খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, নিশিরাতের সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা জনগনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। স্বৈরাচার সরকারকে বিদায় করতে সাধারন মানুষ রাজপথে নেমে গেছে। সরকার বন্দুকের জোরে ক্ষমতা চিরস্থায়ী করার যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ও রাতে নগরীর ৩, ৪নং ওয়ার্ড ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ প্রস্তুত হয়ে আছে চূড়ান্ত আঘাতের জন্য। বন্দুক দিয়ে জনগণের শক্তিকে দমাতে পারবেন না। জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে। প্রথমে সরকার পতনের মাধ্যমে নির্বাচন আদায় করা হবে। এরপর আগামীর রাষ্ট্র মেরামতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংগঠনিক টীম প্রদান স ম আব্দুর রহমান’র সভাপতিত্বে ও রুবায়েত হোসেন বাবু’র পরিচালনায়কর্মী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,মো: মাসুদ পারভেজ বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন তোতন, শেখ ইমাম হোসেন, শরিফুল আনাম, শেখ আনসার আলী, রফিকুল ইসলাম বাবু, আলমগীর হোসেন, কাজী নেহেবুল হাসান নেহিম, লিয়াকত হোসেন লাভলু, শফিকুল আমিন লাভলু, মোঃ আব্দুল ওহাব, মমতলুবুর রহমান মিতুল, সাইফুল ইসলাম মামুন, মাজেদুল হক মাজেদ, রাজাউল রহমান প্রিন্স, পারভেজ ইসলাম, অধ্যাক্ষ্য জয়নাল আবেদিন, আরমান হোসেন, সিরাজুল ইসলাম সানি, আসাদুজ্জামান আসাদ, হুমায়ুন কোবির, মোক্তার হোসেন, রফিকুল ইসলাম মিঠু, লতিফ আলী মোড়ল, এলেম হাওলাদার, মোল্লা সোহেল, এম এম জসিম, সামদানী মোল্লা, সালমা বেগম, মহিদুল ইসলাম, আল আমিন রতন, আল আমিন লিটন, মাহবুব হোসেন, মদিনা আক্তার, মোঃ বাবলু, মোহাম্মদ গোলাম নবী, বাবু শেখ, আকসির হোসেন সাজু, জামাল শেখ, কাজী নজরুল হাওলাদার, অমল কর্মকার, ফারুক শেখ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল ওহাব’কে আহ্বায়ক,মোঃ পারভেজ ইসলাম, শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম সনি, মোঃ হুমায়ুন কবির, রকিবুল ইসলাম মিঠু যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ আব্দুল লতিফ মোড়ল’কে ১নং সদস্য করে ৩১ সদস্যের ৩নং ওয়ার্ড বিএনপি’র কমিটি এবং মোঃ সরদার লিয়াকত হোসেন লাভলু’কে আহ্বায়ক, সাইফুল ইসলাম মামুন, শেখ আরমান হোসেন, শেখ আসাদুজ্জামান, জিএম মাসুম, মোক্তার হোসেন মুক্ত, এস এম জামাল উদ্দিন বাবলু, মোঃ সামদানী মোল্লা, সাইফুল ইসলাম, মনির হোসেন’কে যুগ্ম-আহ্বায়ক এবং রুবায়েত হোসেন বাবু,সাজ্জাদ হোসেন তোতন ও শরিফুল আনাম’কে সদস্য করে ৩১ সদস্যের ৪নং ওয়ার্ড বিএনপি’র কমিটি এছাড়া মোঃ মতলুবুর রহমান মিতুল’কে আহ্বায়ক, মোঃ রাজাউর রহমান প্রিন্স কে যুগ্ম-আহ্বায়ক এবং এস এম তরিকুল ইসলাম কে ১নং সদস্য করে ৩১ সদস্যের আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র কমিটি ঘোষনা করা হয়।











































