বাতিলের শংকায় টাইগারদের লংকা সফর
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে স্থগিত হচ্ছে একেরপর এক ক্রিকেট সিরিজ। এরই মধ্যে স্থগিত হয়েছে বাংলাদেশের আয়ারল্যান্ড সফর। এছাড়া অস্ট্রেলিয়ার বিপে সিরিজও স্থগিত করা হয়েছে। এবার শ্রীলংকার বিপে বাংলাদেশের সিরিজটিও স্থগিত হওয়ার শংকা দেখা দিয়েছে।
মে মাসের শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত টেস্ট সিরিজ খেলতে এদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে করোনাভাইরাসের কারণে সবই স্থগিত। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে এই দুই সিরিজের পর জুলাইয়ে শ্রীলংকায় খেলতে যাওয়ার কথা ছিল তামিম-মুশফিকদের। তবে করোনাভাইরাসের কারণে এই সিরিজও স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এরই মধ্যে শ্রীলংকায় অন্য কয়েকটি দেশের সফর স্থগিত হয়েছে। আমাদের সঙ্গে লংকান ক্রিকেট বোর্ডের নিয়মিত কথাবার্তা হচ্ছে ও যোগাযোগ চলছে। এখনই এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলার নেই।’ শ্রীলংকায় করোনাভাইরাসের তেমন প্রভাব নেই বললেই চলে। তবে সরকারি নির্দেশনা মেনেই কাজ করবে বিসিবি। বিসিবি সিইও এ ব্যাপারে আরো যোগ করেন, ‘আমাদের মাথায় রাখতে হবে যে দেশে খেলতে যাবেন সেদেশের পরিস্থিতি ভালো হলেই হবে না। আমাদের পরিস্থিতি ও ভ্রমণের ব্যাপারে সরকারের নির্দেশনাও গুরুত্বপূর্ণ। কেউই বলতে পারছে না কবে নাগাদ এই সমস্যা ঠিক হবে। তাই শ্রীলংকা সফর নিয়ে অনিশ্চয়তা থাকছেই।’
পূর্বনির্ধারিত সূচি অনুসারে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে দ্বীপ দেশটিতে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে কলম্বো, গল ও ক্যান্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তিনটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।
নেইমারের পিএসজি চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে বাতিল হয়েছে ফরাসি লিগ ওয়ান। তবে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় পিএসজি চ্যাম্পিয়ন ট্রফি পেতে যাচ্ছে। ফরাসি দৈনিক লা ইকুইপ এমন খবরই দিয়েছে। ফরাসি সংবাদপত্র ‘এলইকুইয়েপ’ জানিয়েছে, ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে তুলে দেয়া হবে পিএসজিকে। এটি হবে নেইমারদের টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা।
লকডাউনে খেলা বন্ধ হওয়ার আগে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্টে এগিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি (২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থেকে যায় অলিম্পিক মার্সেই। এক ম্যাচ বেশি খেলে তাদের সংগ্রহ (২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট)। তাই পিএসজি পাবে শিরোপা। পিএসজি, মার্সেই ও রেনে খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। আর লিল, রেইমস ও নিস খেলবে ইউরোপা লিগে। পয়েন্ট ও ম্যাচের অনুপাতে কপাল পুড়ছে অ্যামিয়েন্স ও তুলোর। দল দুটি নেমে যাচ্ছে ফরাসি লিগ টুতে। আর লিগ টু থেকে এফসি লোরিয়েন্ত ও লেন্স উঠে যাচ্ছে লিগ ওয়ানে।
লা ইকুইপ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। যদিও ফরাসি ফুটবল ফেডারেশন বা ফরাসি লিগ কর্তৃপ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জানা গেছে, এলএফপি ব্যুরোর এই প্রস্তাবনা নিয়ে গতকাল বৃহস্পতিবার ভোটাভুটি হয় বোর্ড অব ডিরেক্টরসে। জেনারেল অ্যাসেম্বলিতে তা বৈধতা পাবে মে-র শুরুতে। প্রায় নিশ্চিত এমন সিদ্ধান্ত হয়ে গেলেও পিএসজি কিছুই জানাবে না এখন। সকল প্রক্রিয়া শেষ হলেই খবরটি নিশ্চিত করবে তারা।
ফরাসি প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ সাফ জানিয়ে দিয়েছেন ২০১৯-২০২০ ক্রীড়া মৌসুম শেষ। ফ্রান্সে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রীড়া আসর নিষিদ্ধ। এমনকি দর্শকশূন্য মাঠেও আয়োজন করা যাবে না কোনো ম্যাচ। সরকারের এ সিদ্ধান্তে বাতিল হয়ে যায় ফরাসি লিগ ওয়ান। সঙ্গে বাতিল হয় ফরাসি লিগ টুও। এরপর থেকেই জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। ফুটবল প্রেমীদের মনে উড়তে থাকে নানা প্রশ্ন। শিরোপা কারা পাচ্ছে? নাকি কেউ পাবে না? রেলিগেশন বা প্রমোশনের ব্যাপারেই বা কী সিদ্ধান্ত হবে?
