Home আঞ্চলিক সংসদ সদস্য বাবু’র শারীরিক অবস্থার উন্নতি

সংসদ সদস্য বাবু’র শারীরিক অবস্থার উন্নতি

12

স্টাফ রিপোর্টার:

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা গ্রহনের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সংসদ সদস্যের পরিবারিক সুত্র জানিয়েছেন। আজ তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হবে। গতকাল রাতে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র স্ত্রী দৈনিক খুলনাঞ্চলকে মুঠোফোনে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির পরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো। আজ যেকোন সময় তাকে বাসা নেয়া হবে।

গতকাল রাতে সংসদ সদস্য বাবুর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। এছাড়া অসুস্থতার খবর শুনে তাকে হাসপাতালে দেখতে যান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল।