মামলা হামলা গুম করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না: এড. মনা
।। খবর বিজ্ঞপ্তি।।
যে সরকার দ্রব্যমূল্য কমাতে পারছে না, মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, গুম-খুন বন্ধ করতে পারে না। সে সরকারকে দেশের জনগন প্রত্যাখান করেছে মন্তব্য করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, রাজপথের আন্দোলনে সাধারন মানুষ সম্পৃক্ততা দেখে শাসকদলের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা আবারো পুরানো ফর্মুলায় চলছে। মামলা দিয়ে চলমান আন্দোলন দমাতে চাচ্ছে। জনসমুদ্র দেখে তারা ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে পাল্টা ভয় দেখাতে শুরু করেছে। কিন্তু ভয় দেখিয়ে আর লাভ হবে না। অবৈধ ক্ষমতার মসনদ থেকে দেশের জনগন তাদের বিতারিত করবেই ইনশাল্লাহ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত ২৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন মামলা হামলা গুম করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। আন্দোলনের স্রোতে অবৈধ সরকার অচিরেই ভেসে যাবে। বিএনপি নেতা মনা চলমান আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহবান জানিয়েছেন।
ওয়ার্ড সাংগঠনিক টিম প্রধান শেষ সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, মুর্শিদুর রহমান লিটন, শেখ জামাল উদ্দিন, মিজানুর রহমান মিলটন,শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড কানিজ ফাতেমা আমিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইসতি, আসাদুজ্জামান আসাদ, সোহরব হোসেন, আনোয়ার হোসেন আনো, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মঈদুল হক টুকু, ডাঃ আব্দুল হালিম, মনিরুজ্জামান মনি, মোঃ আল আমিন, নাজিম হাওলাদার, কাজী সোহেল, সামছুন নাহার লিপি, নাছরিন আক্তার শ্রাবনী, হাসনা হেনা, সোনিয়া খান, নিলুফার ইয়াসমিন নীলা, লাকী আজমেরী, শাহানা রহমান, আকিব আহসান প্রমুখ। মোঃ মাসুদ আলম শামীম’র সঞ্চালনায় কর্মীসভার শুরুতে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা আজিজুল হাসান দুলু, যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর ও বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদ’র ছেলে স্বাধীনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় একরামুল কবীর মিল্টনকে আহ্বায়ক, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাসুদ আলম শামীম, মো. শাহাদত হোসেন বাবলু, মোঃ কামরুজ্জামান রুনু, মো. কাজী সাইফুল ইসলাম, মোঃ রুহুল আমিন সোহাগ ও মোঃ আলম হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের ২৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
যশোরে কেন্দ্রীয় কারাগারে গাঁজা খেতে বাধা দেওয়া ফাঁসির আসামিকে হত্যার চেষ্টা
শহিদুল ইসলাম দইচ যশোর।।
গাজা সেবনে বিরোধীতা করায় যশোর কেন্দ্রীয় কারা অভ্যান্তরে আব্দুল জব্বার নামে ফাঁসির আসামিকে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে কারাগারে বন্দি অপর ফাশির আসামি পলাশ এই কান্ড ঘটিয়েছে। আহত আব্দুল জব্বার এখন যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৭ টার দিকে যশোর কেন্দ্রীয় কারাভ্যান্তরে (সেল ১৬(২)) নং কক্ষে। আহত জব্বার মেহেরপুর জেলার গাংনি উপজেলার অভয়ডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
তার কয়েদী নং (১৩১৬/এ) এবং হাসপাতালে ভর্তি (টিকিট নং ৪৮৬৪৬/৩০)। আহত জব্বার হাসপাতালের বেডে অচেতন অবস্থায় ছোট ছোট করে জানায়, আমি একটি মামলার ফাঁসির আসামি হয়ে গত পাঁচ বছর দুই মাস যশোর কেন্দ্রীয় কারাগারে আছি। ৫নং সেলে থাকা পলাশ নামে আর একজন ফাসিঁর আসমি অধিকাংশ সময় রুমের মধ্যে গাজা খায়। গাজার গন্ধ সহ্য করতে না পেরে কয়েকদিন প্রতিবাদ করে কোন লাভ হয়নি। সর্বশেষ তিনদিন আগে পলাশ আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আজ সকালে আমি শুয়ে ছিলাম ধারালো কিছু দিয়ে আমার মুখ নাক এবং মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে কারা পুলিশ আমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আরএমও ( আবাসিক মেডিকেল অফিসার) ডাক্তার আব্দুস সামাদ সার্জারী বিভাগের ডাক্তারের বরাত দিয়ে বলেন, কারাগার থেকে জব্বার নামে একজনকে ভর্তি করা হয়েছে। তার মাথা, কপাল ও কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ১২টির অধিক সেলাই দেওয়া হয়েছে।
বক্তব্য নেওয়ার জন্য যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান আলমের মোবাইলে ফোন দিলে তিনি সরাসরি তার কারাগারে যেয়ে বক্তব্য নিতে বলেন। পৌনে এক ঘন্টা অপেক্ষা করলেও বক্তব্য না দিয়ে আগামিকাল ১৫ সেপ্টেম্বর অফিসে যেয়ে বক্তব্য নিতে বলেন। জেল সুপারের সাথে যোগাযোগ করে বক্তব্য নেওয়ার চেষ্টা করলে সুপার ও অসৌজন্য আচারন করেন। এ ব্যাপারে যশোর বিভাগীয় কারা ডিআইজি সগির মিয়ার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি দৈনিক খুলনাঞ্চলকে বলেন, আমি ঢাকায় আছি। কেউ কোন অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের মতামত জানতে চাইলে তিনি দৈনিক খুলনাঞ্চলকে বলেন, আমি শুনেছি একজন কয়েদীকে অপর একজন কয়েদী ভাঙ্গা প্লেট দিয়ে মেরেছে। তাকে তিনটি শেলাই দেওয়া হয়েছে। এরকম ঘটনা হলে আমি অবশ্যই বিষয়টি আইনগত ভাবে দেখব।
খুলনা জেলা চ্যাম্পিয়ন দাকোপের বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ(বালিকা)
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনা জেলা চ্যাম্পিয়ন দাকোপের বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ(বালিকা)। ৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাকোপের বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ(বালিকা) এই গৌরব অর্জন করেন। ১৪ সেপ্টেম্বর বুধবার বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ(বালিকা) ও দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয় একাদশের(বালিকা) মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দলের কোন গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে খেলার পরিসমাপ্তি হয়। ট্রাইবেকারে ২-০ গোলে বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ(বালিকা) দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয় একাদশের বালিকাদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, দাকোপ, খুলনার পক্ষ থেকে বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একাদশ( বালিকা)কে অভিনন্দন জানানো হয়।
এসএসসি শিক্ষার্থীদের মাঝে মহানগর ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল দুপুর ১২:৩০ টায় নগরীর বয়রা নতুন রাস্তা মোড়ে এসএসসি শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা চৌধুরি রায়হান ফরিদ, মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম প্রিন্স, মারুফুজ্জামার ড্যানি, আলী আকবর শিমুল, রাশেদুল ইসলাম, রুবায়েত ইসলাম জুয়েল, সাব্বির হোসেন, আরাফাত হোসেন, ইবনুল হাসান, আশিকুজ্জামান তানভীর, শংকর কুন্ডু, আমিনুল ইসলাম শাওন, অভিজিৎ সরকার রাহুল, মুক্তাজুল ইসলাস সোহাগ, জনি বসু, আতিকুর রহমান সোহাগ, শামিম হোসেন প্রমুখ।
খুলনার দাকোপের চুনকুড়ি ৮টি দোকান ঘর ও ৩টি বসতবাড়ী নদী গর্ভে বিলীন
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্ম চাপের প্রভাবে উত্তাল খুলনার দাকোপে নদীর জোয়ার পানি পশুর, শিবসা, ঢাকী, চুনকুড়ি, বাদুর গাছা নদী। নিন্ম চাপের প্রভাবে নদীর পানি স্বাভাবিক অপেক্ষা ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি ও প্রবল জোয়ারের তোড়ে (গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার) দিবাগত ভোর রাতে চুনকুড়ি জি গ্যাসের পাশে নদী গর্ভে বিলীন হয়েছে ৮টি ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান ঘর ও ৩টি বসত বাড়ি।সরেজমিনে ঘুরে জানা যায়, আইলার পরবর্তী সময় বিশ্বব্যাংকের অর্থায়নে উপজেলার ৩২ এবং ৩৩ নং পোল্ডারের বেড়িবাঁধ সংস্কার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হলেও ওই কাজে নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় ৩৩নং পোল্ডারের বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি এনার্জি প্যাক জি গ্যাস কোম্পানির উত্তর পশ্চিম পাশে গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে প্রায় ৫শত মিটার পাউবোর বেড়িবাঁধের (নব নির্মিত মূল রাস্তার এক তৃতীয় অংশ চুনকুড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। এ ঘটনায় ওই এলাকার ৮টি ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ৩টি বসত ঘর চুনকুড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। চুনকুড়ি নদী ভাঙ্গনের শিকারে মিকাইল সানা, তোতা বিবি, মামুন, ফারুক মালঙ্গী, বাবর আলী গাজী, তপন ঢালী, রবিউল গাজী, শংকর মন্ডল, রেবেকা বেগমের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আঙ্গুরা বেগম, জয়নাল গাজী, লৎফর রহমানের বসত ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন, চুনকুড়ি জি গ্যাস কোম্পানির পাশে পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ফাটাল দেখা দিলে আমি তাৎক্ষনিক ভাবে কর্তৃপক্ষকে অবগত করি। কিন্তু তারা এখানে কার্যরত পদক্ষেপ গ্রহণ না করায় আজ চুনকুড়ি নদী গর্ভে ৮টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ৩টি বসত ঘর বাড়ি বিলীন হয়েছে। এ ঝুকিপূর্ণ নদী ভাঙ্গন এলাকায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে যে কোন মুহুর্তে অবশিষ্ট বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে অত্র ৩৩নং পোল্ডারের ৫টি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, নিন্ম চাপসহ নদীর পানি বৃদ্ধি ও প্রবল জোয়ারের তোড়ে ৩৩নং পোল্ডারের চুনকুড়ি এনার্জী প্যাক জি গ্যাসের পাশে নদী ভাঙ্গনে পাউবোর বেড়িবাঁধের ক্ষতির খবর পেয়েছি। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন,৩২ ও ৩৩নং পোল্ডারের মেরামতের দায়িত্ব বিশ্বব্যাংক হাতে নেওয়ায় ওই পোল্ডারের কাজ এখন আর পাউবো’র করার এখতিয়ার নেই তারা উন্নত প্রযুক্তিতে বেড়িবাঁধ নির্মাণের কাজ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, সরেজমিনে চুনকুড়ি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন পূর্বক পাউবোরসহ উদ্ধর্তন কর্তৃপক্ষকে দ্রুত ভাঙ্গন কবলিত স্থানে কার্যরত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। এদিকে নদী ভাঙ্গণে দোকান ঘর বসতবাড়ি হারিয়ে তারা খোলা আকাশের নিচে অসহায় জীবন -যাপন করছে। এলাকাবাসী নদী ভাঙ্গণ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহনসহ গ্রতিগ্রস্থ পরিবারের প্রতি সহানুভূতির হাত বাড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছে।
কেশবপুরে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় শিক্ষক কর্মশালা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু, অভিভাবক রেজাউল ইসলাম প্রমুখ।
কর্মশালায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে করণীয়, কীভাবে বুঝবেন শিক্ষার্থীরা অমনোযোগী ও কেন অমনোযোগী হয়, মনোযোগের সময়কাল এবং মনোযোগ ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্কুল উন্নয়নে শিক্ষক, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন এবং চ্যালেঞ্জ নিয়ে দলগত কাজ করে সেটি উপস্থাপন করা হয়। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘাটভোগ ইউনিয়ন ভূমি অফিসে জলাবদ্ধতার কারণে সেবা পাচ্ছেনা জনগণ রাজস্ব হারাচ্ছে সরকার
রূপসা প্রতিনিধি
ঘাটভোগ ইউনিয়ন ভূমি অফিসে জলাবদ্ধতার কারণে সেবা পাচ্ছেনা জনগণ। রাজস্ব হারাচ্ছে সরকার। একটু বৃষ্টি হলেই এভাবে পানি জমে চলাছলের অনুপযোগী হয়ে পড়ে অফিসের রাস্তাটি। পানি থেকে বাচতে করদিতে আসছেনা অনেকেই। অনলাইনে জমির রাজস্ব গ্রহণ করার কারণে প্রতিটি সেবা গ্রহণকারী নাগরিকের স্ব-শরীরে ভুমি অফিসে উপস্থিত হয়ে জমির রাজস্ব প্রদান করতে হয়। একারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে নারী এবং বৃদ্ধ করদাতারা। অন্যান্য সেবা গ্রহণ কারিরা ও বঞ্চিত হচ্ছে সরকারের ভুমিসেবা থেকে। তাছাড়া ভুমি অফিসের পাশেই আলাইপুর খাদ্য গুদাম। যেখানে রূপসা উপজেলার সকল জনসাধারনের খাবার মজুদ থাকে যে কোন মুহুর্তে গুদামে পানি ঢুকে নষ্ট হতে পারে হাজার টন চাউল। এছাড়া ভুমিঅফিস থেকে রাজস্ব আয় করে সরকার। এবং তৃনমূল পর্যায় সরকারি সেবা পৌছে দেয়। অথচ বছরের পর বছর মানুষ চরম ভোগান্তিতে রয়েছে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নাই। ভুমি অফিসে যাতায়াতের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা ও কোটি টাকা ব্যয়ে অফিস ভবন নির্মান করেছে সরকার। সরকারের এ উন্নয়নের পরিকল্পনা ছিল করদাতা জনগোষ্ঠির সেবাকরা। অথচ মাত্র ১৫/২০ হাজার টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মান করলেই পানি নিষ্কাশন সম্ভব। স্থানীয় প্রসাশন বিষয়টি বিবেচনায় নিলেই জনদুর্ভোগ লাগব হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের নিকট জানতে চাইলে তিনি বলেন ভূমি অফিসের জলাবদ্ধতার ব্যাপারে অমি অবগত আছি এবং জনদুর্ভোগ লাঘবের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও মহিলা সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) এর জীবন এবং কর্মের উপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফা’র মসজিদ ভিত্তিক শিশু কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন, হযরত আয়েশা (রা:) শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধাব অধিকারী। শিশুকাল থেকে তার শিক্ষা গ্রহণ শুরু হয়। তার আচার-আচরণ চাল চলন কথাবার্তা ও মেধাশক্তি সকলকে মুগ্ধ করেছিল। হযরত আয়েশা (রা:) পিতার কাছ থেকে মূলত লেখাপড়া শুরু করেন। তিনি কাব্য সাহিত্য ও ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন যা একবার শুনলে সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থালি পারদর্শী ছিলেন। তিনি শরীয়তের বিভিন্ন মাসয়ালা মাসায়েল নীতিগত বিষয়ে তার পরামর্শ নেয়া হতো তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। অনেক সাহাবী তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন । তার বর্ণিত হাদিসের সংখ্যা ২২১০টি। তার চারিত্রিক গুণাবলীর দ্বারা সকলে কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন আর তার মধ্যে বহু গুণের সমন্বয়ে ঘটেছিল। তিনি ছিলেন অনন্য সুন্দরী, তীক্ষè মেধা শক্তি সম্পন্ন সত্যের সাধক আদর্শ স্বামী সেবিকা সদালাপী। তিনি রাতের অধিকাংশ সময় ইবাদতে মসগুল থাকতেন। গরিব অসহায়দের দান সদকা করতেন। দানশীলতা মিতব্যায়িতা দয়া পরোপকারিতা ধর্ম পরায়ণতাসহ সর্বপ্রকার গুণে গুণান্বিত ছিলেন । হযরত আয়েশা (রাঃ) ৫৮ হিজরির ১৭ রমজান ৬৭৮ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাঁকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে সমাহিত করা হয়।
৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন রূপসার ইউএনও রুবাইয়া তাছনিম
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছরিম খাদ্য মন্ত্রণালয় কর্তৃক ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় প্রক্রিয়ার গত ১৪ সেপ্টেম্বর সকালে উপজেলার কাজদিয়া বাজার ও আলাইপুর বাজারে ডিলারের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম ফেরদৌস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজিত কুমার মুখার্জী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আলাইপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ আমিনুদ্দীন মোড়ল, ও এম এস ডিলার আবুল কালাম আজাদ, সুভাষ চন্দ্র পাল, কমল কুমার দাশ প্রমুখ। গরীব অসহায়দের মাঝে ভোটার আইডি কার্ডের মাধ্যমে সপ্তাহে ৫ দিন জনপ্রতি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বিক্রয় করা কার্যক্রম চলমান রয়েছে।
সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, একটি সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সে কারণে কোমলমতি শিশু-কিশোরদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলায় অনুপ্রাণিত করতে হবে। একজন কৃতী খেলোয়াড়কে দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষকদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং খেলাধুলার পাশপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায়ও মনযোগী হওয়ার আহবান জানান।
