ক্রীড়া প্রতিবেদক
আগে বহুবার বলা হয়েছে, ঢাকার কাব ক্রিকেটের একমাত্র ৫০ ওভারের আসর প্রিমিয়ার লিগই দেশের অন্তত ১০০ থেকে সোয়াশো ক্রিকেটারের ‘রুটি রুজির’ মূল ও একমাত্র উৎস। এই লিগ খেলে যে পারিশ্রমিক পান সেটাই তাদের সারা বছরের আয় এবং তা দিয়েই তাদের নিজ পরিবারের ভরন-পোষণের ব্যবস্থা হয়। এদিকে করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ শুরুর পর এক ম্যাচ হয়েই বন্ধ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের হাত টানাটানি। শতাধিক ক্রিকেটার এখন পড়ে গেছেন চরম অর্থকষ্টে। যদিও বিসিবি এরমধ্যে ৯৬ ক্রিকেটারকে এককালিন ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে; কিন্তু প্রিমিয়ার লিগ খেলেতো এর চেয়ে অনেক বড় অংকের টাকা মেলে ক্রিকেটারদের। প্রিমিয়ার লিগ ঠিকমত চললে এতদিনের সুপার লিগে গড়াতো, তাতে করে ক্রিকেটাররা গড়ে ৬০ থেকে ৭৫ ভাগ পারিশ্রমিকও পেয়ে যেতেন। কিন্তু বাস্তবে তার কিছুই মেলেনি। কিছু ক্রিকেটার অবশ্য দল বদলের আগে ২৫ থেকে ৩০ ভাগ অগ্রিম পারিশ্রমিক পেয়েছেন। যদিও বড় একটি অংশ কোন টাকাই পায়নি।
সব কাবের পেমেন্ট সিস্টেমও সমান ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, মোট ১২ কাবের মধ্যে ৪ থেকে ৫ কাব সে অর্থে কোন অগ্রিম পেমেন্টই করেনি। যে কারণে ওই দলগুলোর ক্রিকেটাররা এখন পর্যন্ত একট টাকাও পাননি। ৬ থেকে ৭টি কাব দলবদল শুরুর আগে নিয়মমেনে অগ্রিম পেমেন্ট দিয়েছে। সে তালিকায় আবাহনী, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ, মোহামেডান ও খেলাঘর সমাজ কল্যাণ সংঘ আছে। এ ৬টি কাব দল বদলের আগে নিয়ম মেনে গড়-পড়তা ২০ থেকে ৩০ ভাগ অগ্রিম পেমেন্ট দিয়ে দিয়েছে। কারো কারো েেত্র ওই অগ্রিম অর্থ বরাদ্দের পরিমাণ ৪০ শতাংশেরও বেশি। ওই দলগুলোর বাইরে লিজেন্ডস অব রূপগঞ্জ নতুন দলে আসা ক্রিকেটারদের অগ্রিম পারিশ্রমিক দিয়েছে; কিন্তু যারা দলে থেকে গেছেন, তাদের কোনোই পেমেন্ট দেয়নি। ক্রিকেটারদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল, শাইনপুকুর আর ওল্ডডিওএইচএস- এই চার দলের ক্রিকেটাররা এখন পর্যন্ত কিছুই পাননি।
সাইফ স্পোর্টিংয়ের ওপর ফিফার নিষেধাজ্ঞা
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং কাবের ওপর খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তিনজন বিদেশি খেলোয়াড় আর্থিক পাওনা নিয়ে নালিশের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে ফিফার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ঘটনা আরও ৩ বছর আগের। সাইফ স্পোর্টিং কাবের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়া, মন্টেনেগ্রো ও সার্বিয়ার তিন খেলোয়াড়। তাদের রেজিস্ট্রেশন না করালেও দেনা-পাওনার একটা ঝামেলা ছিল। সেই তিন ফুটবলার আলাদা আলাদাভাবে ফিফার কাছে অভিযোগ করেছিল এই দেনা-পাওনা নিয়ে। তখন ফিফা প্রায় এক লাখ ডলার জরিমানা করেছিল সাইফকে। গত ২৩ এপ্রিল ছিল জরিমানা প্রদানের শেষ দিন। ওই তিন ফুটবলারের পাওনা ও জরিমানাসহ লাধিক ডলার (প্রায় এক কোটি টাকা) প্রদানের নির্দেশ দিয়েছিল ফিফা। কিন্তু এ সময়ের মধ্যে জরিমানার টাকা প্রদান না করায় ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, সাইফ স্পোর্টিং কাব সমস্যা সমাধানের আগে স্থানীয় বা বিদেশি কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না।
