শহিদুল ইসলাম দইচ, যশোর।।
২২ লাখ টাকার অনিয়ম ধরা পড়ায় যশোর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাক্তার হাসান আব্দুল্লাহকে অবসরে যেতে দেননি তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান।
হাসান আব্দুল্লাহর চাকরির শেষ দিন ছিলো মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আর বুধবার (২১ সেপ্টেম্বর) ছিলো ফেয়ারওয়েল।
দুর্নীতির কারণে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান অবসর গমনে বাঁধা প্রদান করেছেন।
সূত্র মতে, যশোর জেনারেল হাসপাতালের করোনা পরীক্ষার টাকা হিসাবে গরমিল পান তত্ত্বাবধায়ক ডা.আখতারুজ্জামান।
চাহিদামত টাকা না দিলে এমসি দেন না যশোর জেনারেল হাসপাতালের ক্লার্ক!
হাসপাতালের প্যাথলজী বিভাগের ইনচার্জ ডা. হাসান আব্দুল্লাহকে অভিযুক্ত করা হয় টাকা তছরুপের জন্য।
হিসেবে গড়মিলের বিষয়টি আমলে নিয়ে ১২ মার্চ হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়লকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। ঐ সময়ে কমিটি গঠন করে কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো। তদন্ত কমিটি তদন্ত করে ডা. হাসান আব্দল্লাহ ২২ লাখ টাকার অধিক টাকা আত্মসাৎ করেছেন বলে প্রমাণ পান।
এ ঘটনায় তদন্ত কমিটির প্রধান ডা. আব্দুর রহিম মড়ল বলেন, এটা গোপনীয় বিষয়। তবে প্যাথলজিতে ২২ লাখ টাকার অধিক টাকা তছরুপ হয়েছে প্রমাণ মিলেছে। রিপোর্ট আগেই জমা দেয়া হয়েছে, রিপোর্টে টাকার কথা উল্লেখ আছে।
জানতে চাইলে ডাক্তার হাসান আব্দুল্লাহ বলেন, ২২ লাখ টাকা তছরুপের অভিযোগ আমার একার বিরুদ্ধে নয়। প্যাথলিজে যারা আছে তাদের সবার বিরুদ্ধে অভিযোগ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিচালনার দায় দায়িত্বের কোনো অর্ডার ছিলোনা আমার ওপর। সব দায়দায়িত্ব তত্ত্বাবধায়কের। ২২ লাখ টাকা কোথায় তত্ত্বাবধায়ক জানেন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে ডাক্তার হাসান আব্দুল্লাহকে অবসরে বাঁধা দেয়া হয়েছে।











































