স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগরীর আড়ংঘাটায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে আড়ংঘাটা থানার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তারা বারা একজন ভ্যান চালক।
ওই ছাত্রীর বাবার অভিযোগ, শুক্রবার দুপুর ১২ টায় তাদের বাড়ির পাশের একটি বাড়িতে মো. আকতার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করেছে। মেয়ে সকলের সামনে তার নাম বলেছে। আকতার হোসেন তার শ্বশুর বাড়িতে এসেছেন।
অড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনা জানতে পেরেছি। মেয়েটি বর্তমানে খুমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে। জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা করা হচ্ছে।











