এটা কেবল সাইফ স্পোর্টিং কাবের সিনিয়র দলের জন্যই প্রযোজ্য নয়, তারা জুনিয়র দলেও কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না যতণ না ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের বিষয়টির ফয়সালা না করে।
প্রতি দেশ থেকে একজন নিয়ে টি-টোয়েন্টি বিশ্ব একাদশ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের এই সময়টায় ক্রিকেট বন্ধ। ফলে ক্রিকেট সংশ্লিষ্ট মানুষদের সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। এর মধ্যে একটি ট্রেন্ড চলছে একাদশ বেছে নেয়ার।
কেউবা সর্বকালের সেরা বাছাই করছেন, কেউবা কোনো এক ফরমেটের বিশ্বসেরা একাদশ। এবার ভারতের সাবেক ওপেনার ও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয় আকাশ চোপড়া প্রকাশ করলেন তার পছন্দের টি-টোয়েন্টি বিশ্বকাপ একাদশ।
আকাশ তার দলে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং ইংল্যান্ডের আরেক বিধ্বংসী ব্যাটসম্যান জস বাটলারকে। পরের দুই পজিশনে নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং পাকিস্তানের এ সময়ের সেনসেশন বাবর আজম, পাঁচে দণি আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
অলরাউন্ডার হিসেবে আকাশের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। সাকিব ব্যাট করবেন ছয়ে, পরে নামবেন রাসেল। স্পিনার রয়েছেন দুজন, দুজনই লেগস্পিনার-আফগানিস্তানের রশিদ খান এবং নেপালের সন্দ্বীপ লামিচানে। আর পেস আক্রমণে ভারতের সাবেক ওপেনার বেছে নিয়েছেন দুই ডানহাতিকে-ভারতের জাসপ্রিত বুমরাহ আর শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।
সাবেক ক্রিকেটারদের জন্য ৩৯ লাখ রুপির তহবিল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন অনেক মানুষ। কাজকর্ম করতে না পারায় নিত্যদিনের খাবারও জুটছে না অনেকের ঘরে। এমতাবস্থায় অবস্থাসম্পন্ন মানুষেরা দাঁড়িয়েছেন সমাজের অসহায়দের পাশে। চেষ্টা করছেন যথাসাধ্য সাহায্য করতে। কিন্তু অসহায় ক্রিকেটাররা নিজেদের আত্মসম্মানের কথা ভেবেও অনেক সময় বলতে পারেন না অভাবের কথা। তাদের পাশে দাঁড়ানোর জন্য তহবিল গঠন করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনিল গাভাস্কার এবং কপিল দেবরা।
ভারতের ক্রিকেটারদের জন্য গঠিত সংগঠন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (আইসিএ)। এই অ্যাসোসিয়েশনের করোনা তহবিলেই প্রায় ৩৯ লাখ রুপির অনুদান সংগ্রহ করেছেন গাভাস্কার, কপিলরা। যা খরচ করা হবে প্রায় ৩০জন সাবেক অসহায় ক্রিকেটারদের সাহায্যের জন্য।আগামী ১৫মে পর্যন্ত অনুদান সংগ্রহ করবে আইসিএ। এরপর প্রতিটি অঞ্চল (নর্থ, ইষ্ট, ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল) থেকে ৫-৬ জন ক্রিকেটারের তালিকা করে তাদের কাছে সাহায্য পৌঁছে দেয়া হবে।’
