Home জাতীয় ছাদ থেকে পড়ে কাশ্মীরি ছাত্রীর মৃত্যু

ছাদ থেকে পড়ে কাশ্মীরি ছাত্রীর মৃত্যু

8

খুলনাঞ্চল রিপোর্ট।।
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে খুশবু মঞ্জুর (১৯) নামের এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুশবু মঞ্জুর ভারতের কাশ্মীরের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার শাহজাদপুরে স্টাডি ট্যুরে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

শাহজাদপুর পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবুসহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ শিক্ষক দুই দিনের স্টাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসেন। দুপুরে খাবার শেষে খুশবু চার তলা ভবনের ছাদে উঠেন। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে থানায় খবর দেওয়া হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।