সিটি মেয়র বুধবার বিকেলে খুলনা জিলা স্কুল অডিটরিয়ামে ৪৯তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জিলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি-খুলনা ২ দিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ ও উপপরিচালক এ এস এম আব্দুল খালেক। স্বাগত বক্তৃতা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার মো: রুহুল আমিন। কেসিসি’র কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মাছের পোনা অবমুক্ত: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য অধিদপ্তর-খুলনার সহযোগিতায় মাছের পোনা অবমুক্ত করা হয়। খুলনার জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে সোনাডাঙ্গাস্থ সোলার পার্কের পুকুরেও মাছের পোনা অবমুক্ত করা হয়।
আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তারবিয়াত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা এর উদ্দোগে ও প্রশিক্ষণ বিভাগের ব্যাাবস্থাপনায় আজ (১৫ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর গোয়ালখালীস্থ ফজলুল করিম (রহঃ) ফাউন্ডেশন মিলানায়তনে কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হবে।জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত তারবিয়াত অনুষ্ঠানে তারবিয়াত প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, এবং কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও সহঃ প্রশিক্ষণ সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী। জেলার এই কর্মী তারবিয়াত সফল করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান,মাওলানা আবু সাইদ, সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আলঃ জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এসকে নাজমুল হাসান,মোঃ হুমায়ুন কবির,মাওলানা আসাদুল্লাহ হামিদী, মোঃ মেহেদী হাসান,মুফতি আব্দুল জব্বার আজমী,মাওলানা ওমর ফারখ, ইঞ্জিঃ সরদার মোঃ গোলাম সরোয়ার প্রমুখ।
ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি-
পাবনার হেযবুত তওহীদের সদস্য সুজনের খুনীদের বিচার ও সদস্যদের জীবন-সম্পদের নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদ। এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি মোঃ শামসুজ্জামান মিলন। ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ আজমল হোসাইন, জেলার সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিলন। রাজনৈতিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মাগুরা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ শামীম আশরাফ প্রমুখসহ জেলার নেতাকর্মী।
উল্লেখ্য, ২৩ আগস্ট পাবনার হেমায়েতপুর থানা কার্যালয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে উপস্থিত ১৫/১৬ জন সদস্যকে এলোপাথাড়ি মারধর করে। এসময় অনেকে গুরুতর আহত হয়। তাদের মধ্যে চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়ার পর সুজন মন্ডল নামে একজন সদস্য সেখানে মারা যান। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে সাত আসামিকে আটক করে পুলিশ।
খলিলুল্লাহ ঝড়ু’র কালিগঞ্জের মথুরেশপুর ও কুশুলিয়া ইউপির চেয়ারম্যান মেম্বরদের সাথে মত বিনিময়
তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জনসমিতির সভাপতি, সীমান্ত কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোঃ খলিলুল্লাহ ঝড়ু। এসময়ে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ, সুধী ও গনমাধ্যমকর্মীবৃন্দ।
মতবিনিময় কালে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী খলিলুল্লাহ ঝড়ু বলেন আমি দীর্ঘকাল সাতক্ষীরার গনমানুষের কল্যাণে কাজ করে এসেছি। আমি দেখেছি অবহেলিত জনপদের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আরও বেশি বেশি অবদান রাখতে জেলা পরিষদের মত একটি যায়গায় আমার যাওয়ার দরকার।
তাই ছুটে চলেছি জনগনের ভোটে নির্বাচীত চেয়ারম্যান ও মেম্বরগনের কাছে।আমি দুর্ণীতি মুক্ত জেলা পরিষদ উপহার দিয়ে দেখাতে চাই ইচ্ছে থাকলে ভাল কিছু করা সম্ভব। একইদিনে তিনি উপজেলা কুশুলিয়া ইউপির চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে মেম্বরদের সাথে মতবিনিময় করেন।
আশাশুনিতে পিআইও কার্যালয়ে কর্মবিরতি পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানসহ অন্য কর্মচারীবৃন্দ অফিসের সামনে চেয়ারে বসে কর্মবিরতি পালন করেন।
আশাশুনিতে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন-২০২২ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাকিব, শাহজাহান আলী, গৌরঙ্গ গাইন, আবু সেলিম, সোহাগ আলম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় দেশব্যাপী শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীরা যথাযথ ভাবে অংশ নিতে পারে সেজন্য তাদেরকে সুন্দর ধারনা প্রদান ও গড়ে তুলতে শিক্ষকদেরকে ওরিয়েন্টেশন প্রদানের প্রস্তুতি নেয়া হয়। ৩য় শ্রেণি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও গণিত বিষয়ে মূল্যায়ন করা হবে। এজন্য ১৫ সেপ্টেম্বর প্রধান শিক্ষকদেরকে এবং ১৮ সেপ্টেম্বর বাংলা বিষয়ে পাঠদানকারী ও ১৯ সেপ্টেম্বর গণিত বিষয়ে পাঠদানকারী (প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন করে বিষয় ভিত্তিক) শিক্ষককে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩টি করে ব্যাচে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় বহির্ভুত স্কুল ও মাদ্রাসার প্রাথমিক সেকশানের একই ক্যাটাগরির শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন করা হবে।
আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের সাথে ওসি’র মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম মতবিনিময় করেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওমি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুবোদ কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, অধ্যাপক হিরুলাল বিশ্বাস, সুরঞ্জন কুমার ঢালী, অবঃ অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, সুশান্ত মিত্র বাপনসহ বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পুজা মন্ডপ গ্রহরার ব্যাপারে সার্বক্ষণিক ব্যবস্থা নেয়া, সিসি ক্যামেরা দ্বারা মন্ডপ এলাকা নজরে রাখাসহ পুজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধহাটায় দূর্গা পুজা সামনে রেখে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বুধহাটা ইউনিয় পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাবুল ইসলাম শিহাব। ইউপি সদস্য রবিউল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার দোলন খাতুন, ব্যবসায়ী বাপ্পি দেবনাথসহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সম্পাদকমন্ডলী উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেক পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদার করা, পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খানজাহান আলী থানায় তৃণমূল গ্রুপিং নিরসনে হিমশিম খাচ্ছে বিএনপি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানায় অভ্যন্তরীণ কোন্দল আর নেতৃত্বের বিরোধে দীর্ঘদিন ধরে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। দলীয় কোন্দল চরম আকার ধারণ করায় তৃণমূল নেতাকর্মীরা রাজনীতির মাঠে ঝিমিয়ে পড়েছেন। বর্তমানে দলে দুটি গ্রুপ দৃশ্যমান। ফলে নিজেরাই এখন নিজেদের প্রতিপক্ষ। এতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়ছে। সেইসঙ্গে কেন্দ্রীয় কর্মসূচিসহ সব ধরনের দলীয় কর্মকান্ডে অংশগ্রহন করতে কর্মীরা নিজেদেরকে গুটিয়ে রেখেছেন। মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গ্রুপিং থাকলেও বিএনপির মাথা ব্যথার কারণ এখন তৃনমূল গ্রুপিং। অনুসন্ধানে দেখা গেছে, খানজাহান আলী থানার ২ টি ইউনিয়ন ও ১ টি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে বিএনপির এক বা একাধিক, কোথাও কোথাও ততোধিক গ্রুপ মাঠে সক্রিয় আছে। কমিটি ঘোষনার সময় হলে এসব গ্রপ পদের প্রত্যাশায় মাথাচাড়া দিয়ে ওঠে। এসব গ্রুপিং এর কারণে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনেও অনেক সময় সমস্যা তৈরি