পাঁচ খেলোয়াড়কে বিদায় করার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ
ক্রীড়া প্রতিবেদক
করোনার বড়সড় ধাক্কা লেগেছে ফুটবলের দলবদলে। অর্থসংকটে অনেক কাবই তাদের পছন্দের খেলোয়াড়কে কেনার আশা ত্যাগ করেছে। বরং খরচ কমাতে ডেরা থেকে খেলোয়াড় বিদায় করার কথা ভাবছে দলগুলো।
পৃথিবীর অন্যতম ধনী ফুটবল কাব রিয়াল মাদ্রিদও খরচ কমানোর কথা চিন্তা করছে সামনের মৌসুমে। সেেেত্র বড় কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করে দিতে পারে লস ব্লাঙ্কোসরা। স্প্যানিশ গণমাধ্যমের খবর, আগামী মৌসুমে খেলোয়াড় কেনার আগে কমপে পাঁচজনকে বিদায় করার কথা ভাবছে রিয়াল কর্তৃপ।
করোনার আগে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানিয়েছিলেন, কিলিয়ান এমবাপে আর এদোয়ার্দো কামাভিঙ্গার মতো খেলোয়াড়দের দলে আনতে জোর চেষ্টা চালাবেন তারা। কিন্তু সেই খেলোয়াড়দের কিনতে যে অর্থ দরকার, সেটি জোগাতে ঘরের কয়েকজনকে এখন বিক্রি করার বিকল্প নেই রিয়ালের সামনে।
ট্রান্সফারের এই তালিকায় আছেন গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ, লুকাস ভাসকুয়েজ এবং মারিয়ানো। এই চারজনের সঙ্গে চলে আসতে পারে লুকা মদ্রিচ আর মার্সেলোর নামও। এই দুজনের হয়তো একজনকে ছেড়ে দেয়ার কথা ভাববে রিয়াল।
নারী ফুটবলারদের সমান বেতনের দাবি খারিজ যুক্তরাষ্ট্রের আদালতে
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক সাফল্যে আকাশ-পাতাল ব্যবধান সত্ত্বেও পুরুষ ফুটবলাররা মেয়েদের তুলনায় বেশি বেতন পায়। এই বৈষম্যই বহুদিন ধরে তুষের আগুনের মতো জ্বলেছে মেয়েদের মনে। অবশেষে জাতীয় নারী দলের ২৮জন ফুটবলার সমবেতনের দাবিতে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের (ইউএসএসএফ) বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন। সমবেতন আইনের অধীন তারা ৬.৬ কোটি মার্কিন ডলার তিপূরণও দাবি করেন।
কিন্তু আদালত নারী ফুটবলারদের এই মামলা গত শুক্রবার খারিজ করে দিয়েছেন। বিচারক মানেননি যে পুরুষদের তুলনায় নারী ফুটবলাররা কম বেতন পান। ‘হতাশ’ ও ‘মর্মাহত’ নারী ফুটবলারদের মুখপাত্র মলি লেভিনসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। ‘সমবেতন আদায়ের আন্দোলন থেকে আমরা সরবো না। আমরা আমাদের দাবির ব্যাপারে অটল ও আত্মবিশ্বাসী। আমরা নিশ্চিত করতে চাই যে শুধু লিঙ্গ বিবেচনায় এই খেলায় মেয়েরা কম মূল্যমানের বিবেচিত হতে পারে না।’
জার্মান কাবে করোনার থাবা সর্তেও চলবে অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক
জার্মান সরকারের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পেয়ে গত মাসের শুরু থেকে অনুশীলনে ফিরেছে বুন্দেসলিগার কাবগুলো। শিগগিরই মাঠের লড়াইয়ে ফেরার আশায় আছে জার্মানির শীর্ষ লিগ। কিন্তু তার আগে বড় এক ধাক্কা খেলো। করোনাভাইরাস ধরা পড়েছে বুন্দেসলিগা কাব এফসি কোলনের তিন জনের শরীরে।
