Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে হত্যা

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে হত্যা

13

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

 

আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় চাউল ব‌্যবসায়ী ও স্থানীয় শিল‌া সি‌নেমা হ‌লের মা‌লিক ন‌জির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুনের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নজির উদ্দিনকে হাত-পা বেঁধে শ্বাসরোধে এবং তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারাল অস্ত্রের আঘাতে খুন করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

ন‌জির উদ্দিনের মে‌য়ে শিলা খাতুন বলেন, সকা‌লে থেকে বাবা-মা’কে কল দি‌য়ে না পে‌য়ে খোঁজ নিতে বাড়িতে চলে আসি। এসে দেখ‌তে পাই দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে তালা ভে‌ঙ্গে ভেতরে প্রবেশ ক‌রে দেখ‌তে পাই বাবার মরদেহ গোসল খানায় ও মা‌য়ের মরদেহ ঘ‌রের মে‌ঝেতে প‌ড়ে আছে।

স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোন সাঁড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান তারা। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে, হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। তাদের হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। নজির উদ্দিনকে গোসল খানার ভেতর হাত-পা বেঁধে শ্বাসরোধে এবং তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারাল অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। ক্রাইম সিন অক্ষত রাখা হয়েছে। পিবিআই, সিআইডি টিম ও র‌্যাবকে খবর দেওয়া হয়েছে।