হয়। সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কমিটি দেয়ার সময়। প্রতিটি গ্রুপ চেষ্টা করে তাদের নিজস্ব কর্মী সমর্থককে পদায়ন করার জন্য। অঞ্চলভিত্তিক এসব কমিটি দেয়ার এখতিয়ার থানার থাকলেও এজন্য মহানগর, কেন্দ্রীয় ও শীর্ষ নেতৃবৃন্দের দারস্থ হয়ে তাদেরকে বিব্রত করে গ্রুপগুলো। একাধিক সূত্র থেকে এ বিষয়গুলো নিশ্চিত হওয়া গেছে। খানজাহান আলী থানা এলাকাতে সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মিজানুর রহমান ও যোগিপোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন একটি গ্রপের নেতৃত্ব দিচ্ছেন, অপরদিকে যোগিপোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সাইদ হাওলাদার আব্বাস ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম একটি গ্রপের নেতৃত্ব দিলেও, খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী ও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি বৃহৎ অংশ দলিয় কর্মসূচিতে অংশগ্রহন থেকে বিরত থাকছেন, মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠনের পর থেকে । তবে গত ২৬ শে মার্চ মীর কায়সেদ আলীর নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফুলবাড়ীগেট এলাকাতে স্মরনকালের বিশাল র্যালী বের করে নিজেদের শক্তির জানান দেন । দলিয় কর্মসূচিতে না গেলেও দলিয় নেতাকর্মীদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বেশ সরব রয়েছে মীর কায়সেদ আলী ও শেখ ইকবাল হোসেনের অনুসারীরা। খানজাহান আলী থানা বিএনপির বর্তমান গ্রুপগুলোর একে অন্যের প্রতি অভিযোগেরও কমতি নেই। বিএনপির কেন্দ্রীয় দপ্তরে একে অন্যের প্রতি অভিযোগ করে অনেক চিঠিও চালাচালি হয়। কখনো কখনো গ্রুপিং এতটাই তীব্রতা ধারণ করে যে সেটা কেন্দ্র ঘুরে খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দরবার গিয়ে হাজির হয়। এ ধরনের বিষয় নিয়ে বিএনপির সিনিয়ার নেতারা বেশ বিরক্ত ও বিব্রত বলে একাধিক সুত্রে জানা যায়। যেহেতু বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন নিয়ে ভাবছে না, তাই সবাইকে এই বার্তা দেয়া হচ্ছে, একটি অঞ্চলে যত গ্রুপই থাকুক আন্দোলনের মাঠে সবাইকে সক্রিয় থাকতে হবে। বর্তমানের ভূমিকাই ভবিষ্যতের জন্য বিবেচনায় থাকবে। কঠোর বার্তার পরেও মাঠে এর প্রভাব কমই লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের নির্দেশনা গ্রুপগুলো আলাদা আলাদা ভাবে পালন করে। অনেক গ্রুপ স্থানীয় সরকার সমর্থকদের সহযোগিতায় দলের কর্মসূচি পালন করলেও অন্য গ্রুপ যেন কোন কর্মসূচি পালন করতে না পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়। এসব বিষয় খানজাহান আলী থানা এলাকাতে এখন ওপেন সিক্রেট। কোথাও কোথাও সেটা এতটাই জটিল পরিস্থিতি তৈরি করে যে মহানগর বা জেলা নেতাদের পক্ষে তা সামাল দেয়া সম্ভব হয়না। তৃণমূলে গ্রুপিং নিরসনে দলের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা বলেন ,গ্রুপিং নেই কোন দলে? বিএনপি দেশের বৃহত্তম দল বিএনপিতে গ্রুপিং নাই নেতেৃত্বের প্রতিযোগিতা আছে , এটার সমাধান একটি চলমান প্রক্রিয়া। আমরা নিয়মিতই সমস্যার সমাধান করি, আবার হয়ত সমস্যা তৈরি হয়। এটা বিএনপির অভ্যন্তরীণ বিষয় এবং বর্তমান প্রেক্ষাপটে এটা আসলে বড় কোন সমস্যা নয়। এদিকে ধারাবাহিক কর্মি সম্মেলনের অংশ হিসেবে গত ৭ আগষ্ট আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয় , সম্মেলনে ইউনিয়ন আহবায়ক কমিটির নাম ঘোষনা করার কথা থাকলেও শেষমেষ সেটা করেতে পারেনি মহানগর বিএনপি আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এমনকি কর্মি সম্মেলনে স্থানিয় বিএনপি সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুলকে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মি সম্মেলনে দাওয়াত না দেওয়ায় ব্যাপক সমলোচনা সূষ্টি হয় নেতা কর্মিদের মধ্যে, সম্মেলনস্থলে বিশৃংখলা সৃষ্টি হলে মহানগর বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও কমিটি ঘোষনা না করেই অনুষ্ঠান শেষ হয় । গত ১৯ আগষ্ট মহানগর বিএনপি অফিসে যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয় ,এতে আবু সাইদ হাওলাদার আব্বাসকে আহবায়ক ও মোঃ আলমগীর হোসেনকে যুগ্ন আহবায়ক করা হয়। গত ১২ আগষ্ট থানার অর্ন্তগত কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির কর্মি সম্মেলনের নির্ধারিত তারিখ থাকলেও ওইদিনই কেন্দীয় কর্মসূচি থাকায় সেটা আর হয়নি তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামি ৩ / ৪ দিনের ভিতরেই ২ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং খুব অল্প সময়ের ভিতরে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হবে। ২ নং ওয়ার্ডে থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কিøন ইমেজখ্যাত এনামুল হাসান ডায়মন্ড ও সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক আসতে পারেন আহবায়ক কমিটিতে এমনটাই কানাঘুষা শোনা যাচ্ছে। খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীরা জানান, থানা বিএনপির একটি শক্তিশালী অবস্থান ছিল। তবে এখন আর সেই দাপট নেই। সমন্বয়ের অভাব ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করায় অনেকটাই যেন গতিহীন হয়ে পড়েছে খানজাহান আলী থানা বিএনপির কার্যক্রম। প্রায় দেড় যুগ ক্ষমতায় না থাকায় এমনিতেই নাজুক অবস্থা বিএনপির। এর মধ্যেই সম্মেলন। সব মিলিয়ে নেতা কর্মীরা আগামির পথকে শক্তিশালি করতে নিজেদের অবস্থান থেকে যে যার মতো কাজ করে যাচ্ছে আবার সম্মেলনকে ঘিরে কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা। এতে সৃষ্টি হচ্ছে নানা সংকটের। থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবে তা নিয়েও রয়েছে নানা মত-অভিমত। তবে খাজাহান আলী থানার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা বলছেন আগামির পথকে শক্তিশালী করতে দরকার যোগ্য নেতৃত্বের। বিএনপিকে শক্তিশালি করার পাশাপাশি নিজেদের অবস্থানকে শক্তিশালি করাই যেনো তাদের মূল লক্ষ্যে। এসব নিয়ে দলের অভ্যন্তরে চলছে নানা কানাঘুষা।যার কারনে খানজাহান আলী থানায় বিএনপির সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে হিমশিম খেতে হচ্ছে ।
খানজাহান আলী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের সাফল্যে ওসিকে কেএমপি’ কমিশনার কর্তৃক পুরস্কার প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১০টার সময়ে খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে চেকিং ডিউটি করাকালে ৭শ” পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ গতকাল দুপুরে কে এমপি হেডকোয়ার্টাসের নিজ কার্যালয়ে কে এমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন-সহ উক্ত টিম’কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন,ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা গতকাল বিকাল ৫ টায় গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা কাজী আমির মুন্সির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহসেন জুট মিল ও শ্রমিক ফেডারেশনের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আমির মুন্সি, মাহাতাব উদ্দিন, মোঃ নিজামউদ্দিন, সাইফুল্লাহ তারেক প্রমুখ। সভা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহসেন জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে অনশন কর্মসূচি আবহাওয়া জনিত কারনে স্থগিত করে আগামি ১৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাগেরহাটে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন টুকু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের কাছে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থি মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস, ,শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দীক, জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাশেম শিপন,সাধারন সম্পাদক মো: মনি মল্লিক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সম্পাদক ইবনে মিজান হিরু,শ্রমিকলীগ নেতা খান আবু বক্কার, জেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ মোল্লা দোলন,মো: ফারুক তালুকদার, ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সিতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক শরিফা খানম, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, লিটন সরকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর বাগেরহাটে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান পদে একজন প্রার্থী, সদস্য পদে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান।
