Home আঞ্চলিক যশোরে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামিকে হত্যার চেষ্টা!

যশোরে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামিকে হত্যার চেষ্টা!

14

শহিদুল ইসলাম দইচ যশোর।।
গাজা সেবনে বিরোধীতা করায় যশোর কেন্দ্রীয় কারা অভ্যান্তরে আব্দুল জব্বার নামে ফাঁসির আসামিকে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে কারাগারে বন্দি অপর ফাশির আসামি পলাশ এই কান্ড ঘটিয়েছে। আহত আব্দুল জব্বার এখন যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।  ঘটনাটি ঘটেছে আজ ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৭ টার দিকে যশোর কেন্দ্রীয় কারাভ্যান্তরে (সেল ১৬(২)) নং কক্ষে। আহত জব্বার মেহেরপুর জেলার গাংনি উপজেলার অভয়ডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

তার কয়েদী নং (১৩১৬/এ) এবং হাসপাতালে ভর্তি (টিকিট নং ৪৮৬৪৬/৩০)। আহত জব্বার হাসপাতালের বেডে অচেতন অবস্থায় ছোট ছোট করে জানায়, আমি একটি মামলার ফাঁসির আসামি হয়ে গত পাঁচ বছর দুই মাস যশোর কেন্দ্রীয় কারাগারে আছি।  ৫নং সেলে থাকা পলাশ নামে আর একজন ফাসিঁর আসমি অধিকাংশ সময় রুমের মধ্যে গাজা খায়। গাজার গন্ধ সহ্য করতে না পেরে কয়েকদিন প্রতিবাদ করে কোন লাভ হয়নি। সর্বশেষ তিনদিন আগে পলাশ আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আজ সকালে আমি শুয়ে ছিলাম ধারালো কিছু দিয়ে আমার মুখ নাক এবং মাথায়  আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে কারা পুলিশ আমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আরএমও ( আবাসিক মেডিকেল অফিসার) ডাক্তার আব্দুস সামাদ সার্জারী বিভাগের ডাক্তারের বরাত দিয়ে বলেন, কারাগার থেকে জব্বার নামে একজনকে ভর্তি করা হয়েছে। তার মাথা, কপাল ও কানে ধারালো  অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।  ১২টির অধিক সেলাই দেওয়া হয়েছে।

বক্তব্য নেওয়ার জন্য যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান আলমের মোবাইলে ফোন দিলে তিনি সরাসরি তার কারাগারে যেয়ে বক্তব্য নিতে বলেন।  পৌনে এক ঘন্টা অপেক্ষা করলেও  বক্তব্য না দিয়ে আগামিকাল ১৫ সেপ্টেম্বর অফিসে যেয়ে বক্তব্য নিতে বলেন। জেল সুপারের সাথে যোগাযোগ করে বক্তব্য নেওয়ার চেষ্টা করলে সুপার ও অসৌজন্য আচারন করেন। এ ব্যাপারে যশোর বিভাগীয় কারা ডিআইজি সগির মিয়ার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি দৈনিক খুলনাঞ্চলকে বলেন, আমি ঢাকায় আছি। কেউ কোন অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের মতামত জানতে চাইলে তিনি দৈনিক খুলনাঞ্চলকে বলেন, আমি শুনেছি একজন কয়েদীকে অপর একজন কয়েদী ভাঙ্গা প্লেট দিয়ে মেরেছে। তাকে তিনটি শেলাই দেওয়া হয়েছে। এরকম ঘটনা হলে আমি অবশ্যই বিষয়টি আইনগত ভাবে দেখব।