এসএসসি প্রথমপত্রের পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্ন বিতরণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে এসএসসি পরীক্ষার প্রথমদিনে বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়েছে। কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলার ৩টি উপজেলায় ১৮টি কেন্দ্রে মোট ১০ হাজার ২২৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এর মধ্যে কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের প্রশ্ন সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। এছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেওয়া বন্ধ করে দেন।
এদিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন সরবরাহের আগেই বিষয়টি নজরে আসে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কালিয়া প্যারী শংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব দীপ্তিরানী বৈরাগী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশ্নপত্রের প্যাকেটের ওপরে বাংলা প্রথমপত্রের কোড লেখা থাকার কারণে বিষয়টি খেয়াল না করেই প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে জানতে পেরে দ্রুত সেগুলোকে গুছিয়ে নেওয়া হয়। পরে বাংলা প্রথমপত্রের অতিরিক্ত প্রশ্নপত্র দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হিরা জানান, ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেওয়া বন্ধ করে দেন। পরে তা গুছিয়ে নেওয়া হয়।
লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুণ্ড বলেন, আমাদের এখানে সরবরাহকৃত একটি প্যাকেটে প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। এ প্যাকেটে ১০০টি প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের হাতে দেওয়ার আগেই বিষয়টি আমাদের নজরে আসে।
এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, কালিয়ায় সরবরাহকৃত প্যাকেটের উপর বাংলা প্রথমপত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া গেছে। কক্ষ পরিদর্শকরা এ প্রশ্ন বিতরণ করলেও তাৎক্ষণিকভাবে সবার কাছ থেকে তা গুছিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো. ছায়েদুর রহমান যুগান্তরকে জানান, নড়াইল জেলার ৩টি উপজেলায় ১৮টি কেন্দ্রে মোট ১০ হাজার ২২৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কালিয়া উপজেলার বাঐসোনা কেন্দ্রে বাংলা প্রথমপত্রের মধ্যে দ্বিতীয়পত্রের প্রশ্ন পাওয়া গেছে। বিজি প্রেসের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। যথাযথ কর্তৃপক্ষকে সমস্ত বিষয় অবগত করানো হয়েছে।
বন্ধন ট্রেন থেকে ওষুধ-শাড়ি-কসমেটিক্স জব্দ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকালে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য ট্রেনে করে পাচার করা হচ্ছিল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, কলকাতা হতে আগত ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার হচ্ছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় ট্রেনে অভিযান চালায়। এ সময় ভারতীয় জর্দা, ফেস ক্রিম, ফেসওয়াশ, সফট ক্রিম, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি, সিল্ক সুতা জব্দ করা হয়েছে।
তিনি জানান, এসব পণ্যের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।
স্বাধীনতা বিরোধী শক্তি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কুয়েটে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতা বিরোধী শক্তি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার আয়োজনে বিশ^বিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’ এর পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়াবার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিশ^বিদ্যালয়ের এক শ্রেণির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী যেসকল শিক্ষার্থী ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায় তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা আরো বলেন, গত ১১ সেপ্টেম্বর রাতে বিশ^বিদ্যালয়ের ড. এম এ রশীদ হলে একজন শিক্ষার্থীর জঙ্গি সম্পৃক্ততা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির বিষয় জানতে পেরে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং বিশ^বিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করে, এক্ষেত্রে ছাত্রলীগকে জড়ানোর কোন ভিত্তি নেই।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, সহ-সভাপতি রুদ্র নীল সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত জাহান নিলয়, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মুন্না, মানব সম্পদ বিষয়ক উপ-সম্পাদক সাজেদুল কবির বাপ্পি প্রমুখ।
