Home আঞ্চলিক যশোরে রোশনি হত্যাকান্ডে হৃদয় আটক

যশোরে রোশনি হত্যাকান্ডে হৃদয় আটক

20

 

শহিদুল ইলাম দইচ যশোর।।

যশোরে বহুল আলোচীত রওশনারা রোশনি হত্যাকান্ডের ঘটনায় রিয়াজুল আলম চৌধুরী ওরফে হৃদয় (১৬)কে আটক করেছে পিবিআই পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো। পিবিআইয়ের একটি টিম মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ঢাকা থেকে তাকে আটক করেন। আটক রিয়াজুল ইসলাম লাম যশোর উপ -শহরের ডি ব্লকের বাসিন্দা মাহমুদুর আলম চৌধুরীর ছেলে। নিহতের বোনের ছেলে।  সে মাদক সেবী।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নিজ বাড়ি যশোর শহরের আশ্রম মোড়ে নিজ বাড়িতে রওশনারা রোশনি নামে খুন হয়। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী রোশনি হত্যাকান্ডটি যশোরের কোতয়ালী থানা, জেলা ডিবি, র‌্যাব-৬, সিআইডি পুলিশ ও পিবিআই পৃথক পৃথক ভাবে মাঠে ঘটনার অনুসন্ধান এবং আসামি আটকের জন্য। অবশেষে ঢাকা থেকে হৃদয়কে আটক করা হয়েছে।

জানতে চাইলে মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআইয়ের  স্নেহাশিষ দাশ খুলনাঞ্চলকে বলেন, রিয়াজুল আলম চৌধূরীকে ঢাকা থেকে আটক করা হয়েছে। নিহতের নিকট আত্মীয় হৃদয়। মাদক (নেশার) টাকার জন্য তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল। মামলার তদন্তের স্বার্থে  বিস্তারিত বলেননি।

সর্বশেষ: উক্ত মামলায় রাত উপশহরের ডি ব্লকের আব্দুল হাকিমের পুত্র  বোরহান (১৬) কে বাগেরহাটের রামপাল থেকে আটক করা হয়েছে।