Home জাতীয় ফজলে রাব্বীর আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন রিপন

ফজলে রাব্বীর আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন রিপন

13

খুলনাঞ্চল রিপোর্ট।।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আজ শনিবার আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মাহমুদ হাসান রিপনও মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন
শনিবার সকালের দিকে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠক শুরু করেন। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর দুদিন পর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।