Home জাতীয় বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ ৫

বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ ৫

12

 

ঢাকা অফিস।।

গাজীপুর জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন এর চার বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গ্যাস বেলুন থেকে বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি সহ পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে (৩২) দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রনির শরীরে ২৪ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এরপর রাত দশটার দিকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

কৌতুক অভিনেতা আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজীপুর মেট্রোপলিটন এর চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন থেকে একটি বিস্ফোরণ হয়। তখন পাশেই দাড়িয়ে থাকা রনিসহ আরও কয়েকজন পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন। রনি ও কনস্টবল জিল্লুরকে নিয়ে যাওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রনির শরীরের ২৪ শতাংশ ও জিল্লুর রহমানের আনুমানিক ২০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক না হলেও দগ্ধের পরিমাণ অনেকটাই বেশি। এজন্য তাদেরকে ভর্তি রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।