শহীদুল ইসলাম দইচ, যশোর।।
যশোরে.আলম মন্ডল (৪৫) নামে এক রিকসা চালককে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছ আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে যশোর সদরের চুড়ামনকাঠি কাজির বাগানে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ছেলে মো ইমরান বলেন, আমার বাবা চুড়ামনকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্নার সাথে থাকে। বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেনের সাথে সাবেক চেয়ারম্যান মুন্নার শত্রুতা আছে। আমার বাবা মুন্নার সাথে থাকায় দাউদ চেয়ারম্যানের লোক চুড়ামনকাঠি এলাকা রুনু, রক্সি, মানিক সুমন, রানা, রকি, আজাদ সেলিম, রানু, শাহবুদ্দিন, বাদল, দারা আল আমিন, মোফাজ্জেল, বাক্কার, ইমন,
ষ্টেশন থেকে ধরে নিয়ে কাজিরবাগান চুড়ামনকাঠি যায়। সেখানে নির্মমভাবে পিটিয়ে এবং পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার মৃত ঘোষনা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শুভাশিষ রায় বলেন, হাসপাতালের আনার আগেই আলম মন্ডলের মৃত্যু হয়েছে। কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্বের কারনে আলম মন্ডল খুন হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধীক মাঠে রয়েছে। নিহত আলম মন্ডল কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার সুলতানপুর গ্রামের শাহাবুদ্দিন মন্ডলের ছেলে। বর্তমান যশোর শহরের পালনাড়ি এলজিইডি অফিসের সামনে ভাড়া বাসায় থাকত।











