বিশ্বজয়ী জার্সি-গ্লাভস নিলামে দিচ্ছেন আকবর
ক্রীড়া প্রতিবেদক
গত ফেব্রুয়ারিতে জীবনের সেরা অর্জন হাতের মুঠোয় নিতে পেরেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছিলেন যুব বিশ্বকাপের শিরোপা। দেশের ইতিহাসে এখনও পর্যন্ত এটিই একমাত্র কোন বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা।
বিশ্বকাপের ফাইনালে প্রায় আড়াই ঘণ্টার সংগ্রামী ইনিংসে ৭৭ বলে ৪৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক আকবর। সে ম্যাচে ব্যবহৃত ব্যাট, জার্সি, হেলমেট তথা সবকিছুই তার কাছে অনেক বেশি মূল্যবান।
তবে এখন দেশের ক্রান্তিকালে করোনাভাইরাস মোকাবিলায় নিজের প্রিয় জিনিসগুলোর মধ্যে দুইটি নিলামে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আকবর আলি। সেই ফাইনাল ম্যাচে পরা জার্সি এবং বিশ্বকাপজয়ী ইনিংস খেলা ব্যাটিং গ্লাভস তিনি নিলামে দেবেন। নিলাম থেকে অর্জিত পুরো অর্থই করোনা দুর্গতদের সাহায্যে ব্যবহারের কথা জানিয়েছেন আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দিয়েছেন তিনি।
দেশে ফিরে গেল তিন জাপানি ফুটবলার
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ স্থগিত। কাবগুলো বন্ধ করে দিয়েছে অনুশীলন ও ক্যাম্প। করোনাভাইরাস শেষ হলে কবে আবার ফুটবল মাঠে গড়াবে তা নিশ্চিত নয়। তাই স্থানীয় ফুটবলাররা যে যার মতো করে আছেন।
তবে আন্তর্জাতিক ফাইটের ওপর বিধিনিষেধ থাকায় আটকা পড়ে আছেন কাবগুলোর বিদেশি ফুটবলাররা। ইতিমধ্যে কয়েকজন বিদেশি ফুটবলার অবশ্য নিজ নিজ দেশে ফিরে গেছেন চার্টার্ড ফাইটে। সেভাবেই গতকাল বৃহস্পতিবার রাতে চার্টার্ড ফাইটে করে অন্য নাগরিকদের সঙ্গে দেশে ফিরে গেল তিন জাপানী ফুটবলারও। এই তিন ফুটবলার হলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মিডফিল্ডার নারিতো হাশিগুচি, মোহামেডান স্পোর্টিং কাবের মিডফিল্ডার ইউরি নাগাতা এবং শেখ জামাল ধানমন্ডি কাবের ফরোয়ার্ড ইউসুকে কাতো। তিন কাব থেকেই তাদের ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অ্যাথলেট কাজী জাহেদা আলীর ইন্তেকাল
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সদস্য, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক কাজী জাহেদা আলী আর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না…রাজিউন)।
কাজী জাহেদা আলী দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। তিনি ১৯৭৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। তিনি কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম কাজী আব্দুল আলীমের বোন। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু) গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কাল লাইভে আসছেন তামিম-মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
করোনার লকডাউনে নিজেদের ফিট রাখতে জিম, ফিটনেস ট্রেনিংয়ে ঘরেই সময় দিচ্ছেন ক্রিকেটাররা। পাশাপাশি সময় কাটাচ্ছেন নানা উপায়ে। তাতে থাকছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। করোনাকালে এই মাধ্যমেই লাইভে ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন তারা।
সাধারণত ইউটিউব বা ইন্সটাগ্রামে দু’জন ক্রিকেটার একসঙ্গে লাইভ সেশনে আড্ডা দিয়ে থাকেন। নিজেদের কাজের আপডেট দেওয়ার পাশাপাশি, করোনাভাইরাস বিষয়য়ক সচেতনতা, নিজেদের ক্যারিয়ারের না বলা কথা তুলে ধরেন। এ সময় তারা ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দিয়ে থাকেন। বিশ্বজুড়ে বর্তমানে এটি একটি ‘ট্রেন্ড’ হয়ে দাঁড়িয়েছে। এবার এই ধরনের ট্রেন্ডে যুক্ত হয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। কাল শনিবার রাত সাড়ে ১০টায় মুশফিকুর রহিম ও তামিম ইকবাল আসছেন ইন্সটাগ্রাম লাইভে। ইন্সটাগ্রাম পেইজ থেকে লাইভে থাকবেন এই দুই তারকা।
