Home আঞ্চলিক বিএনপি নেতা রিয়াজসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা

বিএনপি নেতা রিয়াজসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা

17

স্টাফ রিপোর্টার।।

দৌলতপুরে বিএনপি নেতা রিয়াজ পারভেজ সাহেদ (৪৫) ও স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম রফিক (৩২) কে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাতে আহত রফিকুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন। তবে, মামলায় কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি। ঘটনাস্থলে মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে ৫ জন সন্ত্রাসী তাদের ওপর গুলি বর্ষণ করে বলে ধারণা করা হয়। আহত রিয়াজ সাহেদ নগরীর ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এবং বাদী রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের কর্মী।

মামলার বিবরণীতে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর কবিরাজ ঘাটে নিউ এম হোসেন ইট, বালু, সিমেন্টের ব্যবসা প্রকিষ্ঠানের অফিস বন্ধ করে রাত ৮টা ৫০ মিনিটে আলহাজ্ব রিয়াজ সাহেদ(৪৫) রফিকুল ইসলাম(৩২) কে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে কাশিপুর মোড়স্থ বাসার উদ্দেশ্য রওয়ানা দেন। এসময়  রফিকুল মটরসাইকেল চালাচ্ছিলেন ও রিয়াজ পেছনে বসা ছিলেন।  বিএলকলেজ  গেইট সংলগ্ন নিপার বাড়ীর সামনে গেলে একটি সাদা প্রাইভেট কার দাড়ানো অবস্থায় ছিলো। আর পেছন থেকে একটি মটর সাইকেলে করে অজ্ঞাতনামা ২ জন অজ্ঞাত আসামী  এসে রিয়াজকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে। সেটি ডান হাতে লেগে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। এসময় রফিক মটর সাইকেল চালিয়ে যেতে থাকলে সন্ত্রাসীরা তার পিছন থেকে ৪টি গুলি করে। এসময় সে মারাত্মক জখম হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা নতুন রাস্তার দিকে দ্রুতগতিতে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দাড়িয়ে থাকা সাদা প্রাইভেটকারটিও তাদের সাথে চলে যায়। এজাহারে আরও উল্লেখ করা হয় ঘটনাস্থলে পূর্ব থেকে দাড়িয়ে থাকা সাদা প্রাইভেটকারে অজ্ঞাতনামা আরও ২-৩ জন ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এস আই রবি শংকর নাগ জানান, বিএনপি নেতা রিয়াজ সাহেদসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত এঘটনায় কোন আটক নেই।