Home আঞ্চলিক যৌতুক দাবিতে নির্যাতন: স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

যৌতুক দাবিতে নির্যাতন: স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

11

 

স্টাফ রিপোর্টার।।

যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা চেষ্টা মামলায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সাবেক এস আই সোবহান মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ পরোয়ানা জারি করেন। ২০২১ সালের ১৫ ডিসেম্বর সোবহান মোল্লার দ্বিতীয় স্ত্রী ফারজানা বিনতে ফাকের মামলাটি করেছিলেন।

সোবহান মোল্লা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর তথ্য গোপন করে ২০২০ সালের ১২ মে ফারজানাকে বিয়ে করেন সোবহান। তিনি তখন নগরীর সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকেন। একাধিকবার স্ত্রীকে মারধর করে হাসপাতালে ভর্তি করেন।

উপায় না পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ফারজানা। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত করে কিছুটা গোজামিল প্রতিবেদন দিলে এ নিয়ে আদালতে দীর্ঘ আলোচনা হয়। সর্বশেষ গতকাল আদালত সোবহান মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।