গত বৃহস্পতিবার কোলনের সব খেলোয়াড় ও স্টাফের করোনা পরীা করা হয়। সেখানেই তিন জনের ‘পজিটিভ’ ধরা পড়ে। যদিও আক্রান্তদের মধ্যে কোনও রকম উপসর্গ ছিল না। ওই তিন জনকে এরই মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের নাম কোলন গোপন রেখেছে। ওই বিৃবতিতেই জানানো হয়েছে, কাবটির অনুশীলন আগের মতোই চলবে।
পদত্যাগের সিদ্ধান্ত ইসিবি প্রধানের
ক্রীড়া প্রতিবেদক
১৭ জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল নতুন সংস্করণের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ টুর্নামেন্টের আয়োজক। কিন্তু করোনার কারণে টুর্নামেন্টটি দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে। টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার পর এবার ইসিবির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কলিন গ্রেভস। পাঁচ বছর ইসিবির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে ৩১ আগস্ট দায়িত্ব ছাড়বেন কলিন গ্রেভস। ইসিবিও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে।
এদিকে কলিন গ্রেভস দায়িত্ব ছাড়ার কয়েক ঘন্টার ভেতরেই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে ইসিবি। সংস্থাটি জানিয়েছে, ইয়ান ওয়াটমোর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ১ ডিসেম্বর থেকে অ্যাপোয়েনমেন্ট থাকলেও ৩১ আগস্টের পর থেকেই ওয়াটমোর চেয়ারম্যানের চেয়ারে বসবেন।
করোনা পরীায় পাশ করেই মেসিরা নামবেন অনুশীলনে
ক্রীড়া প্রতিবেদক
এখনো করোনাভাইরাসের টিকা আবিষ্কার হয়নি। এমন কী সংক্রমণও কমে আসেনি। তবে বিশ্বের নানা প্রান্তে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে বন্ধ স্প্যানিশ লা লিগা। কবে ফের বল মাঠে গড়াবে নিশ্চিত নয়। যদিও এরমধ্যে স্পেনে লকডাউন শিথিল হতেই গুঞ্জন ভাসছে এবার বুঝি মাঠে নামবেন লিওনেল মেসিরা। এরমধ্যে স্বস্তির খবর- সোমবার থেকে লা-লিগার ফুটবলারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে স্পেন সরকার।
তবে অনুশীলনের আগে প্রত্যেক ফুটবলারকেই মুখোমুখি হতে হবে পরীার। লা-লিগায় খেলা ফুটবলারদের কোভিড-১৯ পরীা বাধ্যতামূলক করল দেশটির সরকার। সেই পরীায় পাশ করলেই কেবল অনুশীলনে ফিরতে পারবেন মেসি- গ্রিজম্যানরা। এখন যে পরিস্থিতি তাতে করে আগামী জুনে হতে পারে লা লিগা। করোনার সংক্রমণে লিগ বন্ধ গত মার্চ থেকেই। এ অবস্থায় গত মঙ্গলবার স্পেনের লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুমতিও দেন তিনি।
দুই বছর পিছিয়ে গেল ২০২১ কমনওয়েলথ যুব গেমস
ক্রীড়া প্রতিবেদক
চলতি বছরের ২৩ জুলাই-৮আগস্ট হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তম আসরটি পিছিয়ে গেছে ২০২১ সালে। একবছর পিছিয়ে গেছে প্যারালিম্পিকও।
