শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে বিভন্ন সময় ১১ বছরের মাদরাসা ছাত্রকে বলৎকার করার অভিযোগে হালিম মিয়া (৫০) নামে চালককে আটক করেছে পুলিশ। আজ ৮সেপ্টেম্বর বৃস্পতিবার বিকাল ৪ টার দিকে কোতোয়ালি থানার এস আই বিমান তরফদার শহরের খরকী এলাকা থেকে আটক করে। আটক হালিম শহরে শংকরপুর জিরো পয়েন্ট চাতালের মোড়ের মৃত ওসমান সরদারের ছেলে।
ভুক্তভূগি মাদরাসা ছাত্রের মা অভিযোগ করে জানায়, খড়কী এলাকায় একটি মারাসা হিফজ বিভাগে পড়ে এবং ওই মাদরাসায় হোস্টেলে থেকে লেখা পড়া করে। ৩-৪ মাস যাবৎ সে মাদরাসা থেকে বিভিন্ন জায়গা চলে যেত। এক সময় রিকসাচালক হালিমের সাথে তার পরিচয় হয়। গত ৬ ও ৭ সেপ্টেম্বর হালিম রিকসায় করে তার বাসায় নিয়ে বলৎকার করে। আজ ৮ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে শিশুকে খড়কী পিরবাড়ি রেল লাইনের কাছে সুপারি বাগানে নিয়ে আবারো বলৎকার করে।
জানতে চাইলে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, রিকসা চালক হালিম মিয়াকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।











































