Home আঞ্চলিক যশোরে রওশনারা রোশনি হত্যাকান্ডে বোরহান নামে আরও একজন আটক

যশোরে রওশনারা রোশনি হত্যাকান্ডে বোরহান নামে আরও একজন আটক

24

শহিদুল ইলাম দইচ, যশোর।।
যশোরের আলোচিত রওশনারা রোশনি হত্যাকান্ডের ঘটনায় আরো একজনসহ মোট দুই জনকে আটক করেছে পিবিআই। পিবিআই’র একটি নির্ভরযোগ্য সুত্র জানায় রিয়াজুল আলম চৌধুরী ওরফে হৃদয় (১৬) কে আটকে পর আজ রাতে বাগেরহাটের রামপাল থেকে বোরহান (১৬) নামক আরেকজনকে আটক করেছে।

বোরহান যশোর উপশহরের ডি ব্লকের আব্দুল হাকিমের পুত্র। এই নিয়ে আটক হলো দুইজন।

উল্লেখ্য: গত ১৩ সেপ্টেম্বর দুপুরে যশোর শহরের আশ্রম মোড়ে নিজ বাড়ি রওশনারা রোশনি নামে খুন হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কে বা কারা হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশের বিভিন্ন সংস্থা।