চুনী গোস্বামীর চিরবিদায়
ক্রীড়া প্রতিবেদক
যেসব কীর্তি তিনি গড়েছেন, তাতে কেউই বয়সের দিকে না তাকিয়ে তার দীর্ঘজীবনই কামনা করেছে সবসময়। এখানেই মানুষ অমর হয়ে ওঠে, মানুষের প্রত্যাশায়। কিন্তু আসলে তো মানুষ অমর নয়। একদিন সবাইকেই এ পৃথিবী ছেড়ে যেতে হবে। গতকাল বৃহস্পতিবার যেমন চিরবিদায় নিলেন ভারতের ফুটবল কিংবদন্তি চুনী গোস্বামী। তার বয়স হয়েছিল ৮২ বছর। গত মাসে চলে গেছেন পিকে ব্যানার্জি, আজ পিছু নিলেন তার বন্ধু ও সতীর্থ চুনী।
বুধবার প্রয়াত হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ইরফান খান। বৃহস্পতিবার সকালে সবার ঘুম ভাঙলো ভারতের আরেক চলচ্চিত্র তারকা ঋষি কাপুরের মৃত্যু সংবাদে। সর্বস্তরের অশ্রুসজল জনতার সঙ্গে চোখ মুছতে মুছতে ভারতের ক্রীড়াঙ্গন যেন স্বজন হারানোর বেদনা অনুভব করলো গোধূলিবেলায়।
বাকীর সুযোগ ছিল
ক্রীড়া প্রতিবেদক
১০ বছরের ক্যারিয়ারে কখনও এভাবে অলস সময় কাটেনি তার। ‘ঘরবন্দি’ জীবন দুই মাস হতে চললো আব্দুল্লাহ হেল বাকীর। অনুশীলনে ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। টানা দুটি কমনওয়েলথ গেমসে রূপা জয়ী এই শুটারের সামনে বিকল্প কিন্তু ছিল। করোনাকালে অনলাইল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এসেছিল। কিন্তু এর জন্য সফটওয়্যারসহ ছোট হলেও নিজস্ব শুটিং রেঞ্জ দরকার ছিল, কিন্তু সেই ব্যবস্থা না থাকায় শুধু কম্পিউটারে শুটিং দেখে সময় কাটছে তার।
করোনাভাইরাসের কারণে সবকিছুই এখন থমকে আছে। সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক খেলা বন্ধ। প্রতিকূল পরিবেশে তাই অনলাইনে শুটিং প্রতিযোগিতা এখন বেশ জনপ্রিয়। এই মাসেই জার্মানি ও ভারত থেকে দুটি প্রতিযোগিতার আমন্ত্রণ পেলেও বাকী তাতে অংশ নিতে পারেননি। বর্তমানে বাকী আছেন গাজীপুরের শ্রীপুরের বাসায়। সেখান থেকেই তিনি বললেন, ‘অনলাইনে খেলার জন্য যে সব সরঞ্জাম দরকার তা আমাদের কোনও খেলোয়াড়ের নেই। এর জন্য বাসাতেই ছোট হলেও রেঞ্জ দরকার। যা ভারতের অনেক খেলোয়াড়ের বাসায় আছে। যার জন্য তারা অনলাইন প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। নিজেদের খেলার মধ্যে রাখতে পেরেছে।’
করোনার মধ্যেও বেতন পাচ্ছেন বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ড যেখানে আর্থিক সমস্যায় পড়েছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সাথে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সদস্যদেরও মাসিক বেতন অব্যাহত রেখেছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের দু’বছরের জন্য মাসিক বেতন দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। মার্চ মাস থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের বেতন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। আর মার্চ থেকেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। সংক্রমণের পর সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ ও অফিসিয়াল কার্যকলাপ সীমিত করে দেয় বিসিবি। করোনাভাইরাসের কারণে কার্যক্রম সীমিত হলেও বিসিবি দেখিয়েছে যে, পরিস্থিতি মোকাবেলা করার মতা তাদের রয়েছে।
সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন টেলর-উইলিয়ামসন
ক্রীড়া প্রতিবেদক
গত দুইদিন ধরে দেয়া হচ্ছিল ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড়দের পুরস্কার। গতকাল বৃহস্পতিবার তা দেয়া হলো আন্তর্জাতিক পর্যায়ের জন্য। করোনাভাইরাসের কারণে গৃহবন্দী অবস্থায়ই চলছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বর্ষসেরা পুরস্কার সপ্তাহ। সেখানে একেকদিন জানানো হচ্ছে একেক ক্যাটাগরির সেরা খেলোয়াড়দের নাম।
