স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ওই দলে ঢুকেছেন লঙ্কানদের সেরা দুই গতিময় পেসার দুশমন্ত চামিরা ও লাহিরু কুমারা। তবে চূড়ান্ত ফিটনেস পরীক্ষায় পাস করলেই তারা অস্ট্রেলিয়াগামী বিমানে ওঠার সুযোগ পাবেন।
শ্রীলঙ্কা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা জয়ী ওই দলের দিনেশ চান্দিমাল, মাথিসা পাথিরানা, নুয়ানিন্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, আসেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা ও নুয়ান থুসারা বাদ পড়েছেন।
তবে ওই সাতজনের চারজনকে (চান্দিমাল, বান্দারা, জয়াবিক্রমা, নুয়ানিন্দ) আবার বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। পঞ্চম রিজার্ভ ক্রিকেটার পেসার বিনোরা ফার্নান্দো। লেগ স্পিনার হিসেবে শ্রীলঙ্কার মূল দলে ওয়ানিন্দু হাসারঙ্গার সঙ্গে জায়গা পেয়েছেন জেফরি ভান্দারসে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কাকে বাছাইপর্ব খেলতে হবে। ‘এ’ গ্রুপে তারা নামিবিয়া, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের সেরা চার দল যাবে সুপার ১২ এ। ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা শুরু হবে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল: দাশুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুনারত্নে (ফিট সাপেক্ষে), লাহিরু কুমারা (ফিট সাপেক্ষে), দিলশান মাদুশঙ্কা, প্রোমোদ মাদুশান।











































