খবর বিজ্ঞপ্তি।।
গত ১৯ সেপ্টেম্বর রাজনীতির উত্তাল প্রাঙ্গণ ছেড়ে চির দিনের জন্য বিদায় নিয়েছেন সুদক্ষ রাজনৈতিক সংগঠক, মানবিক গুণাবলী সম্পন্ন সদা হাস্যজ্জল বিএনপি নেতা আজিজুল হাসান দুলু। আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সবার প্রার্থনাকে পেছনে ফেলে চলে গেলেন শেষ ঠিকানায়। রাজপথের সাহসী যোদ্ধা, বন্ধুবৎসল আড্ডাপ্রিয় আপনজন, স্নেহপরায়ন পিতা ও প্রিয়তম স্বামী- সব পরিচয়কে ভুলিয়ে বড্ড অসময়ে চলে গেলেন তিনি। খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু’র ১৯ সেপ্টেম্বর ( সোমবার) বেলা ১১ টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেন। মরহুমের স্মরণে স্মরনসভার আযোজন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
আগামী ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি থাকবেন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপি নেতা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুল হক শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিবুল আহসান রাজিব। স্মরণসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।











































