স্টাফ রিপোর্টার।।
খুলনার নারী সাংবাদিক পিংকি জাহানারা বৃহস্পতিবার রাতে নগরীর শান্তিধাম মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বুকে ও মাথায় আঘাত পেয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন। পিংকি দৈনিক আমার একুশ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। দৈনিক খুলনাঞ্চল পরিবার তার সুস্থতা কামনা করেছেন।











































