খুঁজছে। এমন সুযোগে কিছু নামধারী পাতি নেতা ও এলাকার জনপ্রতিনিধিরা জড়িত থেকে সরকারী ওয়াপদা রাস্তায় ক্ষতিগ্রস্ত পরিবারের জায়গা দিবেন বলে, অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে। সরোজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় যে গাছ ওয়াপদা রাস্তার দু ধারে রোপন করা হয়েছে। সে গাছ কেটে ক্ষমতার দাপট ও গায়ের জোরে কয়েকটি পরিবারকে বসানো হয়েছে। আর যাদের বসানো হয়েছে তারা ক্ষতিগ্রস্ত ভাঙ্গনের কেহ নয়।
বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন, চুনকুড়ি জি গ্যাস কোম্পানির পাশে পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ফাটাল দেখা দিলে আমি তাৎক্ষনিক ভাবে কর্তৃপক্ষকে অবগত করি। কিন্তু তারা এখানে কার্যরত পদক্ষেপ গ্রহণ না করায় সেই দিন চুনকুড়ি নদী গর্ভে ৮টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ৩টি বসত ঘর বাড়ি বিলীন হয়েছে। এ ঝুকিপূর্ণ নদী ভাঙ্গন এলাকায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে যে কোন মুহুর্তে অবশিষ্ট বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে অত্র ৩৩নং পোল্ডারের ৫টি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড এবং সেখানে বেড়ীবাঁধ নির্মানে কর্মরত বিশ্বব্যাংক প্রকল্পের প্রকৌশলীদের সাথে কথা হলে বলেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ভাষ্য, ওই পোল্ডারটি বর্তমানে বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় বাঁধ নির্মান চলছে। তারা কাজ শেষে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত আমাদের সেখানে কিছু করার সুযোগ নেই। অপরদিকে বিশ্বব্যাংক প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলীরা বলছেন, আমরা পূর্বের অনুমোদিত ডিজাইনে বাঁধ নির্মান এবং ভাঙনরোধে ডাম্পিং বা ব্লক ব্যবহার করছি। কিন্তু উল্লিখিত স্থানে ভাঙনরোধের কোন প্রকল্প আমাদের অনুমোদিত ডিজাইনে না থাকায় সেখানে কেবল বাঁধ নির্মান ছাড়া অন্য কিছু করনীয় নেই। অর্থাৎ দু’পক্ষের থাকা না থাকার আইনি জটিলতায় এলাকাবাসীর ঘরবাড়ী সহায় সম্পদ শতভাগ ঝুকির মুখে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, যে কোন মূল্যে ভাঙন রোধের ব্যবস্থা করতে না পারলে পুরো অচীরেই ওয়ার্ডটি নদীর মাঝে বিলীন হয়ে যাবে। এই মুহুর্তে সেখানে ডাম্পিংয়ের পাশাপাশি ব্লক ফেলে ভাঙন প্রতিরোধ করা সম্ভব এমন মন্তব্য ভুক্তভোগীদের। এলাকাবাসী বলছেন, “আমরা ত্রান চাইনা, বাঁচার তাগিদে ভাঙনরোধে ব্যবস্থা চাই”। দাকোপ উপজেলা জনপ্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে স্থানীয় ক্ষতিগ্রস্ত বাজুয়া ইউনিয়ন বাসি নদী ভাঙ্গন রোধে নজর দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। এবং সেই সাথে সাথে এলাকা রক্ষায় অতি দ্রুত নতুন বেড়িবাঁধের দাবি এলাকাবাসীর সরকারের দায়িত্বরত যথাযথ কর্তৃপক্ষের নিকট।
মহাষষ্ঠীর বেলতলার পূজার মধ্যদিয়ে মোংলার ৩৪টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ষষ্ঠীপূজার নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মোংলার কেন্দ্রীয় বটতলাসহ ৩৪টি মন্দিরে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীর প্রথম প্রহরেই বেলতলার পূজা ও সংকল্পের মধ্যদিয়ে দেবী দুর্গাকে আমগনী শুভেচ্ছা জানান পূজারীরা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে এ বড় উৎসবকে ঘিরে চারদিকে সাজসাজরব চলছে। নেয়া হয়েছে প্রশাসনের কঠোর নিরাপত্তাও। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে এবারই প্রথম মোংলা পৌর শহরের তিনটিসহ বিভিন্ন ইউনিয়নের মোট ৩৪টি মন্দিরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বটতলা কেন্দ্রীয় মন্দিরের শুরু হওয়া পূজার আনুষ্ঠানিকতায় পরিবারসহ যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এবারই প্রথম মোংলার ৩৪টি মন্দিরই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যা বাগেরহাট জেলার মধ্যে মোংলা অন্যতম, এমন শতভাগ সিসি ক্যামেরার আওতায় অন্য কোন উপজেলা আনা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, দুর্গাপূজাকে ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তার আনসার ও পুলিশের পাশাপাশি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে প্রতিটি মন্দির দেখভালের জন্য ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় সার্কেল এসপি মোঃ আসিফ ইকবাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও তিনি নিজেও নজরদারী রাখবেন।
এদিকে শুরু হওয়া দুর্গোৎসবকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, স্থানীয় সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সার্কেল এএসপি মোঃ আসিফ ইকবাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।
মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় চাঁদপাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবীণ দিবসের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা। কারিতাস বাংলাদেশ খুলনাঞ্চলের ‘বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পে’র (এসডিডিবি) আয়োজনে এ দিবসটি পালিত হয়। এতে এসডিডিবির বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ কারিতাস বাংলাদেশ’র মোংলার এরিয়া ম্যানেজার রবিন সরকার, কারিতাস এসডিডিবি প্রকল্পের ক্লাব সমন্বয়কারী জেমস শরৎ কর্মকার উপস্থিত ছিলেন। আর এ অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাসের মিতা হালদার। অনুষ্ঠানে প্রবীণদের উদ্বুদ্ধকরণ গান পরিবেশন করেন স্থানীয় প্রবীণদের একটি সংগীত সংগঠন। আলোচনা সভা শেষে পরিষদ চত্বর থেকে বের হওয়া একটি র্যালী চাঁদপাই এলাকা প্রদক্ষিণ করেন।
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিচ্ছন্নতাকর্মীর ধর্ষণ মামলা
খুলনাঞ্চল রিপোর্ট।।
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক পরিচ্ছন্নতাকর্মী। শুক্রবার (১ অক্টোবর) রাতে থানায় মামলা করেন তিনি।
ওই নারীর অভিযোগ, গত মঙ্গলবার তাকে ইউপি কার্যালয়ের শৌচাগার পরিষ্কারের জন্য ডেকে চেয়ারম্যান ধর্ষণ করেন। ঘটনাটি পরিষদের কম্পিউটার অপারেটর ইব্রাহিমকে জানালে তিনিও ধর্ষণ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় দাবি করেন, ‘ধর্ষণের অভিযোগ মিথ্যা। নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ গ্রুপ আমার মানহানি করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা রকিবুল আলম চয়ন জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি-না।
রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, ‘চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
সাড়ে ১০ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকালে উপজেলার কামালপুর সীমান্তের কামারপাড়া তিন রাস্তার মোড় থেকে গহনাগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, চোরাচালানের খবর পেয়ে কামারপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় সীমান্তের দিক থেকে আসা একটি মোটরসাইকেল দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে চালক পালিয়ে যান। পরে মোটরসাইকেলের টাংকির ভেতর থেকে ভারতীয় প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনা জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।
চাহিদার সঙ্গে দাম বাড়ছে সামুদ্রিক মাছের
স্টাফ রিপোর্টার।।
খুলনার বাজারে দিনের পর দিন সামুদ্রিক মাছের চাহিদা বাড়ছে। একই সঙ্গে দামও বাড়ছে এসব মাছের। এক সময় বাজারের ১০-১৫ শতাংশ সামুদ্রিক মাছ দেখা গেলেও এখন বেড়ে অর্ধেকে দাঁড়িয়েছে।
খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লইট্টা, শাপলাপাতা, রূপচাঁদা, ইলিশ, টুনা, ছুরি, করাতসহ বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে। তবে বাজারে মাছের দাম কিছুটা বেশি।
নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের ব্যবসায়ী শাফায়েত বলেন, অনাবৃষ্টিতে খাল বিল শুকিয়ে যাওয়ায় মিঠা পানির মাছ কমতে শুরু করেছে। খামারের মাছ মানুষ কিনতে চান না। ফলে বাজারে সামুদ্রিক মাছের চাহিদা বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে মেদ মাছ প্রতি কেজি ১৫০-১৮০ টাকা, ভোলা মাছ ১৫০-২০০ টাকা কেজি, ইলিশ এক কেজি ওজনের ১০০০-১১০০ টাকা, রূপচাঁদা ৬০০ টাকা, কংকন ১৫০-২৮০ টাকা, ছুরি মাছ ৭-৮টিতে কেজি ২৫০-২৬০ টাকা, লইট্টা ৯০-১২০ টাকা, টুনা ১৫০ টাকা, ভোলা ২৫০ টাকা, শাপলাপাতা ১৫০ টাকা, দাতিনা ৫০০ টাকা, ছুরি মাছ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মলাঢেলা বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকায়।
নাসিমা রহমান নামের এক ক্রেতা জানান, সপ্তাহে দুদিন বাসায় সামুদ্রিক মাছ রান্না করি। লোনা পানির মাছ শরীরের জন্য উপকারী। এজন্য এ মাছ নিয়মিত কিনি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মইনুল ইসলাম বলেন, সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা-৩ নামক ফ্যাটি এসিড যা হৃদযন্ত্রের জন্য উপকারী। বেশিরভাগ সামুদ্রিক মাছে ভিটামিন ‘এ’ ও ‘ডি’ থাকে। এটি মানবদেহের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
খুলনা সিটি করপোরেশনের আরবান হেলথ কেয়ারের চিকিৎসক ডা. আলাউদ্দিন আহমেদ বলেন, সামুদ্রিক মাছের পুষ্টিগুণ অনেক বেশি। আমাদের কাছে প্রায়ই হৃদরোগে আক্রান্ত রোগী আসেন। মেডিসিনের পাশাপাশি তাদের শারীরিক ব্যায়াম ও সামুদ্রিক মাছ খাওয়ার পরামর্শ দেই।










