সমাবেশ শেষে বিশ^বিদ্যালয়ের ভাইসÑচ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর নিকট “ছদ্মবেশী স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্রের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান” জানিয়ে স্মারকলিপি পেশ করা হয়। এসময় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিষয়টি খতিয়ে দেখার আশ^াস দেন।
মোংলায় ভারী বৃষ্টিপাত, সোয়া দুই ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বৈরী আবহাওয়া কাটতে শুরু করায় সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় গত রাত পৌনে ৪টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত প্রচন্ড ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সোয়া দুই ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৪ মিলিমিটার। বৃহস্পতিবার ভোর ৬ থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয় ৭ মিলিমিটার। আর গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোংলায় মোট বৃষ্টিপাত হয়েছে ১৯৭ মিলিমিটার।
এদিকে ভারী বৃষ্টিপাতে পৌর শহরের মিয়াপাড়া, মুন্সীপাড়া, পশুহাসপাতাল রোড, জয়বাংলা, এনিউপাড়া, কেওড়াতলা, মাছমারাসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে রাস্তাঘাট, মাছের ঘেরের ভেড়ী বাঁধ, বসতবাড়ী ঘরও পানিতে ডুবে রয়েছে। সব জায়গায় পানির জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন এখানকার বাসিন্দা। বৃষ্টির পানিতে বেশি ক্ষতির সম্মুখীন ঘের মালিকেরা, সেই সাথে বসতবাড়ীর লোকজনও।
তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী। তিনি বলেন, সতর্ক সংকেত উঠিয়ে দেয়া হয়েছে। ফলে এখন আর তেমন বৃষ্টি-বাতাসের সম্ভাবনা নেই। আশা করছি শুক্রবার থেকে রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করবে। তবে গত রাত থেকে ভোর পর্যন্ত সোয়া দুই ঘন্টায় ৫৪ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে, আর এরপর বৃহস্পতিবার ভোর ৬ থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয় ৭ মিলিমিটার, গত ২৪ ঘন্টায় যার পরিমাণ ৬১ মিলিমিটার।
এদিকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় বুধবার বিকেল থেকেই সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন জেলেরা। সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার বলেন, বুধবার বিকেলে সাগর খুব বেশি উত্তাল না থাকায় ও বৃষ্টিপাত এবং বাতাসও কম থাকায় জেলেরা গভীর সাগরে মাছে ধরতে নেমে গেছেন। ভাটায় নামছেন আর জোয়ারে দুবলার বিভিন্ন ঘাটে এসে বিশ্রাম নিচ্ছেন জেলেরা। তাই বেশির ভাগ জেলেরা এখন সাগরে মাছ ধরছেন। আর এখন দুবলাসহ সাগরের আবহাওয়া মোটামুটি ভাল।
বাগেরহাটে জোয়ার ও বৃষ্টির পানিতে ৮ হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপ, অস্বাভাবিক জোয়ারের পানি ও টানা তিনদিনের বৃষ্টিতে বাগেরহাটে অন্তত ৮ হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে চাষীদের তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়া ঘেরের পাড়ে ও ক্ষেতে থাকা মৌসুমি সবজির বেশ ক্ষতি হয়েছে। বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমান আরও বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানাযায়, রোববার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি ও জোয়ারে পানি বৃদ্ধির ফলে বাগেরহাটের সদর, রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য ঘের তলিয়ে মাছ বের হয়ে গেছে। পানি জমে সবজি গাছের শিকর পচে গেছে। পানি কমার সাথে শিকর পচা গাছগুলো মারা যাবে। অনেক এলাকায় পানির নিচে তলিয়ে গেছে আমন ধান। এই অবস্থায় চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সবজি ও মৎস্য চাষীরা।
সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকার চিংড়ি চাষী মুন্না শেখ বলেন, জোয়ারের পানিতে গ্রাম রক্ষা বাধ ভেঙ্গে আমাদের এলাকা প্লাবিত হয়েছে। আমার দুই বিঘা ঘের তলিয়ে বাগদা ও গলদা চিংড়ি বেরিয়ে গেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের রাকিব খান বলেন, ঝড় জলচ্ছাস আসলেই আমাদের ক্ষতি হয়। ধান ও মাছ চাষ করে আমাদের এলাকার মানুষের জীবিকা নির্বাহ করে।এবারের পানিতে যেমন আমাদের ঘেরের মাছ চলে গেছে, তেমনি আমনের ক্ষেতও ক্ষতিগ্রস্থ হয়েছে।
