মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় জীবন্ত বিষাক্ত উড়াল সাপ কামড়ে চিবিয়ে খেয়ে ফেললো মোস্তাফিজ নামের এক যুবক। বুধবার বিকেলে মালগাজী এলাকায় নিজের বাড়ীর সামনের গাছে থাকা সাপটি ধরে খেয়ে ফেলে সে। তবে সে এখনও সুস্থ রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের বাসিন্দা মৃত মমিন মৌলভীর ছেলে মোঃ মোস্তাফিজ (৩০) জীবিত একটি সাপ ধরে খাওয়ার ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে মোস্তাফিজ বাড়ীর সামনের গাছে উড়াল সাপটি দেখতে পেয়ে সেটিকে ধরেন। এরপর জ্যান্ত ওই সাপটিকে পুরো চিবিয়ে খেয়ে ফেলেন। সাপ খাওয়ার পরও ওই যুবক এখনও শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী এসএ সাগর। তিনি বলেন, মোস্তাফিজ সাপটি খাওয়ার সময় সেখানে আমরা অনেকেই উপস্থিত ছিলাম। আমাদের সামনেই জ্যান্ত সাপটি দাত দিতে কামড়ে কামড়ে চিবিয়ে খেয়ে ফেলেন। সাপটি লম্বায় ছিলো আড়াই হাত, সাপের গায়ের রং কালো-সোনালী মিশ্রন। তবে মোস্তাফিজ এখনও সুস্থ রয়েছেন বলেও জানান তারা। এ সাপ মুলত গাছে থাকে, স্থানীয়ভাবে এ সাপটিকে উড়াল সাপ হিসেবে পরিচিত।
এ ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, এটা আমার কাছে মীরাক্কেলের মতই মনে হচ্ছে। তবে যে সাপটি খেয়েছে সেটি বিষধর না হলে সমস্যা নাই। তারপরও তার শরীরে চেকাপ করা উচিৎ। কারণ সাপের প্রতিটি অঙ্গ প্রতঙ্গেই বিষ থাকে। দ্রুত এর চিকিৎসা করা না হলে তার মৃত্যু বরণ ছাড়া উপায় থাকবেনা বলেও জানান তিনি।











