সরকারি দলের মনোনয়ন প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসলে প্রথমে জেলা পরিষদের প্রশাসক এবং পরবর্তীতে দুই মেয়াদে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বর্ষিয়ান এই নেতা।
বর্নাঢ্য রাজনৈতিক জীবনে বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বৃহত্তর খুলনা জেলা ছাত্রলীগের আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, বৃহত্তর খুলনা জেলার জেলা ছাত্রলীগের সভাপতি, বৃহত্তর খুলনা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, খুলনা মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছন।
রাজনৈতিক কারণে ১৯৬২ থেকে ৬৮ সাল পর্যন্ত তিনি ১০-১১ বার জেল খেটেছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দীর্ঘ সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এই মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর খুলনা মুজিব বাহিনীর প্রধান ছিলেন কামরুজ্জামান টুকু। সাতক্ষীরা, মোংলা সহ তিনি ৮০ টি ক্যাম্প গঠন করেন। বহু সম্মুখ যুদ্ধে পাক আর্মি ও রাজাকারদের পরাজিত করে এক বিশাল মুক্ত এলাকা গড়ে তোলেন।
রামপালে বিএনপি নেতা আক্তার চেয়ারম্যান হত্যার ৯ আসামীকে বিজ্ঞ আদালতের জেল হাজতে প্রেরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপালের বহুল আলোচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান খাঁজা মঈন উদ্দিন আক্তার হত্যা মামলার ৯ আসামীকে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. রবিউল ইসলাম এ আদেশ দেন। আসামীরা হলো উজলকুড় ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক, মিলন আকুন্জী, মো. শুকুর ফকির, শাহীন মাষ্টার, মো. আফজাল হোসেন, আইয়ুব আলী, রেজাউল করিম, দেলোয়ার ফকির ও মো. শাহ আলম। মামলার অপর আসামিদের মধ্যে কাজী আসাফুজ্জামান বাবুল, আহাদ শেখ, তানভীর ও আজিম জামিনে রয়েছেন।
বাগেরহাটের বিজ্ঞ আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু’র এ্যাসোসিয়েট আইনজীবী মো. আবু জাহিদ জানান, আসামীরা উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করলে উচ্চ আদালত ৪ সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামিরা মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এর আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলার বাদী সাহেব আলী আকুন্জীর পক্ষে শুনানি করেন বিজ্ঞ আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু। আসামিদের পক্ষে ছিলেন বিজ্ঞ আইনজীবী আলী আকবর, ভূইয়া হেমায়েত হোসেন ও এনামুল কবির। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী রামপাল উপজেলার ভরসাপুর বাস স্টান্ডে দূর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উজলকুড় ইউপি চেয়ারম্যান খাঁজা মইন উদ্দিন আক্তার নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
বাগেরহাটের সিআইডি ইন্সপেক্টর শাহানা আফরোজ খাঁন চৌধুরী পৃথক ২ টি মামলায় গত ২০ জুলাই বিজ্ঞ আদালতে সমপূরক ১৩২ ও ১৩২ (১) অভিযোগপত্র দুইটি দাখিল করেন।
কেশবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত শারীরিক অসুস্থতার কারণে ভারতের ভেলোরে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করে ১৪ সেপ্টেম্বর বিকালে উপজেলা কৃষক লীগের আয়োজনে এক দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান এর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হরি গোপাল বসু, দপ্তর সম্পাদক অনিমেষ সাহা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি মীর আবু বক্কর, পাজিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাস্টার আলমগীর হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, ওয়ার্ড ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নূর মোহাম্মদ, রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, তফিকুল ইসলাম প্রমূখ।
ডুমুরিয়ায় সেই জোয়ান এবার গাছ চুরি মামলায় শ্রীঘরে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বিডিআর বিদ্রোহ চাকুরিচ্যুত আজহারুল ইসলাম গাজী নামের সেই জোয়ান কে এবার সরকারি গাছ চুরি করে বিক্রি করা মামলায় জেলে-হাজতে প্রেরণ করেছে পুলিশ। গত শনিবার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাশেম আলীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণী সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ৬ সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রাম¯’ পানি উন্নয়ন বোর্ডের ২৯ পোল্ডারে পাউবোর রোপিত ১৫টি মেহগনি গাছ চুরি করে কেটে বিক্রি করে দেয় কাটাখালী গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে আজাহারুল ইসলাম। যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা। বিষয়টি জানাজানি হলে ঘটনার সত্যতা পাওয়ায় গত ১০ সেপ্টেম্বর উপ-সহকারী প্রকৌশলী বাদি মামলাটি দায়ের করেন। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, সরকারি গাছ চুরি মামলার এজাহার নামীয় আসামি আজহারুল ইসলাম কে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত এর আগে এলাকায় ত্রাস সৃষ্টি ও মারামাররির ঘটনায় ডুমুরিয়া থানায় জিআর-২৭০/২০ নং মামলায়ও তিনি জেল-হাজতে ছিলেন বলে জানা গেছে।
নড়াইলে এনডিএম এর ১ম জেলা ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা এনডিএম এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (বুধবার) বিকাল সাড়ে তিনটাই শহরের অভিলাষ কমনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্টিত হয়, এ সম্মেলন উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ন-মহাসচিব মোঃ মোমিনুল আমিন। খুলনা বিভাগের যুগ্ন-সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে, ছাত্র আন্দোলন এর সদস্য সচিব শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএম এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ। সম্মেলন বক্তা হিসাবে বক্তব্য দেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা। এছাড়া আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক ছাবেদুর রহমান জনি, নড়াইল জেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ এনামুল হক প্রমূখ। এসময় এনডিএম এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সম্মেলন শেষে মোঃ দিদারুল ইসলামকে সভাপতি ও বুলবুল আহমেদকে সাধারণ সম্পাদক করে এক কমিটি ঘোষণা করেন এনডিএম এর কেন্দ্রীয় কমিটি।
মোংলায় ৫৪৮০ লিটার ডিজেল, ১ হাজার মিটার মুরিং রুপসহ ট্রলার জব্দ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইভাবে পাচারকালে ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল, ১ হাজার মিটার মুরিং রুপসহ একটি ট্রলার জব্দ করেছে মোংলা কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মোংলা বন্দরের পশুর নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় পশুর ও মোংলা নদীর ত্রিমোহনা এলাকায় একটি ইন্জিনচালিত ট্রলারের গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। ট্রলারটিতে তল্লাশী চালিয়ে অভিযানকারী কোস্ট গার্ড সদস্যরা ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার দৈর্ঘ্যের একটি মুরিং রুপ (জাহাজ বাঁধা মোটা রশি/দড়ি) জব্দ করেন। ওই সময়ে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে আগেভাগে ট্রলারে থাকা চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। তবে এসব জব্দকৃত মালামাল বিদেশী জাহাজ থেকে চোরাইভাবে পাচার করা হচ্ছিল। বুধবার বিকেলে জব্দকৃত ট্রলার, ডিজেল ও মুরিং রুপ মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রাপ্ত নড়াইল জেলার ২৪ টি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার (রেজি) মো.জিল্লুর রহমান, সমাজসেবা অফিসার (হাসপাতাল) তমা রায়, শহর সমাজসেবা অফিসার মো. সুজা উদ্দীন, প্রবেশন অফিসার বাপ্পী কুমার সাহা সহ আরো অনেকেই।