বাগেরহাট জেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম সুমন বলেন, বছরের প্রথমে মৌসুমের শুরুতে ভাইরাসে মড়ক লেগেছিল। কয়েকদিনের বৃষ্টি ও জোয়ারের প্রভাবেও অনেক ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে। চিংড়ি চাষীদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার প্রদানের দাবি জানান তিনি।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস.এম রাসেল বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ৮ হাজার মৎস্য ঘের ও পুকুর ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি যদি অব্যহত থাকে এই ক্ষতির পরিমান আরো বৃদ্ধি পাওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।
চাকরি ছেড়ে কৃষিকাজ, উদ্যোক্তা ফয়সালের বছরে আয় ১৩ লাখ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন শেখ ফয়সাল আহম্মেদ (৩২) নামে এক তরুণ উদ্যোক্তা। উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর দুই পাড়ে গাড়ফা ও চর উদয়পুর গ্রামে প্রায় ১৫ বিঘা জমির ওপর গড়ে তুলেছেন কৃষি খামার। মধুমতি এগ্রো নামে খামারটিতে রয়েছে সাম্মাম, বাসন্তি বেগুন, ব¬্যাক বেবি বারোমাসি তরমুজ, টপলেডি পেঁপে, ফিলিপাইনের কালো আখসহ নানা জাতের বিদেশি ফলের গাছ। প্রকৌশলীর চাকরি ছেড়ে আসা ফয়সালের এক বছরে আয় হয়েছে প্রায় ১৩ লাখ টাকা।
তরুণ উদ্যোক্তা ফয়সাল আহম্মেদ বলেন, খুলনা পলিটেকনিক থেকে ২০১০ সালে মেকানিক্যাল ট্রেডে ডিপে¬ামা পাস করে বেসরকারি চাকরিতে যোগ দিই। পারিবারিকভাবেই কৃষির প্রতি আগ্রহ ছোটবেলা থেকে। পরে চাকরি ভালো না লাগায় করোনার মধ্যে ছেড়ে বাড়ি চলে আসি। গড়ে তুলি মধুমতি এগ্রো নামে কৃষি খামার। প্রথমে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে ৪৫ শতক জমিতে কৃষিকাজ শুরু করি। বর্তমানে ১৫ বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করছি। আমার এখানে বর্তমানে ১২ জন নারী-পুরুষ কাজ করছেন।
ফয়সাল আরও বলেন, এই মুহূর্তে খামারে গাছ রয়েছে সাম্মাম ১০ হাজার, বাসন্তি বেগুন ৬০০, টমেটো (বাহুবলি এবং জিরো টু সেভেন) ৭ হাজার, টপলেডি পেঁপে ১০০, ব¬্যাক বেবি তরমুজ দেড় হাজার এবং ফিলিপাইনের কালো আখ ৩ হাজার। তিনি বলেন, বর্তমানে দুই একর জমিতে সাম্মাম চাষ হচ্ছে। সাম্মাম রোপণ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত ৭৫ দিন সময় লাগে। এক জমিতে বছরে তিনবার সাম্মাম চাষ করা যায়। প্রতিবার চাষে সার, বীজ, মাচানসহ প্রথম বার একর প্রতি দুই লাখ টাকা খরচ হয়, পরের বার অর্ধেক খরচেই চাষাবাদ করা যায়।
পাশাপাশি অন্যান্য ফলের চাষাবাদ, উৎপাদন, প্যাকেজিং, পরিবহনসহ আনুষঙ্গিক ৫ লাখ টাকা ব্যয় হয় বছরে। তবে একর প্রতি সাম্মাম উৎপাদন হয় ১০ টন। এছাড়া ১২ জন শ্রমিকের পেছনে বছরে অন্তত ১২ লাখ টাকা ব্যয় হয়। সব মিলিয়ে বছরে খরচের পরিমাণ দাঁড়ায় ২০ লাখ টাকা। সব খরচ মিটিয়ে আয় হয় প্রায় ১৩ লাখ টাকা।
ক্ষেতে নিয়মিত কাজ করা শেফালি পোদ্দার নামে এক কর্মী বলেন, প্রথম থেকেই আমি এই খামারে কাজ করি। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত কাজ করি। এই আয় দিয়েই আমার পরিবার চলে।
ফয়সাল আহমেদের বাবা শেখ টিপু সুলতান বলেন, চাকরি থেকে মাসে প্রায় ৫০ হাজার টাকা বেতন পেত ছেলে। হঠাৎ এক দিন বলে চাকরি ছেড়ে দেবে। কৃষিকাজ করবে। প্রথমে রাজি না হলেও ছেলের মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছি। এখন আমরা বাবা-ছেলে একসঙ্গে ক্ষেতের দেখাশোনা করি।
মোল্লাহাট উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা বলেন, ফয়সাল আহমেদ বাগেরহাটে প্রথম বাণিজ্যিকভাবে মরু অঞ্চলের ফল সাম্মাম চাষাবাদ করেছে। ফলটিকে অনেকে রকমেলন বা হানিডিউ মেলনও বলে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করছি।
বাগেরহাটে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারীর বিরুদ্ধে