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক স্থগিত হওয়ায় এবার পিছিয়ে গেল ২০২১ কমনওয়েলথ যুব গেমস। গ্রেটেস্ট শো অন আর্থের সঙ্গে সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় শুক্রবার আসরটি পিছিয়ে ২০২৩ সালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন নির্বাহী বোর্ড। ত্রিনিদাদ ও টোবাগোতে ২০২১ সালের ১-৭ আগস্টে হওয়ার কথা ছিল কমনওয়েলথ যুব গেমসের সপ্তম আসর।
জামিন পেলেন সেই ভারতীয় বাজিকর
ক্রীড়া প্রতিবেদক
দণি আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ পাতানোকা-ে জড়িত ভারতীয় বাজিকর সঞ্জিব চাওলাকে জামিন দিয়েছেন দিল্লি আদালত। ৭৬দিন জেলহাজতে থাকার পর সঞ্জিবের জামিন মঞ্জুর করেন বিশেষ বিচারক আশুতোষ কুমার।
জামিন মঞ্জুর করলেও সঞ্জিবকে তাঁর হাতের লেখা ও কণ্ঠস্বর রেকর্ডিং জমা দিতে বলা হয়েছে। গত ফ্রেব্রুয়ারি মাসে সঞ্জিবকে লন্ডনে গ্রেপ্তার করে পুলিশ। ক্রনিয়ের সেই ম্যাচ পাতানোকা-সহ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ পাতিয়েছেন এই ভারতীয় বাজিকর। ম্যাচ পাতানোর জন্য বাজিকরদের কাছ থেকে পাঁচ হাজার ইউএস ডলার ও একটি দামি চামড়ার জ্যাকেট উপহার নেন ক্রনিয়ে। পুলিশি তদন্তের মুখে নিজের সব দোষ স্বীকার করেন তিনি। এরপর ২০০২ সালের ১ জুন বিমান দুর্ঘটনায় রহস্যজনক মৃত্যু হয় ক্রনিয়ের।
শীর্ষ ভারকে পেছনে ফেলল অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
গত চার বছর ধরেই টেস্ট ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল ভারত। এবার আর পারল না বিশ্ব ক্রিকেটের এই পরাশক্তিরা। অস্ট্রেলিয়ার কাছে হারাতে হলো র্যাংকিং। আইসিসির টেস্ট ক্রিকেটের র্যাংকিংয়ে তিনে নেমে গেছে বিরাট কোহলির দল। দুই নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড।
বেশ কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আসছে ভারত। অজিদেরকে তাদের মাটিতেই হারিয়ে সিরিজ জিতেছে সফরকারী ভারত। দণি আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও একটি টেস্টে জয় পেয়েছিল ভারত। র্যাংকিংয়ে এক নম্বরে উঠলেও এতটা যে স্বস্তিতে আছে অজিরা সেটিও কিন্তু না। ঘরের মাঠে ভারতের কাছে হারের শোধ নিয়েই জানান দিতে চায় তারা সেরা। শুধু ভারত নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো ফলাফল করতে মরিয়া অজি কোচ।
শুধু ভারত নয়, বাংলাদেশেরও অবনতি হয়েছে টেস্ট র্যাকিংয়ে। এেেত্র এগিয়ে গেছে আফগানিস্তান। ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। অন্যদিকে মাত্র তিন ম্যাচে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে গেল ৯ নম্বরে। টেস্ট র্যাংকিংয়ে পতন হলেও ওয়ানডেতে ৭ নম্বরেই আছে। তবে টি-টোয়েন্টিতে এগিয়েছে একধাপ। এেেত্র আফগানরা চলে গেছে ১০ নম্বরে, বাংলাদেশ উঠে এলো ৮ নম্বরে। টেস্টের মতো শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এবারই প্রথম অজিরা টি-টোয়েন্টির ১ নম্বরে উঠলো। ওয়ানডেতে এক নম্বরে ইংল্যান্ডই রয়েছে।








