গতকাল ঘোষণা করা হলো গত এক বছরে সীমিত ওভারের ক্রিকেটে সেরা খেলোয়াড়দের নাম। পুরুষদের মধ্যে এটি জিতেছেন কেন উইলিয়ামসন ও রস টেলর। অন্যদিকে নারী ক্রিকেটের সেরা দুজন হলে সুজি বেটস এবং সোফি ডিভাইন। এর আগে মঙ্গলবার কিউই ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বার্ট সাটকিফ মেডেল পেয়েছিলেন ইয়ান স্মিথসহ সাত সাবেক ক্রিকেটার। বুধবার ঘরোয়া ক্রিকেটের পুরস্কার জিতেছেন টম লাথাম এবং টিম সাউদি।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন যারা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ধাক্কার আলোচনা যখন তুঙ্গে, তখন ২০২০-২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আশা করা হচ্ছে, এ চুক্তি ঘোষণার মাধ্যমে বোর্ডের অর্থনৈতিক সমস্যার কিছুটা সমাধান হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকায় অ্যাশটন অ্যাগার, জো বার্নস, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।
শোয়েবের বিরুদ্ধে মামলা
ক্রীড়া প্রতিবেদক
নিজের ইউটিউব চ্যানেলে নানান বিষয়ে মন্তব্য করে থাকেন শোয়েব আখতার। যাতে থাকছে না কোনও লাগাম। তাই বলে অনধিকার চর্চার এখতিয়ার যে তাকে দেওয়া হয়নি, সেটি মনে করিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতারের বিরুদ্ধে একই সঙ্গে মানহানি ও ফৌজদারি মামলার পদপে নিয়েছে পিসিবি।
তা হঠাৎ এমন কী হলো যে শোয়েবের বিরুদ্ধে এভাবে খড়গহস্ত হওয়ায়। শোয়েব প্রায়ই বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষজ্ঞের মত দেন নিজের ইউটিউব চ্যানেলে। আর সেখানেই সম্প্রতি উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞার শাস্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সরাসরি প্রশ্ন তুলেছেন পিসিবির আইন পরামর্শক তাফাজ্জুল রিজভির আইনি দতা নিয়ে। করেছেন ব্যাঙ্গাত্মক মন্তব্য।
একশ বল ক্রিকেট পেছালো এক বছর
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ ক্রিকেটার মঈন আলী খুব করে চেয়েছেন, অন্তত এক বছর পিছিয়ে যাক ‘হান্ড্রেড বল ক্রিকেট’ এর প্রথম আসর। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় তার এমন আর্জি। শেষ পর্যন্ত এক বছর পিছিয়ে গেল ক্রিকেটের নতুন ফরম্যাট একশ বলের প্রথম আসর।
আগামী ১৭ জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হবার কথা থাকলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০২১ সালে প্রথম আসর মাঠে গড়ানোর। ৮ দলের এই টুর্নামেন্টের দ্য হান্ড্রেড ক্রিকেট বেশ সাড়া ফেলেছে ইংলিশ ক্রিকেটের সমর্থকদের মাঝে। এরিমধ্যে বেশ কয়েকটি ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে অনলাইনে।
করোনার ভ্যাকসিন আবিষ্কার না হলে বাতিল হবে অলিম্পিক
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারনে চলমান বছর নির্ধারিত টোকিও অলিম্পিক পিছিয়ে গেছে। আগামী বছরের ২১ জুলাই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।
তবে এর মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কার না হলে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে না বলে মনে করেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে গেছে আগামী ২১ জুলাই থেকে শুনুতে যাওয়া টোকিও অলিম্পিকের আসর। পরিস্থিতির উন্নতি না হলে এটি ২০২১ সালেও আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছে আয়োজকরা। এমনকি অলিম্পিক বাতিলও হয়ে যেতে পারে।











