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদরে এবার স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে মারপিট করেছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মগরা এলাকার কে. জে. এস পি ইউ স্কুল এন্ড কলেজে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। আহত প্রধান শিক্ষক আনন্দ কুমার পালকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে গেলে আহত প্রধান শিক্ষক আনন্দ পাল জানান, দুপুরে বিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জন তাকে উদ্দেশ্যমূলক এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করেন। তিনি বলেন ২০১৯ সালের ২৯ আগস্ট আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। এরপর থেকেই সহকারী প্রধান শিক্ষক আমাকে হুমকি দিয়ে বলে এই পদে আমার আসার কথা, আপনি কিভাবে চাকরি করেন আমি দেখব। সেই কারণে আজকে আমাকে শিক্ষার্থীদের সামনে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।
এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জণ জানান, ওই প্রধান শিক্ষক তিন বছর ধরে বেতন পান না। অফিশিয়াল বিভিন্ন হিসেবের কোনো সঠিক তথ্য তার কাছে নেই।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ওই বিদ্যালয় পরিদর্শন করেছে। কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার মুরিং রুপসহ ট্রলার জব্দ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার মুরিং রুপসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে এই ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটি তল্যাশি করে ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার দৈর্ঘ্যের একটি মুরিং রুপ (জাহাজ বাঁধা মোটা রশি বা দড়ি) পাওয়া যায়। তবে এসময় ট্রলারে থাক চোরদের আটক করতে পারেনি কোস্ট গার্ড সদস্যরা।
কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা গোয়েন্দা কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারটি তল্যাসি করে ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার দৈর্ঘ্যের একটি মুরিং রুপ পাওয়া যায়। জব্দ ডিজেল ও মুরিং রুপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কোস্টগার্ড সদস্যদেরে উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়েছে কেউকে আটক করা সম্ভব হয়নি।
ডুমুরিয়ার শোভনা ইউপিতে উন্নয়ন সমন্বয় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সং¯’া রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আয়োজনে শোভনা ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের তত্ত্ববধানে ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে এবং ইউপি সচিব উত্তম কুমার বিশ্বাসের এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র,সজল হাওলাদার, এফপিআই প্রহলাদ মন্ডল, ইউপি সদস্য ললিতা সরদার, দেবব্রত সরদার, মফিজুর গাজী, শেখর চন্দ্র মল্লিক, হাদিউল মোল্লা, সরদার শফিউল্লাহ, ফিরোজা বেগম, ভিডিপি এমএ বারিক, দি হাঙ্গার প্রজেক্টের গৌতম মন্ডল প্রমুখ।
ডুমুরিয়ায় কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে বিএনপির মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে বক্তৃতা করেন শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, সরদার আঃ মালেক, গাজী আব্দুল হালিম, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন, মতিয়ার রহমান বা”চু, শেখ শাহিনুর রহমান, অরুন কুমার গোলদার, মশিউর রহমান লিটন,বিএম জহুরুল হক, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, শেখ মাহাবুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম, প্রভাষক মঞ্জুর রশিদ,মোল্যা মশিউর রহমান, সালাম মহলদার, সরদার মোজাফফর, শেখ আতিয়ার রহমান, শহিদুল ইসলাম মোড়ল, খান আফজাল হোসেন, মোল্লা ইকরামুল, শাহাদাত হোসেন, হেমায়েত রশিদ খান, মাষ্টার আয়ূব আহমেদ, আবু জাফর, সেলিম হালদার,সাইকুল গাজী,এফএম রফিকুল ইসলাম, সরদার দৌলত হোসেন,মোনায়েম গাজী,এফএম গোলাম সরোয়ার,আজমল হুদা মিঠু,সায়েদুজ্জামান বাবু, দেলোয়ার হোসেন, সালাম সরদার, শাহিদুল ইসলাম, খোকন তালুকদার,বেলাল হোসেন, আছাদুজ্জামান মিন্টু, শফিকুল ইসলাম, আঃ গফফার,মনিমুর রহমান নয়ন,জিএম আমানউল্লাহ,আশরাফ হোসেন, মহসীন বিশ্বাস, নজরুল ইসলাম, আঃ মজিদ, মতিয়ার রহমান,আবজাল বিশ্বাস, গাজী মশিউর,আয়ুব আহমেদ, কামরুল ইসলাম, রফিকুল গাজী, হালিম বাগাতি, পারভেজ গাজী, আমিনুর রহমান, মনিরুল ইসলাম, হালিম মেম্বার,আরিফ শেখ, মাজেদ বিশ্বাস, আলতাফ হোসেন, আঃ রশিদ, মশিউর রহমান, আঃ রব, দেলোয়ার হোসেন,জাদিদ হোসেন, টুটুল,অলিয়ার খান, মোশারফ গাজী,আবরার হোসেন সৈকত,ইমন সরদার, সোহাগ গাজী, আঃ হালিম প্রমূখ। সভায় ১৪ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এর নিকট দল