অভয়নগর (যশোর) প্রতিনিধি ।।
যশোরের অভয়নগরে বান্ধবীর সঙ্গে খেলতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে শিশু ধর্ষণের অভিযোগ এনে ওই শিশুর মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলাটি করেন। মামলার পর মো. রানা গাজীতে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকার মো. বিল্লাল গাজীর বাড়িতে তার বান্ধবী রোজের সঙ্গে ওই শিশু মেয়েটি খেলা করতে যায়। ওই সময় সুযোগ বুঝে শিশুটিকে মো. রানা গাজী ডেকে নিয়ে তার ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ সময় শিশুটি চিৎকার করলে তাকে গলা টিপে হত্যাচেষ্টা চালায়। প্রতিবেশীরা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। তার অবস্থা আশঙ্কাজনক। আটক রানা গাজী একই এলাকার মো. বিল্লাল গাজীর ছেলে।
থানার ওসি একেএম শামীম হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামি মো. রানা গাজীকে আটক করে দুপুরের সময় তাকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।










