অভয়নগরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ‘আউট অব চিলড্রেন এডুকেশন’ কর্মসূচিতে ব্যাপক অনিয়ম
স্টাফ রিপোর্টার –
যশোরের অভয়নগরে দিশা সমাজকল্যাণ সংস্থার অনিয়ম ও দায়িত্বে অবহেলায় ব্যর্থ হতে চলেছে যশোর জেলার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ‘আউট অব চিলড্রেন এডুকেশন’ কর্মসূচি। প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়া ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার আওতায় আনার জন্য সরকার যশোর জেলার জন্য ২০২০ সালে স্থানীয় এন.জি.ও দিশা সমাজ কল্যান সংস্থার সাথে চুক্তি করেন, যা ৩০ জুন ২০২৩ সালে শেষ হওয়ার কথা। কিন্তু করোনা মহামারীর জন্য প্রকল্প পিছিয়ে যায়। গত ৩০ নভেম্বর ২০২১ ইং তারিখে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এক চিঠিতে ১৫ ডিসেম্বরের(২০২১) মধ্যে শিখনকেন্দ্র চালুর নির্দেশ দেওয়া হয়। ঐ চিঠিতে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি বলা হয়েছে, ইনডিপেনডেন্ট ভেরিফিকেশন এজেন্সি (আইভিএ) কর্তৃক শিক্ষার্থীর যথার্থতা, শিক্ষক, সিএমসি সদস্য, শিখনকেন্দ্র ও শিক্ষা উপকরণ যাচাই করা হবে। আইভিএ কর্তৃক দাখিলকৃত মূল্যায়ন প্রতিবেদনে প্রাপ্ত প্রকৃত শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে বাস্তবিক কার্যক্রম সম্পাদনের পরিপ্রেক্ষিতে অর্থ ছাড় করা হবে।
একাধিক সূত্রে জানা যায় অভয়নগরের মাঠ পর্যায়ে যশোরের দিশা সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন দায়িত্বহীন কর্মকান্ডের জন্য সরকারের এই মহৎ উদ্েযগ ব্যর্থ হতে চলেছে ।
সরেজমিনে উপজেলার দিঘীরপাড় রাঙ্গারহাট সর্দার পাড়ায় গিয়ে কেন্দ্রের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে এ সময় শিক্ষিকা রেখা পারভীনের সাথে কথা হলে তিনি জানান, নিয়োগের সময় আমাদের বেতন ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, বৃত্তি, স্কুল ড্রেস, ব্যাগ, ঘর ভাড়া দেওয়ার কথা ছিল তার কোনটি আজও দেয়নি। স্কুলের জন্য ফ্যান না দেওয়ায় বাচ্চারা এই গরমে বসতে চায় না। তা ছাড়া বেতন না দেওয়ায় পাঠদানের আগ্রহ হারিয়ে ফেলেছি।
এছাড়া একই চিত্র দেখা গেছে মথুরাপুর উত্তর ২৬৪ নং, মধ্যপুর মোহাম্মাদীয়া শামসুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, সরখোলা ২৯৮নং, নওয়াপাড়া বুইকরা সরকারি কবরস্থানের মোড় সংলগ্ন ২৯৭ নং কেন্দ্রে। ভাটপাড়া ঋষিপাড়া ২৬৯নং শিখন কেন্দ্রে গিয়ে অনেক শিক্ষার্থী দেখা গেলেও শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, শিক্ষিকা শিল্পী রানী বিশ্বাস শিখন কেন্দ্রে পাঠদানের আড়ালে প্রাইভেট পড়াচ্ছেন।
৪ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় বুইকারা পালপাড়া কেন্দ্রেটি বন্ধ রয়েছে এবং কেন্দ্র শিক্ষিকা শুক্লা বিশ্বাস পায়েল সপরিবারে ভারতে অবস্থান করছিলেন ।
দিশা এনজিও’র অভয়নগর উপজেলার সুপারভাইজার ও একাধিক শিক্ষকরা জানান, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতা দেখানোর জন্য আমাদেরকে প্রতিজনের সাথে আরও দুইজন করে প্রার্থী নিয়ে আসতে বলেন। পরবর্তীতে চুক্তি মোতাবেক বেতন, ঘরভাড়া, শিক্ষা উপকরণ ও বৃত্তি না দেওেয়ায় আমরা ১৪ আগষ্ট ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে নওয়াপাড়া বাজারে মিটিং করি। মিটিং শেষে উপজেলা অফিসে গিয়ে উপজেলা প্রোগ্রাম ম্যানেজারকে আমরা সবাই কাজ করবনা বলে জানিয়ে দিই। এরপর দিশা এনজিও অফিস থেকে জানানো হয়েছিল আগামী সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় পাব এবং সকল সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে যশোর দিশা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রহিমা সুলতানার কাছে সংস্থার অভয়নগরের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাছ থেকে এখনও অর্থ ছাড় করতে না পারায় সংস্থায় কর্মরত সুপারভাইজার, শিক্ষক, শিক্ষিকাদের বেতন, ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণসহ বৃত্তির টাকা দিতে না পারায় কার্যক্রম একটু ঝিমিয়ে পড়েছে। আমরা আশা করছি সেপ্টেম্বর মাসের ভেতরেই সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে।
শিক্ষিকা দেশের বাইরে থাকার বিষয়ে জানতে চাইলে রহিমা সুলতানা বলেন, ঘটনাটি আমি সহকারী পরিচালকের কাছ থেকে জেনেছি। উপজেলা প্রোগ্রাম ম্যানজার সঞ্জয় তাকে এক মাসের যে ছুটি দিয়েছেন তা বিধি বহির্ভুত।
প্রকল্প বাস্তবায়নের বিষয়ে উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো যশোরের সহকারি পরিচালক বজলুর রশিদ বলেন, আমিসহ জেলা প্রশাসক, এ.ডি.সি (শিক্ষা ও আইসিটি) এবং উপজেলা পর্যায়ে ইউ.এন.ও মহোদয় দেখভাল করে থাকেন। দিশা এনজিও থেকে ছাত্র ছাত্রীদের যে জরিপ জমা দেওয়া হয়ছিল তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলে যাচাই বাছাইতে অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তীতে আইভিএ’র মাধ্যমে জরিপের কাজ করানো হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, এটি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর একটি প্রকল্প যা দিশা সমাজকল্যান সংস্থা বাস্তবায়ন করছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে তাদের শিক্ষক নির্বাচন প্যানেল এবং শিক্ষকদের প্রশিক্ষনের বিষয়ে সহযোগিতা করেছি। দিশা এনজিও তাদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করছে কিনা সে বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে দিশা সংস্থা ও উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো ভালো বলতে পারবেন। ইউএনও উপজেলা ভিত্তিক এই প্রকল্পের সভাপতি কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধুমাত্র শিক্ষক নিয়োগ প্যানেল কমিটির সভাপতি ছিলাম।
রামপালের রুমা কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হওয়ায় বিএনপির অভিনন্দন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে রামপালের মেয়ে শারমিন সুলতানা রুমা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত ৩০২ জন বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির কার্য্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩০২ জন বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাক্ষর করেন।
শারমিন সুলতানা রুমা বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের নিহত আতিয়ার রহমানের কন্যা। রুমার বাবা আতিয়ার রহমান রামপাল উপজেলা যুবদলের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক এবং উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ছিলেন।
রুমা দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
বর্তমানে তিনি ইডেন মহিলা কলেজে অধ্যায়নরত।
শারমিন সুলতানা রুমা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এবং দায়িত্ব পালনে তিনি ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থন ও দোয়া কামনা করেছেন।
তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রামপাল উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
খুলনার দাকোপে ওপেন হাউস ডে পালন
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বিট পুলিশিং কমিটির আয়োজনে ওপেন হাউস ডে পালন। ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় লাউডোব ইউনিয়ন পরিষদের হল রুমে দাকোপ থানার এস আই কাইয়ুম এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য করেন খুলনা পুলিশ সি-সার্কেল মোঃ রাশেদ হাসান। এসময় তিনি বলেন দাকোপের প্রতিটি ইউনিয়নে যাতে সুন্দর ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা সর্ব সময় আপনাদের পাশে আছি। এবার পূজার আগেই প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসাতে হবে এবং বিদ্যুৎ এর বিকল্প হিসেবে জেনারেটর বা আই পিএস এর ব্যবস্থা থাকতে হবে। যাতে করে কেউ অপরাধ করে পালিয়ে যেতে না পারে। এছাড়া তিনি আরো বলেন পূজার সকল অনুষ্ঠান যাতে ভালোভাবে উদযাপিত হয় এর জন্য প্রশাসনের নজরদারি এখন থেকেই বাড়ানো হচ্ছে। পূজার সময় প্রতিটি মন্দিরে আনসার বাহিনী থাকবে, পুলিশ পাহাড়া থাকবে, র্যাব, ডিবি ছাড়াও সাদা পোশাকে প্রশাসনের বিভিন্ন বাহিনীর ঢোল থাকবে। আমরা অফিসারও রীতিমত এলাকায় ঘুরবো তাই বিশৃঙ্খলা সৃষ্টির কোন উপায় নাই আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে আছি। এসময় আরো উপস্থিত ছিলেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, লাউডোব পুলিশিং কমিটি ও সাবেক সেনা সদস্য বিজন সরকার, এস আই প্রদেশ, এ এস আই সুমন, লাউডোব ইউনিয়ন আওয়ামীলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, নিতাই জোদ্দার, ইউপি সদস্য প্রদীপ সরদার, সুব্রত সরদার, আনিসুর গাজী বাবলু, দেবাশীষ মন্ডল, সঞ্জয় মন্ডল লক্ষণ, মহিলা সদস্য জবা মন্ডল, সঞ্জিতা রায় সহ লাউডোব ইউনিয়ন বিট পুলিশং কমিটির সদস্য, এলাকার মন্দির কমিটির সভাপতি / সম্পাদক, সাংবাদিক বৃন্দ, সুধীজন প্রমুখ।