পুনর্গঠনের লক্ষে বিএনপির প্রাথমিক তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশে খুলনা জেলার কর্মী তারবিয়াত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার উদ্দোগে ও প্রশিক্ষণ বিভাগের ব্যাাবস্থাপনায় গতকাল সকাল ১০ টায় নগরীর গোয়ালখালীস্থ ফজলুল করিম (রহঃ) ফাউন্ডেশন মিলানায়তনে কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। দুর্প্রযোগপুর্ণ প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে জেলার অর্ন্তগত সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত কর্মী পত্যাশী নেতা কর্মীরা দিনব্যাপী এই তারবিয়াত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালীবের পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ,কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী ।কর্মী তারবিয়াতে অতিথিবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন একটি সম্ভাবনাময়ী রাজনৈতিক প্লাটফর্ম। আজ সচেতন মহল ইসলামী আন্দোলন কে তৃতীয় শক্তি হিসেবে মূল্যায়ন করছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- ইসলামী আন্দোলন তৃতীয় শক্তি নয়; বিজয়ী শক্তি হবে, ইনশাআল্লাহ! নেতৃবৃন্দ আরো বলেন, এই সম্ভবনাকে বাস্তবায়নের মূল শক্তি হলো কর্মীগণ। কর্মীরা হলো সংগঠনের প্রাণ, চালিকাশক্তি। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ও পরিকল্পনা তাদের মাধ্যমে প্রকাশ পায়। তাই একজন কর্মী ব্যক্তি নন। একজন কর্মী সংগঠনে রূপ নেয়। তাই কর্মীর প্রতিটি কাজ অন্যের জন্য অনুসরণীয় মডেল হতে হবে। প্রতিটি মুহূর্ত দায়িত্বশীলকে সচেতন থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে এর সকল দায়িত্বশীলকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠাবান, আত্মোৎসর্গী এবং দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে।তারবিয়াতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা মোঃ মুজিবুর রহমান,মাওলানা আবু সাইদ, সেক্রেটারী ,আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এসকে নাজমুল হাসান,মোহাঃ হুমায়ুন কবির,মাওলানা আসাদুল্লাহ হামিদী, মোঃ মেহেদী হাসান,মুফতি আব্দুল জব্বার আজমী,মাওলানা ওমর ফারখ, ইঞ্জিঃ সরদার মোঃ গোলাম সরোয়ার
মুফতি ফয়জুল্লাহ, মাওঃ আশরাফ আলী,আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ
রামপালে মাত্র এক মাসের ব্যবধানে মৎস্য চাষিদের ৪ কোটি টাকার ক্ষতি
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে মাত্র এক মাসের ব্যবধানে লঘুচাপের প্রভাবে অতি বর্ষন ও জোয়ারের পানি উপচে পড়ে ঘের ও পুকুর ভেসে গেছে। এতে মৎস্য খামারিদের ব্যপক ক্ষতি হয়েছে। হটাৎ করে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় সাড়ে ৬ শতাধিক ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৪ কোটি টাকার ও বেশি ক্ষতি হয়েছে বলে রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে।
সিনিয়র মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস বলেন আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ অব্যাহত রেখেছি। উপজেলার ১০ ইউনিয়নের লিফদের মাধ্যমে ও আমরা সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করছি। প্রাপ্ত তথ্যে জানা গেছে ৬৫০ টি ঘের ও পুকুর ভেসে গেছে। এতে চিংড়ি ভেসে গেছে ৪২ টান।সাদা মাছ ভেসে গেছে ৪৬ টান। বাগদাদ ও গলদা চিংড়ির পোনা ভেসে গেছে ৩৮ লক্ষ। রুই ও কার্প জাতীয় মাছের পোনা ভেসে গেছে প্রায় ২ লক্ষ। অবকাঠামোর ক্ষতি হয়েছে প্রায় ৫৬ লক্ষ টাকার মতো। সর্ব মোট ৪ কোটি টাকার ও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। তিনি জানান এক মাসের ব্যবধানে চাষিরা ২য় বার ক্ষতির সম্মুখীন হওয়ায় বিরাটভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
