Home জাতীয় টেকনাফে যাচ্ছেন গবেষকরা

টেকনাফে যাচ্ছেন গবেষকরা

35

ঢাকা অফিস:

টেকনাফে ঘাসফড়িংয়ের মতো কিছু ছোট পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে।  বিষয়টিকে কেন্দ্র করে টেকনাফ যাচ্ছে কৃষি মন্ত্রণালয়ের গবেষক দল।

শুক্রবার (১ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি দল টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) থেকেও পৃথক পৃথক টিম রওয়ানা দিয়েছে। ঘাসফড়িং সদৃশ লোকাস্ট গোত্রের স্থানীয় এই পোকার শনাক্তকরণসহ আক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ধ্বংসে এই টিম কাজ করবে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া গনমাধ্যকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন আগে কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বরী গ্রামের কয়েকটি গাছে ঘাসফড়িংয়ের মতো কিছু ছোট পোকার আক্রমণ দেখা দিলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপ-পরিচালক ‌ও স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনা স্থলে গিয়ে কীটনাশক প্রয়োগ করে পোকাগুলো দমন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপ-পরিচালক জানিয়েছন গতকাল কীটনাশক স্প্রে করার পর গাছে থাকা পোকাগুলো মারা যায়।  সেখানে আর কোনও জীবিত পোকা নেই।

এই পোকা তেমন ক্ষতিকর নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব পোকা মরুভূমির ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপাল জাতীয় কোনও পোকা নয়। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।