বিনিয়োগ ও দোকান হারিয়ে পথে বসার শঙ্কায় পিকচার প্যালেস সিনেমা হল বিল্ডিংয়ে ব্যবসায়ীরা
খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনা পরিস্থিতির অর্থনৈতিক মন্দা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে আসার আগেই চরম অনিশ্চিয়তায় পড়েছেন খুলনার ব্যবসায়ীদের একটি অংশ। সারাজীবনের সঞ্চিত বিনিয়োগে রুটি-রুজির একমাত্র দোকান হারিয়ে পথে বসার আশঙ্কায় ভুগছেন নগরীর পিকচার প্যালেস সিনেমা হলের বিল্ডিংয়ের ব্যবসায়ীরা। উচ্চআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দানবীর হাজী মোহাম্মদ মুহসিনের সৈয়দপুর ট্রাস্ট এস্টেট সম্পত্তি পিকচার প্যালেস সিনেমা হলের বিল্ডিংটি জবর দখলের চেষ্টায় এ পরিস্থিতিতে পড়ছেন তারা। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে এ সংকট-সমস্যা উত্তোরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পিকচার প্যালেস সিনেমা হলের বিল্ডিংয়ে ১৬জন ব্যবসায়ী বহু বছর ধরে ব্যবসা করছি। এ সম্পত্তির ওপর মহামান্য হাইকোর্ট ও খুলনা জেলা জজ আদালতের স্থিতিঅবস্থার আদেশ রয়েছে। তাছাড়া গত বছর খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে মামলা করা হয়েছে, মামলাটি হাইকোর্টে চলমান। দানবীর হাজী মোহাম্মদ মুহসিনের সৈয়দপুর ট্রাস্ট এস্টেট সম্পত্তির মালিক জেলা প্রশাসক। তাই দোকানগুলো জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেবার বিষয়টি প্রক্রিয়াধীন। অন্যদিকে, জমির মালিক দাবিদার মোহাম্মদ ফারুক ও শমসের মোহাম্মদ এখানের ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ ও জীবননাশের হুমকিসহ নানা ভয়-ভীতি দেখাচ্ছে। ভবনটির ভিতর থেকে কৌশলে ভাঙচুর শুরু করেছে জবর দখলদাররা। এতে চরম ক্ষতির সম্মুখীন নিরীহ ব্যবসায়ীরা। উচ্চআদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অবিলম্বে এ ভবনটি ভাঙচুর বন্ধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বক্তারা আরও বলেন, মহামারী করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত প্রায় তিন বছর ব্যবসা-বাণিজ্যে চরম মন্দাভাবের কারণে অতিকষ্টে দিনাতিপাত করছেন ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি কাটিয়ে কিছু স্বাভাবিক হওয়া মাত্রই সারাজীবনের বিনিয়োগে প্রতিষ্ঠিত দোকানটি হারানোর শঙ্কায় তারা। প্রত্যেক ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকার ব্যাংক ঋণও রয়েছে। এ অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানটি হারালে পরিবার-পরিজন নিয়ে নিঃস্ব হয়ে পথে বসতে হবে এসব ব্যবসায়ীদের। এমনি মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সংকট-সমস্যা উত্তোরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
এ সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, মোঃ লাল, মোঃ সুমন হোসেন, এসএম মিজানুর রহমান, মোঃ আব্দুল আহাদ, মোঃ আমির হোসেন, মোঃ সালেহ আহম্মেদ, মোঃ জুয়েল হোসেন, মোঃ রাজু, মোঃ মাহবুব, মোঃ মাসুদ, মৃণাল কান্তি, মোঃ শাহজাদ, মোঃ খলিল ও মোঃ আক্তার হোসেন প্রমুখ।
ঝড়-বৃষ্টি ও জলোচ্ছ্বাসে মোংলায় চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
লঘু ও নিম্নচাপের প্রভাবে গত এক সপ্তাহ ধরে মোংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে মোংলার বিভিন্ন এলাকার চিংড়ি ঘের।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, জ্বলোচ্ছাস ও বৃষ্টির পানিতে তলিয়ে বিভিন্ন এলাকার ছোট-বড় চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চাঁদপাই, চিলা ও মিঠাখালী ইউনিয়নের ঘেরগুলোতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জোয়ার ও বৃষ্টির পানি পিচের রাস্তা ও ভেড়ী বাঁধ তলিয়ে প্লাবিত হয়েছে ৪০৪ হেক্টর জমির ১৯২০টি ঘের। এখানে ছোট বড় মিলিয়ে ২ হাজার হেক্টর জমির উপর প্রায় সাড়ে ১০ হাজার চিংড়ি ঘের রয়েছে।
উপজেলার কাইনমারীর অলক ফনীভুষন, কালিকাবাড়ীর অতুন বিশ্বাস, কানাইনগরের অজয় মন্ডল ও চাঁদপাই গ্রামের ঘের মালিক একরাম হোসেন বলেন, ঘেরের বাঁধের উপর এখনও এক থেকে দেড় হাত পানিতে রয়েছে। ঘেরের মাছ আটকে রাখার জন্য বাঁধের উপর নেট জাল দিলেও তাও পানির চাপ ও বাতাসে ছিড়ে ক্ষতিগ্রস্ত হয়ে মাছ বেরিয়ে গেছে। এতে বেরিয়ে গেছে বেশির ভাগ বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছও। ফলে ভীষণ ক্ষতির মুখে আমরা চিংড়ি চাষীরা।
ঘের তলিয়ে মাছ বেরিয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য হিসেবে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। তবে ক্ষতিগ্রস্ত ঘের ও আর্থিক ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
প্রতি বছরই দুর্যোগ মৌসুমে এভাবে পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন এখানকার চাষীরা। তাদের দাবী পশুর নদীর পাড়ে টেকসই ভেড়ী বাঁধ নির্মাণ ও উচু রাস্তার তৈরির।
উপজেলার চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম ও চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, এ দুইটি ইউনিয়ন পশুর নদীর পাড় ঘেষা। তাই ঝড়-জ্বলোচ্ছাসে এ এলাকার ঘের মালিকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। সুতরাং পশুর নদীর পাড় দিয়ে ভেড়ী বাঁধ করা গেলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন হাজার হাজার ঘের মালিক ও ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, পশুর নদীর পাড়ে ভেড়ী বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতিমধ্যে স্থানীয় সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুনসহ বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড চাঁদপাই ও চিলা ইউনিয়ন এলাকা পরিদর্শন করেছেন। ভেড়ী বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড ফিজিবিলিটি স্টাডি করছেন। এ ভেড়ী বাঁধটি মোংলার পশুর নদীর চাঁদপাই ও চিলা ইউনিয়ন হয়ে বাগেরহাটের মোড়েলগন্জে গিয়ে মিশবে। এ নিয়ে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফিজিবিলিটি স্টাডি চলছে। আশা করছি পানি উন্নয়ন বোর্ড শীঘ্রই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দ্রুত এ ভেড়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করবেন।
মোবাইলের নেশায় ছাত্র-ছাত্রীদের হারিয়ে যাচ্ছে লেখাপড়া
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
মোবাইলের নেশায় ছাত্র-ছাত্রীদের হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৫/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। বোর্ড পরীক্ষার আগে প্রত্যাশা ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা বড় ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো। মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইলে কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, প্রাইমারী /হাই স্কুলে নেই আগের মত সেই শাসন! স্কুল না আসলে/ক্লাসে পড়া না হইলে লিল্ডং হয়ে দাড়িয়ে থাকা/শিক্ষকের হাতের মার, আর এখন শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা। মেয়েদের ব্যাপার তো আরও ডিজিটাল। বাপের পকেটের টাকা দিয়ে রিকসা করে স্কুলে কলেজে না গেলে মান সন্মান থাকেনা, রিকসা করে কোচিং না গেলে স্টাটাস লেভেল হয়না, রেস্টুরেন্টে ছেলে মানুষের সাথে আড্ডা দিয়ে বাসায় এসে নিজেকে ম্যাচিউর দাবি করা, ফেইসবুকে আর বাস্তবে নিজেকে আলাদা রাখা সবকিছুই নাকি ট্রেন্ড হয়ে গেছে আজ। মা বাবারাও আধুনিকতার চাদর জড়িয়ে আছে তাই হয়ত এরকম এব্যবস্থার সৃষ্টি হচ্ছে। অথচ এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় স্কুলের পরীক্ষায় পাশের হার শত ভাগ। ৯৯-৯৮ খুব কম স্কুলেই পাশের হার।