ফকিরহাটে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯৭৫ শিক্ষার্থীর অংশ গ্রহন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এসএসসি ও সমামান পরীক্ষা। উপজেলা মোট ১৯৭৫জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহন করেছে। পরীক্ষার প্রথমদিন সুষ্ঠ, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ন ভাবে অতিবাহিত হয়েছে। মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব ও সরকারি খোদেজা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ রায় জানান, ওই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১০০৯জন শিক্ষার্থী। এরমধ্যে ভেন্যু শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪০০জন। এই কেন্দ্রে হলসুপার ছিলেন কাজী আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সাত্তার। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সমর কৃষ্ণ রায় জানান, এরমধ্যে প্রথমদিন পরীক্ষায় তিনজন অনুপোস্থিত রয়েছে। এখাানে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি। হল সুপার ছিলেন গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, অপরদিকে বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও ভেন্যু বেতাগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৫জন। এছাড়া ফকিরহাট কেরামত আলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২১৫জন ছাত্র-ছাত্রী। মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২১৬জন। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন। ##
খুবিতে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতায় এফডব্লিউটি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধীনে পরিচালিত এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত।
চূড়ান্ত পর্বের বিতর্কের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, বিতর্ক জ্ঞানের পরিধি বাড়িয়ে দেয়। বিতর্কের মাধ্যমে যেকোনো বিষয়ে খুঁটিনাটি সম্পর্কে জানা যায়। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কো-কারিকুলা, এক্সট্রা কারিকুলায় সম্পৃক্ত হয়ে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারে। যা পরবর্তীতে তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। চূড়ান্ত পর্বে বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, বায়োটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আয়েশা আশরাফ ও ইসিই ডিসিপ্লিনের প্রফেসর সেহেরিশ খান।
সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিলো: লোকায়িত জ্ঞানই জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের একমাত্র উপায়। প্রতিযোগিতায় সরকারি দল ইংরেজি ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিরোধীদল ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দল এফডব্লিউটি ডিসিপ্লিনের আব্দুল্লাহ আল নোমান খান। এছাড়া প্রতিযোগিতায় ২য় রানার্সআপ হয় এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন।
সরকারি দলে প্রতীকী প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ইংরেজি ডিসিপ্লিনের তামান্না রহমান তন্নী, প্রতীকী মন্ত্রী ছিলেন মো. সাইফুল ইসলাম রাকিব ও প্রতীকী এমপি ছিলেন আল বখতিয়ার মাহমুদ। বিরোধী দলে প্রতীকী বিরোধীদলীয় নেতা হিসেবে ছিলেন এফডব্লিউটি ডিসিপ্লিনের আব্দুল্লাহ আল নোমান খান, প্রতীকী উপনেতা ছিলেন মো. ওয়ালিউল ইসলাম কাফি ও প্রতীকী এমপি হিসেবে ছিলেন ফজলে রাব্বি শাকিল।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৯ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০টি ডিসিপ্লিন অংশগ্রহণ করে।
কয়রায় অনাবৃষ্টিতে দেরিতে আমন চাষ করায় পর্যাপ্ত সার মজুদ আছে ডিলারদের কাছে
কয়রা (খুলনা) প্রতিনিধি
চলতি আমন মৌসুমের শুরুতেই বৃষ্টি না হওয়ায় দেরিতে আমন চাষ করেছে কৃষকরা। ফলে কৃষকরা দীর্ঘদিন সার ক্রয় না করায় পর্যাপ্ত সার মজুদ থাকার কথা স্বীকার করেছে স্থানীয় বি সিআই সি ডিলাররা। এদিকে সার সংকট এবং বেশি দামে খুচরা ডিলাররা বিক্রি করতে না পারে সেজন্য ঘনঘন মোবাইল কোর্টের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ইউপি চেয়ারম্যান গণ সহ উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত সার বীজ বেচাকেনার বিষয়ে মনিটারিং করছেন বলে জানা গেছে। জানা গেছে , চলতি আমন মৌসুমে এ উপজেলায় ১৫ হাজার হেক্টর জমিতে আমন চাষ এখন রোপন কাজ শেষ পর্যায়। যে কারনে বিগত আগষ্ট মাসের সার কৃষকরা ক্রয় না করায় সারের অনেকটা মজুদ আছে বলে জানিয়েছেন ডিলারার। উপজেলা কৃষি কর্মকর্তা আছাদুজ্জামান জানান, গত ৭ সেপ্টেম্বর উপজেলা সার বীজ মনিটিারিং সভায় সকল বিসিআইসি ডিলারদের উপস্থিতিেিত উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম (উপদেষ্টা) এবং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সকল বিসিআইসি ও খুচরা ডিলারদের সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি না নেওয়ার নির্দেশ দেন এবং প্রতিটি দোকানে লাল কাপড়ে