শহিদুল ইসলাম দইচ যশোর অফিস।।
আর্থিক লেনদেনের কারনে খুন হয় মোস্তাফিজুর যশোরে মোস্তাফিজুর রহমান খুন হয়েছে। এই হত্যাকান্তের ঘটনায় যশোর কোতয়ালী থানায় নিয়মিত মামালা ও তিন আসামি আটক হয়েছেে।
আটককৃতরা এজাহার নামিয় আসামি মো. ইব্রাহিম (২৩),মো.ইমরান(২৫)ও সুজন হোসেন(২৩)। নিহতের ভাই বাদি হয়ে দায়ের করা মামলায় আসামিরা হল, যশোর শহরের বিরামপুর কালীতলার ইসহাক আলীর ছেলে, ইব্রাহিম, একই এলাকার শামিম হোসেনের ছেলে ইমরান,আসলামের ছেলে সুজন,মিঠুর ছেলে আলামিন(২৪),অনিল মন্ডলের ছেলে অন্তর মন্ডল (১৯) ও মৃত শরিফুল ইসলামের ছেলে রাব্বি হাসান(২৩)সহ অজ্ঞাত নামা৩/৪ জন।
বাদি তার এজাহারে বলেছেন, ভাই মুস্তাফিজুর রহমান এসআর ফিড কোম্পনির ডিবিশনাল শেলস ম্যানেজার হিসাবে কাজ করতেন।পরিবার নিয়ে সাতক্ষীরা শহরের কলেজপাড়ায় বসবাস করতেন। ৪সেপ্টেম্বট মোস্তাফিজুর বসা থেকে বের হয়।ওই দিন বেলা ১২ টার দিকে মোবাইলে শেষ কথা হয় আমার এবং আমাকে জানায় ঝিনাইদাহে আছে সে। এর পরে মোস্তাফিজুর মোবাইলে স্ত্রীকে জানিয়েছিল সে বাসায় ফিরছে। ৫সেপ্টেম্বর জানতে পারি ভাই খুন হয়েছে।মোস্তাফিজের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
জানতে চাইলে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মনিরুজ্জান বলেন,ইমরান হোসেনের সাথে মোস্তাফিজুর রহমানে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ইমরানের কথা মতো ইব্রাহিম ছুরিকাঘাত করে এবং ওই সময় সহযোগিতা করেছে সুজন। পুলিশ ওই তিনজনকেই আটক করেছে। হত্যাকান্ডের সাথে জড়িত সহযোগিদের জন্য পুলিশ অভিযানে আছে।











































