Home আঞ্চলিক যশোরে রিকশাচালককে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

যশোরে রিকশাচালককে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

14

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে রিকশাচালক আলমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা (৮৯/২২) হয়েছে। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে । মামলার বাদি নিহতদের স্ত্রী রোকসানা বেগমের দায়ের করা মামলায় আসামি হলেন সদর উপজেলার সাতিয়ান তলা গ্রামের দাউদ হোসেনের ছেলে তানভির হাসান রস্কি (৩২), মোজাম্মেল হোসেনের ছেলে মেহেদী হাসান রুনু(৩২), চুড়ামনকাঠির মৃত আবু বক্কারের ছেলে মানিক (৪০) শহিদুলের ছেলে সুমন হোসেন (৩৫) , ওসমানের ছেলে মাহমুদুল হাসান মামুন(৪০), জালালের ছেলে সাদ (২৫), রবির ছেলে রকি (৩৫), বাগডাঙ্গা গ্রামের মজনুর ছেলে ইকরামুল (৩৯), শ্যামনগর গ্রামের আশাড়ের ছেলে বাদল (৪২), সৈয়দ আলীর ছেলে আমিরুল (৪৫), মোজাম্মালের রানা (৪০)সহ অজ্ঞাত নামা কয়েকজন।
আটককৃতরা হলো চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেনের ছেলে রক্সি ও চুড়ামনকাটি এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মানিক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, রিকশাচালক আলম বছরখানেক আগে চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার রাইস মিলে চাকরি করতেন। সেই সুবাদে তিনি চেয়ারম্যানের মিছিল মিটিংয়ে অংশ নিতেন। নির্বাচনে মুন্না চেয়ারম্যান পরাজিত হলে নতুন চেয়ারম্যান দাউদ আলীর লোকজন আলমসহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে আলম যশোর শহরে ভাড়া বাসায় বসবাস এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার দুপুরের দিকে আলম চুড়ামনকাটি এলাকায় গেলে দাউদ চেয়ারম্যানের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বেগম শুক্রবার রাতে ১২জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ।

এএসপি বেলাল হোসেন আরো জানান, মামলা পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে হত্যায় জড়িত দাউদ চেয়ারম্যানের ছেলে রক্সি ও তার সহযোগী মানিককে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।