সারের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেন। উপজেলা চেয়ারম্যান প্রতিটি ডিলারকে কৃষকদের কে সার বিক্রয়ের মূল্য তালিকা মেমো দিতে বলেন। সভায় বিসিআইসি ডিলারগণ এসময় কতৃপক্ষকে জানান, এই মহুর্তে পর্যাপ্ত সার তাদের কাছে রয়েছে, কারন গত জুলাই ও আগষ্ট মাসে বৃষ্টি না হওয়ায় কৃষকরা সময়মত বীজতলা এবং রোপন কাজ করতে না পারায় দীর্ঘ ১ মাস সার বেচাকেনা হয়নি। যে কারনে তাদের প্রতিটি পাইকারি ও খুচরা ডিলারদের কাছে সার মজুদ আছে। তারা বলেন, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করে কৃষকের হাতে ক্যাশমেমো দেওয়া হচ্ছে। যে কারনে তাদের প্রতিটি পাইকারি ও খুচরা ডিলারদের কাছে সার মজুদ আছে। মহারাজপুর গ্রামের কৃষক মোখলেছুর ও নজরুল গাজী জানান, ২ দিন আগে তারা রোপন কাজ শেষ করেছে এবং চাহিদামত সার তারা কিনেছেন। এবিষয় উপজেলা নির্বাহী অফিসার বলেন, তিনি সম্প্রতি কয়েকটি বাজারে সারের দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ সহ কোন কৃষকের কাছ থেকে অভিযোগ পায় নি। উপজেলা কৃষি অফিসার বলেন, গত আগষ্ট মাসে এ উপজেলায় ২৮১, সেপ্টেম্বরে ২৪১, এবং অতিরিক্ত আরও ৩০১ মেট্রিকটন ইউরিয়া সার বরাদ্ধ পাওয়া গেছে এবং অন্যান্য সারও অনুরুপ বরাদ্ধ পাওয়ায় এই মহুর্তে সারের সংকট নেই। এছাড়া সারের দাম বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়া মাত্রই ডিলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
রামপালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ফেলে চলে গেছে ২০ উপকারভাগী
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
বাগেরহাটের রামপালে কর্মসংস্থানের অভাবে উদ্বাধনের পর মুজিব শতবর্ষ উপলক্ষে জমি ও ঘর বুঝে নিয়ে উপজলার গৌরম্ভার নতুন আশ্রয়ন প্রকল্পে ঘর ছেড়ে চলে গেছে ১৭ উপকারভাগী পরিবার। তারা গত দেড় মাসেও ফিরে আসেনি।
জানা যায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদশের একজন মানুষও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এমন নির্দশেনা বাস্তবায়নে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভায় সরকারি খাস জমির উপর তৃতীয় পর্যায়ে গত অর্থ বছরে ৬০ টি বাসগৃহ নির্মান করা হয়। গত ২১ জুলাই বৃহস্পতিবার সেই বাসগৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন (ভার্চুয়াল) করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় ৬০ উপকারভোগীর সবাই জমি ও ঘর বুঝে পাওয়ার পর তাদের মধ্যে ১৭ উপকারভোগী আশ্রয়নের ঘর ছেড়ে চলে যায়। তারা গত দেড় মাসেও ফিরে আসেনি।
সরোজমিনে আশ্রয়নের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে এখানে গৃহ ও জমি পাওয়া বেশির ভাগ লোকের কোন কর্মসংস্থান নেই। আশপাশে এমন কলকারখানাও নেই যেখানে তাদের কর্মসংস্থান হবে। বেশির ভাগ পরিবারের নেই পুজি। যা দিয়ে তারা ব্যবসা করবে। তারা আরও জানান এখানে গৃহ ও জমি প্রদানের আগে বলা হয়েছিল তাদেরকে সহজ শর্তে ঋন দেয়া হবে। গত দেড় মাসে কেউ ঋন পায়নি। আমরা ঘর পেয়ছি কিন্তু কাজ না থাকলে খাবো কি ? ঋন পেলে ছোট দোকান কিংবা ভ্যান কিনে চালিয়ে সংসার চালাতে পারতাম। আয় না থাকায় কেউ কেউ ঘর ফেলে চলে গেছে। এ অবস্থায় থাকলে আরো লোক চলে যাবে এমন মন্তব্য তাদের।
উপকারভোগীদের কথার সুত্র ধরে জানা গেল ৫৬ নং ঘরের বাসিন্দা রামপালের খলিল, ৫৮ নং ঘরের বাসিন্দা রামপালের নাজমা বেগম, ৫৯ নং ঘরের বাসিন্দা হুড়কার প্রমথ মন্ডল, ৬০ নং ঘরের বাসিন্দা উনতি মন্ডল, ৬১ নং ঘরের বাসিন্দা সবিতা মন্ডল, ৬৭ নং ঘরের বাসিন্দা হুড়কার বেলাই তালতলার আশালতা, ৬৯ নং ঘরের বাসিন্দা তাপস কুমার বিশ্বাস, ৭৭ নং ঘরের বাসিন্দা ইউনুছ আলী, ৭৮ নং ঘরের বাসিন্দা অজ্ঞাতনামা, ৭৯ নং ঘরের বাসিন্দা বারুইপাড়ার জাহানারা বেগম, ৮০ নং ঘরের বাসিন্দা ছবেদ আলী, ৮৩ নং ঘরের বাসিন্দা রহিমা বেগম, ৮৪ নং ঘরের বাসিন্দা রিপন, ৮৫ নং ঘরের বাসিন্দা তাপস সহ রামপালের হামিম শেখ, ফরিদা বেগম, উজ্জল ডাকুয়া ও আলামিন হোসেন ঘর ও জমি বুঝে নিয়ে আশ্রয়ন ছেড়ে চলে গেছে পুর্বের ঠিকানায়।
নাম প্রকাশ না করে ওই আশ্রয়ন বসবাস করেন এমন ৪/৫ জন নারী জানান যারা আশ্রয়ন ছেড়ে চলে গেছে তাদের বাড়ি-ঘর আছে। এছাড়া এমন অনেকেই আছে যারা এখানে কিছুদিন থাকার পর গ্রামের বাড়িতে বসবাস করে। তারা পুরাপুরি ভুমহীন নয়। ওই আশ্রয়নের নেতা সাবেক ইউপি সদস্য আ. হান্নান বয়াতী বলেন যারা ঘরে থাকেনা তাদের বার বার ঘরে আসতে বলা হলেও তারা আসছেনা। মনে হয় তারা আর আসবে না। তবে আশ্রয়নের বাসিন্দারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাদের মতো ভুমিহীন মানুষের জন্য তিনি যদি ঘর ও জমি না দিতেন তাহলে আমাদের বেঁচে থাকা খুবই কষ্ট হতো। এখন আমাদের দরকার কাজ। এখানে কাজের অভাব। এ জন্য মানুষ চলে যাচ্ছে।