বাচ্চাসহ মেছো বাঘ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘকে দুটি সাবকসহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গাংকুলা গ্রামের একটি সেচ পাম্পের হাউজের গভীর গর্ত থেকে উদ্ধার করা হয় সাবকসহ বাঘটিকে। দুইটি বাচ্চার একটি ইতোমধ্যে মারা গেছে। সংশ্লিষ্ট উপজেলা বন কর্মকর্তা মখলেছুর রহমান এ খবর নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের শামছুল মাওলানার সেচ পাম্পের ১৫ ফুট গভীর গর্তে বাসা বাধে বাঘটি। সেখানে দুইটি বাচ্চা প্রসব করে। ঘটনাটি এতো দিনে কেউ টের পাননি। মঙ্গলবার রাতে বাঘের গর্জন ভেসে আসে। গ্রামের লোকজন সেখানে ছুটে যায়।
এসময় মেছো বাঘ ও বাচ্চা দুইটিকে দেখেন তারা। বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হলে বুধবার সকালে গ্রামবাসীর সহযোগিতায় বাঘসহ বাচ্চা দুইটিকে উদ্ধার করেন তারা।
উপজেলা বন কর্মকর্তা মখলেচুর রহমান জানান, টানা দুইদিনের বর্ষণে সেচ পাম্পের হাউজে পানি ঢুকে পড়ে। এতে করে সদ্য প্রসব করা বাচ্চা দুইটির মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে। যে কারণে বাঘটি গর্জন করে সাহায্য কামনা করে। এক পর্যায়ে উৎসুক জনতার ভিড়ে ভিতু হয়ে পড়ে মা মেছো বাঘটি। সে লাফ দিয়ে পাশের পুকুরের পানিতে পড়ে। সেখান থেকে নিজেই ডাঙ্গায় উঠে পড়ে।
তিনি আরো জানান, উদ্ধারের আগেই একটি বাচ্চা মারা যায়। জীবিত অপরটিসহ বাঘটিকে গ্রামের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
মহম্মদপুরে বালু উত্তোলনই মধুমতি ভাঙনের কারণ, নির্বিকার প্রশাসন
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রতি বছরই মহম্মদপুর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর কূল ভাঙছে। একটা সময় ছিল বন্যার সময় তীব্র স্রোতের কারণে নদী ভাঙত। কিন্তু বর্তমানে নদী ভাঙছে অবৈধ বালু উত্তোলনের কারণে। মধুমতি নদীতে কমপক্ষে ২০টি স্থানে সারা বছর ড্রেজার মেশিন ও ভ্রাম্যমাণ ট্রলারে বসানো ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এরা বালু বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছে। বালু উত্তোলনকারীদের ইজারা অথবা অনুমতি লাগে না।
এ ব্যাপারে রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন নিরব। অথচ এতে নদীপাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশের বিপর্যয় ঘটছে এবং সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে। উপজেলার বিভিন্ন ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রকাশ্যে বিক্রি করা হলেও দেখার কেউ নেই। নদী তীরবর্তী ক্ষতিগ্রস্তরা জানান, বালু উত্তোলনের কারণে নদীভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। শত শত বাড়িঘর, হাজার হাজার একর ফসলি জমি নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে নদীর তীরবর্তী কয়েক গ্রামের সাধারণ ও ক্ষতিগ্রস্ত পরিবার অনেকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সুশীল সমাজের লোকজন জানান, বালু উত্তোলনের কারণে নদী পাড়ের ২০ গ্রামের শত শত বাড়িঘর জমিজমা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। তারা বিভিন্ন গ্রামের রাস্তায়, খোলা আকাশের নিচে ও আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এখানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কয়েকবার পরিদর্শন করেছে। আমরা তাদের সবার কাছে অবৈধ উত্তোলন বন্ধের দাবি করেছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। এখনও নিয়মিত বালু উত্তোলন করেই চলছে। তারা আরও বলেন, ভাঙনকবলিত কয়েকটি স্থানে নদীর তীর রক্ষা বাঁধ, জিও ব্যাগসহ সরকারি নানা পদক্ষেপে নদীভাঙন কমে এসেছিল। কিন্তু উত্তোলনের কারণে বর্তমানে অসময়েও মধুমতি নদী ভাঙছে। তীর রক্ষা বাঁধও ভেঙে ধসে নেমে গেছে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ বছর বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
বাড়ি থেকে পালিয়ে তরুণ-তরুণীর বিষপানে ‘আত্মহত্যা’
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে বাড়ি থেকে পালিয়ে খালার বাড়িতে এসে বিষপানে সাগর ইসলাম ( ১৭ ) ও বর্ষা খাতুন (১৬) নামে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের এই সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি স্বজনদের।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঝাউদিয়ায় ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাগর ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন মির্জাপুর ইউনিয়নের শাহীন বিশ্বাসের ছেলে এবং বর্ষা খাতুন দশম শ্রেণীর শিক্ষার্থী। পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের হালিম মন্ডলে মেয়ে তিনি।
সাগর ইসলাম কৃষি কাজ করতেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, কাউকে কোন কিছু না জানিয়ে মঙ্গলবার ছেলে-মেয়ে দুজন পালিয়ে ঝাউদিয়ায় এক আত্মীয়ের বাড়িতে ওঠে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুরে দুজনের বিষপানে আত্মহত্যা করার সংবাদ পাওয়া যায়।
ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের এসআই কোবির হোসেন ও এএসআই অনুপম জানান, দুজনের আত্মহত্যার খবর পেয়ে দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জাহিদ জানান, বৈদ্যনাথপুর গ্রামে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একটি ঘর থেকে দুই তরুণ-তরুণীর লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ও তা মেনে না নেওয়ায় তারা বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
যশোরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান
যশোর অফিস
যশোর সদরের বালিয়া ভেকুটিয়া কলোনী পাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছোট-বড় ১১টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হঠাৎ করে মার্কেটে আগুন ধরে যায়। আর এতে ১১টি দোকান পুড়ে যায়। এ ছাড়াও আশেপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা খন্দকার আশরাফুর রহমান জানান, খবর পয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
সদর থানা আ‘লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গন্ধু-বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা‘র অবদান শীর্ষক আলোচনা সভা সদর থানা আওয়ামী লীগের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। আলোচনা সভা সফল করার লক্ষে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মাহবুবুল আলম বাবলু মোল্লা, অধ্যাপক রুনু ইকবাল বিথার, তসলিম আহমেদ আশা, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, ফেরদৌস হোসেন লাবু, মঈনুল ইসলাম খান নাসির, এ্যাড. ফারুক হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, নজরুল ইসলাম তালুকদার, শেখ এশারুল হক, মোঃ ফয়েজুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মোঃ সেলিম মুন্সি, পারভিন ইলিয়াস, সমীর কৃষ্ণ হীরা, কাউন্সিলর কণিকা সাহা, এ্যাড. সাজ্জাদ আলী, এ্যাড. শামীম আহমেদ পলাশ, খান কবির, গাজী মোশাররফ, মিজানুর রহমান নাজু, হাবিবুর রহমান দুলাল, মল্লিক নওশের আলী, ফেরদৌস আলম রীতা, সবনম মুস্তারী বকুল, রেখা খানম, মাকসুদা খানম পাখী, রুমা খাতুন, সারমিন সুলতানা জুই, মো. শহীদুল হাসান, বিপ্লব সাহা লব, ছাত্রনেতা মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
।। আজকের নগরী।।
বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বর এবং বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত রবিবার রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ বৃস্পতিবার বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মরহুমার স্মরণে শোক সভা এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানগুলোতে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ দলীয় নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।











































