Home আঞ্চলিক বটিয়াঘাটা উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বটিয়াঘাটা উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

16

#বোরহান সভাপতি ও দুলাল সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার।।

মোঃ বোরহান ফকিরকে সভাপতি ও দুলাল মহলদারকে সাধারণ সম্পাদক করে বটিয়াঘাটা উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মাস্টার হোসেন আলী ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলামের পরামর্শে খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা স্বাক্ষরিত গতকাল সোমবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রসাদ চন্দ্র রায়, সহ-সভাপতি যথাক্রমে আমানত খান, সেলিনা ইয়াসমিন পলি,রুহুল আমিন মোল্যা ও মোঃ তরিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক কিংকর রায় ও জিএম এনামুল হক, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার মন্ডল,আক্তার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম,প্রচার সম্পাদক মুরাদ মোলঙ্গী,দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক মারুফা বেগম,সহ-মহিলা সম্পাদক রমা মন্ডল, উপ-মহিলা সম্পাদক তপতী রানী বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পপি মন্ডল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মিরাজ শেখ, নির্বাহী সদস্য মোঃ কামরুল ইসলাম,এসএম ফরিদ রানা,বিবেক বিশ্বাস,শেখ আব্দুল আজিজ,পার্থ রায় মিঠু, রুমা আক্তার, কৌশিক পাল, মনোয়ারা বেগম,রতœা অধিকারী, মহসিন শেখ, প্রসেনজিৎ রায়,কামরুল ইসলাম,রুনা বেগম,শশাঙ্ক মহলদার, খলিলুর রহমান, জুলি বেগম, মেজবা মোড়ল,আশরাফুল ইসলাম। উল্লেখ্য, উক্ত কমিটিতে কেন্দ্রীয় ও জেলা কমিটির স্থানীয় নেতৃবৃন্দকে সদস্য করা হয়েছে।