একইভাবে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে ভূমিহীনদের ১০ টি ঘর দেয়া হয়েছে। এর মধ্যে ৩ জন ঘর বরাদ্দ নেওয়ার পরেও গত প্রায় এক বছর ধরে ঘরে থাকেননি। এরা হলেন মো. হাসান শেখ, মান্নান শেখ ও মো. আলী হোসেন। অভিযোগ রয়েছে এরা ঘর পাওয়ার পর থেকেই বসবাস করেন না। মাঝে মাঝে শুধু কেউ কেউ খোঁজ নিয়ে চলে যান। এ প্রতিবেদকসহ সাংবাদিকরা সরেজমিনে গিয়ে সত্যতা পায়। তাদের সাথে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যারা চলে গেছে তারা কেন গেল তা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও পিআইও খতিয়ে দেখবেন। তারা যদি আর ফিরে না আসে তাহলে নুতন করে প্রকৃত ভুমিহীনদের ওইসব ঘর বরাদ্দ দেয়া হবে। ইতিমধ্যে কয়েকজন ঘর পাওয়া উপকারভোগীকে ডেকে তাদের ঘরে থাকতে বলা হয়েছে। আর সমবায় অধিদপ্তর থেকে তাদের ঋন দেওয়ার উদ্যোগ নেয়া এবং তাদের আয়বর্ধক কর্মসূচির আওতায় আনা হবে।#
মহেশপুরে কৃষকদের অর্থে ও সেচ্ছাশ্রমে আড়াই কিঃমিঃ রাস্তা সংস্কার
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার করার উদ্দোগ নিয়েছেন কৃষকরা। বর্তমানে অর্থ সংকটের কারনে বন্ধ হয়ে যেতে বসেছে তাদের রাস্তা সংস্কারের সে উদ্দোগটি। তাই সরকারী ভাবে সহযোগিতার আহব্বান জানিয়েছেন কৃষকরা।
মহেশপুর উপজেলার বাথানগাছি ও শংকরহুদা গ্রামের মহেশচরার মাঠে কয়েক হাজার বিঘা জমিতে বিভিন্ন প্রকার চাষ করে থাকে কয়েক শো কৃষক। কিন্তু যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহালদশা। বর্ষা কালে কৃষকদের রক্তের ঘামে ফলানো ফসল ঘরে ও বাজারে নিতে কষ্টের যেন শেষ থাকেনা কৃষকদের। কৃষকদের রক্ত ঘামে ফলানো ফসল মাথায় ও ঘাড়ে করে হাটু পর্যন্ত কাঁদা মাড়িয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেইন রাস্তায় নিতে হয়। অনেক সময় কোন উপায় না পেয়ে ক্ষেতেই নষ্ট হয়ে যায় রক্তের ঘামে ফলানো ফসল।
তাই বাথানগাছি ও শংকরহুদা গ্রামের কৃষকরা সেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্দোগ নেয়। কিন্তু বর্তমানে অর্থ সংকটের কারনে রাস্তার নির্মান কাজ বন্ধ হয়ে যেতে বসেছে। তাই সরকারী ভাবে সহযোগিতার আহব্বান জানিয়েছেন কৃষকরা।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের দৃষ্টি আকর্ষন করে কৃষকরা বলেন,কত টুকু বিপদে আছি বলে আমরা নিজেদের চেষ্টায় কৃষকদের অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্দোগ নিয়েছি। অর্থ সংকটের কারনে আমরা আর পারছিনা।
রাস্তাটি সংস্কারের আশ^াস দিয়ে মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ বলেন,বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের স্বার্থে এই ধরনের সংযোগ সড়ক গুলো উন্নয়নের জন্য ঝিনাইদহ-মাগুরা-যশোর নামে একটা প্রকল্প গ্রহন করেছে। ইতিমধ্যে আমরা ঐ সকল রাস্তা গুলোর আইটি তৈরী করেছি। আমরা স্থানীয় ভাবে উপজেলা পরিষদ অনুমোদন দিয়ে এলজিইডিতে পাঠিয়েছি। পর্যায় ক্রমে কৃষকদের স্বার্থে এসমস্ত রাস্তা গুলোকে অগ্রাধীকার দিয়ে ঝিনাইদহ প্রকল্পের মাধ্যমে তারাতারি পাকা করনের ব্যাবস্থা আমরা করব।
ঝিনাইদহে আবাবা এ্যাপসের মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহে আবাবা এ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে তাবিবুর রহমান (৩০) ও ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী সমাপ্তি খাতুন (২৩)।
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার আশিকুর রহমান প্রেস ব্রিফিং করে জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা এ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরে তদন্ত শুরু করলে। তদন্তে সত্যতা পাওয়ায় সদরের ভেন্নাতলা এলাকা থেকে তাবিবুর রহমান ও পরে রামনগর এলাকা থেকে সমাপ্তি খাতুন নামের দুই জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬ জনকে আসামী করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
চক্রটি ওই এ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করে আসছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র সদস্যরা।











































