Home আঞ্চলিক কালীগঞ্জে তারালি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্পন্ন

কালীগঞ্জে তারালি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্পন্ন

103

 

তাপস কুমার ঘোষ, কালীগঞ্জ প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গাজী আশরাফুল আহবায়ক এবং ফয়সাল বিশ্বাস কে যুগ্ন আহবায়ক করে কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন যুবলীগ কার্যালয় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তারালি ইউনিয়ন যুবলীগের যুগ্নু আহবায়ক গাজী আশরাফুল এর সভাপতিত্বে এবং যুবলীগের সদস্য মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য কামরুল ইসলাম, সৈয়দ হাসান ইমাম কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম প্রমূখ।

উক্ত সভায় গাজী আশরাফুল কে তারালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং ফয়সাল বিশ্বাসকে যুগ্ন আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং অনুমোদন করার বিষয়টি কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ন আহবায়ক সরদার আশরাফুল, সদস্য শেখ মামুনুর রশিদ, আরিফ গাজী, মেহেদী হাসান, কাইয়ুমবিশ্বাস, মিঠুন সরকার, ফারুক হোসেন, রফিকুল, শেখ আজমির হোসেন, নাজমুল হোসেন, সেলিম হোসেন, উত্তম স্বর্ণকার, তরিকুল ইসলাম, গোবিন্দ বিশ্বাস, রাকেশ রায়, রফিকুল ইসলাম, ইমরান হোসেন , বিদ্যুৎ, হাসান, জাহিদ হাসান, পলাশ মোড়ল, সবিন মোড়ল, সৌরভ স্বর্ণকার, ফজর আলী, ইব্রাহিম, আমান, দীপঙ্করহালদার, শহিদুল্লাহ, চঞ্চল রায়, স্বপন, শেখ জহুর, নেপাল, রাজু, বিপ্লব ঘোষ, শিমুল, সাদ্দাম, খোকন, গৌর অধিকারী এবং সুজিত সরকার।

আগামী তিন মাসের মধ্যে তারালী ইউনিয়ন যুবলীগের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি জন্য নির্দেশ দেওয়া হয়।